Browse: Home / কি হতে যাচ্ছে বাংলাদেশে?

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

কি হতে যাচ্ছে বাংলাদেশে?

Written by হাসান তারিক on 17/12/2013 in জাতীয় রাজনীতি | Views

আন্তর্জাতিক তীব্র কূটনৈতিক চাপ উপেক্ষা করার যে নীতি আওয়ামীলীগ নিয়েছে, এর মানে হলো আওয়ামীলীগ কোনো কিছুর পরোয়া করে না। শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, কারো ফোনকে তিনি পাত্তা দেন না। ইতোমধ্যে জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪ দলীয় জোট ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তারপরও একতরফা নির্বাচন থেকে পিছিয়ে আসার কোনো লক্ষণ আওয়ামীলীগের মধ্যে দেখা যাচ্ছে না।

বিপরীতে বিরোধী দল হিসেবে বিএনপি উপযুক্ত ভূমিকা রাখতে পারছে না বা রাখছে না। তারা আওয়ামীলীগের স্বৈরতান্ত্রিক শাসনের বিরোধী অধিকাংশ জনগণের ইচ্ছা-আকাঙ্খার প্রতি সম্মান না দেখিয়ে কূটনৈতিক তৎপরতাকেই গুরুত্ব দিচ্ছে। এটা সেই কূটনৈতিক তৎপরতা, যে তৎপরতা বিএনপিকে আওয়ামীলীগের কাছে প্রস্তাব দিতে বাধ্য করেছে যে, তারা শেখ হাসিনার পরিবর্তে প্রেসিডেন্ট আবদুল হামিদ, স্পিকার শিরিন সুলতানা কিংবা আওয়ামীলীগের সদ্য বিদায়ী মন্ত্রীসভার পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়!! অথচ মাস দুয়েক আগেও খালেদা জিয়ার প্রস্তাব ছিলো, “১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা ২০ উপদেষ্টার মধ্য থেকে আওয়ামী লীগ পাঁচজন এবং বিএনপি পাঁচজনের নাম প্রস্তাব করবে। তাঁরাই হবেন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা।”

কূটনীতিকদের উপর অতিমাত্রায় নির্ভরশীল বিএনপিকে এই কূটনীতিকরা খালেদা জিয়ার আগের অবস্থা থেকে সরিয়ে এনে আওয়ামীলীগের ‘প্ল্যান বি’ বিএনপিকে দিয়ে বলিয়ে ছেড়েছে!! স্মরণযোগ্য, স্পিকার ও রাষ্ট্রপতি নিয়োগের সময় দেশের সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছিলো, শিরিন সুলতানা ও আবদুল হামিদ হচ্ছেন শেখ হাসিনার খুবই বিশ্বস্ত ও পরীক্ষিত লোক। বলাবাহুল্য, বিএনপির এই প্রস্তাবে আওয়ামীলীগ আপাত খুব একটা সাড়া দেয়নি। এটা অনেকটা কুরবানীর হাটে পছন্দের গরু কেনার সময় বিক্রেতার সামনে ক্রেতার কপট অপছন্দ দেখানোর মতো ব্যাপার 🙂

অন্যদিকে, জামায়াত চলছে উদ্দেশ্যহীনভাবে। নিজেদের নেতৃবৃন্দের মুক্তি এবং সরকার পতন ও সুষ্ঠু নির্বাচনের দাবি- এই দুই ইস্যুর দোলাচালে দুলতে দুলতে পার হচ্ছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর সহিংস প্রতিবাদ থামাতে সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নির্বিচারে দলটির নেতা-কর্মীদের হত্যা করছে। আল-জাজিরা ইতোমধ্যে বাংলাদেশে সীমিত মাত্রার গৃহযুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে বলে খবর দিয়েছে। আরেক খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে,  শীর্ষস্থানীয় বিরোধী নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর দেশের ব্যবসায়ী ও স্থানীয় অধিবাসীরা আশঙ্কা করছেন যে, সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকলেও ৫ জানুয়ারির আগে সহিংসতা আরও বাড়তে পারে।

বিশ্লেষকরা বলছেন, ভয়াবহতম পরিস্থিতি এখনও সামনে রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েস বলেন, বাংলাদেশ এখন ‘খুরের ফলার’ ওপর আছে। বাংলাদেশের বতর্মান অবস্থাকে গণঅভ্যুত্থান বা বিচ্ছিন্নতাবাদী (ইন্সার্জেন্সি) আন্দোলনের সঙ্গে তুলনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক এম শহিদুজ্জামান বলেন, ‘ধীরে ধীরে আমরা এমন একটি অবস্থার দিকে যাচ্ছি যেখানে সহসাই ‘সিলেক্টেড কিলিং’ শুরু হতে পারে, যেটা দেখা যায় ইসরাইল ও আফগানিস্তানে।’ [আল-জাজিরা]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগের তিন ক্যাডার তুহিন, হারুন ও সুমন পুলিশের পোশাক গায়ে দিয়ে তাদের পাশাপাশি জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর গুলি ছুড়ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগের তিন ক্যাডার তুহিন, হারুন ও সুমন পুলিশের পোশাক গায়ে দিয়ে তাদের পাশাপাশি জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর গুলি ছুড়ছে।

তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, বিএনপি’র প্রধান রাজনৈতিক সহযোগী জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে দলটি অস্বাভাবিক নিরবতা পালন করেছে। তারপরেও খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে নেতা-কর্মীদের শান্ত থেকে শোক প্রকাশের আহ্ববান জানিয়েছেন। জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের উপর এই মুহূর্তে সবচেয়ে প্রভাববিস্তারকারী এই নেতা এমন এক সময়ে এই আহ্ববান জানিয়েছেন, যখন নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগী হয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবির নেতা-কর্মীদের গ্রেফতার ও হত্যার অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার আগেই গত  ৭২ ঘণ্টায় ৩৬ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

অন্যায়ভাবে নিজেদের ক্ষমতা স্থায়ী করতে আওয়ামীলীগের প্রতিটা পদক্ষেপ স্পষ্ট ও পরিকল্পনামাফিক। বিপরীতে বিএনপি ও জামায়াতের গন্তব্যহীন ও এলোপাতাড়ি কর্মসূচি তাদের রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ। ৫ জানুয়ারির নির্বাচন হয়ে গেলে কিংবা সমঝোতার মাধ্যমে নির্বাচন পেছালে বিএনপি’র আপাত ক্ষতি না হলেও জামায়াতের নেতাদের ফাঁসি হয়ে যাবে, এটা নিশ্চিত করেই বলা যায়। সেক্ষেত্রে বিএনপি বরাবরের মতো প্রতিক্রিয়াহীন থাকবে, তা বুঝাই যায়।

এ অবস্থা থেকে উত্তরণে জামায়াত কি করতে পারে? আমি মনে করি, ট্রাইবুনাল ও সর্বোচ্চ আদালতের প্রতি অনাস্থা জানিয়ে বিচার প্রক্রিয়া থেকে জামায়াতের সরে আসার ঘোষণা দেওয়া উচিত। আসামী পক্ষের কোনো যৌক্তিক কথাই এ ট্রাইবুনাল বিবেচনা করেনি। তারপরও এর পেছনে লেগে থেকে আওয়ামীলীগকে ‘বৈধ হত্যাকান্ডে’র সুযোগ করে দেওয়ার কোনো মানে হয় না। দ্বিতীয় কাজটি হলো, ময়দানে প্রতিপক্ষকে শক্তভাবে মোকাবেলা করা উচিত। এক পা এগিয়ে দুই পা পিছিয়ে গেলে ময়দান আওয়ামীলীগের পক্ষেই কথা বলবে।

জামায়াত না হয় গেলো, কিন্তু দেশের কী হবে? সমাধান কোন পথে? এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর না থাকলেও ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয়, অতীতে রক্তের স্রোত স্বৈরাচারী ক্ষমতার মসনদকে ভাসিয়ে নিয়ে গেছে। কখনো মজলুমের রক্তেই সমাধান এসেছে, কখনোবা অত্যাচারির নিজের রক্তেই ভিজে গেছে ক্ষমতার মসনদ। আমরা ঠিক জানি না কোন পথে সমাধান আসবে। অনিশ্চিত ও যন্ত্রণাদায়ক এই অপেক্ষা….

Next
Next
Posted in জাতীয় রাজনীতি | Tagged আওয়ামীলীগ, জামায়াত, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি

About the Author

হাসান তারিক

Related Posts

সময়ের সাথে জামায়াতের অবস্থান বদল রাজনৈতিক কৌশল নাকি আদর্শিক গলদ→

ভারতের সহযোগী উন্নয়ন পথ→

রিট খারিজ, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল→

জামায়াতের উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে মনে হয় না- সাক্ষাতকারে ফরীদ আহমদ রেজা→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu