Browse: Home / ইসলামি রাষ্ট্র নাকি গণরাষ্ট্র?

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ইসলামি রাষ্ট্র নাকি গণরাষ্ট্র?

Written by IMBD Blog on 06/10/2015 in ইসলামী রাষ্ট্র | Views

মুলঃ তারিক রামাদান

তরজমা: শাহ্ মোহাম্মদ ফাহিম

বিশ শতকের গোড়ার দিকে রাষ্ট্র গঠনের আহ্বান ছিল রাজনৈতিক ইসলামের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। যদিও কাজের ধরন ও কৌশলে বিভিন্ন ইসলামী সংগঠনের মধ্যে ফারাক ছিল। মুসলিম ব্রাদারহুডের কৌশল ছিল তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আসীন হওয়া। আর অন্যদের নীতি ছিল বিপ্লবের মাধ্যমে উপর থেকে নীচের দিকে আসা। এভাবেই ইরানের বিপ্লব সংঘটিত হয়। তবে কৌশল যাই হোক মোটামুটিভাবে তাদের সবার লক্ষ্যই ছিল এক। আর তা হচ্ছে রাষ্ট্র গঠন করা।

এরই ধারাবাহিকতায় ইসলামি বিশ্বাসের মূলনীতির আলোকে রাষ্ট্রীয় কাঠামোর ধারণা দাঁড় করানো হয়। এবং তা করা হয় সুপ্রাচীন শিয়া ও সুন্নি ঐতিহ্যের আলোকেই। এর সাথে ইসলামি আইন যা সাধারণ অর্থে শরিয়াহ বলে পরিচিত তার সমন্বয় করা হয়। উনিশ শতকের শেষদিকে ও বিশ শতকের গোড়ার দিকে ইসলামি সংগঠনগুলো ইসলামের সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্য পুনরুদ্ধারের প্রত্যাশি ছিল। তারা এটা চেয়েছিল সুস্পষ্টভাবেই এবং এটা কোন দৈব ঘটনা ছিল না।

সেই সময়ে ওসমানি সাম্রাজ্য ভেঙ্গে ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ছিল। এদের উপর পশ্চিমা উপনিবেশি শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণ বাড়তে থাকে। তখন এদের মুক্তির পথ ও উপায় বাতলে দেয়াটা খুব জরুরি ছিল। বিশেষ করে অদূর ভবিষ্যতে উম্মাহর ঐক্যবদ্ধ পুনর্জাগরণের জন্য এর দরকার ছিল। এই সময়ে মুসলিম ধর্মীয় সম্প্রদায় নিজেদের একটা রাজনৈতিক পরিচয়ের দরকার অনুভব করে। তারা ওসমানি সাম্রাজ্যকেই তাদের রাজনৈতিক আদর্শের প্রতীক হিসেবে গ্রহণ করে। যদিও আদর্শিক অর্থে তা ছিল ত্রুটিযুক্ত।

ইসলামকে আত্মপরিচয় হিসেবে গ্রহণ করা যে কোন আন্দোলনের জন্য এটাই স্বাভাবিক যে তারা তাদের কর্মপন্থাকে অগ্রাধিকার ভিত্তিতে সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলে সংগঠিত করবে। এক্ষেত্রেও তাই ঘটেছিল। তারা দুইটি লক্ষ্য স্থির করে এগুতে থাকে। প্রথমত তারা ১৮৮৫ সালে বার্লিন কংগ্রেস কর্তৃক চাপিয়ে দেয়া জাতীয ও রাষ্ট্রিয় কাঠামোর স্বরূপ অনুসন্ধান করে। দ্বিতীয়ত জাতিগত আন্দোলনের গতিশীলতা ও সম্ভাবনা খতিয়ে দেখতে থাকে। বাস্তবিক অর্থে এটা মূলত জামাল আল দ্বীন আল আফগানির প্যান-ইসলামিসম মতবাদেরই সুস্পষ্ট প্রতিফলন। যা পরবর্তিতে হাসান আল বান্নার সময়ে এসে মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে আন্তর্জাতিক রূপ গ্রহণ করে।

ইসলামপন্থীদের কাছে ইসলামি রাষ্ট্রের ধারণা তখন পশ্চিমা তরিকা মোকাবেলার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা ইসলামি রাষ্ট্র বলতে উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক হিসেবেই বুঝে থাকে। এবং ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক এই তিন উপায়ে সাম্রাজ্যবাদি পরিকল্পণাকে প্রতিহত করার সিদ্ধান্ত নেয়। এর বিপরীতে উপনিবেশি শক্তি একে সাম্রাজ্যবাদি দৃষ্টিভঙ্গির আলোকেই বিবেচনা করে। তাদের উদ্দেশ্যও পরিষ্কার। তারা উপনিবেশি রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক নির্ভরতাকে একীভূত করে ফেলার পক্ষপাতী। তারা এদের উপর ইহজাগতিকতাবাদ চাপিয়ে দিতে চায়। ইসলাম বিশেষ করে ইসলামের প্রতিরোধী শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে নতুন লড়াই শুরু করতে চায়।

ইসলামপন্থীদের মতে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিশদ ও বহুমাত্রিক হুমকি মোকাবেলায় ইসলামই একমাত্র রক্ষাকবজ। ইসলামি আদর্শে পূর্ণ সমর্পণের মাধ্যমেই উপনিবেশবাদের ত্রিমুখী হামলাকে প্রতিহত করা সম্ভব। দুনিয়ার সব ইসলামি আন্দোলনই এই মত পোষণ করে।

তাদের মতে একটি রাষ্ট্র তখনই ইসলামি বলে গণ্য হবে যখন তা রাজনৈতিক মুক্তি, ধর্মীয় আত্মপরিচয় ও জাতিগত আরব রাষ্ট্রসমূহের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে নিশ্চিত করবে। ধর্মীয় আত্মপরিচয় বলতে তারা ইহজাগতিকতাবাদের বিরুদ্ধাচরণকেই বুঝে। কারন তাতে আসলে ইসলাম বিরোধী আচরণই নিহিত। এটা হচ্ছে তাদের আদর্শের প্রতিফলন যা সাধারণত সমসাময়িক ঘটনা পরম্পরার ভিত্তিতেই নির্ধারিত হয়।

ইরানি বিপ্লবও এই একই রীতি অনুসরণ করেছিল। ইরানি বিপ্লবকে বলা যায় এখন পর্যন্ত রাজনৈতিক ইসলামের সর্বশেষ বৈপ্লবিক বহিঃপ্রকাশ। এতে জাতিরাষ্ট্রের শক্ত কাঠামোর মধ্য থেকেই পশ্চিমাপন্থী স্বৈরাচারী শাসনের মোকাবেলা করা হয়েছিল। তবে বিপ্লবের ইরানি অভিজ্ঞতা শেষ পর্যন্ত ব্যর্থই বলা চলে। কারন তা ইসলামপন্থীদের বড় একটা অংশের আদর্শিক আশা-আকাংখা পূরণ করতে পারে নাই। এমনকি শিয়া-সুন্নি উভয় পক্ষের আন্দোলন ও সংগঠনের উপর প্রভাব বিস্তার করতেও তা ব্যর্থ হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতির আলোকে ইসলামপন্থীদের বোঝার ধরন ও বিভিন্ন শব্দের ব্যবহারিক প্রয়োগ প্রক্রিয়া বদলেছে। এমনকি তাদের লক্ষ্যও নতুন রূপ ধারন করেছে। বিশ্বায়নের মত নিত্য-নতুন উপায়-উপাদান, প্রকৃত ইসলামপন্থী আন্দোলনের অভাব ও নতুন সম্ভাবনাময় শক্তির উদ্ভবই এর পিছনে মূল কারন।

কিছু কিছু ইসলামি চিন্তাবিদ ও মুসলিম নেতা এখন নির্দ্বিধায় গণতান্ত্রিক মূলনীতি সমর্থন করছেন। শায়খ ইউসুফ আল কারজাভি ও রশিদ ঘানুসি তাদের মধ্যে অন্যতম। তাদের মতে রাজনৈতিক প্রকল্প হিসেবে এর সাথে ইসলামের কোন বিরোধ নাই। কিন্তু আলজেরিয়ার হামাস পার্টির ইসলামপন্থী নেতা মাহফুদ নাহনাহ-এর বক্তব্য আরেক ধাপ উপরে। এখন পর্যন্ত তিনিই প্রথম ব্যক্তি যিনি ইসলামি রাষ্ট্রের বদলে গণরাষ্ট্রের কথা বলেছেন।

বেশিদিন আগের কথা না। বেশ কয়েকটি ইসলামপন্থী আন্দোলন ইসলামি দল না বলে গণমানুষের আন্দোলন হিসেবে নিজেদের পরিচয় দিত। তবে তারা ইহজাগতিকীকরণ, ইহজাগতিকতাবাদ ও অসাম্প্রদায়িকতার মত পরিভাষা এড়িয়ে যেত। এর কারন হচ্ছে বৃহত্তর আরব ও মুসলিম মানসে এগুলো নেতিবাচক ধারণা হিসেবেই পরিগণিত হয়। এটা তুরস্কের প্রধানমন্ত্রী রজব তৈয়ব এরদোগান এর মতামত। ২০১১ সালের সেপ্টেম্বরে মিশর সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তবে মুসলিম ব্রাদারহুড ও সাধারণ ইসলামপন্থীরা তার এই মতামতকে ভালোভাবে নেয় নাই।

মিশরের বামপন্থী বুদ্ধিজীবি মুহাম্মদ ইমারাকে ইসলামপন্থীদের কাছের লোক বলে মনে করা হয়। ২০১১ সালের ২৫ জানুয়ারি সম্পর্কে তিনি খুবই আশাবাদি মত ব্যক্ত করেন। মিশরের জাগরণ সম্পর্কে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি স্বীকার করেন যে ইসলামি রাষ্ট্রকে আসলে একধরনের গণরাষ্ট্রই বলা চলে। তবে একে অবশ্যই বেশ কিছু প্রতিষ্ঠান ও পরামর্শের ভিত্তিতে (শুরার মাধ্যমে) পরিচালিত হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সচল ও সক্রিয় রাখতে হবে। আর এজন্য এই রাষ্ট্রের কর্তৃত্ব গণমানুষের হাতেই থাকতে হবে।

তার মতে গণরাষ্ট্র পরিচালনায় বিশ্বাস কিম্বা তার প্রত্যাখান বিবেচ্য বিষয় নয়। বরং ঠিক না বেঠিক তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধর্মীয় ও রাজনৈতিক চিন্তার বিরোধগুলোকে মেনে নিতে হবে। এদের পূর্ণ স্বীকৃতি দিতে হবে।

রশিদ ঘানুসি ও মুসলিম ব্রাদারহুডের বেশ কিছু নেতা ইতিমধ্যেই গণতন্ত্রকে পুরোপুরি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। মিশরের আবদুল মুনেম আবুল ফুতুহ তার মধ্যে অন্যতম। মরক্কোর আন্দোলন আল আদল ওয়াল ইহসান-এর কণ্ঠেও একই সুর শোনা যাচ্ছে। তারা ক্ষমতার জন্য কোন প্রকার আপোষের ঘোর বিরোধী। গনতন্ত্রের পক্ষে শায়খ ইয়াসিনের মেয়ে নাদিয়া ইয়াসিনের ব্যাখ্যা হচ্ছে এটা রাজতন্ত্রের বিরোধী। আর একারনেই তারা গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

গণরাষ্ট্র গঠনই এখন এই আন্দোলনের মূল লক্ষ্য। দলের মুখপাত্র ফাতাল্লাহ আরসালান এমনটাই জানালেন। এক বিবৃতিতে   তিনি নিশ্চিত করে জানান যে ইসলামপন্থী নেতারা ইহজাগতিকতাবাদ থেকে দূরত্ব বজায় রাখছেন। কারন আরব দুনিয়ায় একে পশ্চিমাকরনের সাঁটে বাধা পদ্ধতি হিসেবেই বিবেচনা করা হয়। এই কারনে ইসলামি রাষ্ট্রের ধারণা প্রচারের সময় তারা পশ্চিমাকরনের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। এর কলঙ্কজনক অধ্যায়গুলো মানুষের সামনে উপস্থাপণ করেন।

ইরানের অভিজ্ঞতা একটা ব্যাপক বিস্তৃত ধারণা তৈরী করেছে। আর তা হচ্ছে ইসলামি রাষ্ট্রও একধরনের ধর্মরাষ্ট্র। যা ইরানি শিয়াদের ইমামিয়া পরম্পরার মতই পুরোহিততান্ত্রিক। তবে সবাই এটাও উপলব্ধি করছে যে ইসলামপন্থীরা তাদের পরিভাষাগুলো নিয়ে নতুন ভাবতে বাধ্য হচ্ছে। তাদের বিশ্বাস ও ধারণাগুলোকে আরো সুস্পষ্ট করে উপস্থাপণ করার চেষ্টা করছে।

ইসলামপন্থীরা যখনই সাম্প্রতিক অভিজ্ঞতাগুলোর আলোকে চিন্তা করে তখন তারা নাদিয়ার মত করেই ভাবে। তারা প্রায় সবাই ইরানি কায়দায় বিপ্লবের পর তারা তুরস্কের তরিকায় রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখে।

মূল প্রবন্ধঃ Not an Islamic State, but a Civil State?

প্রথম প্রকাশঃ মার্চ, ২০১৩

Next
Next
Posted in ইসলামী রাষ্ট্র | Tagged ইসলামি রাষ্ট্র, গণরাষ্ট্র, তারিক রামাদান, তারিক রামাদান ও তার চিন্তা

About the Author

IMBD Blog

Related Posts

ফাঁসি, রাষ্ট্রগঠন ও আমাদের দায়িত্ব→

তারিক রামাদান কর্তৃক Radical Reform : Islamic Ethics and Liberation বই এর সংক্ষিপ্ত আলোচনা→

ইসলামি রাষ্ট্র বনাম সিভিল রাষ্ট্রঃ ইসলামি আন্দোলনের প্রধান ইস্যু→

ইসলামি রাষ্ট্র নাকি গণরাষ্ট্র?→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu