Browse: Home / ইসলামি শিক্ষা মানেই কি মাদরাসা শিক্ষা?

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ইসলামি শিক্ষা মানেই কি মাদরাসা শিক্ষা?

Written by হুসাইন ইমন on 18/11/2015 in সমসাময়িক চিন্তা | Views

বর্তমানে আমরা ইসলামি শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝি? স্বভাবতই আমরা উত্তর দিব- মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা! এমনকি অধিকাংশ আলেম বলে থাকেন- ধর্মের জ্ঞানই আসল জ্ঞান, বাকি সব মূল্যহীন। এজন্য তারা কুরআন ও হাদীস উল্লেখ করে মন মতো ব্যাখ্যা প্রদান করে প্রমাণ করেন যে ইসলামি শিক্ষা মানে শুধুই ধর্মীয় শিক্ষা।

তাহলে আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে যে সমস্ত আয়াতে তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে, সৃষ্টির শৃঙ্খলা থেকে শিক্ষা নিতে, সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা করতে বলেছেন সেগুলোর হুকুম কি হবে? এখানেই তাদের যুক্তির অসারতা প্রমাণ হয়ে যায়।

অতীত থেকেই কি এভাবেই চলে আসছে? উত্তর- না। তাহলে এই ধারনা আমাদের মাঝে চলে আসল কিভাবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে তাকাতে হবে পিছনের দিকে।

ইসলামী জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ আব্বাসীয় খলিফাদের শাসনামলে (৭৫০-১২৫৮খ্রি) সিরিয়া বিজিত হলে গ্রিক দর্শন ও গণিত বিজ্ঞানের অনেক গ্রন্থ মুসলমানদের হাতে চলে আসে। তখন তারা সরকারি ব্যবস্থাপনায় এ সমস্ত জ্ঞান-বিজ্ঞানের অনুবাদ, গবেষণা, পর্যালোচনা শুরু করে। এ ক্ষেত্রে সবচেয়ে বড ভুমিকা পালন করে আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদ কর্তৃক প্রতিষ্ঠিত ‘বাইতুল হিকমাহ’। ভারতবর্ষ মুসলমানদের হাতে আসলে এখানকার জ্ঞান-বিজ্ঞানও যোগ হয় বাইতুল হিকমায় আর মিশরীয় সভ্যতার প্রাচীন জ্ঞান-বিজ্ঞান তো ছিলোই। সব মিলিয়ে এ সমস্ত জ্ঞান চর্চার মধ্য দিয়ে নতুন নতুন আবিস্কার ও উদ্ভাবন শুরু হয় পুরো মুসলিম সম্রাজ্যে।

যদিও গ্রিক ও ভারতীয় দর্শনের অনেক ধারনার সাথে মুসলমানদের ধারনার বৈপরীত্য ছিলো তথাপিও তারা জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রা চালু রেখেছিলো। আর এটা এমন এক সময় হয়েছিলো যখন সমগ্র ইউরোপ অন্ধকারে ডুবে ছিলো, সব বিজ্ঞানী ও দার্শনিকদের চার্চ কর্তৃক অত্যাচার করে হত্যা করা হচ্ছিলো অথবা দেশান্তরিত হতে বাধ্য করা হচ্ছিলো।

খলিফা হারুন-অর-রশিদ সমগ্র বিশ্ব থেকে গ্রন্থ সংগ্রহ করে এনে বিশ্বের সবচেয়ে বড গ্রন্থাগার হিসেবে বাইতুল হিকমাহকে প্রতিষ্ঠিত করেন এবং সব গ্রন্থ আরবিতে অনুবাদ করেন। যা পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠে। সমগ্র বিশ্ব থেকে জ্ঞান-বিজ্ঞান অর্জনের মানসে জ্ঞানপিপাসু বাইতুল হিকমাহতে উপস্থিত হতো। পরবর্তীতে তার পুত্র খলিফা মামুন গ্রন্থের পাশাপাশি বিশ্বের সব বিজ্ঞানী ও দার্শনিকদের বাগদাদে নিয়ে আসেন। সবাইকে অবাধ জ্ঞান চর্চা ও নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা দান করেন। যার ফলে জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষ স্বাধন হয় এবং জন্ম নেয়- ইবনে রুশদ, ইবনে সিনা, আল-বেরুনী, আল-খাওয়া্রেজমী, আল-ফারাবী, আল-কিন্দি, জাবির ইবনুল হাইয়ান, ইমাম গাজ্জালিদের মত দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, গনিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানিদের।

জ্ঞান-বিজ্ঞানের এ অগ্রযাত্রা অবশ্য বেশি দিন একাধারে চলেনি। শুরু হয়ে যায় খ্রিস্টানদের ষড়যন্ত্র মূলক ক্রুসেড যুদ্ধ (১০৯৫-১২৯১খ্রি), চলতে থাকে একের পর এক আক্রমণ। এরপর বাগদাদের দিকে ধেয়ে আসে নৃশংস বর্বরতার প্রতীক মঙ্গল নেতা চেঙ্গিস খান। চেঙ্গিস খানের সেনাপতি হালাকু খাঁ বাগদাদে নৃশংসভাবে হত্যাযজ্ঞ ও ধ্বংসের তাণ্ডব চালায় (১২৫৮খ্রি)। বাদ যায়নি বাইতুল হিকমাহ, এই মূর্খ বর্বররা সমস্ত গ্রন্থভাণ্ডার জ্বালিয়ে দেয় এবং তাইগ্রীস নদীতে নিয়ে ফেলে দেয়। সেই সময় তাইগ্রীস নদীর স্রোত বন্ধ হয়ে যায় এবং গ্রন্থের লিখিত কালি দ্বারা নদীর পানি কালো হয়ে যায়। অবশ্য মাত্র ১০ শতাংশের মত গ্রন্থ নাসিরুদ্দীন তূসী ইউরুপের দিকে নিয়ে যেতে সক্ষম হয়।

যার ফলশ্রুতিতে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। ইউরোপীয়রা গ্রহন করে জ্ঞান-বিজ্ঞানের আধুনিক ধারা আর আরবরা গ্রহন করে ইউরোপীয়দের চার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আদলে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা।

হালাকু খাঁ হত্যাযজ্ঞ, ধ্বংসলীলা, বর্বরতার মাধ্যমে বাগদাদ ধ্বংস হওয়ায় যুগ যুগ ধরে সঞ্চিত জ্ঞান ভাণ্ডার মুসলমানদের থেকে হারিয়ে যায় এবং জ্ঞানী শিক্ষকদের হত্যার মাধ্যমে জাতিকে একেবারে অন্ধ করে দেওয়া হয়। তারপর এই ইসলামি শিক্ষা ব্যবস্থা তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক গড়ে উঠে অনেকটা আধুনিক শিক্ষা ব্যবস্থা, তুরস্কের ইস্তানবুল কেন্দ্রীক গড়ে উঠে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক ব্যবস্থা আর খোরাসানের সমরকন্দ কেন্দ্রীক ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা।

এই উপমহাদেশে যে ইসলামি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তা মূলত সমরকান্দীয় একটি ধারা। যার মূল কিতাবগুলো সব ফারসি ভাষায়, আরবি ভাষার সাথে এর যোগাযোগ খুবই অল্প। আর এই কারনে আমাদের দেশে ইসলামি শিক্ষা বলতে মূলত ধর্মীয় শিক্ষাকেই বুঝায় এবং এভাবেই – ইবনে রুশদ, ইবনে সিনা, আল-বেরুনী, আল-খাওয়া্রেজমী, আল-ফারাবী, আল-কিন্দি, জাবির ইবনুল হাইয়ান, ইমাম গাজ্জালিদের চেতনা হতে আমরা দূরে চলে এসেছি।

এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল- কুরআন ও হাদিসের মূল চেতনাকে আমাদের মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাঝে হাজির করা, গোঁড়ামি পরিহার করে জ্ঞান-বিজ্ঞানের পথে অগ্রসর হওয়া। তবেই আমাদের মাদরাসা শিক্ষা সত্যিকারের ইসলামি শিক্ষা হয়ে উঠবে। তবেই পাওয়া যাবে মুসলমানদের হারানো হৃত-গৌরব। তবেই মিলবে দুনিয়া ও আখেরাতের প্রকৃত মুক্তি।।

Next
Next
Posted in সমসাময়িক চিন্তা | Tagged ইসলামি শিক্ষা

About the Author

হুসাইন ইমন

আমি হুসাইন ইমন।
লেখা পড়তেই বেশি ভালোবাসি।

  • Facebook

Related Posts

ইসলামে গবেষণার গুরুত্ব ও গবেষকদের গুণাবলি→

ভার্সিটির সমাবর্তন ও মাদ্রাসার আত্মপরিচয়ের পাগড়ী!→

একটি নতুন স্লোগান এবং পুরনো ফিতনার মাথাচাড়া দিয়ে উঠা→

আধুনিক বাংলাদেশে ইসলামপন্থীদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu