Browse: Home / ইতিহাসে মুসলিম নারী ও বর্তমান মুসলিম সমাজ-পর্ব ১

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ইতিহাসে মুসলিম নারী ও বর্তমান মুসলিম সমাজ-পর্ব ১

Written by শিমু on 05/12/2015 in নারী অধিকার | Views

শিক্ষা একজন নারীকে করে তোলে সুযোগ্য। পৃথিবীর তাবত বাঁধাকে পেরিয়ে একজন নারীও সমাজ, দেশ তথা পৃথিবীর জন্য অসামান্য ভূমিকা পালন করতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)নারীদের মতামত এবং যোগ্যতাকে সব সময় গুরুত্বের সাথে দেখেছেন। যার ফলে রাসূলের যুগের নারীরা প্রসাশন, অর্থনীতি, ব্যবসা, রাজনীতি, বিচারকার্য সহ সব ধরনের অঙ্গনে পুরুষের পাশাপাশি অবদান রেখেছেন। তারা ছিলেন শিক্ষিকা, চিকিৎসক, বিচারক, পরামর্শ সভার সদস্যা এবং আরও অনেক কিছু।

ইসলামের প্রাথমিক যুগের নারীদের কিছু উদাহরণ:

১। হযরত ওমর (রা:) তার খিলাফাত কালে একবার মঞ্চে দাঁড়িয়ে ঘোষনা দিলেন, মানুষেরা এখন থেকে তাদের বউদের জন্য অতিরিক্ত মাহর ধার্য করতে পারবেনা। তিনি উপস্থিত পুরুষদের উদ্যেশ্য করে বললেন ৪০ আউন্স এর বেশি মাহর ধার্য হলে বাকিটা রাজ্য কোশাগার এ জমা দেয়া হবে।ওমর (রা:) মঞ্চ থেকে নেমে গেলে, উপস্থিত মহিলাদের থেকে একজন মঞ্চে উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন “এটা তুমি করতে পারোনা, এটা তোমার এখতিয়ার এ নেই। হযরত ওমার জিজ্ঞেস করলেন কেন এটা আমার এখতিয়ার এ নেই?  তখন মহিলাটি সূরা নিসার ২০ নাম্বার আয়াত তিলাওয়াত করলেন।

“যদি তোমরা স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণের সিদ্ধান্ত নাও, সে ক্ষেত্রে তাদের একজনকে মোহরানা হিসেবে প্রচুর অর্থ দিয়ে থাকলেও তা থেকে কিছু ফেরত নিও না। তোমরা কি মোহরানা ফেরত নেয়ার জন্য স্ত্রীদের ওপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে এবং প্রকাশ্য পাপাচারে লিপ্ত হবে?”

এটা শুনে ওমর (রা:) বললেন, মহিলা ঠিক বলেছেন এবং ওমরের ভুল হয়েছে। মনে হচ্ছে সবার ওমর এর থেকে অনেক গভীর প্রজ্ঞা এবং জ্ঞ্যান রয়েছে।

ঘটনাটিতে কয়েকটি বিষয় লক্ষ্য করার মত, ওমার (রা:) এর খিলাফাত মানে তখন মহিলাদের পর্দার ব্যপারে সব নির্দেশনাগুলো প্রতিষ্ঠিত। সেই সময়ে মহিলারা সামাজিকভাবে কতটা সাহসের সাথে এবং আত্মবিশ্বাস নিয়ে অংশ নিয়েছেন। এবং ওমার (রা:) তাকে কত বীনয়ের সাথে গুরুত্ব দিয়ে নিজের ভুল স্বীকার করলেন, নারী বলে ওমর কিন্তু তাকে অস্বীকার করেননি।

২। মহানবী (সা:) সীফাত বিনতে আবদুল্লাহ ইবনে সামস কে মদিনার সব থেকে বড় মার্কেটের পরিচালক এবং হিসাব রক্ষক হিসেবে নিয়োগ দেন। পরবর্তিতে তার দক্ষতা এবং সততার জন্য ওমার (রা:) খলিফা হলে তাকে পুনরায় একি পদে নিয়োগ দেন। আল্লামা ইবনে আব্দ আল বার এর মতে, সীফাত বিনতে আবদুল্লাহ খুব বুদ্ধিমতী এবং পন্ডিত ছিলেন। ওমার (রা:) প্রায়ই বিভিন্ন বিষয়ে তার পরামর্শ নিতেন।ওমার (রা:) হযরত উম্ম হাকিম বাইযা কে খিলাফাত পদে নিয়োগ দেন। তিনি ছিলেন মহানবী (সা:) এর ফুফু এবং শিক্ষিতা (আল মুহাদ্দিদাদ-শায়খ আকরাম নদভী)।

৩। ফাতিমা বিন কাইস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি এবং জ্ঞ্যানী পন্ডিত। হযরত ওমার (রা:) যখন মারা গেলেন, তখন পরবর্তি খলিফা নির্ধারনের জন্য গঠিত কমিটি ফাতিমা বিন কাইস এর কাছ থেকে পরামর্শ গ্রহন করে। আবু বকর (রা:) এর কন্যা আছমা বর্ননা করেন, যুবাইর এর সাথে যখন তার বিয়ে হয় তখন তারা অনেক অর্থ সংকটে ছিল। মহানবী (সা:) তাদেরকে কিছু জমি দেন, যেটা তাদের বাড়ি থেকে দুই মাইল দূরে ছিল। আছমা নিজে সেই জমিতে চাষ করতেন এবং নিজেই সেগুলো বিক্রির ব্যবস্থা করতেন।

আছমা বিনতে আবু বকর বলেন, একদিন আমি মাথায় খেজুর নিয়ে বাসায় ফিরছিলাম। পথে আমার সাথে মহানবীর (সা:) দেখা হয়, তিনি তখন মদিনা থেকে আগত কিছু মানুষের সাথে ছিলেন। তিনি আমাকে তার উটের পিঠে চরে বাড়ি ফিরতে বললেন।

৪। নাফিসা বিনতে আল হাসান ইমাম শাফিই (রা:) কে হাদীস শিক্ষা দিয়েছেন।

ইবনে হাজার ৫৩ জন নারীর সাথে এক যোগে শিক্ষা গ্রহন করেছেন। তিনি ১২ জন নারীর কথা উল্লেখ করেন, যাদেরকে মুসনিদা বলা হত। তারা ইতিহাস সংরক্ষন এবং সংগ্রহ করতেন (আল মুহাদ্দিদাদ)।

কিন্তু রাসূল যে নারীদের এতটা গুরুত্ব দিয়েছেন, এটা যে তার আদর্শ এটাকে পরবর্তিতে মুসলিম সমাজের দায়িত্বশীলগন (আল্লাহকে পুরুষকে দায়িত্বশীল করেছেন) ধীরে ধীরে ভুলে যেতে বসে। ফলে সামাজিকভাবে নারীদের শিক্ষা থেকে শুধু বঞ্ছিত করা হয়নি বরং তাদেরকে ঘরের মধ্যে বন্দী করা হয়েছে ইসলামের দোহাই দিয়ে। নারীদের প্রতিভা বিকাশের পথ কে যে শুধু রুদ্ধ করা হয়েছে তা না, তাদেরকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে, সমাজে পুরুষের পাশাপাশি তার অস্ত্বিত্বকে অস্বীকার করা হয়েছে। ইসলামের ভুল ব্যাখ্যা, ফতোয়া দিয়ে দিয়ে তাদেরকে সমাজ থেকে এমনভাবে আলাদা করা হয়েছে যে, এখন পর্দা মানেই একজন নারী পুরুষের সামনে আসতে পারবেনা। যা কিনা ইসলামের প্রাথমিক যুগের নারীদের অবস্থান থেকে সম্পূর্ন বিপরীত।

গত শতাব্দী পর্যন্ত মুসলিম মহিলারা ঘর থেকে বের হতে পারবে কিনা এটা নিয়ে ঘোর আপত্তি ছিল। এসব দেখে মনে হয় পুরুষ শাসিত মুসলিম সমাজ রাসূল এর সীরাত থেকে, এবং পরবর্তি সময়ের নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অংশগ্রহণ কে রিতিমত অস্বীকার করে তাদের জগতকে আলাদা করে ফেলেছিল।

ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের অনেক দেশেই নতুন করে মুসলিম নারীদের শিক্ষা গ্রহনের জন্য আন্দোলন করতে হয়েছে। বেগম রোকেয়া বাংলার মুসলিম নারীদের শিক্ষার জন্য এক মাইল ফলক হয়ে আছেন।সেজন্যই বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ আব্দুল হান্নান বেগম রোকেয়াকে একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে চিহ্নিত করেছেন, তিনি বলেন;

বেগম রোকেয়া ছিলেন একজন চিন্তাবিদ। সে সাথে সত্যিকার অর্থেই একজন ইসলামী চিন্তাবিদও ছিলেন। যিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা, গবেষণা ও ব্যাখ্যা করেন তিনিই ইসলামী চিন্তাবিদ। তিনি ইসলাম সম্পর্কে বিভ্রান্তি বা ভুল দূর করেন। কাজেই এসব অর্থে বেগম রোকেয়াকে ইসলামী চিন্তাবিদ বলতে হবে। অবরোধ, নারী স্বাধীনতা, পর্দার প্রশ্নে, অশ্লীলতা, যৌতুক প্রথা, বিধাব বিবাহ, বাল্য বিবাহ, তালাক নিয়ে ভ্রান্তি ও বাড়াবাড়িসহ বিভিন্ন ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি ইসলামের সঠিক অবস্থান তুলে ধরেছেন (দেখুন: একজন শ্রেষ্ঠ নারী বেগম রোকেয়া)।

ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, এটুকু বললেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? হ্যাঁ, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে এটা কিতাবে আছে কিন্তু মুসলমানগন কি পরবর্তীতে এর বাস্তব উদাহরন প্রতিষ্ঠিত করতে পেরেছে? মুসলিম নারীর শিক্ষার জন্যে কেন নতুন করে আন্দোলন করতে হল বা হচ্ছে? তাও আবার পাশ্চাত্যের প্রেসকিপশনে, যেখানে রাসূল (সঃ) এর যুগেই নারীরা সমান সুযোগ পেয়েছিল শিক্ষা, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সব অংগনে?একজন ধর্মীয় অনুশাসন পালনকারী নারী হিসেবে এই ধরনের নায্য প্রশ্নগুলো উথ্থাপন করলে তাকে নারীবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টাটা কি ইসলামিক?

মুসলিম পুরুষদের একটা অংশ নারীদের যোগ্যতাকে অস্বীকার করলেও ইতিহাস নারীদের উজ্জ্বল অবদানগুলোকে অস্বীকার করেনা। ইতিহাসে মুসলিম নারীরা এমনও প্রমান রেখেছে যে, তারা একসময় রাজ্য শাসন করেছেন, চিকিৎসক হিসেবে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, সমাজ সংস্কারক হিসেবে সমাজকে দিয়েছেন অগ্রগতি, জ্ঞ্যানের সাধন, হাদীস সংরক্ষক, শিক্ষাদান ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের তুলিতে পৃথিবী দেখেছে ইতিহাস ঐতিহ্যের নিদর্শন। ইতিহাস থেকে এমন কিছু নারীদের নিয়ে এই লেখার প্রচেষ্টা।

জনগন দিল্লীর রাস্তায় রাযিয়া! রাযিয়া! বলে স্লোগান দিচ্ছিল। তাদেরকে নেতৃত্ব দিচ্ছিল লাল পোশাক পরিহিতা একজন মহিলা, মুখে তার দৃঢ় সংকল্প এবং সাহসের শক্তি। নাম তার রাযিয়া সুলতান

ভারতের সম্রাট শামস আল দীন এর পুত্র সন্তানরা ছিল মদ্যপ, তারা আড্ডা এবং ভোগ বিলাশে মত্য। সম্রাট তার মেয়ে সুলতানা রাযিয়ার মধ্যে খুঁজে পেয়েছিল খোদাভীতি এবং প্রজ্ঞা। তাই সম্রাট শামস আল দীন রাযিয়াকে তৈরি করেছিলেন একজন শক্তিশালী এবং যোগ্য ব্যক্তি হিসেবে। তাকে এমনভাবে গড়ে তোলা হল যে সে সিপাহশালার এনং রাজ্য পরিচালনার জন্য সুযোগ্য হয়ে উঠে। সম্রাট রাযিয়া জনসম্মুখে রাজ্যে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করেন। কিন্তু সম্রাটের মৃত্যুর পর রাজ্যসভা একজন নারীকে সম্রাজ্ঞীর আসনে দেখতে চাইলনা। ফলে রুকন আল দীন কে সিংহাসনে বসানো হল, যে কিনা ছিল মদ্যপান ও ভোগ বিলাশে মশগুল।

রুকন আল দীনের রাজ্য পরিচালনায় কোন মনযোগ ছিলনা কখনও। বরং তার মদ্যপান আরো বেড়ে গেল এবং সে প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করুলো। সাধারন মানুষের এমন সম্রাট এর উপর হতাশ এবং ক্রোধে ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। এদিকে রাযিয়াকে গুপ্ত হত্যার প্রচেষ্টা চালানো হচ্ছিল যেন সে কিছুতেই সিংহাসনে বসতে না পারে। কিন্তু পরবর্তীতে রাযিয়া রাজ্য আসনের দায়িত্ব গ্রহন করেন।

রাযিয়ার ছোটভাই কিতাব আল দীনকে হত্যা করা হলে সে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পরে। সে লাল রঙের একটি পোশাক পরিধান করে সে জনগনকে সাথে নিয়ে এর প্রতিবাদ করে। লাল পোশাক মূলত ছিল প্রতিবাদের রঙ। ১২৩৬ খ্রীষ্টাব্দে জনগন রাযিয়াকে সমর্থন করে মসজিদে জড়ো হয় এবং সেখান থেকে  তাকে নিয়ে জনগন প্রাসাদ দখল করে এবং রানী হিসেবে সিংহাসনে বসিয়ে দেয়। জনগনের এত ব্যপক সমর্থন নিয়ে ইতিহাসে এই প্রথম কোন নারী রাজ্য শাসনভার গ্রহন করে।

তিনি ছিলেন একজন সুযোগ্য রানী, যিনি শত শত শিক্ষা প্রতিষ্ঠান, কুপ এবং রাস্তা নির্মান করেন। রাজ্যে শিক্ষা বিস্তারের জন্য তার অসামান্য প্রচেষ্টা এবং উদ্যোগ দিল্লীকে দিয়েছে অগ্রগতির সুযোগ। তার সময়ে বিজ্ঞান চর্চা ব্যপক বৃদ্ধি পায়। তিনি তার শাসনামলে অনেক সংস্কার নিয়ে আসেন। মানুষে মানুষে বিভেদ কমিয়ে আনার জন্য তিনি তার রাজ্য সভায় সব ধর্ম বর্নের মানুষকে নিয়োগ দেবার উদ্যোগ নেন। তিনি রাজ্যের গুরুত্বপূর্ন পদে একজন কৃষ্ণাংগকে নিয়োগ দেন, যার নাম ছিল ইয়াকুব। এছাড়া একজন হিন্দু ব্যাক্তিকেও নিয়োগ দেবার উদ্যোগ নেন, কিন্তু রাজ্যসভায় এর বিরোধিতা হয়। রাযিয়া তার ধীরস্থিরতা এবং বিনয় এর জন্য সুপরিচত ছিলেন। তিনি ১২৪০ সালে মারা যান (Razia Queen of India, Salman Asif)

রেফারেন্স:

১। আল মুহাদ্দিদাদ-আকরাম নদভী

২।একজন শ্রেষ্ঠ নারী বেগম রোকেয়া, শাহ আব্দুল হান্নান

৩। Extraordinary Muslim Women, Razia Queen of India, Salman Asif, cited in Arif Khan, Newspaper Al-Sindi’s Garden

( চলবে )

Next
Next
Posted in নারী অধিকার | Tagged ইতিহাসে মুসলিম নারী, মুসলিম সমাজে নারী

About the Author

শিমু

Related Posts

যারা স্ত্রীত্ব ও মাতৃত্বের স্বাদ পায় নি…→

জ্ঞান সাধনায় মুসলিম নারী→

তালাকঃ স্বাধীনতা নাকি স্বেচ্ছাচারিতা?→

পর্দা না মানাই যৌন হয়রানীর প্রধান কারন→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu