Browse: Home / বই পরিচিতি: বাংলা সাহিত্যে মুসলমান

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

বই পরিচিতি: বাংলা সাহিত্যে মুসলমান

Written by নাজমুল হাসান on 02/12/2013 in বাংলা সাহিত্যের ইতিহাস | Views

লিখেছেন; ভবভূতি ভট্টাচার্য 

বই: বাংলা সাহিত্যে মুসলমান

লেখক: আবদুল মান্নান সৈয়দ।

প্রকাশক: ইসলামিক ফাউন্ডেশন, শেরেবাংলা নগর, ঢাকা।

প্রথম প্রকাশঃ জুন ১৯৯৮, তৃতীয় সংস্করণ মে ২০০৯

abdulmannan_bangla

“আজি, পুণ্য প্রেমের পুণ্য পরশে হাসিছে জগৎ অমিয়-হাসি।
আজি, কুঞ্জকাননে সৌরভ বিলায়ে ফুটেছে অযুত কুসুমরাশি।
আজি, কাননে গাইছে পাপিয়া গাইছে কোকিল মধুর স্বরে।
আজি আসিবে সে-জন এ’ সৌরজগৎ বাঁধা আছে যার প্রেমের ডোরে।” [‘অশ্রুমালা’, কবিঃ মুন্সী কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)]

“বঙ্গবাসী মুসলমানদের দেশ-ভাষা ও মাতৃভাষা বাঙ্গালা। মাতৃভাষায় যাহার আস্থা নাই, সে মানুষ নহে।” লিখেছিলেন মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১)।

“আমার দেশের মৃত্যু নাই। আমার দেশের আত্মা যে জনগণ, তাহারও মৃত্যু নাই। তেমনই অমর আমার এই বাঙলা ভাষা।” —আবদুল করিম সাহিত্যবিশারদ (১৮৭১-১৯৫৩)।

এই তিনজন ছিলেন প্রাক্‌নজরুলযুগের প্রতিনিধিস্থানীয় সৃষ্টিশীল আধুনিক বাঙালী-মুসলমান সাহিত্যিক। এবং ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক শান্তিপুরী (১৮৬০-১৯৩৩)। কলকাতা কেন্দ্রিক পশ্চিমবাঙলার সাহিত্যজগত এঁদের প্রায় চেনেইনা। এ’পারের বহুল প্রচারিত ‘সংসদ বাঙালী চরিতাভিধানে’ মহাকবি কায়কোবাদের নামও নেই, যাঁর ‘মহাশ্মশান’ ও ‘অশ্রুমালা’ কাব্য ছাড়া বাঙলা সাহিত্যের আলোচনা কখনও সম্পূর্ণ হতে পারে না (যদিও ঢাকা বাংলা একাডেমীর ‘চরিতাভিধান’টিতে উনি সসম্মান আলোচিত)-নজরুল কায়কোবাদ সাহেবের পদস্পর্শ করে কদমবুসি করতেন ও ‘আমাদের সকলের গুরু’ বলে মানতেন। প্রমথ বিশী-বিজিত দত্ত সম্পাদিত ‘বাঙলা গদ্যের পদাঙ্ক’, বা অসিতকুমার বন্দ্যোপাধায়ের ‘বাঙলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্তে’ এ’হেন মূলতঃ পূর্ববঙ্গীয় মুসলিম সাহিত্যিকগণ একেবারেই স্থান পাননি। এতে এনাদের মান ঘাটেনি, সংকলনগুলিই পঙ্গু হয়েছে। আসলে, এ’সব হল ঊনবিংশ শতাব্দীর তথাকথিত ‘নবজাগরণ’-এর কুফল, যেটা আবদ্ধ ছিল মুষ্টিমেয় কলকাতাকেন্দ্রিক উচ্চবর্ণীয় হিন্দুপুরুষের মধ্যেই। নারীদের এরা যেমন কোটরাগত করে রেখেছিল, তেমনই নিম্নবর্ণীয় হিন্দু ও মুসলমানগণ ছিলেন সম্পূর্ণ ব্রাত্য। কলকাতার চৌহুদ্দি ডিঙোলেই তো পাড়াগাঁ— দখ্‌নে-নেড়ে-বাঙাল-উড়ে-খোট্টা বলে সকলকে অবজ্ঞা করা! অসহ্য!

এতে অবশ্য বাঙলাসাহিত্যের এই ধারাটি রুদ্ধ হয়নি, বরং দিনে দিনে ভাষাকে পুষ্ট করে চলেছে। ‘এই ধারা’ কেন বলতে হল? এটা কি অন্য কোনো ধাঁচের বাঙলা লেখা, আটলান্টিকের এ’পার-ও’পারে যেমন ইংরিজির দুই ধারা প্রবাহিত হয়ে চলেছিল অষ্টাদশ শতক থেকে? একদমই তা নয়। ছিল একই অখণ্ড বাঙলাদেশ, ভাষা-বানান-অভিজ্ঞতা সবই এক। তবুও সামান্য ব্যতিক্রম সত্ত্বেও ‘ভারতবর্ষ’,‘প্রবাসী’, ‘সবুজপত্র’ মূলতঃ হিন্দুদের, ও ‘সাওগাত’ ‘মোহম্মদি’ ‘মোসলেম ভারত’ মূলতঃ মুসলমানদের পত্রিকাই থেকে গিয়েছিল। দেশবিভাগের মূলটি কত গভীরে ছিল তা বুঝতে অসুবিধে হয় না।

***

এই পরিপ্রেক্ষিতেই নামী প্রাবন্ধিক আবদুল মান্নান সৈয়দ সাহেবকে “বাংলা সাহিত্যে মুসলমান” লিখতে কলম ধরতে হবে এতে আর আশ্চর্য কী? যদিও ভাষা ও সাহিত্যের এই ধর্মভিত্তিক বিভাজন বেদনাদায়ক। তবু, নৈর্ব্যক্তিক আলোচনার জন্য এর দরকার আছে। নৈলে দুই মলাটের মধ্যে এ’সব কোথায় পেতুম বা জানতে পারতুম……?

১. চতুর্দশ শতকের প্রথম বাঙালী-মুসলমান কবি শাহ্‌ মুহম্মদ সগীরের ‘ইউসুফ-জুলেখা’ কাব্যের নমুনা।
২. প্রথম বাঙালী-মুসলমান গদ্যকার খোন্দকার শামসুদ্দীন মোহম্মদ সিদ্দিকি (১৮০৮-১৮৭০)-র গদ্যগ্রন্থ ‘উচিত শ্রবণ’ (১৮৬০)। [একটু গদ্যনমুনা থাকলে বেশ হত।]
৩. আবদুল করিম সাহিত্য বিশারদের প্রাচীন ও মধ্যযুগীয় বিপুল পুঁথিসংগ্রহের প্রতি ক্ষিতিমোহন সেনের সশ্রদ্ধ উক্তি, “উনি কোনো ব্যক্তি নহেন, একটি প্রতিষ্ঠান!” দীনেশচন্দ্র সেন তাঁর গবেষণায় আবদুল করিম সাহেবের কাছে ঋণী ছিলেন।
৪. সেই কবে ১৯১৯-এ মোজাম্মেল হক (শান্তিপুর) সাহেবের গদ্য পড়ে মুগ্ধ স্যর আশুতোষ তাঁকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশনের বাঙলা-পরীক্ষক নিযুক্ত করেন। হক সাহেব পরে ‘মোসলেম ভারত’ পত্রিকা সম্পাদনা করে ও ‘জোহ্‌রা’ (১৯৩৫) উপন্যাস লিখে বিখ্যাত হন।
৫. বাঙলায় মুসলিম নবজাগরণের পুরোধা পুরুষ ছিলেন খানবাহাদুর আহ্‌ছানউল্লাহ্‌(১৮৭৩-১৯৬৫)—প্রথম মুসলিম আই.ই.এস. (ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস)। তাঁর ‘ইছলামের বাণী ও পরমহংসের উক্তি’ (১৯৫৬) গ্রন্থের আলোচনা অতি মনোজ্ঞ ও শিরোধার্য। 

বাঙালী মুসলিম সাহিত্যিকগণের মধ্যে কাজী নজরুল ইসলামের স্থান সর্বোচ্চে। তাই তাঁর ওপর তিনটি অধ্যায় রাখা যথোপযুক্ত হয়েছে; তার মধ্যে শেষের দুটি ‘আল্লাহ্‌কে নিবেদিত গীতিগুচ্ছ’ ও ‘ রসুল (সা.) নিবেদিত গীতিগুচ্ছ’ —পশ্চিমে যার পরিচিতি কম।

এ’হেন মণিমুক্তো ছড়ানো এ’গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায়। আধুনিক বাঙলা সাহিত্যের সম্যক পরিচয় পেতে এ’হেন গ্রন্থের তাই কোনো বিকল্প নেই। তুলনা নেই আঁটোসাটো ভূমিকা খানির। মান্নান সাহেব আমাদের ধন্যবাদার্হ হলেন। বইখানি সুধীপাঠকের ব্যক্তিগত গ্রন্থাগারে স্থায়ী ঠাঁই পাক। কয়েকটি প্রাসঙ্গিক কথা এই ধরা থাক্‌ঃ 

১. কায়কোবাদ থেকে শুরু করে কবি আবদুস সাত্তারে (জ.১৯২৭) শেষ এই গ্রন্থের আলোচনা—মাত্র ১৪ জন মুসলিম সাহিত্যিককে নিয়ে, ২৬৬ পৃষ্ঠাব্যাপী। আবু ইসহাক (‘সূর্যদীঘল বাড়ি’), সৈয়দ ওয়ালীউল্লাহ্‌(‘লালসালু’) বা মুনীর চৌধুরী (‘মানুষের জন্য’)-র মত প্রতিনিধিস্থানীয় লেখকগণ কোন্‌যুক্তিতে বাদ গেলেন বা সামান্যমাত্র আলোচিত হলেন তার কোনো মানদণ্ড বা উল্লেখ কোথাও নেই। 
২. পশ্চিমবঙ্গের মুসলিম লেখকগণ প্রায়-সম্পূর্ণই উপেক্ষিত থেকে গেছেন, সে সেকালের এস্‌. ওয়াজেদ আলী সাহেব হোন্‌ বা অতুলনীয় সৈয়দ মুজতবা আলী (সিলেটি হলেও ওনার প্রতিষ্ঠা তো পশ্চিমেই), আবু সয়ীদ আইয়ুব, বা একালের সৈয়দ মুস্তাফা সিরাজ বা আফসার আহমেদ। এর কারণ কী? 
৩. রাসসুন্দরী দেবীর পরেপরে লেখনী ধরেছিলেন কুমিল্লার ফয়জুন্নেসা চৌধুরাণী (১৮৩৪-১৯০৩), তারও পরে নূরুন্নেছা খাতুন বিদ্যা বিনোদিনী (১৮৯৪-১৯৭৫), সৈয়দা খাতুন আখতারমহল (১৯০০-১৯২৮), নজরুল শিষ্যা সৈয়দা মোতাহেরা বানু (১৯১১-১৯৭৩) প্রমুখ। বাঙলাসাহিত্যে মুসলিম-লেখিকাগণ সাধারণতঃ উপেক্ষিতাই থেকে যান।মান্নান সাহেবের এই বইয়েও তাঁরা তা-ই থাকবেন? বিশেষতঃ, বেগম রোকেয়া ও সুফিয়া কামালের প্রায়-অনুল্লেখ মানা গেল না। মুসলিম লেখিকাদের ওপর এক সম্পূর্ণ অধ্যায় থাকলে আশা পূরতো।

Next
Next
Posted in বাংলা সাহিত্যের ইতিহাস | Tagged বই পরিচিতি, বাংলা সাহিত্যে মুসলমানের অবদান

About the Author

নাজমুল হাসান

Related Posts

বাংলা সাহিত্যে মুসলিম অবদান (শেষ কিস্তি)→

মিটিং উইথ এ্যান ইন্সপায়ারিং (ড মাইমুল আহসান খান) ওয়ানঃ সাক্ষাত এক – শিক্ষা অনেক→

বাংলা সাহিত্যে মুসলিম অবদান (শেষ কিস্তি)→

বাংলা সাহিত্যে মুসলিম অবদান (২য় কিস্তি)→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu