Browse: Home / পরিবীক্ষণ ও মূল্যায়নঃ অর্থনৈতিক উন্নয়ন থেকে ইসলামি আন্দোলন

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

পরিবীক্ষণ ও মূল্যায়নঃ অর্থনৈতিক উন্নয়ন থেকে ইসলামি আন্দোলন

Written by সমাজচিন্তক on 17/05/2014 in জামায়াত | Views

(Monitoring & Evaluation: From Economic Development to Islamic Movement)

বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশে ইসলাম ইন্সপায়ার্ড আন্দোলনের- যা সাধারণ ভাবে আমাদের কাছে ইসলামি আন্দোলন নামে পরিচিত- কাজ শুরু হয় । অন্যান্য অনেক ইসলামি আন্দোলনের মধ্যে রাজনৈতিক সংযুক্তির কারণে জামায়াতে ইসলামি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে এক অনন্য ধারার জন্ম দেয়। সে থেকে আজ অবধি জামায়াতে ইসলামি ভারতীয় উপমহাদেশের- প্রধানত বাংলাদেশ ও  পাকিস্তানের- রাজনীতিতে এক অনিবার্য বাস্তবতা। জামায়াত যেহেতু একটি আদর্শবাদি দল তাই ইসলামপন্থী মুসলমানের নিকট জামায়াতের একটি আবেদন রয়েছে যা উপেক্ষা করার নয়। আবার, জামায়াত যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিল, সে লক্ষ্য অর্জন কতটুকু করতে পেরেছে বা পারেনি সে বিষয়টি আজও অনির্ণেয়। জামায়াতের বর্তমান অবদান কিংবা ভবিষ্যত লক্ষ্য-মাত্রা অর্জনের নিমিত্ত তাই প্রয়োজন সঠিক পরিবীক্ষন ও মূল্যায়ন ব্যবস্থার (Monitoring & Evaluation)।

জীবন-ব্যবস্থা হিসাবে, মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম সার্বজনীন হলেও ইসলাম-উৎসারিত কোন আন্দোলনের গৃহীত কর্ম-কৌশল কিন্তু সার্বজনীন নয়। কারণ আন্দোলনগুলো সাধারণত গড়ে উঠে কোন যুগের চাহিদা পূরণের উদ্দেশ্যে এবং কোন যুগস্রষ্টা ব্যক্তির নিজস্ব চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা সম্বলিত নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে। কাজেই যুগ পরিবর্তনের ধারায় এবং ব্যক্তির পরিবর্তনের সাথে এসব আদর্শ উৎসারিত আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপদ্ধতি – কর্মকৌশল ও অর্জিত ফলাফল সঠিকভাবে মূল্যায়ন করা দরকার এবং সময়োচিত সঠিক  কর্মপদ্ধতি – কর্মকৌশল গ্রহণ করা দরকার। তাই ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায়, কোন বিপ্লব-আন্দোলনই দীর্ঘমেয়াদে প্রাসঙ্গিক হয় না এবং সময়ের সাথে অনেক আন্দোলনই সময়ের অন্ধকার গহ্বরে হারিয়ে যায়। ইসলামি আন্দোলন হিসাবে বাংলাদেশে জামায়াত- শিবির-ছাত্রী সংস্থাও এক দীর্ঘ সময় অতিক্রম করেছে; তাই আজ এর আশু মুল্যায়ন প্রয়োজন।

বর্তমান সমাজ ও রাষ্ট্র-কাঠামোয় উন্নয়ন অর্থনীতি (Development Economics) একটি নতুন সংযোজন। ১৯৩০ এর মহামন্দা ও সমাজবাদের উত্থান ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের লেজে-ফেয়ার ভিত্তিক ক্যাপিটালিস্টিক অর্থনীতির ভিত্তিকে ধ্বসিয়ে দেয় যার ফলে কেইনিসিয়ান বিপ্লব এবং কল্যাণমূলক (Welfare) রাষ্ট্রের জন্ম দেয়। আর কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার এক অন্যতম উপস্বর্গ হচ্ছে জনগণের জীবনমানের উন্নয়ন। আর জনগণের জীবনমানের উন্নয়নের সাথে জড়িত আছে পরিকল্পিত উন্নয়নের ধারণা যাকে কেন্দ্র করেই উদ্ভব হয়েছে উন্নয়ন অর্থনীতির (Development Economics)।

উন্নয়ন অর্থনীতির কেন্দ্রীয় বিষয় হচ্ছে- সমাজ বা রাষ্ট্র কাঠামোয় বিদ্যমান সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং সে পরিকল্পনাকে কতগুলো ধাপ-ভিত্তিক পর্যায়ে বিভক্ত করে ধীরে ধীরে বাস্তবায়ন করা। এসব পরিকল্পনা বাস্তবায়নের কিছু পর্যায়ক্রমিক ধাপ হচ্ছে- গোলস, অবজেকটিভস, আউটপুট এবং ইনপুট। কোন সমস্যা সমাধানের জন্য পরিকল্পনার প্রথমেই গোল নির্ধারণ করা হয় এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হয়।  এসব প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সে জন্য গ্রহণ করা হয়-পরিবীক্ষণ এবং মূল্যায়ন  প্রক্রিয়া (Monitoring and Evaluation)।

পরিবীক্ষণ এবং মূল্যায়ন হচ্ছে আধুনিক প্রজেক্ট ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ একটি টুলস, যা গৃহীত পরিকল্পনা/প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতোপূর্বে পরিকল্পিত ধারাবাহিক পর্যায়গুলোর এক্সিকিউশন নিশ্চিত করে। পরিবীক্ষণ বা মনিটরিং প্রক্রিয়া সাধারণত দুই ধরনের- একটি ধাপ নির্ভর (Implementation-based) এবং অন্যটি রেজাল্ট নির্ভর (Result-based)। প্রথমটিতে লক্ষ্য রাখা হয় যাতে, প্রকল্পটিতে যে সকল অংগ যেভাবে ব্যবহারের কথা ছিল তা ব্যবহৃত হয়েছে কিনা এবং তা নির্দিষ্ট টাইম-ফ্রেমে শেষ হয়েছে কিনা। অন্যদিকে রেজাল্ট নির্ভর মনিটরিং নিশ্চিত করে যে, যে উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল তা বাস্তবায়িত হয়েছে কিনা। কারণ নির্দিষ্ট অংগ ব্যবহার করে নির্দিষ্ট টাইম-ফ্রেমে কাজ শেষ করলেই হবে না, প্রকল্প কে অবশ্যই তার ইপ্সিত ফলাফল প্রদান করতে হবে।

মনিটরিং এর সাথে ইভ্যালুয়েশন বা মূল্যায়নের একটু পার্থক্য রয়েছে। মূল্যায়নও মূলত দুই প্রকার- ফরমেটিভ এবং সামেইটিভ। সামেইটিভ মূল্যায়নের রয়েছে কয়েকটি ভাগ। যেমন গোলবেজড  মূল্যায়ন, ইম্প্যাক্টবেজড মূল্যায়ন  এবং আউটকামবেজড মূল্যায়ন।  ফরমেটিভ মূল্যায়ন সাধারণত প্রকল্প চলাকালীন সময়ে করা হয়  (প্রকল্প চলাকালীন করা মনিটরিং এর সাথে এর পার্থক্য রয়েছে)। অন্যদিকে সামেইটিভ মূল্যায়ন করা হয় পরিকল্পনা বাস্তাবয়নের পর।

মনিটরিং শুধুমাত্র প্রকল্প প্রস্তাব সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করে। কিন্তু মূল্যায়ন এই কাজটির পাশাপাশি প্রকল্পটি যে উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল তা সঠিক ছিল কিনা এবং এবং সমাজ বা রাষ্ট্র- কাঠামোয় বিদ্যমান সমস্যা সমাধান কিংবা বিদ্যমান অবস্থার উন্নয়নের জন্য যা দরকার তার সাথে গৃহীত পরিকল্পনা প্রাসঙ্গিক ছিল কিনা সেটিও বিবেচনায় আনতে পারে। কোন প্রকল্প মূল্যায়নে এ বিষয়টিও লক্ষ্য করা হয় যে, যে লক্ষ্য-উদ্দেশ্য অর্জনের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, যে স্ট্রাটেজী অবলম্বন করা হয়েছিল একই টাইম-ফ্রেমে একই শর্তে আরো বেটার কোন প্রকল্পের মাধ্যমে তা পূরণ করা  সম্ভব ছিল কিনা এবং ভবিষ্যতে আরো বেটার কোন আল্টারনেটিভ আবিস্কার/ ব্যবহার করা যায় কিনা।

মূল্যায়নের বিশেষ গুরুত্ব হচ্ছে এই যে, দীর্ঘমেয়াদে যে মাস্টার প্ল্যান করা হয় তার ভুল-ত্রুটি এতে ধরা পড়ে এবং ভবিষ্যতে এ জাতীয় ভুলের সম্ভাবনা রোধ করে, যা মনিটরিং এর মাধ্যমে সম্ভব নয়।

রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের বৃহত্তম ইসলামি আন্দোলন/ ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াত তার যাত্রা শুরু করেছিল ১৯৪১ সালে তৎকালীন ব্রিটিশ শাসনামলে। জামায়াতের জন্মের সাথে তৎকালীন বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা- যা জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী কে প্রভাবিত করেছিল – হলো ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের করূণ অবস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশদের দুরাবস্থা এবং বিশ্বব্যাপি সমাজতন্ত্রের উত্থান।

বিশেষ করে তৎকালীন ভারতে ধর্মহীন গণতান্ত্রিক জাতিয় রাষ্ট্র (Secular Democratic National State) কায়েমের উদ্দেশ্যে গান্ধীজীর ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন, সমগ্র ভারত-বাসীকে এক জাতি আখ্যা দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক কাতারে শামিল করার যে চেষ্টা, এর প্রতিক্রিয়ায় মুসলমানদের জাতীয়তাবাদী চিন্তায় উৎসারিত মুসলিম লীগ গঠন ইত্যাকার ঘটনাবলী মাওলানা মওদুদীকে চরমভাবে প্রভাবিত করেছিল বলে তিনি তাঁর ‘ইসলামি আন্দোলনের ভবিষ্যত কর্মসূচী’ বইয়ে উল্লেখ করেছেন।

 মাওলানা মওদুদী, যেহেতু, মনে করতেন যে, বর্তমান যুগে সমাজ জীবন পরিগঠন ও ভাঙ্গার বৃহত্তম শক্তি হচ্ছে সরকার (ইসলামি আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী) এবং “ইসলামি রাষ্ট্র” প্রতিষ্ঠা ইসলামি দর্শনের এক অন্যতম উদ্দেশ্য (আল জিহাদ ফিল ইসলাম) তাই মাওলানা মওদূদী “ইসলামি রাষ্ট্র” প্রতিষ্ঠাকে জামায়াতের  চরম ও পরমতম লক্ষ্য নির্ধারণ করে আন্দোলনের প্রয়োজনীয় কলাকৌশল ও কর্মপদ্ধতি গ্রহণ করেছিলেন।

জামায়াত প্রতিষ্ঠার পর প্রায় সাত দশক গত হয়েছে। পরিবর্তিত হয়েছে বিশ্ব ব্যবস্থা। জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশ্ব ব্যবস্থায় এসেছে নতুন নতুন তত্ত্ব । ভবিষ্যতের কোন সম্ভাবনা ছাড়াই কমিউনিজম আজ শুধুমাত্র একটি দুঃস্বপ্নময় অতীত। কমিঊনিস্টের প্রতিষ্ঠাতা লেলিন নিজ দেশ রাশিয়ায়  আজ বিতাড়িত। পুঁজিবাদী বিশ্বের সকল কাঠামো ধারণ করে কোন মতে চীন তার লজ্জাসীমা ঢাকতে ব্যস্ত। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো আজ পুঁজিবাদি সাম্রাজ্যের কোলে মাথা রেখে স্বস্তি পেতে প্রতিযোগিতায় লিপ্ত।

মুসলিম স্কলাররাও বিগত সময়ে বিশ্বব্যবস্থায় পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বব্যবস্থায় ইসলামের ভূমিকা নিয়ে কাজ করে চলেছেন। প্রদান করেছেন ইসলাম-উৎসারিত তাদের বিশেষজ্ঞ মতামত। এ সময়ে মুসলিম বিশ্বে এগিয়ে এসেছেন যে সব মুসলিম স্কলার তাদের মধ্যে রয়েছেন ড. আব্দুল হামিদ আবু সুলাইমান, ড. ঈসমাইল রাজি আল- ফারূকী, ড. ইউসুফ আল কারজাভীর  ড. তালাল আসাদ,  ড. তারিক রামাদান, ড. আব্দুল রশিদ মতিন, ড. আব্দুল ওয়াহাব আল আফেন্দী্র ন্যায় চিন্তাবিদরা। রাষ্ট্র ব্যবস্থার ইস্লামিকরণ নিয়ে তারা যে মতামত দিচ্ছেন তা কিছুটা ক্লাসিক্যাল চিন্তাবিদদের থেকে ভিন্ন।

ড. তারিক রামাদান “ইসলামি রাষ্ট্র” এর পরিবর্তে “গণ রাষ্ট্র” (সিভিল রাষ্ট্র) এর কথা বলছেন। ড. তালাল আসাদসহ ড. আব্দুল ওয়াহাব আল আফেন্দী “ইসলামি রাষ্ট্র” নিয়ে ক্লাসিক্যাল চিন্তাবিদ্দের যে মতামত তা অস্বীকার করে ভিন্নমত প্রকাশ করেছেন। ড. রশিদ আব্দুল মতিনের মতে, “ইসলামি রাষ্ট্র” পরিভাষাটি ভাষার একটি অপপ্রয়োগ এবং একে “ইসলামী রাজনীতি” বা “ইসলামের রাজনৈতিক ব্যবস্থা” শব্দ দ্বারা প্রতিস্থাপন করা সঙ্গত, কারণ জাতীয় রাষ্ট্রের ধারণা ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া চুক্তির সাথে সম্পৃক্ত এবং সার্বভৌমত্বের ধারণাটি ১৫৭৬ খ্রিষ্টাব্দে ডিন বডিন কর্তৃক উদ্ভাবিত। তাছাড়া, এটি অত্যন্ত স্বাভাবিক যে, রাষ্ট্রের পরিভাষাটি যেমন কুরয়ানে ব্যবহৃত হয়নি তেমন রাসূল সা. এর সময়েও এ পরিভাষাটি প্রচলিত ছিলনা।

বিশ্বব্যবস্থার পরিবর্তনের সাথে রাষ্ট্রব্যবস্থার ইসলামিকরণে ইসলামের ভূমিকার ব্যাপারে মুসলিম স্কলাররা নতুন মতামত প্রদান করায় বিশ্বব্যাপি ইসলামি আন্দোলনের কর্মপদ্ধতি ও কর্মকৌশলেও এসেছে নানা পরিবর্তন। তারা “ইসলামি রাষ্ট্র” প্রতিষ্ঠার একক দাবি থেকে যেমন সরে এসেছে তেমনি গ্রহণ করেছে একমাত্রিক এর বদলে বহুমাত্রিক স্ট্রাটেজিক পরিকল্পনা (মাল্টি ডাইমেনশানাল স্ট্রাটেজিক প্ল্যান)। ফলে ইসলামি আন্দোলনের কাজ আজ অনেক জটিল রুপ ধারণ করেছে, যার জন্য প্রয়োজন সঠিক স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট।

১৯৪১ সালে ব্রিটিশ শাসনামলে জামায়াত কাজ শুরু করলেও বাংলাদেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলাদেশে নতুন ভাবে কাজ শুরু করে। সে হিসাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামির  বয়স বাংলাদেশের স্বাধীনতা লাভের সমান। পরবর্তীতে, ইসলামাইজেশন প্রক্রিয়াকে বেগবান করার জন্য জামায়াতের আদর্শ ধারণ করে ১৯৭৭ সালে শিবির এবং ১৯৭৮ সালে ছাত্রী সংস্থা কাজ শুরু করে।

বাংলাদেশে কাজ শুরু করার পর বিগত ৪৩ বছরে জামায়াত, ৩৬ বছরে শিবির এবং ৩৫ বছরে ছাত্রী সংস্থা হাজারো হাজারো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে এবং করছে । আজ প্রয়োজন গৃহীত ও ইতোমধ্যে বাস্তবায়িত এবং ভবিষ্যতে বাস্তবায়িতব্য এসব পরিকল্পনার/প্রকল্পের রেজাল্ট-বেজড মনিটরিং এবং ইভ্যালুয়েশন।

সাধারণত পরিকল্পনা মনিটরিং করা হয় প্রকল্প বাস্তবায়নকালীন সময় কিংবা প্রকল্প সমাপ্ত হবার পর । আর ইভ্যালূয়েশন করা হয় গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের পর (সামেইটিভ) ।

মনিটরিং করা হয় বাস্তবায়িতব্য পরিকল্পনার/ প্রকল্পের প্রাপ্ত ফলাফলের কিন্তু ইভ্যালুয়েশন করা হয় প্রিন্সিপুল বা মূলনীতির, লক্ষ্য-উদ্দেশ্যের, গৃহীত স্ট্রাটেজীর, কর্ম-পদ্ধতির এবং তা বাস্তবায়ন পদ্ধতির অর্থাৎ যে প্রক্রিয়ায় স্ট্রাটেজী, কর্মপদ্ধতি- কর্মকৌশল গ্রহণ করা হয়েছিল সে পদ্ধতির।

বিগত বছরগুলোতে ইসলাম-পন্থী সংগঠনের অর্জিত ফলাফল এবং যাত্রাকালে এসব সংগঠনের যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল তার কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয় নি, যেটুকু বাস্তবায়িত হয়েছে তার কারণ, যেটুকু বাস্তবায়িত হয় নি তার কারণ অনুসন্ধান আজ জরুরী। এক্ষেত্রে সবার আগে প্রয়োজন আমাদের যে নির্ধারিত গোল, অবজেকটিভ, টার্গেট ও ইন্ডিকেটর ছিল সেগুলোর স্ট্যাটাস যাচাই করা।

প্রয়োজন নতুন করে আমাদের লক্ষ্য-উদ্দেশ্যের সামেইটিভ (summative) মূল্যায়ন করার, যাতে আমরা নির্ধারণ করতে পারি আমাদের লক্ষ্য-উদ্দেশ্যের কতটুকু অর্জিত হয়েছে এবং বাকী অংশের জন্য কি ধরণের পদক্ষেপ নিতে হবে? সামেইটিভ মূল্যায়নের পাশাপাশি আমাদের প্রতিনিয়ত গৃহীত পরিকল্পনার জন্য ফরমেটিভ মূল্যায়নের ব্যবস্থাও থাকা প্রয়োজন।

সঠিক মনিটরিং টুলস ও ইভ্যালুয়েশন প্রতিবেদনের আলোকে নতুন যুগে নতুন ভাবে কার্যকর ও প্রমাণিত স্ট্রাটেজী, কর্ম-পদ্ধতি ও কর্ম-কৌশল গ্রহণের যথার্থতার উপরই নির্ভর করবে এদেশে ইসলামি আন্দোলনের ভবিষ্যত অর্জনাবলীর গতিধারা ।

……………………………………

Next
Next
Posted in জামায়াত | Tagged Assessment of result, Evaluation, islamic movement, Monitoring

About the Author

সমাজচিন্তক

Related Posts

Dhaka cafe attack: Alleged ‘mastermind’ Marzan was an Associate member of Shibir, claim Officials→

সরকারের কর্মকৌশলেই টিকে থাকবে জামায়াত→

জামায়াতের গণভিত্তি তৈরীর প্রধান অন্তরায়গুলো→

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভুল→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu