Browse: Home / আমার অপরাধও কম নয়

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

আমার অপরাধও কম নয়

Written by সংগৃহীত পোস্ট on 03/01/2014 in সমাজ ও সামাজিক পরিবর্তন | Views

লিখেছেনঃ মোহাম্মদ আবদুর রহিম
সহকারী অধ্যাপক, সরকারি হাজী এ.বি. কলেজ

একটি খবর জেনে আমি স্তম্ভিত ও বিস্মিত। কারণ যে অভিযোগ আমার বিরুদ্ধে ছাত্রজীবনে কেউ করতে পারলো না, আজ এ বয়সে এবং এ পেশায় এসে এমন অভিযোগে অভিযুক্ত হওয়া বিব্রতকর হলেও কিছুটা মজারও বটে। কারণ অতটুকু যোগ্যতা (?) থাকলে রাজনীতি ছেড়ে মাস্টারিকে বেছে নেয়ার প্রয়োজন হতো না। মজার ব্যাপার হলো, এখনো কবুতরের অসহায় নিরীহ বাচ্চাকে জবাই করতে পারিনা বলে গিন্নির খোঁচাও খেতে হয়।

অনেক চিন্তা করলাম, শুভাকাঙ্খীদের সাথে আলাপ করে বুঝলাম আসলে আমার অপরাধও কম নয়। বি.সি.এস করার পর কোন বেকুব কখনো সন্দ্বীপে পদায়িত হয়না, বরং শহরে গিয়ে সন্দ্বীপ পরিচয়টাও মুছে ফেলতে চেষ্টা করে। আমিতো সন্দ্বীপ আসলামই, আবার কলেজে কেন ক্লাস হয়না, ক্লাসটাইমে কেন ছাত্রছাত্রীরা বাইরে থেকে হৈচৈ করে তা নিয়ে আমার এতো মাথা ঘামানো কেন? শিক্ষক নেই বলে অতিথি শিক্ষক ম্যানেজ করা, নিজের উদ্যোগে ক্লাস রুটিন করে ক্লাস কনফার্ম করা, সহপাঠক্রমিক বিভিন্ন কাজের উদ্যোগ নেয়া, নিজের উদ্যোগেই লাইব্রেরি সাজানো এতাসব ফাজলামি করা আসলেই ঠিক হয়নি। এ.বি. কলেজে অনার্স কোর্স, শতভাগ পাস এবং সন্দ্বীপের শিক্ষা-সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে এ.বি. কলেজকে গড়ে তোলার আমি দেখেছি। বাস্তবে দেখার অধিকার কি সবার আছে? এটা আমার অনধিকার চর্চা মনে হয়।

নিজে পুরাতন সন্দ্বীপ টাউনে থেকে স্কুল জীবন পার করেছি। পাবলিক লাইব্রেরি গিয়ে বই পড়ার ‘কুঅভ্যাস’ তখন থেকেই সৃষ্টি। ছাত্রজীবনেও নাস্তা না করে বা শীতের কাপড় না কিনে বই কেনার অভ্যাস করেছি। ছাত্রজীবন শেষে সহস্রাধিক বইয়ের মালিক হয়েছি। সন্দ্বীপে আসার পর নিজের বই আর নিজের কম্পিউটার দিয়ে সবাইকে নিয়ে উত্তরণ গণপাঠাগারের সূচনা করি। ছাত্রনেতা অবস্থায় যেখানে বাড়ি-গাড়ির মালিক হওয়ার কথা, সেখানে কিছু বই নিয়ে খুশি হয়ে ঢাকা থেকে সন্দ্বীপ প্রত্যাবর্তনকে একাট অপরাধ(?) হিসেবেও বিবেচনা করা যায়। সন্দ্বীপের ছেলেমেয়েরা বই পড়েনা তো আমার কী হয়েছে? আমি কেন আবার পাঠাগার করতে গেলাম? পাঠাগারে “বাংলা সাহিত্যের ইতিহাস”, “ইংরেজি সাহিত্যের ইতিহাস”,“ বাংলা কবিতায় মুক্তিযুদ্ধ”, “কবি আবদুল হাকিম: জীবন ও কর্ম” এসব স্টাডি সার্কেল ও সেমিনার করতে গেলাম? কেন বেসরকারি উদ্যোগে বাংলাদেশের উপজেলাভিত্তিক প্রথম ওয়েবসাইট করতে গেলাম যা থেকে উইকিপিডিয়াও তথ্য নিয়েছে? কেন স্টিমারেও বই পড়ার ব্যবস্থা করার চেষ্টা করলাম? কৃতি ব্যক্তিদের সংবর্ধিত করেছি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছি প্রতিবছর।

এসব প্রোগ্রামে সবাই দাওয়াত দেয় রাজনৈতিক নেতাদের, আমি দাওয়াত দিই বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসকদের। কারণ আমি ছাত্রছাত্রীদের কাছে ‘রোল মডেল’ করতে চেয়েছি কৃতি শিক্ষাবিদদের, রাজনৈতিক নেতাদের নয়। কারণ আমার দৃষ্টিতে রাজনীতিতে জায়গা কম, প্রতিযোগিতা বেশি এবং রিস্ক বেশি। শিক্ষায় ক্ষেত্রটা একটু বিসতৃত। আমি শিক্ষার্থীদের ¯^cœ দেখাই এম.আই.টি, ক্যালটেকএর, এমপি-মন্ত্রীর নয়। এ অপরাধতো আসলে ছোট নয়। আমার অপরাধ আসলে অমার্জনীয়। কারণ আমি উত্তরণের জন্য বই যোগাড় করেছি সদ্যপ্রয়াত ¯^vaxb বাংলা বেতার খ্যাত কবি বেলাল মোহাম্মদ থেকে, তাঁর বড়ভাই ইউসুফ সাহেব থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা সেলিনা আপা থেকে, প্রখ্যাত লেখক জাফর ইকবাল স্যারের কাছ থেকে, আমাকে বই দিয়েছেন কর্নেল (অব.) দিদারুল আলম বীরপ্রতীক। ছোট্ট একটা ‘মাস্টার’ হয়ে এতো বাড় বাড়াটা মনে হয় ঠিক হয়নি। উত্তরণ থেকে কমপক্ষে তিনশত শিক্ষার্থী কম্পিউটার শিখেছে। এতগুলো ছেলেমেয়েকে কম্পিউটার শেখানোর অভিযোগ তো ছোট নয়!

কুঁড়েঘরে বসে চাঁদের দেশের দেখাও অপরাধ বটে। আমি সন্দ্বীপে জাতীয় মানের প্রতিষ্ঠানগুলোর সাথে টেক্কা দেয়ার নিয়তে সবাইকে নিয়েই সন্দ্বীপ আনন্দ পাঠশালার উদ্যোগ নিয়েছি। সন্দ্বীপে এতোগুলো স্কুল থাকতে আমি কেন আবার নতুন করে স্কুল করতে গেলাম? স্কুল করবো তো করবো এত সুন্দর ভবন কেন করলাম-এটাকেও ছোট অপরাধ বলা যায়না। স্কুল তো স্কুল আবার সাথে মিনি শিশুপার্ক-এতোসব করার কোন দরকার ছিলো? সন্দ্বীপে বিজ্ঞান শিক্ষা উঠে যাচ্ছে তো কার বাপের এমন কী ক্ষতি হয়েছে? আমি কেন আবার বিজ্ঞানের সাথে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কলেজ শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে ভিডিও ক্লাসের আয়োজন করতে গেলাম? দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষাগ্যালারি নেই। সেখানে ছোট্ট একটি স্কুলে এতোসব আয়োজন কি বাড়াবাড়ির পর্যায়ে পড়েনা?

সন্দ্বীপে মাতৃসদন সমস্যার সমাধানে সকল ডাক্তারদের সম্পৃক্ত করে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার। সরেজমিনে থাকায় কাজগুলো অনেকটা আমার তত্ত্বাবধানেই হচ্ছে। সন্দ্বীপের মেয়েরা আগেও মারা যেতো, এখনো যাচ্ছে, ভবিষ্যতেও যাবে-এটাই| এর সমাধানের উদ্যোগ নিলে দেশের নেতারাই নেবেন, আমার মতো ছোট্ট মাস্টার কেন নিতে যাবে? চিন্তা করে দেখলাম, সত্যিই তো এটাও একটা অমার্জনীয় অপরাধ।

আসলে যত দোষ আমার মাথাটার। সবসময় নতুন কিছু কিলবিল করে। সন্দ্বীপের ক্রসড্যাম নিয়ে কতো আন্দোলন হলো, আরো হবে। জাপানের আদলে ক্রসড্যাম বাদ দিয়ে ‘ব্লক-চেইন’ দিয়ে সন্দ্বীপকে রক্ষার চিন্তা করা যায় কিনা তা নিয়ে টেকনিক্যাল লোকদের নিয়ে একটি কমিটি করার উদ্যোগ নিয়েছি। বাস্তবায়ন করবে রাজনীতিবিদরাই। শুধু টেকনিক্যাল সাপোর্টের অভাবে জলবায়ু ফান্ডের একটাকাও পায়নি সন্দ্বীপ। এরকম আরো অনেকগুলো চিন্তা ও রয়েছে আমার মাথায়।

শুভাকাঙক্ষীদের সাথে আলাপ করে জানলাম, আমার এসব চিন্তাই আমার অপরাধ। আমি নাকি সুদূরপ্রসারী চিন্তা নিয়েই এসব করছি। এটাই আমার দুর্ভাগ্য যে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উদ্যোগ নিয়েও এ প্রতিষ্ঠানগুলোকে ‘সন্দ্বীপের’ করতে পারলাম না, ‘আমার’ই থেকে গেলো। নিঃসন্দেহে আমার চিন্তা অনেক সুদূরপ্রসারী, তবে তা বিশ-পঞ্চাশ বছরের নয়, অনন্ত অসীম জীবনের জন্য। আমি আমার যোগ্যতা ও সীমাবদ্ধতার ব্যাপারে খুবই সচেতন। রাজনীতি করার জন্য যা লাগে (অর্থ, অস্ত্র ও জনবল) তা আমার নেই এবং ভবিষ্যতেও এসবের মালিক হওয়ার ইচ্ছা আমার নেই।এ কারণে শিক্ষার পথে এসেছি। এম.ফিল ডিগ্রি অর্জন করেছি। পি.এইচ.ডি করার জন্য দেশের বাইরে থেকেও অফার পেয়েছি। বৃদ্ধা মা এবং এ প্রতিষ্ঠানগুলো এভাবে রেখে যেতে চাই না। একটু গুছিয়ে হয়তো পি.এইচডি করতে চলে যাবো। আমাকে আমার মতো চলতে দিলে কারো ক্ষতি হবে না, কিন্তু আমার ক্ষতি করতে চাইলেই কি ক্ষতি করা যাবে? যদি আমাকে মেরে ফেলেন সেটাও আমার মতো গুণাহগারের জন্য একটা বিশাল সুযোগ জান্নাতে যাওয়ার। আর আমি চাকুরির পূজা করিনা, পূজা করি রিজিকের মালিকের।

সুতরাং আমাকে ছোট করতে গিয়ে নিজেরা ছোট হবেন কেন? আপনারা আপনাদের কাজ করুন, আমাকে আমার মতো কাজ করতে দিন। ‘রাজনীতিবিদ’ আবদুর রহিমের চেয়ে ‘শিক্ষাবিদ’ আবদুর রহিম পরিচয় আমার কাছে অনেক অনেক বড়। অপরাধের জন্য আমি ক্ষমাপ্রার্থী, তবে আমাকে এ অপরাধটুকু (?) নির্বিঘ্নে চালিয়ে যেতে দিন, সহযোগিতা করুন। ফলাফল আপনারাই তথা সন্দ্বীপবাসী ভোগ করবেন, আমি বা আমার পরিবার নয়। তবে একথা বলতে পারি, হয়তো আমি একদিন থাকবো না, তবে যে কোন পর্যটক সন্দ্বীপ আসলে তাদের দেখার স্থান হিসেবে উত্তরণ গণপাঠাগার, সন্দ্বীপ আনন্দ পাঠশালা এবং সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারকে রাখবে। এমন একটা সময় আসবে যখন সন্দ্বীপবাসী এ প্রতিষ্ঠান তিনটি নিয়ে গর্ব করবে।

Next
Next
Posted in সমাজ ও সামাজিক পরিবর্তন | Tagged আব্দুর রহিম, কক্সবাজার, বাংলাদেশের গুলেন মুভমেন্ট, সমাজ বিপ্লবের প্রকৃত উপায়

About the Author

সংগৃহীত পোস্ট

Related Posts

পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি→

খৃষ্টান মিশনারীদের কাজঃ সচেতন নাগরিকদের জন্যে একটি সতর্কবার্তা→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu