Browse: Home / বই পরিচিতি: ফাঁসির মঞ্চ থেকে বলছি

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

বই পরিচিতি: ফাঁসির মঞ্চ থেকে বলছি

Written by হাসান তারিক on 03/12/2013 in বই পরিচিতি | Views

সাইয়েদ কুতুবের ‘ইসলামের স্বর্ণযুগে সামাজিক ন্যায়-নীতি’ নামে একটা বই আগে পড়েছিলাম। বিক্ষিপ্তভাবে তাঁর লেখা কিছু আর্টিকেল পড়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। এছাড়া ‘মাইলস্টোন’ বইটার বাংলা অনুবাদ সম্প্রতি সংগ্রহ করেছি। এখনো পড়া হয় নাই। এই ফাঁকে এই মহান বিপ্লবীর ‘লিমা-যা আ’দামূনী’ বইটার বাংলা অনুবাদ ‘ফাঁসির মঞ্চ থেকে বলছি’ বইটা পড়লাম। তাঁকে ফাঁসি দেওয়ার প্রায় বছর খানেক আগে ১৯৬৫ সালে মিশরের সামরিক কারাগারে বসে বইটি তিনি লেখেন। এটা তাঁর লেখা জীবনের সর্বশেষ বই।

ফাঁসির মঞ্চে ওঠার ঠিক পূর্ব মুহুর্তে ক্যামেরাবন্দী সাইয়্যেদ কুতুব
ফাঁসির মঞ্চে ওঠার ঠিক পূর্ব মুহুর্তে ক্যামেরাবন্দী সাইয়্যেদ কুতুব

আন্দোলন সম্পর্কে তাঁর নতুন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এতে। বইটি তিনি এমন এক সময়ে লিখেছেন যখন ইখওয়ান মিশরের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছিল এবং আন্দোলনের হাজার হাজার কর্মী জেলে নিক্ষিপ্ত হয়েছিল, শহীদ করা হয়েছিল অনেক নেতা-কর্মীকে। সর্বোপরি ইখওয়ান ছিল নিষিদ্ধ। পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন সহিংসতা ঘটিয়ে ইখওয়ানের উপর তার দায় চাপিয়ে দিচ্ছিল সরকার। ইখওয়ানের ইমেজকে নানা ভাবে ক্ষতবিক্ষত করার চেষ্টা অব্যাহত ছিল। বাংলাদেশের ইসলামী আন্দোলনের বর্তমান অবস্থা ইখওয়ানের মতো ততটা নাজুক না হলেও একটা মিল কিন্তু রয়েছে। বিগত যে কোন সময়ের চেয়ে বেশি কঠিন সময় পার করছে আন্দোলন। এই পরিণতির জন্য আন্দোলনের ভেতর ও বাইরের নানা শক্তি দায়ী। এই পরিস্থিতিতে সাইয়েদ কুতুবের এই বইটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য পাথেয় হতে পারে।

মিশরের তৎকালীন ঘটনাপ্রবাহ ও ইখওয়ানের আন্দোলনের ধারাক্রম মোটামুটি জানা থাকলে বইটা পড়ে বুঝতে সুবিধা হবে। তবে জানা না থাকলেও বইটার মূল ম্যাসেজ ধরতে কোন অসুবিধা হওয়ার কথা নয়। বাংলাদেশের ইসলামী আন্দোলনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, তৎপরতা, অদ্ভূত কর্মকৌশলের কারণে আন্দোলন সম্পর্কে নতুন যে দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে আবছাভাবে তৈরি হয়েছে, তা আরো পোক্ত হয়েছে এ বইটা পড়ার পর।

ইসলামী আন্দোলন সম্পর্কে সাইয়েদ কুতুবের দৃষ্টিভঙ্গি
‘ইখওয়ান সম্পর্কে দীর্ঘ গবেষণার পর এবং আন্দোলনকে ইসলামের প্রথম আন্দোলনের সাথে তুলনা করার পর’ সাইয়েদ কুতুব বলছেন, ‘ইসলামের সূচনাতে ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে সমস্ত মানবগোষ্ঠী ইসলামের বিরোধিতা করেছিলো, অনুরূপ আজ এই আন্দোলনের বিরুদ্ধেও সমস্ত অশুভ শক্তি ঐক্যবদ্ধ। তারা বিভিন্ন কুটিল ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের অকাল মৃত্যুর প্রহর গুনছে এবং এই লক্ষ্যে দেশীয় ব্যবস্থা ও উপকরণকে ব্যবহার করছে। এই কারণে ইসলামী আন্দোলন সমূহকে অধিকাংশ দেশীয় রাজনৈতিক দলসমূহের সাথে প্রতিদ্বন্দিতায় লিপ্ত থাকতে হয়। ইসলামী আন্দোলন দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার আওয়াজ তোলে। অথচ তারা ব্যতীত অন্যান্য সমস্ত মহল ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান থেকেও বঞ্চিত। তাই ইসলামী আন্দোলন সমূহকে এক অভিন্ন মূলনীতি নিয়ে কাজ করতে হবে। তাহল প্রথমে মানুষের মন ও মস্তিস্কে ইসলামের বীজ বপন করা, যারা তাদের দাওয়াত গ্রহণ করবে তাদেরকে ইসলামী ভাবাদর্শে আদর্শবান করা। প্রচলিত রাজনৈতিক কর্মসূচিতে সময় ব্যয় না করা এবং সমস্ত মানুষের অন্তর ইসলামী হুকুম গ্রহণের জন্য প্রস্তুত না করা পর্যন্ত ক্ষমতার জন্য শক্তি ব্যবহার না করা অত্যাবশ্যকীয়। সাথে সাথে বহির্শক্তির আক্রোশ থেকে আন্দোলনকে রক্ষা করতে হবে। এবং আন্দোলনের নেতা-কর্মী ও তাদের পরিবার যেন শত্রুর কাছে অত্যাচারিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’ [পৃষ্ঠা-১৬]

১৯৬২ সালে কারাগারের হাসপাতালে বসে তার সাথে একমত পোষণকারীদের নিয়ে এই দৃষ্টিভঙ্গির আলোকে ইখওয়ান থেকে বের না হয়েই আলাদা একটা আন্দোলন গড়ে তোলেন কুতুব। তবে তিনি আন্দোলনের নির্দিষ্ট কোন নাম বা সংগঠন কায়েম করেননি। তিনি চেয়েছিলেন, ইখওয়ান তাঁর এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করুক। তাঁর এই দৃষ্টিভঙ্গি ইখওয়ানে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাঁর নিজের ভাষায়, ‘১৯৬২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত কানাতারে (জেলখানায়) অবস্থিত ইখওয়ানরা তিনভাগে বিভক্ত হল। ৫০ জন আমার পদ্ধতিকে মেনে নিয়েছে। ২৩ জন প্রত্যাখ্যান করেছে আর ৫০ জন নির্দিষ্ট কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।’ [পৃষ্ঠা-১৮] বিরোধী ইখওয়ানরা এটাকে আন্দোলনে গ্রুপিং সৃষ্টির পাঁয়তারা বলে প্রচার করেছে বলে লেখেন তিনি।

ইসলামী আন্দোলনের রূপরেখা
আন্তর্জাতিক ও আঞ্চলিক বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী আন্দোলনের জন্য জেলখানায় বসে তিনি একটি রূপরেখা তৈরি করেন। সমকালীন যে কোন আন্দোলনের রূপরেখা এরকমই হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন। বইয়ে তিনি ৬টি পয়েন্টে এ রূপরেখা উল্লেখ করেন:

১। বর্তমান মানব সমাজগুলো ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাই সর্বপ্রথম ইসলামের মর্মকথা মানুষের অন্তরের গহীনে প্রবিষ্ট করাই ইসলামী আন্দোলনের মূল শ্লোগান হওয়া উচিত।

২। যারা এতে সাড়া দিবে তাদেরকে ইসলামী নীতি-নৈতিকতা, ইসলামী আন্দোলনের ইতিহাস ও অন্যান্যদের সাথে ইসলামের ব্যবহার নীতির শিক্ষা দিতে হবে এবং আন্দোলনের পথে পথে শত্রুদের প্রতিবন্ধকতা সম্পর্কে সজাগ করতে হবে।

৩। ইসলামী আচার-আচরণ, ইসলামী চরিত্র ও ইসলামী আক্বীদা সম্পর্কে সম্যক অবগত বিপুল কর্মী ব্যতীত সংগঠনের কোন কাজ শুরু না করা।

৪। প্রথমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রব না তুলে শাসক-শাসিতসহ গোটা সমাজকে ইসলামের সঠিক তাৎপর্যের দিকে ফিরিয়ে আনার আওয়াজ তুলতে হবে এবং এমন এক পদ্ধতির অনুকরণ করতে হবে যে পদ্ধতিতে সমস্ত মানুষকে পরিব্যপ্ত না করা গেলেও এমন কতক মানুষকে পরিব্যপ্ত করতে হবে যাদের প্রভাবে সমাজ প্রভাবিত হয় এবং যাদের কথায় মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রতি লালায়িত হয়।

৫। ক্ষমতাসীন উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা বিপ্লব ঘটিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব নয়; বরং সমাজের দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনায় এমন পরিবর্তন সাধন করতে হবে যাতে সমাজ নিজ প্রয়োজনে ইসলামী জীবন-বিধানকে রাষ্ট্রীয় বিধান করতে বাধ্য হয়।

৬। এই রকম ইসলামী আন্দোলন, যে আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য হল জুলুমের আশ্রয় না নেয়া এবং নিজ মতবাদ প্রতিষ্ঠার জন্য শক্তির ব্যবহার না করা। তবে আন্দোলন ও আন্দোলনের কর্মীদের উপর থেকে জালেমের জুলুম প্রতিহত করার জন্য সম্যক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাতে কোনো সন্দেহ নেই। [পৃষ্ঠা-২২]

সর্বশেষ গ্রেফতারের আগে ১৯৬৪ সালে কিছু দিনের জন্য জেল থেকে মুক্তি পাওয়ার পর সাইয়েদ কুতুবের সাথে ইরাক, সিরিয়া, জর্ডান, আলজেরিয়া প্রভৃতি দেশের ইখওয়ান প্রতিনিধি ও ইসলামী মনোভাবাপন্ন মানুষজন বিভিন্ন সময় দেখা করেন। তাঁরা তাঁর কাছে নিজেদের দেশের অবস্থা ও আন্দোলনের গতি-প্রকৃতি তুলে ধরে তাঁর নিকট দিক-নির্দেশনা চাইলে সবাইকেই তিনি মূলত যে কথাগুলো বলতেন, তার সারমর্ম ছিল, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পূর্বে মজবুত ইসলামী আক্বীদা বিস্তার করতে হবে। দল গঠনের পূর্বে ব্যক্তি গঠনের প্রতি মনোনিবেশ করতে হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা বিপ্লব ঘটিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ইচ্ছা ত্যাগ করতে হবে এবং বিরাজমান দেশীয় রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকতে হবে।

অধঃপতনের জন্য শাসন ব্যবস্থা নয়, শাসকরাই দায়ী!
পুরো বইটি আমি এক নিঃশ্বাসে পড়ছিলাম। কিন্তু ৪৭ পৃষ্ঠায় এসে থেমে গেলাম। তিনি বলেছেন, ‘অধঃপতনের জন্য এই দেশ ও এই দেশে দীর্ঘদিন থেকে প্রচলিত শাসন ব্যবস্থা কখনো দায়ী নয়; বরং সেই শাসন ব্যবস্থার শাসকরাই দায়ী। তাই পৃথিবীর প্রত্যেক শাসন ব্যবস্থা বিশেষত অভিজ্ঞতার আলোকে প্রণীত শাসন ব্যবস্থা যতটুকু শক্তির প্রতি মুখাপেক্ষী তার চেয়ে অধিক মুখাপেক্ষী চরিত্রবান, আদর্শবান ও নীতিবান শাসকের প্রতি। কারণ দেশের শত্রুরা আদর্শগত ও চরিত্রগত অধঃপতিত সমাজ থেকে খুব সহজে নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। আমার উক্ত কথাগুলো কারো কারো জন্য শ্রুতিকটু হলেও আমি তা বলে যাচ্ছি। কারণ আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দিয়ে কর্তব্য পালন করা।’

সাইয়েদ কুতুব ইখওয়ানের ভেতরে থেকেই যে আলাদা আন্দোলনের জন্ম দিয়েছিলেন, সশস্ত্র প্রতিরোধও তার অন্তর্ভুক্ত ছিলো। এজন্য কেউ কেউ তাঁকে উগ্রপন্থার জন্য দায়ী করেন। কুতুব এর জবাব দিয়ে গেছেন এভাবে: ১৯৫৪ সালে ইখওয়ানকে ফাঁসানোর জন্য পূর্বপরিকল্পিতভাবে সাজানো আলেকজান্দ্রিয়ার ঘটনার অজুহাত তুলে দেশীয় শাসন পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করার অভিযোগে অন্যান্য অভিযুক্ত মহলকে বাদ দিয়ে শুধুমাত্র ইখওয়ানের নেতা-কর্মীদের সাথে যে রকম নৃশংস আচরণ করা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা ভবিষ্যতে এই রকম অন্যায়ের প্রতিরোধ শক্তি দ্বারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমাদের সামান্যতম এই বিশ্বাস থাকত যে, এসব জেল-জুলুম ন্যায়ভিত্তিক বিচারে এমনকি মানব রচিত আইনের আলোকে হলেও নিস্পত্তি হবে। তাহলে কেউ সেই প্রতিরোধের সিদ্ধান্তের প্রতি সর্মথন জানাতো না। আমি জানি, এই বাস্তব সত্য কথা বলে এখন কোন লাভ নেই। তবুও আমার শেষ কথায় তা লিপিবদ্ধ করে দিলাম।’ [পৃষ্ঠা-৪৬]
মিশরে তখন সামরিক শাসন ছিলো। স্বাভাবিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিলো না।

বইটির শেষ বাক্যটি খুবই উদ্দীপ্তপূর্ণ। শহীদ কুতুব লিখেছেন, এগুলো এমন এক ব্যক্তির কথা যে ইখলাসের সাথে আল্লাহর সান্নিধ্য লাভ করতে যাচ্ছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজ দাওয়াত পৌঁছাতে নিরত রয়েছে।

—————————
ফাঁসির মঞ্চ থেকে বলছি
শহীদ সাইয়েদ কুতুব
অনুবাদ: মুহাম্মদ ইলিয়াছ আরমান
দ্যা ম্যাসেজ পাবলিকেশন, চট্টগ্রাম
পৃষ্ঠা- ৪৮
দাম- ৩০ টাকা।
বইটি অনলাইনে পড়তে কিংবা ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন

Next
Next
Posted in বই পরিচিতি | Tagged বিশ্ব ইসলামী আন্দোলন, সমসাময়িক চিন্তা ও বিষয়াদী, সাইয়েদ কুতুব

About the Author

হাসান তারিক

Related Posts

মৃত্যুর ফয়সালা কখনো পৃথিবীতে হয় না→

Tunisia’s Compromise Constitution!→

ইসলামবাদ অতিক্রম করিয়া→

THE MANY FACES OF POLITICAL ISLAM→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
May 2026
M T W T F S S
« Jul    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu