Browse: Home / রানী ব্লাডি মেরী এবং শেখ হাসিনা: একই নাট্যচিত্রের পুনঃমঞ্চায়ন!

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

রানী ব্লাডি মেরী এবং শেখ হাসিনা: একই নাট্যচিত্রের পুনঃমঞ্চায়ন!

Written by শাকিল মামুন on 01/01/2014 in আওয়ামীলিগ | Views | 1 Response

প্রকৃতির নিয়ম হলো চক্রাকারে সে ঘুরতে থাকে অবিরাম। এর কোন ব্যতিক্রম ঘটে না। ইতিহাসেরও আবর্তন ঘটে। বার বার দুনিয়ার মানুষের সামনে একই ঘটনা হাজির হয়। সে একই ভুল করে এবং একই পরিণতি বরণ করে। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না বলেই এমনটি ঘটে থাকে।

রানী প্রথম মেরী। তার রক্ত পিপাসু চরিত্রের কারণে লোকে তাকে ‘ব্লাডি মেরী’ বলে ডাকতো। ১৫৫৩ সালে তিনি ইংল্যান্ডের সিংহাসনে আরোহন করেন। টিউডর বংশের কুখ্যাত স্বৈরশাসক ছিলেন তিনি। বিরোধীদের নিশ্চিহ্ন করার নিজস্ব কৌশল ছিল তার। বিরোধীদের আগুনে জ্বালিয়ে দিতেন লোকসমক্ষে। লোকে কেন তার বিরোধিতা করতো? এর জন্য কিছুটা ইতিহাস জানার প্রয়োজন রয়েছে।

ষোড়শ শতক ইউরোপকে অনেক দিক দিয়েই মহিমান্বিত করেছে। এর মধ্যে অন্যতম হলো ধর্মসংস্কার আন্দোলন। এই আন্দোলন ষোঢ়শ শতকের শুরু থেকে হলেও বিশের দশকে জার্মান যাজক মার্টিন লুথারের নেতৃত্বেই পূর্ণতা লাভ করে। তিনি ধর্ম যাজকদের বিভিন্ন অধিকার নিয়ে প্রশ্ন তুলেন। পরকালে জান্নাতের সার্টিফিকেট কেনা যেত সেসময়। উচ্চহারে কর দিতে হতো পোপকে। তিনি প্রশ্ন তুলেন, এই সার্টিফিকেটের মূল্য নিয়ে। পোপকে কর দেয়া কতটুকু নৈতিক। এসব বিষয় সামনে এনে তিনি বাইবেলের অনুবাদ করেন। ধর্মযাজকরাই কেবল এতদিন বাইবেল পড়তে পারতো। এবার জন সাধারণও তার অধিকার পায়। শুরু হয় ধর্ম সংস্কার আন্দোলন। ধর্ম যাজকদের অন্যায় এবং ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসে ইউরোপের মানুষ। ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপীয়ানদের জন্য কতটা লাভ হলো কিংবা ক্ষতি হলো, তা বিচার করার উদ্দেশ্য আমার নেই। এখানে কেবল ধর্মীয় নেতাদের অনাচারের বিরুদ্ধে জনসাধারণের সোচ্চার হওয়ার বিষয়টাই প্রাধান্য পাবার যোগ্য। জার্মানিতে শুরু হওয়া ধর্ম সংস্কার আন্দোলন ইংল্যান্ডেও প্রচার হতে থাকে। রাজা অস্টম হেনরীর সময় প্রোটেস্ট্যান্ট আন্দোলন ইংল্যান্ডে পরিপূর্ণতা পায়। রাজা অবশ্য নিজের সুবিধার জন্যই প্রোটেস্ট্যান্টদের সমর্থন করেছিলেন। ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাংলিকান চার্চ। রাজা অস্টম হেনরীর পর রাজা ষষ্ঠ এডওয়ার্ড সিংহাসনে আরোহন করেন ১৯৪৭ সালে। এরপরই রানী মেরী ক্ষমতায় আসেন। এসেই তিনি খড়গহস্ত হন প্রোটেস্ট্যান্টদের উপর। কেন তিনি প্রোটেস্ট্যান্টদের বিরোধিতা করেছিলেন? কেন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক।

আরাগনের ক্যাথারিন ছিলেন অস্টম হেনরীর প্রথমা স্ত্রী। এই ক্যাথারিনই রানী প্রথম মেরীর মা। ১৫৩২ সালে রাজা অস্টম হেনরী গোপনে বিয়ে করেন অ্যান বোলিনকে। এই নিয়ে পোপ সপ্তম ক্লেমেন্টের সঙ্গে হেরনীর দ্বন্দ্ব হয়। এরপরই প্রোটেস্ট্যান্টদের আধিপত্য বেড়ে যায় ইংল্যান্ডে। অ্যাংলিকান চার্চ প্রতিষ্ঠা করে হেনরী নিজেকে এর প্রধান হিসেবে ঘোষণা দেন। তবে ক্যাথারিন কোন সময়ই হেনরীকে চার্চের প্রধান হিসেবে স্বীকৃতি দেননি। সেই সঙ্গে সারা জীবনই নিজেকে অস্টম হেনরীর প্রধান স্ত্রী হিসেবে ভেবেছেন। রানী প্রথম মেরীর মা ক্যাথারিন ১৯৩৬ সালে কিম্বলটন ক্যাসলে মৃত্যূবরণ করেন। রানী মেরী সব সময়ই মায়ের এই মৃত্যূর জন্য দায়ী করেছেন প্রোটেস্ট্যান্টদের। মায়ের অবমাননা তার একদমই সহ্য হয়নি। এ কারণে ক্ষমতায় আরোহন করার পর প্রথমেই তিনি প্রোটেস্ট্যান্টদের ক্ষমতা খর্ব করেন। পুনরায় রোমান ক্যাথলিকদের আধিপত্য স্থাপন করেন। পুরনো চার্চ ও মঠগুলোকে সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনেন।

মেরীর দৃষ্টিতে প্রোটেস্ট্যান্টরা ছিল বিশ্বাসঘাতক ও দেশের শত্রু। তিনি ধর্মদ্রোহীতামূলক অ্যানটিললার্ড আইনগুলো পুনঃপ্রবর্তন করেন। এই আইনের অধীনে প্রোটেস্ট্যান্টদের নাস্তিকতার অভিযোগে জীবন্ত দগ্ধ করেন। ১৫৫৫ সালে তিনি রোজারস ও হুপার নামক দুজন বিখ্যাত প্রোটেস্ট্যান্ট ধর্ম যাজককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন। এরপর ল্যাটিমার ও রিডলে নামক দুজন খ্যাতনামা ধর্ম যাজককে হত্যা করেন একই কায়দায়। ইংল্যান্ডে কথিত আছে, বধ্য ভূমিতে আসার পর রিডলের চোখে ভয় ফুটে উঠতে দেখে ল্যাটিমার বলেছিলেন, ‌মানুষের মতো দন্ডাদেশ গ্রহন করুন, মাস্টার রিডলে। অগ্নিশিখায় প্রাণ দিয়ে আজ আমরা দেশময় যে আলোকসম্পাত করব, তা আর কখনোই নির্বাপিত হবে না।

রানী মেরী তিন বছরে ৫০৯ জন প্রোটেস্ট্যান্ট ধর্ম যাজককে হত্যা করেছিলেন। আরো অনেককে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিলেন। তবে এসব অপরাধে তার হৃদয় ভাড়াক্রান্ত হয়ে পড়ে। তিনি রক্ত পান করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। একসময় ভগ্ন হৃদয়েই পৃথিবী ছেড়ে চলে যান। ইনফ্লুয়েঞ্জা মহামারীতে আক্রান্ত হয়ে তিনি মাত্র ৪২ বছর বয়সেই মৃত্যূবরণ করেন। শেষ জীবনে তিনি অনেকটাই পাগল হয়ে গিয়েছিলেন। ক্যান্সারেও নাকি আক্রান্ত ছিলেন তিনি।

রানী মেরীর সঙ্গে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড্ড মিল চোখে পড়ে। তিনি তার বিপরীত মতাদর্শের লোকদের বাড়িঘর পুরিয়ে দিচ্ছেন। নির্বিচারে হত্যা করছেন বিরোধী দলের নেতা কর্মীদের। আর ঠিক রানী মেরীর সময় যেমন তার অন্যায়ের কোন বিরোধিতা করেনি কোন বুদ্ধিজীবী। শেখ হাসিনার সময়ও সব বুদ্ধিজীবীরা চুপ। যেন, এই হত্যাকান্ডগুলো সবই বৈধ। শেখ হাসিনাকে হন্তারকের লাইসেন্স দেয়া হয়েছে! গত কয়েক মাসে কত শত রাজনৈতিক নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে? এর পরিসংখ্যান সুস্পষ্টভাবে দেয়া সম্ভব নয়। পত্রিকাওয়ালারা চোখে হাত এবং কানে আঙ্গুল দিয়ে বসে আছে। তারা কিছু দেখতে পাচ্ছে না। শুনতেও পাচ্ছে না। মিডিয়া এখন উট পাখি হয়ে গেছে! তবে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের পরিণতি ইতিহাসের মতোই ভয়ঙ্কর হয়ে থাকে।

শেখ হাসিনার পরিণাম কি হবে? এই প্রশ্নের উত্তর কেবল আল্লাহ রাব্বুল আলামীনই জানেন। তবে মেরীর সঙ্গে যার এতকিছুর মিল রয়েছে, তার পরিণাম মেরীর মতোই হওয়া উচিত। ইতিহাস তো তাই বলছে!

Next
Next
Posted in আওয়ামীলিগ | Tagged শেখ হাসিনা

About the Author

শাকিল মামুন

Related Posts

ধর্মবিরোধিতা মুক্তচিন্তা নয়, নোংরামি: প্রধানমন্ত্রী→

১/১১ঃ শেখ হাসিনার অভিযোগের সত্যতা কতটুকু?→

ধর্মবিরোধিতা মুক্তচিন্তা নয়, নোংরামি: প্রধানমন্ত্রী→

১/১১ঃ শেখ হাসিনার অভিযোগের সত্যতা কতটুকু?→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu