Browse: Home / তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ

Written by IMBD Blog on 28/03/2016 in আলোচিত-সমালোচিত | Views

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। খুনি-ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার ১৮ জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ। ঢাকা-চট্টগ্রাম মাহাসড়কের কুমিল্লায় ৩ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরে কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ৭ দিনের মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন প্রতিবাদকারীরা।

তনু হত্যার বিচার দাবিতে এদিন ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ করে গণজাগরণ মঞ্চ। সকাল ১০টায় শাহবাগ থেকে যাত্রা শুরু করে মঞ্চের গাড়িবহর। পথে চিটাগাং রোড, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ, দাউদকান্দি, চান্দিনার মাধাইয়া ও চান্দিনা বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি স্থানে পথসভা করে রোডমার্চে অংশগ্রহণকারীরা। ছয়টি বাসে মঞ্চের নেতাকর্মীরা রোডমার্চে অংশ নেন। সামনে একটি পিকআপ ভ্যানে চলে কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনা ও স্লোগান।

বিকালে কুল্লিমায় সমাবেশে অংশ নেন মঞ্চের নেতাকর্মীরা। সেখানে থেকে আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন করার জন্য কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার নন্দনপুর এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, বাছিক শিল্পচর্চা কেন্দ্র, বন্ধু মহল, মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার মানুষ জড়ো হন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের নন্দনপুর এলাকায় অবরোধ সৃষ্টি করে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে এবং সড়কে শুয়ে-বসে তনু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গগনবিদারী স্লোগান তোলে।

এ সময় মহাসড়কের অবরোধস্থলের উভয় পাশে প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পালসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। একপর্যায়ে প্রতিবাদ-বিক্ষোভে পরিস্থিতি অনেকটা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হ্যান্ডমাইকের মাধ্যমে তনু হত্যাকারীদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এমন আশ্বাস দিলে ৩ ঘণ্টা পর বেলা ২টার দিকে প্রতিবাদীরা অবরোধ তুলে নেয়। এতে বেলা ২টার পর থেকে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লায় গণজাগরণ মঞ্চের রোডমার্চ : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ধর্ষণের শাস্তি পরিবর্তন করে মৃত্যুদণ্ড করতে হবে। তনুর খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা ঘরে ফিরব না। রোববার ঢাকা থেকে রোডমার্চ করে এসে বিকালে কুমিল্লা গণজাগরণ মঞ্চের উদ্যোগে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. ইমরান আরও বলেন, গত পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার বিচার হয়নি, ব্যাংক থেকে টাকা লুটের বিচার হয়নি, এরপর হয়েছে রিজার্ভ লুট। দেশে অসংখ্য নারী ধর্ষণ ও খুনের পর এবার জেগে উঠেছে কুমিল্লা। তনু হত্যার পর দেশব্যাপী জেগে উঠেছে প্রতিবাদী জনতা। তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীকে তনু হত্যাকাণ্ডের বিষয়ে সিভিল প্রশাসনকে সহায়তা করার আহবান জানান। ডা. ইমরান বলেন, ’৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন হত্যাকাণ্ডের পর বর্তমান প্রধানমন্ত্রী মাঠে নেমে আন্দোলন করেছিলেন, কিন্তু তনুর বিষয়ে তিনি মাঠে নামছেন না কেন? তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তাকে আর খুঁজে পাওয়া যায় না, লাশ পাওয়া যায় রেললাইনে অথবা গহিন জঙ্গলে।

ইমরান বলেন, তনু আমাদের বোন, তনু হত্যার বিচার হলে বাংলাদেশে নারী হত্যা ও ধর্ষণ বন্ধ হবে। তনু হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে কুমিল্লার মানুষের বিজয় হলে তা হবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিজয়।

গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক খায়রুল আনাম রায়হানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভানেত্রী লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক ভাস্কর রাসা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরুল হাবিব ইমনসহ গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সমাবেশ চলাকালে নগরীর সবকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়। হাজারো প্রতিবাদী জনতার ঢল নামে সমাবেশে।

৭ দিনেও কেউ গ্রেফতার হয়নি : তনু হত্যাকাণ্ডের ৭ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্তেও আলোর মুখ দেখেনি তদন্তকারী সংস্থা। রোববার দুপুরে কুমিল্লা সেনানিবাসের কালভার্ট এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা গোয়েন্দা সংস্থার তদন্তকারী দল। তারা ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। ডিবির ওসি একেএম মঞ্জুরুল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামতের ভিত্তিতে আমাদের তদন্ত কাজ চলছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়া জেলা পুলিশের পাশাপাশি উচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থার সদস্য এ হত্যাকাণ্ড নিয়ে মাঠে কাজ করছে বলে জানা গেছে।

২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে দুর্বৃত্তদের হাতে খুন হন ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেনের মেয়ে কলেজছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু।

সিদ্ধিরগঞ্জ : বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা পথসভা করে। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ স্থান ক্যান্টনমেন্ট সেনানিবাস এলাকা। এ সেনানিবাসের অভ্যন্তরেই তনুকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা বাংলার ১৬ কোটি মানুষ মেনে নিতে পারে না।

দাউদকান্দি : গৌরীপুর কলেজের ছাত্রছাত্রীদের মানববন্ধনে যোগ দেন ঢাকা থেকে আসা গণজাগরণ মঞ্চের রোডমার্চের কর্মীরা। পরে গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ইমরান এইচ সরকার বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যার পর পুলিশ প্রশাসন সেই নরপশুদের শনাক্ত করতে পারেনি। তা জাতির জন্য লজ্জাকর।

সাভার ও আশুলিয়া : দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সাভার উপজেলা মহিলা পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী। এছাড়া আশুলিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চৌদ্দগ্রাম : বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীসহ পৌরসভার সর্বস্তরের মানুষ। মানববন্ধনে দ্রুত তনুর ঘাতকদের বিচার দাবি করা হয়।

বরিশাল : সকাল ১১টায় নগরীর সদররোড বিবির পুকুর পশ্চিম পারে মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল গণনাট্য সংস্থা। তনু হত্যার ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হলেও বরিশালে মহিলা পরিষদ, সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনসহ বড় কোনো সংগঠনই এখনও পর্যন্ত প্রতিবাদ জানায়নি।

রাজশাহী : তনুর খুনিদের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সম্মিলিত শিক্ষার্থী ফোরামের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। পরে সেখানে সমাবেশ ও মানববন্ধন করে। তারা অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নরসিংদী : তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাবের সামনে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী, ফেসবুকভিত্তিক সংগঠন হৃদয়ে আমার নরসিংদী, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদল ও সামাজিক সংগঠন প্রয়াসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকশ’ মানুষ অংশ নেন।

লক্ষ্মীপুর ও রামগতি : তনু হত্যা ও লক্ষ্মীপুরের রামগঞ্জে খুরশিদা বেগমকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার প্রতিবাদে তিনটি স্থানে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রিয় লক্ষ্মীপুর জেলা অনলাইন সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। জেলার কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কে মানববন্ধন করে সচেতন যুব সমাজ ও কলেজ শিক্ষার্থীরা। এছাড়া রায়পুরেও তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী ও সৈয়দপুর : দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে।

চাঁপাইনবাবগঞ্জ : সকাল ১০টায় শহরের সেন্টু মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’। এতে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দ্রুত তনু হত্যাকারীদের বিচার দাবি করেন।

ঠাকুরগাঁও : সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা ও ঠাকুরগাঁও জেলা সম্মিলিত নাট্য পরিষদ। মানববন্ধনে হুশিয়ারি দিয়ে বলা হয়, তনু হত্যার বিচার যদি দ্রুত সম্পন্ন করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ আরও কঠিন আন্দোলনে যাবে।

বকশীগঞ্জ (জামালপুর) : সকালে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের নঈম মিয়া বাজার এলাকায় তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ডেফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মশিউল ইসলাম রঞ্জুরসহ অন্যরা।

ভোলা ও বোরহানউদ্দিন : সকালে জেলা সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলার পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাণ্ডারিয়া উপজেলা সংসদের উদ্যোগে পৌর শহরের শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এতে উপজেলা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহানা আক্তার মুন্নি সভাপতিত্ব করেন।

পাবনা : বেলা ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

গাইবান্ধা : সকালে আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অধ্যক্ষ মুহম্মদ রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারুল মান্নান প্রমুখ।

নওগাঁ : বিকাল সাড়ে ৪টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তনু হত্যার বিচার দাবিতে ছাত্র, যুব, শিক্ষক, শিল্পী ও সচেতন নাগরিকের ব্যান্যারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জাবি : তনু হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র‌্যালি করেছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এবং বিশ্ববিদ্যালয়ের ৪৫তম আবর্তনের শিক্ষার্থীরা। বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ : বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তনুর খুনিদের গ্রেফতারের দাবিতে কালো পতাকা হাতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

সোনারগাঁ : দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে তনুর খুনি-ধর্ষকদের বিচারের দাবিতে পথসভা করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। পথসভায় ইমরান এইচ সরকার বলেন, ‘আজকের এদেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ নয়। দেশ আজ বিভীষিকায় পরিণত হয়েছে। এদিকে একই দাবিতে বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

সিলেট : তনু হত্যার বিচার দাবিতে রোববার নগরীতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে এমসি কলেজে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে সিলেটভিউটোয়েন্টিফোরডটকমের পাঠক সংগঠন ‘সিলেটভিউ রিডার্স ফোরাম’। এছাড়া সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এমসি কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা : তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এবার আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদে বিকালে শাহবাগ মোড় অবরোধ করে তারা। ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকরা গ্রেফতার না হলে ২৯ মার্চ মঙ্গলবার পুনরায় শাহবাগ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ‘উই আর ঢাবিয়ান অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস ফর তনু’ নামের একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে রোববার বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। পৌনে ৫টার দিকে সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন।

উত্তাল নাট্যাঙ্গন : তনু হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে নাট্যাঙ্গনের মানুষেরা। বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। দেশের নাট্যকর্মীরা বলেন, যে কোনো মূল্যেই এই পাশবিকতা ও নির্মম হত্যাকাণ্ডের বিচার সরকারকে করতেই হবে। তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের নাট্যকর্মীদের আন্দোলন চলবে। বিশ্ব নাট্যদিবস উদযাপনের অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নাট্যাভিনেতা ড. ইনামুল হক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে নাট্যকর্মীরা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শিল্পকলা একাডেমি থেকে কাকরাইল মসজিদ হয়ে বেইলি রোডের মহিলা সমিতিতে গিয়ে শেষ হয়।

উৎসঃ যুগান্তর, ২৮ মার্চ, ২০১৬

রিলেটেড নিউজ এবং আপডেট 

  • তনু হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি, বিডি নিউজ ২৪, ২৮ মার্চ ২০১৬

সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এই দাবি তোলেন। তিনি বলেন, “সরকারের উচিৎ হচ্ছে- অবিলম্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে দিয়ে কমিটি গঠন করা হোক, যারা তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা বের করবেন।”

  • তনু হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ- বিবিসি বাংলা, ২৩ মার্চ, ২০১৬
  • তনু হত্যা মামলা ডিবিতে- ইত্তেফাক, ২৬ মার্চ ২০১৬
  • তনু হত্যা: ১৮ সন্দেহভাজনকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ, চ্যানেল আই অনলাইন, ২৬ মার্চ, ২০১৬

তনু হত্যাকাণ্ডে ছায়া তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কাজ শুরু করেছে র‌্যাব। প্রাথমিকভাবে তনুর পরিবারের সদস্যসহ সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানচ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হত্যাকারী যে-ই হোক কাউকে ছাড় দেয়া হবে না’। তনু হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Next
Next
Posted in আলোচিত-সমালোচিত | Tagged তনু হত্যা

About the Author

IMBD Blog

Related Posts

ইউরোপীয় ইউনিয়ন কি এবং ইংল্যান্ডের চলে যাওয়ার কারন→

রিট খারিজ, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল→

গরু খাওয়া মুসলমান ও সংখ্যালঘু রাজনীতি→

কোপাকোপিতে কারা?→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu