পড়ছিলাম, #মওদূদীর “#ইসলাম_ও_পাশ্চাত্য_সভ্যতার_দ্বন্দ্ব” বইটি…
–
মওদূদী সাহেবের ক্লিয়ার-কাট বক্তব্য-
“মোটকথা, পাশ্চাত্যের গোটা মতাদর্শ ইসলামী মতাদর্শের সম্পূর্ণ বিরোধী”
“পশ্চিমা সভ্যতা যে-ভিত্তিগুলোর উপর মানুষের ব্যাক্তি , চরিত্র ও সমাজ গড়ে তুলতে চায় , তার উপরে #ইসলামের_ইমারত_এক_মুহুর্তের জন্যও টিকে থাকতে পারবে না”
–
–
এরপর তিনি বলেছেন-
“বস্তুত যারা পাশ্চাত্য পন্থায় চিন্তা ভাবনা করে এবং পাশ্চাত্য সভ্যতার মূলনীতির উপরে আস্থা পোষণ করে, তাদের মানসিক গড়নটাই #অদ্ভুত_প্রকৃতির”
#প্রশ্ন_হচ্ছে, তার উত্তরাধিকারীদের মধ্য এমন “#অদ্ভুত_প্রকৃতির” লোকের সংখ্যা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ?
–
–
এরপর তিনি বলেছেন-
“তাই যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে ‘#স্বাধীন_চিন্তানায়ক‘দের আবির্ভাব না হবে, ততক্ষণ পর্যন্ত এই নাজুকতার অবসান ঘটবে না”
#প্রশ্ন_হচ্ছে, এখানে মওদূদী সাহেব ‘স্বাধীন চিন্তানায়ক’ বলতে কি দলবাজ চিন্তক শ্রেনীকে বুঝিয়েছেন? যারা ফেসবুকে ভিন্নমত পোষণকারীদের অকথ্য ভাষায় গালাগালি করবেন?
নাকি ‘তত্ত্ব আর প্রয়োগ’ ভিন্ন হওয়াও নৈতিক?
নাকি তার উত্তরাধিকারীরা তাকেও পাঠ করা বন্ধ করে দিয়েছেন?
(ভিন্ন মত থাকতে পারে, এজন্য ফেসবুকে ইহতেসাব দিতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন)




