Browse: Home / ই্কামতে দ্বীন বনাম খেদমতে দ্বীনের বিভাজন যে কারনে গোমরাহী!

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ই্কামতে দ্বীন বনাম খেদমতে দ্বীনের বিভাজন যে কারনে গোমরাহী!

Written by IMBD Blog on 05/10/2015 in ইসলাম ও শরীয়াহ | Views

 

লিখেছেনঃ লুৎফুর রহমান ফরায়েজী

بسم الله الرحمن الرحيم

দ্বীন কাজের অনেকগুলো শাখা আছে। এর মাঝে তাবলীগ একটি প্রধানতম শাখা। আরো যেসব শাখা রয়েছে, উদাহরণতঃ

১-   গ্রহণযোগ্য আমীরের নেতৃত্বে কাফিরদের মুকাবিলা করে দ্বীনে ইসলামকে সমুন্নত করার মানসে জিহাদ করা।

২-   খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মানসে কাজ করা।

৩-  ইসলাম বিদ্বেষীদের ইসলামের বিরুদ্ধে নানাভিদ অপপ্রচার ও মিথ্যা অভিযোগের জবাব দেয়া।

৪-   ইসলামের মৌল বিশ্বাস ও আমল সম্পর্কে কুরআন ও হাদীস ভিত্তিক সঠিক সমাধান জানিয়ে জাতিকে শিরক-বিদআত থেকে মুক্ত রাখতে চেষ্টা-মেহনত চালিয়ে যাওয়া।

৫-   কুরআন ও সুন্নাহের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে হকের আওয়াজকে বুলন্দ করা।

সঠিক পদ্ধতিতে যারাই উপরোক্ত কাজ করছেন, তারা সবাই দ্বীনের কাজ করছেন। কারো কাজ কারো কাজ থেকে কম নয়। সম্পূর্ণ কুফরীর অন্ধকারে নিমজ্জিত জাতিকে দ্বীনের আলোয় আলোকিত করতে রাসূল সাঃ ঘামঝড়া মেহনত করেছেন। শুধু ঘামঝরা নয়, রক্তঝরা মেহনত করেছেন। সাহাবাগণ অকাতরে জীবন বিলিয়েছেন। ঘর-বাড়ি সংসার সব ছেড়ে দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনকে বুলন্দ করতে জিহাদের ময়দান থেকে জিহাদের ময়দানে ছুটে বেরিয়েছেন।

সেই সাথে একদল সাহাবা সারাক্ষণ মসজিদে নববীতে দিনরাত পরে থেকে দ্বীনের ইলম আহরণ করেছেন, দ্বীনী বিষয়ে প্রাজ্ঞতা অর্জনের জন্য। কারণ মূল দ্বীন হল, আল্লাহর আদেশ আর নিষেধ পালন করার নাম। যদি কুরআন ও হাদীস আত্মস্থকারী গবেষক ব্যক্তিগণ না থাকেন, তাহলে পুরো জাতি ধর্মের নামে অধর্ম পালন করতে শুরু করে দিবে। তারা বুঝতেই পারবে না, তারা যা পালন করছে বা যা বলছে তা দ্বীন নয়। তাই ইলমে দ্বীন অন্বেষণ করা,দ্বীন শিক্ষার কাজে ব্রত থাকা দ্বীনের একটি অত্যাবশ্যকীয় ফরজ কাজ। সেই সাথে প্রয়োজনে জিহাদে ঝাঁপিয়ে পড়াও দ্বীনের একটি ফরজ কাজ। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মেহনতও দ্বীনের কাজ।

এক কথায় একটি আরেকটির পরিপূরক। কোনটির অবদানই কোনটি থেকে কম নয়। তবে সকল জমানায়ই সবচে’ বড় কাজ অবশ্যই কুরআন ও হাদীসের প্রাজ্ঞ আলেম তৈরী করা। কারণ প্রাজ্ঞ আলেম না থাকলে, কুরআনের অপব্যাখ্যা, মিথ্যা-জাল বর্ণনা মানুষের ঈমানে বিশ্বাসে ঢুকে পড়ে অবশেষে গোটা ধর্মটাই একটি বিকৃত ধর্মে রূপ লাভ করবে। এ কারণে প্রাজ্ঞ আলেম তৈরী করার প্রচেষ্টা দ্বীনের একটি আবশ্যকীয় জরুরী বিষয়। সেই সাথে দ্বীনের তাবলীগও দ্বীনের আবশ্যকীয় বিষয়। রাসূল সাঃ সারা জীবন মৌলিকভাবে যে কাজ করে গেছেন সেটির নাম তাবলীগ।

সেই সাথে রাসূল সাঃ সশরীরে ২৭টি জিহাদে অংশগ্রহণ করেছেন। সুতরাং জিহাদও একটি ফরজ আমল। আমলী জিন্দেগী গঠন করতে অসংখ্য হাদীস বলে গেছেন। যা বুঝে পালন করা উম্মতের জন্য জরুরী। তাই ইলমে দ্বীন অন্বেষণ করাও ফরজ। সঠিক পদ্ধতিতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনও দ্বীনের একটি অংশ।

সবাই একসাথে সব কাজ করতে সক্ষম নয়। তাই সবাইকে সব কাজের জন্য বাধ্য করাও উচিত নয়। একদল দ্বীনের যে কাজ করছেন, তারা অন্যদের প্রতি বিদ্বেষ ভাব রাখাও উচিত নয়। কিংবা ছোট নজরে দেখারও কোন অবকাশ নেই।

স্পষ্টভাষায় বুঝে নিন-

  • তাবলীগই দ্বীনের কাজ মনে করা গোমরাহী, বলতে হবে তাবলীগও দ্বীনের কাজ।
  • জিহাদই দ্বীনের কাজ মনে করা গোমরাহী, বলতে হবে জিহাদও দ্বীনের কাজ।
  • খিলাফত প্রতিষ্ঠার মেহনতই দ্বীনের কাজ মনে করা গোমরাহী, বলতে হবে খিলাফত প্রতিষ্ঠার মেহনতও দ্বীনের কাজ।
  • ইলমে দ্বীন শিখায় রত থাকাই দ্বীনের কাজ মনে করা গোমরাহী, বলতে হবে ইলমে দ্বীন শিখায় রত থাকাও দ্বীনের কাজ।
  • আত্মশুদ্ধি হাসিলের জন্য সঠিক পদ্ধতিতে মেহনত করাই দ্বীনের কাজ মনে করা গোমরাহী, বলতে হবে আত্মশুদ্ধি হাসিলের জন্য সঠিক পদ্ধতিতে মেহনত করাও দ্বীনের কাজ।

এভাবে যারাই সঠিক পদ্ধতিতে দ্বীনের কাজ করছেন, সবাইকে এক কাজে নিয়ে আসার জন্য বলা বোকামী বৈ কিছু নয়। সবাইকে নিজের মত সঠিক পদ্ধতিতে দ্বীনের কাজ করতে দিন। তবে সবার পদ্ধতিই যেন কুরআন ও সুন্নাহ ভিত্তিক পদ্ধতি হয় এটি হল বিবেচ্য বিষয়।

সুতরাং তাবলীগ জামাতের ভাইরা কেন সশস্ত্র জিহাদে অংশ নেয় না, ইসলামী খিলাফতের জন্য আন্দোলনে রত হয় না? এ প্রশ্নটি করা যেমন অযৌক্তিক, তেমনি সকল হক্কানী মুজাহিদগণ কেন কিতাল ফি সাবিলিল্লাহ রেখে দাওয়াত ও তাবলীগে এসে যায় না এমন প্রশ্নও অযৌক্তিক। এমনিভাবে সকল প্রাজ্ঞ গবেষক আলেমকে দাওয়াত ও তাবলীগের চিল্লায় পাঠানোর মানসিকতাও একটি অযৌক্তিক মানসিকতা। যেমন সকল দাওয়াত তাবলীগের সাথিদের মাদরাসায় ভর্তি করে বিজ্ঞ আলেম বানানোর জন্য চেষ্টা করা অযৌক্তিক।

যাইহোক। সহজ কথা হল, সঠিক পদ্ধতিতে যারাই দ্বীনের কাজ করছেন, সবাই হকের পথে আছেন। সকলের কাজই প্রশংসনীয়। সবার জন্য সব কাজ করা সম্ভব নয়। তবে সবাইকে সবাই সাপোর্ট দিতে হবে। তাহলেই ইসলামের বিজয় সহজ হবে। শক্তি বৃদ্ধি পাবে। অযথা বিতর্ক আমাদের মাঝে বিভক্তির দেয়ালকেই মজবুত করে দিবে। যা ইহুদী খৃষ্টানদের সর্বদার চাওয়া।

বিঃদ্রঃ দাওয়াত ও তাবলীগের বর্তমান পদ্ধতিতে যদিও রাষ্ট্রীয়ভাবে পূর্ণ  দ্বীন প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয় বলেই প্রতীয়মান হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠালাভের জন্য যে জনবল দরকার, ইনশাআল্লাহ তাবলীগের মাধ্যমে সে জনবল বৃদ্ধি হচ্ছে। তাই দাওয়াত ও তাবলীগ নিয়ে অযথা বিতর্ক উঠানো কিছুতেই ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের হককে হক বুঝার, বাতিলকে বাতিল বুঝার তৌফিক দান করুন।

দলীল

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (آل عمران: ١٠٤(

আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। (সূরা আলে ইমরান: ১০৪)

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ )آل عمران: ١١٠(

তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা ন্যায়কার্যে আদেশ এবং অন্যায় কার্যে নিষেধ কর এবং আল্লাহতে বিশ্বাস কর। (সূরা আলে ইমরান: ১১০)

এরকম অসংখ্য আয়াতে তাবলীগের সাথে সাথে অন্যায় কাজ থেকে বিরত রাখতে বলার জন্যও আদেশ এসেছে। যা স্পষ্টভাষায় তাবলীগের সাথে অন্যায় কাজের প্রতিবাদ ও প্রতিরোধের চেষ্টা-মেহনতের প্রবাণবাহী।

জিহাদের ক্ষেত্রে অসংখ্য আয়াত ও হাদীস রয়েছে, নিচে শুধু একটি হাদীস উল্লেখ করছি-

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ، مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ»

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি মারা গেল,কিন্তু ইসলামী যুদ্ধ তথা জিহাদে যায়নি, কিংবা জিহাদে যাওয়ার ইচ্ছেও অন্তরে পোষণ করেনি, সে এক প্রকার মুনাফিকীর [অবস্থায়] মৃত্যুবরণ করল। {সহীহ মুসলিম, হাদীস নং-১৯১০, সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮০২}

عن عبد الله بن عمرو بن العاص قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ( إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا )

হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ আল্লাহ পাক তাঁর বান্দাদের অন্তর থেকে ইলম টেনে বের করে উঠিয়ে নেবেন না; বরং আলেমগণকে উঠিয়ে নেয়ার মাধ্যমেই ইলম তুলে নিবেন। শেষ পর্যন্ত দুনিয়ায় যখন আর কোন আলেমকেই বাকি রাখবেন না, তখন মানুষ গন্ড মুর্খদেরকে নেতারূপে গ্রহণ করবে। তারপর তাদের নিকটই মাসআলা মাসায়েল জিজ্ঞেস করা হবে, আর তারা শিক্ষা-দীক্ষা ছাড়াই ফাতওয়া দিবে। এভাবে নিজেরাও ভ্রান্ত হবে এবং অপরকেও বিভ্রান্ত করবে।

{সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৪৫৭১,বুখারী শরীফ, হাদিস নং-১০০, সহীহ মুসলিম শরীফ, হাদিস নং-৬৯৭১, মুসনাদুশ শিহাব, হাদিস নং-৫৮১,  আল মু’জামুল আওসাত, হাদীস নং-৫৫, সুনানে ইবনে মাজাহ হাদীস নং-৫২, সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৫২, সুনানে দারেমী, হাদীস নং-২৩৯, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৫৯০৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৫৬১১, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৪২২, মুসনাদে ইবনুল জিদ, হাদীস নং-২৬৭৭, মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১৭২}

মুলঃ জিহাদ করা, দ্বীন শিখা, তাবলীগ করা, তাসাওফের মেহনত করা সবই দ্বীনের কাজ!

লেখক; পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, ঢাকা

প্রাসঙ্গিক পোষ্টঃ ইসলামপন্থীদের ঐক্যঃ বাঁধা হলো দেওবন্দী, সালাফি ও জামা’আতি মানসিকতা

Next
Next
Posted in ইসলাম ও শরীয়াহ | Tagged ই্কামতে দ্বীন, খেদমতে দ্বীন, তাবলীগ

About the Author

IMBD Blog

Related Posts

Orientalist Views of the Prophet Muhammad (pbuh)→

মক্কায় মহানবী (স) এবং বৃটেনের মুসলমান→

চোরের হাত কাটার নাম শরিয়াহ নয়→

নতুন রাজনৈতিকতার বিনির্মাণে শরিয়াহ→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu