![রক্তাক্ত ফেব্রুয়ারী [৫২ থেকে ২০১৩]](http://imbdblog.com/wp-content/uploads/2014/02/blad-shed-february.png)
ফেব্রুয়ারী,
তোমার গায়ে এত দাগ কিসের?
লাল টকটকে নোনতা ঘ্রাণের
হায় এতো রক্তের ।
৫২ থেকে ২০১৩ ,
সময় গড়ালেও বদলাওনি তুমি
লাল টকটকে নোনতা ঘ্রাণের
তোমার ইতিহাস, সে যে রক্তের।
ফেব্রুয়ারী,
সেদিনও বুঝেনি-আজো বুঝছেনা
কোন কালে বুঝেনি তারা।
লাল টকটকে নোনতা ঘ্রাণের
জুলুম শাহীর ইতিহাস বরাবরই রক্তের।
ভাষা থেকে সু-বিচার ,
প্রসঙ্গ বদলালেও,প্রতিবাদ বদলায়নি
বদলায়নি নিয়ম কন্ঠরোধের।
লাল টকটকে নোনতা ঘ্রাণের
প্রতিবাদের ভাষা সব কালে রক্তের।
ফেব্রুয়ারী ,
সেদিন তোমার ভাষা বুঝেনি, আজ আমার
তাদের ভাষা শুধু বুলেটের
লাল টকটকে নোনতা ঘ্রাণের
থানে-থান বাধা জমাট রক্তের।
পরদেশ থেকে স্বদেশ,
রাজ বদলালেও ,একটুও বদলাওনি তুমি
ফ্যাস্টিসের ভাষাটাই জুলুমের।
লাল টকটকে নোনতা ঘ্রাণের
বুলেট মানেই পরাজয় ,বিজয় রক্তের।
_______________________________
মুহতারাম সাইদী হুজুরের ফাসির আদেষের বিরুদ্ধে প্রতিবাদকারিদের ওপর ২৮ ফেব্রুয়ারী চালানো গণহত্যার প্রতিবাদে লেখা । আজ সময় ঘুরে আবারো ফেব্রুয়ারী ।।
কবিতাটি লেখার সময় : [চট্টগ্রাম-০২.০৩.২০১৩]




