Browse: Home / শিবিরের ক্রান্তিকালঃ১৯৮২ সালের কথকতা-৪

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

শিবিরের ক্রান্তিকালঃ১৯৮২ সালের কথকতা-৪

Written by Farid Ahmed Reza on 13/09/2015 in আলোচিত-সমালোচিত | Views | 5 Responses

আগের পর্ব: ১৯৮২ সালের কথকতা-৩

পরিস্থিতি বোঝার জন্যে ঢাকা শহরে যারা অনাস্থাপত্র পাঠিয়েছে তাদের কয়েকজনকে আমি ডেকে আনলাম। পরিস্থিতি নিয়ে আলাপ করলাম। জিজ্ঞাস করলাম, কি ব্যাপার?  হঠাৎ করে গোটা দেশের সদস্যরা এমন সংগঠন-সচেতন হয়ে উঠলো কেন? কেউ কেউ মিউ মিউ করে জবাব দিলেন। কেউ এড়িয়ে গেলেন। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অনেক কথা বলার পর বললেন, ‘আমি শাহজাহান চৌধুরীর চিঠি পেয়ে মতিউর রহমান নিজামীর সাথে আলাপ করেছি। তিনি যে ভাবে জবাব দিয়েছেন এতে বুঝেছি এ ব্যাপারে তার সম্মতি রয়েছে। এ কারণেই আমি এর সাথে জড়িত হয়েছি।’ বিশ্বস্ত সূত্রে আরো খবর পেলাম, শাহ জাহান চৌধুরীর চিঠি নিয়ে ছাত্রশিবিরের কিছু বর্তমান এবং প্রাক্তন সদস্য বিভিন্ন শহরে গিয়ে দ্রুত অনাস্থা প্রস্তাব প্রেরণের জন্যে শিবিরের সদস্যদের তাগিদ দিয়েছেন। যারা গিয়েছেন তাদের অনেকের নাম জেনে বিস্মিত হয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার ঘনিষ্টতা ছিল। অনেককে আমি নিজ হাতে গড়েছি।

ঘটনার আকস্মিতা এবং জটিলতা ব্যক্তিগত ভাবে আমাকে মানসিক ভাবে অত্যন্ত বিপর্যস্থ করে তুলে। ধীর-স্থির ভাবে ঘটনবলীর বিশ্লেষণ করে পদক্ষেপ গ্রহণের জন্যে মানসিক যে শক্তির প্রয়োজন তা মোটেই পাচ্ছিলাম না। কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকায় অবস্থানরত পরিষদ সদস্য জসীম উদ্দীন সরকার, মাসুদ মজুমদার, আশেক আহমদ জেবাল, আনোয়ার হোসেন প্রমুখের সাথে কথা হচ্ছিল। তাদের কথা শুনছিলাম, কিন্তু কাউকে কোন পরামর্শ দেয়ার মতো মনের জোর ছিল না। সাংগঠনিক নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের জরুরী বৈঠক আহ্বান করলেন। বৈঠকের দিন দেখলাম সাংগঠনিক কাজে বিদেশে অবস্থানরত পরিষদ সদস্য নজরুল ইসলাম খাদেম বিদেশ থেকে তড়িঘড়ি করে ফিরে এসে বৈঠকে হাজির হয়েছেন।

বৈঠক শুরুর পরই সকলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বললেন, ‘বর্তমান জটিল অবস্থার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্যা সমাধানের সকল দায়িত্ব আমীরে জামাতের উপর ছেড়ে দেয়া হোক।’ মুজাহিদুল ইসলামের প্রস্তাব শুনে আমি বিস্মিত হলাম। তিনি জানেন, ঘটনার সাথে জামাতের কেউ কেউ জড়িত আছেন। আমীরে জামাতের সম্মতি ছাড়া জামাতে ইসলামীর নেতা বা সদস্য এ রকম একটা অসাংগঠনিক কাজে জড়িত হবে তা ভাবা যায় না। পরে ভেবেছি, মুজাহিদুল ইসলাম হয়তো মনে করেছেন, আমীরে জামাত খালেস-মুখলিস মানুষ। তাঁকে অন্ধকারে রেখে বা ভুল বুঝিয়ে জামাতের দ্বিতীয় সারির নেতৃবৃন্দ এ কাজটি সম্পন্ন করেছেন। তিনি মনে করেছেন, সকল কথা শোনার পর আমীরে জামাতের ভুল ধারণা দূর হবে এবং তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

আমার ব্যক্তিগত চিন্তা ছিল, প্রথমে আমরা সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শাহ জাহান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেব। তারপর শিবিরের বর্তমান এবং প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত একটা শক্তিশালী কমিটির উপর পুরো ঘটনা তদন্তের দায়িত্ব অর্পন করবো। কিন্তু মুজাহিদুল ইসলামের প্রস্তাব শোনার পর কতিপয় পরিষদ সদস্য খুব উৎসাহ নিয়ে তা সমর্থন করে বসলেন। কেন্দ্রীয় সভাপতিও এ ব্যাপারে ইতিবাচক কথা বললেন। সদস্যদের মনোভাব প্রত্যক্ষ করে আমি আমার প্রস্তাব উত্থাপন করা থেকে বিরত থাকলাম। ভাবলাম, আমার প্রস্তাব শুনে কেউ ভাবতে পারে যে আমি আমীরে জামাতের উপর অনাস্থা প্রকাশ করছি। তাই সর্বসম্মত ভাবে মুজাহিদুল ইসলামের প্রস্তাব পাশ হয়ে গেলো। আমীরে জামাতকে ঘটনা সম্পর্কে অবহিত করা এবং তাঁকে পরিষদের প্রস্তাব পৌছে দেয়ার দায়িত্ব কেন্দ্রীয় সভাপতি আহমদ আব্দুল কাদের এবং সেক্রেটারী জেনারেল হিসেবে আমার উপর প্রদান করা হলো।

যতটুকু মনে পড়ে পরদিনই আমরা অধ্যাপক গোলাম আযমের সাথে দেখা করতে যাই। তাঁর সাথে প্রায় ঘন্টা দুয়েক আলাপ হয়। প্রথমেই তিনি বললেন, ‘ঘটনা শোনার পর আমি অস্থির হয়ে পড়েছি।’  তাঁর সাথে  মূলতঃ কেন্দ্রীয় সভাপতিই কথা বললেন। আমি শুধু এটা ওটা যোগ করলাম। ঘটনার সাথে জামাতের লোকদের জড়িত থাকার কথা আমরা জোর দিয়ে বললাম। আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমাকে নিজামী সাহেব সম্পর্কে যে কথা বলেছিলেন তাও বললাম। তিনি অখন্ড মনযোগ দিয়ে আমাদের কথা শুনলেন। তারপর বললেন, ‘তোমরা যখন বলছো, আমি বিষয়টার দায়িত্ব গ্রহণ করলাম। দেরি না করে এখনই কাজ শুরু করে দেবো। অনেকের সাথে আলাপ করতে হবে। তোমাদের সাথেও আরো আলাপ হবে।’

আমরা সন্তুষ্ট চিত্তে তাঁর বাসা থেকে ফিরে এলাম।

কয়েকদিন পর প্রফেসার সাহেব আমাকে যাওয়ার জন্যে খবর দিলেন। যথাসময়ে আমি গেলাম। কিছু খুচরা আলাপের পর তিনি জিজ্ঞেস করলেন, ‘এ ঘটনার আসল কারণ কি?’

আমি বললাম, ‘আমার মতে আমি সেক্রেটারী জেনারেল হওয়ার কারণেই এমনটি ঘটেছে। কিছু লোক চায়নি আমি সেক্রেটারী জেনারেল হই।’

তিনি বললেন, ‘তোমার হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়নি। মিলন না হওয়ার কারণে হয়েছে।’

আমি বললাম, ‘কথা তো একটা-ই।’

তিনি বললেন, ‘আর কি কারণ থাকতে পারে?’

আমি বললাম, ‘আমি আর কোন কারণ জানি না। শাহ জাহান চৌধুরী যা বলেছে তাতে সত্যের লেশমাত্র নেই। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। তা দূর করার পথও আছে। কিন্তু যা করা হয়েছে তা জঘন্য।’

তিনি বললেন, ‘আমি তা দেখবো।’

প্রায় ঘন্টা খানেক তার সাথে আরো নানা কথা হলো। কথায় কথায় আমাকে বললেন, ‘আগে তোমাকে নিয়ে আমার সুনামগঞ্জ কেন্দ্রিক চিন্তা ছিল। সেক্রেটারী জেনারেল হওয়ার পর তোমাকে নিয়ে ঢাকা কেন্দ্রিক চিন্তা শুরু করেছি।’

সব শেষে বললেন, ‘আব্দুল্লাহ তাহেরের বরাতে তুমি যে কথা বলেছিলে তা আমি নিজামী সাহেবকে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন তাহেরকে তিনি এ ধরণের কোন কথা বলেননি।’

প্রফেসার সাহেবের নিকট থেকে ফিরে আসার পর শুরু হলো অপেক্ষার পালা। অপর দিকে নানা রকম গুজব এবং কানাকানির খবরও কানে আসতে লাগলো। মাওলানা আব্দুল জাব্বারের কথা শুনলাম। জামাতের কর্ম পরিষদের সিদ্ধান্তের কথা শুনলাম। আমি কখনো এ সকল কথা যাচাই করার জন্যে মাওলানা আব্দুল জাব্বারের সাথে দেখা করতে যাইনি। আহমদ আব্দুল কাদেরকে তিনি বলেছেন।  অবশ্য সকল কানাকানির খবর আমার কানে আসতো না। শিবিরের কলাবাগানের মেস ছেড়ে আমি চলে এসেছিলাম। তখন আমি থাকতাম আজিমপুরে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুবর হাফিজ আব্দুশ শাকুরের বাসায়। আলু বাজার মেস বা কলাবাগান মেসে গেলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্যে সদস্য-কর্মীদের সাথে দেখা হতো।

ঢাকা, সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রামে দায়িত্ব পালনের কারণে এ সকল এলাকার সদস্যদের অনেকে আমার সাথে ব্যক্তিগত ভাবে কথা বলতে চেয়েছেন। অনেকে আমার সাথে কথা বলার জন্যে আজিম পুরে পর্যন্ত এসেছেন। অনেকে আমাকে এ বলে অভিযুক্ত করেছে যে, কতকিছু ঘটে যাচ্ছে, কিন্তু এখনো আমি মুখ খুলছি না কেন? সেই ক্রান্তিলগ্নেও কারো সাথে আমি অসাংগঠনিক কোন কথা বলিনি, আমার বলার ইচ্ছে হয়নি। একজন শাহ জাহান চৌধুরীর কারণে সাংগঠনিক শৃঙ্খলায় অভ্যস্থ ফরীদ আহমদ রেজা তার শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না। তাই আমার কথাবার্তা যা হয়েছে কার্যকরী পরিষদ সদস্যদের সাথে।

একদিন পরিষদ সদস্য আনোয়ার হোসেন, যিনি ঢাকা শহরে আমার সেক্রেটারী ছিলেন, আমাকে বললেন, ‘এটা আপনারা কি করলেন? সকল দায়িত্ব আমীরে জামাতের হাতে তুলে দিলেন? তিনি কি কিছু করতে পারবেন?’ আমি বললাম, ‘দেখা যাক কি হয়?’ তিনি বললেন, ‘এক কাজ করেন। প্রফেসার সাব, আপনি আর আহমদ আব্দুল কাদের, এ তিন জন মিলে একটা দল গঠন করেন। তা হলে জমবে ভালো।’ আমি জিজ্ঞেস করলাম, ‘এ কথার মানে কি? কি জন্যে এ কথা বলছেন?’ জবাবে তিনি বললেন, ‘আপনারা তিনজনই খুব সহজ সরল। পৃথিবী এ রকম নয়।’

দীর্ঘ অপেক্ষার পর সে দিন এলো যে দিন প্রফেসার সাহেব তার রায় ঘোষণা করবেন বলে ঠিক হয়েছিল। আমরা পরিষদ সদস্যরা ইবনে সিনা ক্লিনিকের একটি কামরায় জড়ো হলাম। কে একজন আমাকে বললেন, সম্ভবতঃ আলী আহসান মুজাহিদ, ‘যেহেতু কেন্দ্রেীয় সভাপতির উপর অনাস্থা তাই আজকের বৈঠক আপনার সভাপতিত্বে হওয়া দরকার।’ কেন্দ্রীয় সভাপতিও আমাকে বললেন, ‘ঠিক আছে, আপনি-ই সভা পরিচালনা করুন।’

চূড়ান্ত রায় ঘোষণার আগে প্রফেসার সাহেব আমার সাথে একান্তে কিছু কথা বলতে চাইলেন। আমরা দু জন একটা কামরায় গিয়ে বসলাম। তিনি বললেন, ‘আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই;

শুনলাম তোমরা নাকি ৭১এর পর্যালোচনা করতে চাও। এটা কি ঠিক?

আমি বললাম, ‘ঠিক। আমরা জানতে চাই কোন পরিস্থিতিতে এবং কেন জামাত ৭১ সালে পাকিস্তানীসামরিক বাহিনীর সাথে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছিল।’

–        এটা কে করবে?

–        করবেন আপনারা, যারা সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন। আমরাও থাকবো। তবে পূর্বাপর ঘটনাবলীর ব্যাখ্যা আপনাদের দিতে হবে। আমরা তো তখন ছিলাম না। তাই অনেক কিছু আমাদের সরাসরি জানা নেই। আমরা জানতে চাই ৭১ সালে কেন পাকিস্তানী মিলিটারীদের সহযোগিতা করা হয়েছে?  কেন এবং কোথায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে? এর ফলে কী লাভ-ক্ষতি হয়েছে?  এ সকল বিষয়  পর্যালোচনা করে এ ব্যাপারে জনশক্তি এবং জনগণকে অবহিত করতে হবে।

–        জামাত যদি এ পর্যালোচনায় শরিক থাকে তা হলে তো খারাপ কিছু নয়।

আচ্ছা বলতো, তোমরা যুব সংগঠন কেন করতে চাও?

–        যুব সংগঠন করতে চাই প্রাক্তন শিবির কর্মীদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্যে। কারণ ছাত্র জীবন শেষ হবার পর তারা অনেকে হারিয়ে যাচ্ছে। তবে এ সেশনে আমরা তা নিয়ে আলোচনা করিনি। কয়েক বছর আগে তা নিয়ে আলোচনা হয়েছিল এবং আলী আহসান মুজাহিদ তখন এ ব্যাপারে খুব উৎসাহ দেখিয়েছেন।

–        এটা কে করবে?

–        সাবেক শিবির-সদস্যরা তা করবেন। জামাতকেও সহযোগিতা করতে হবে।

–        এটাও খুব ভালো জিনিস।

আরেকটা প্রশ্ন। বলতো, শিবিরের সংবিধানে সেক্রেটারী জেনারেল নিয়োগের ধারায় সংশোধন না আনলেই কি নয়? এটা না করলে চলে না?

–        প্র্যাকটিস এবং ব্যাখ্যার মধ্যে পরিবর্তন হলে যে ভাষায় তা লেখা আছে তাতেই চলবে। একজন সংশোধনী প্রস্তাব এনেছিলেন। পরে তিনি এটা প্রত্যাহার করে নিয়েছেন। সাংগঠনিক সেশনের শেষের দিকে তা আবার আসতে পারে। আপনি বললে সংশোধনী প্রস্তাব যাতে না আসে, আমি সে চেষ্টা করবো।

–        এ যদি হয় তা হলে আহমদ আব্দুল কাদের সভাপতি থাকতে পারে। তোমরাও থাকতে পারো। ঠিক আছে, আমি নিজামী সাহেবের সাথে একটু আলাপ করে নেই। এ কথা বলে প্রফেসার সাহেব অন্য কামরায় উঠে গেলেন যেখানে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ প্রমুখ বসা ছিলেন।

কিছুক্ষণ পর আলী আহসান মুজাহিদ এসে বললেন, ‘প্রফেসার সাহেব আপনাকে যে কথা বলেছেন তা এখন সম্ভব নয়। যে ভাবে বিষয়টার সমাধান হবে বলে সিদ্ধান্ত হয়েছে সে ভাবেই হবে, এখন এতে কোন পরিবর্তন করা যাবে না।’ প্রফেসার সাহেবের প্রশ্ন থেকে আমি বুঝতে পারলাম আমাদের বিরুদ্ধে কি কথা বলে তাঁকে প্রভাবিত করা হয়েছে। অপরদিকে আলী আহসান মুজাহিদের কথা থেকে আমার কাছে পরিস্কার হয়ে গেলো কি ফায়সালা আসছে এবং এ ফায়সালা কারা তৈরি করেছেন।

(চলবে) 

পরের পর্বঃ১৯৮২ সালের কথকতা-৫

Next
Next
Posted in আলোচিত-সমালোচিত | Tagged Bangladesh Jamaat, Bangladesh Jamaate Islami, ICS Crisis 1982, Islami Chatra Shibir, Jamaat leadership, jamat shibir, ইসলামি ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির

About the Author

Farid Ahmed Reza

Farid Ahmed Reza is an educationist, poet, columnist and a visionary intellect for Muslim communities in Britain. He was born and brought up in a literary family of Syed Pur, a famous village in the greater Sylhet. His father and grandfather were distinguished mystic poets of their times. His grandfather Pir Mojir (1845 – 1905) has written a number of books and the most famous of them is an epic entitled Shahadot-e-Buzurgan (Great Martyrdom). A regular contributor to Surma and Jonomat and other newspapers in London, Farid Ahmed Reza is also an editor of the periodical ‘Kobita’ (Poetry). Other publications also include ‘Jesuser Agomon Onibarjo’ (Surely Jesus is coming, anthology of poems) and ‘Biporeet Uchcharon’ (Utterance against the tide, anthology of essays).

At university he served as the central secretary general for a nationwide youth organisation. After obtaining honours and masters from the University of Chittagong he taught in a college for few years while working as a journalist in Sylhet and Dhaka. He came to Britain in 1991 and completed PGCE (post graduate certificate in education) from University of East London (UEL) and post graduate certificate in Teaching English from the Institute of Education (IoE).

In 1996 he was elected as central president of Dawatul Islam UK & Eire, a nationwide charity organisation in the UK and played a vital role for establishing Jamitul Ummah, an independent secondary school in East London. During this period he took part organising the Muslim Council of Britain, the largest umbrella organisation of Muslim organisations, and chaired the meeting that finalised the constitution.

Farid Ahmed Reza is the chair of Al-Quran Institute London, and also the Chair of Sheba Trust, a charity organisation operating in London. He organises youth activities, runs Quran Circles for women and men, and delivers lectures on the Quran and on issues that affect the local community and humanity at large. He speaks for a just society where every individual will enjoy equal rights and opportunities.

  • Facebook

Related Posts

Jamaat and the sunk cost fallacy→

ছাত্র শিবির: ৮২ সালের একটি কালো অধ্যায়→

শিবিরের একটি আত্মঘাতী সিদ্ধান্ত ও জামায়াতের গণভিত্তি নিয়ে মতামত→

রেজা ভাইয়ের ১৯৮২ সালের কথকতা’র প্রেক্ষিতে বর্তমান প্রজন্মের চিন্তা ও অবস্থান-১ম পর্ব→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu