ব্লগ ব্যবহারের নিয়মাবলী

১. ব্লগ লেখার ও মন্তব্যের ভাষা বাংলা অথবা/এবং ইংরেজি হতে হবে।

২.ব্লগের সুনির্দিষ্ট ক্যাটাগরি/বিভাগ এর আলোকেই লেখা বাঞ্চনীয়।ক্যাটাগরির অন্তর্গত যেকোন বিষয় নিয়ে লেখা যাবে।যেকোন দলের,মতের,আদর্শের,নীতি ও কর্মকৌশলের নিয়মতান্ত্রিক আলোচনা,পর্যালোচনা, সমালোচনা বাধাহীন লেখার সুযোগ থাকবে।

 . একাধিক নিক পলিসি

 ৩.১ IMBD ব্লগ আশাকরে ব্লগারগন তাদের আসল নামেই ব্লগিং করবেন,এতে করে আজকের ব্লগার আগামীতে লেখক হিসেবে প্রতিষ্ঠিত হবেন। সে জন্য নিক,একের অধিক নিক বা মাল্টি নিক গ্রহনযোগ্য নয়।

 ৩.২ আসল নামে লেখা যদি কোন ব্লগারের নিরাপত্তাহীনতার কারন হয়ে দাড়ায় সে ক্ষেত্রে ব্লগার চাইলে অন্য কোন মানুষের নাম ব্যবহার করতে পারেন।তবে বাংলাদেশের জাতীয় কোন নেতা-নেত্রীর নাম ব্যবহার করা যাবেনা।

 ৩.৩ একাধিক নামের মাধ্যমে স্প্যামিং করা,অন্যকে কটাক্ষ করা বা সুযোগের অপব্যবহার করার ঘটনা প্রমাণিত হলে এডমিন যেকোন “লেখক” কে প্রথমে “সাবসক্রাইবার” এবং এতেও অপব্যবহার বন্ধ না হলে ঐ নামটি বাতিল করার অধিকার রাখেন।

  লেখার জন্য নিষিদ্ধ বিষয়বস্তু

 সমাজে প্রতিষ্ঠিত কোন ব্যক্তি ও গোষ্ঠির মান সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যে নিন্মোক্ত বিষয়ে কোন ধরনের লেখা ও বক্তব্য এই প্লাটফরমে প্রকাশের সুযোগ দেয়া হবেনা;

৪.১ যেকোন বিষয়বস্তু সুনিদির্ষ্ট কোন রাষ্ট্রের ফৌজদারী আইনের বিরুদ্ধে যায়

৪.২ যে ব্লগ কোন ব্যক্তি,দল,গোষ্টি,ধর্ম ও সংখ্যালগু সম্প্রদায়কে আক্রমন করে,শারিরিক ও মানসিক হুমকি প্রচার করে

৪.৩ যে ব্লগ দলীয় ও সাম্প্রদায়িক ঘৃণা,অপপ্রচার,উস্কানী ছড়িয়ে পাঠকের আবেগ,অনুভূতিকে আহত করে

৪.৪ যে ব্লগে অশ্লীল ইমেজ ও যে কোন ধরনের পর্নোগ্রাফী প্রকাশিত হয়

  মন্তব্য পলিসি

 যে কেউ যেকোন বিষয়ের সাথে একমত,দ্বিমত প্রকাশ করে মতামত ব্যক্ত করতে পারবেন।আমরা চাই গঠনমুলক মন্তব্য ও প্রতি-মন্তব্যের মাধ্যমে IMBD ব্লগ বুদ্ধিবৃত্তি চর্চার একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হউক।তবে নিয়মাবলী ৩.৩ এর আওতায় যেকোন মন্তব্য মডারেশন করা হবে।

  মডারেশন পলিসি  

IMBD ব্লগ মডারেটর নিন্মোক্ত কারনে যে কোন পোষ্ট ও মন্তব্য সম্পাদনা, ড্রাফট এবং মুছে ফেলার অধিকার সংরক্ষণ করেন;

৬.১ নিয়ামাবলী নং ৩.৩ এবং(৪.১-৪.৪) এর আওতাধীন যে কোন পোস্ট ও মন্তব্য 

৬.২ এডমিনের পূর্ব অনুমতি ব্যতীত কোন বিজ্ঞাপন প্রচার

৬.৩ স্পামিংয়ের লক্ষ্যে কোন পোষ্ট ও মন্তব্য

৬.৪ ব্লাসফেমির আওতায় পরে এমন পোষ্ট ও মন্তব্য

  গোপনীয়তা পলিসি

 IMBD ব্লগ খুব শক্তভাবে ব্লগারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় অঙ্গিকারবদ্ধ।কোন ব্লগারের ব্যক্তিগত তথ্যাদী,কম্পিউটারের IP address কোনভাবেই প্রকাশ করা হবেনা।IMBD ব্লগ বাংলাদেশের বাহির থেকে পরিচালিত হওয়ায় বিভিন্ন সংস্থা ইচ্ছে করলেই ব্লগারের তথ্য প্রকাশ করতে আমরা বাধ্য নই।

  কপি রাইটস পলিসি

এই ব্লগে প্রকাশিত সকল বিষয়বস্তুর সত্ত্বাধীকারী IMBD ব্লগ।এই ব্লগের কোন বিষয়বস্তু অন্যত্র প্রকাশ করতে চাইলে পূর্বে লিখিতভাবে এডমিনকে জানাতে হবে।কোন ধরনের কপি,বিকৃত উপস্থাপন Copyright, Designs and Patents Act 1988 এর আওতাধীন অপরাধ হিসেবে চিহ্নিত হবে

  ইউজার নিষিদ্ধকরন পলিসি

উপরে উল্লেখিত নীতিমালা ভঙ্গের সুনিদিষ্ট প্রমান পেলে ব্লগ কর্তৃপক্ষ যেকোন ইউজারকে নিষিদ্ধ করন বা ব্লগ ব্যবহারের সুবিধা বাতিল করার অধিকার রাখেন।

 ১০ বিবিধ

IMBD ব্লগ কর্তৃপক্ষ ব্লগের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনের লক্ষ্যে পরবর্তীতে ব্লগের ফ্যাসিলিটি ও ব্যবহারের পলিসিতে সংযোজন, সংশোধন,পরিবর্তন ও পরিমার্জন আনার অধিকার সংরক্ষণ রাখেন।

Leave a Reply

You must be logged in to post a comment.