আন্তজার্তিকভাবে বিখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে সামী ইউসুফ, মাহেরজাইন, আহমদ বুখাতির- এদের গান আমাদের কাছে পরিচিত। কিন্তু শহীদ ফালাহীকে আপনারা চিনেন? তাঁর গান শুনেছেন কখনো? আমার ধারণা বাংলাদেশের খুব মানুষই তাঁকে জানেন। সত্যি বলতে কি, আমি নিজেই শহীদকে জেনেছি মাত্র গতকাল 🙂
গতকাল থেকে আজ এই রিভিউ লেখা পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে, ল্যাপটপে না হয় মোবাইল ফোনে শহীদ ফালাহীর গানগুলো কম করে হলেও বিশ বার শুনেছি। সফট গান যারা ভালোবাসেন, তাদের জন্য অসাধারণ হবে এই গানগুলো।
অনেক ভূমিকা করে ফেললাম। শহীদ ফালাহী সম্পর্কে কিছুটা বলি। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। অনুমান করছি বাংলাদেশী বংশোদ্ভূত, নয়তো কোনো বাংগালী পরিবারে জন্ম (এটা নিশ্চিত হতে গুগলে বেশ কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করেছি, পাইনি)। ছোটবেলা থেকেই তিনি গান ও কবিতা লেখেন। ২০০৩ সালে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন।
গতকাল থেকে যে অ্যালবামটা শুনছি, তার নাম ‘মুসাফির’। এটাই শহীদের প্রথম অ্যালবাম। ২০০৭ সালের নভেম্বরে ৮টি গান নিয়ে অ্যালবামটি বাজারে আসে। বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু- এই চারটা ভাষার মিশ্রন গানের লিরিকগুলোকে অভিনবত্ব দান করেছে।
মাইস্পেসে ‘মুসাফির’ অ্যালবামের ৬টি গান শুনতে পারবেন। তবে সবগুলো গান শুনতে পারেন এই লিংকে।
এছাড়াও ‘রাব্বানা’ শিরোনামে অসাধারণ কম্পোজিশনের একটি গান ডাউনলোড করতে পারবেন এখান থেকে। গানটির অফিসিয়াল ভিডিও দেখুন নিচে-
[vimeo http://vimeo.com/72575608]
‘আল্লাহ নামের গান’ শিরোনামে আরো একটি গান শুনতে পারবেন এই লিংকে।
বাংলাদেশে যারা ইসলামী সঙ্গীতকে মিউজিকসহ জনপ্রিয় করতে চান, তারা শহীদ ফালাহীর গানগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।




