Browse: Home / ভারতপ্রীতি ও আমাদের ট্যাক্সনীতি

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ভারতপ্রীতি ও আমাদের ট্যাক্সনীতি

Written by Fatema Mahfuz on 25/05/2014 in অর্থনীতি | Views

ব্যবসা খাতে অবাস্তব ট্যাক্সনীতি, বৈচিত্রের সমানুপাতে দেশী-বিদেশী পণ্যের বাজারমূল্যের অদ্ভুত চিত্র–জনগণের মনে বিদেশপ্রীতি জাগিয়ে তোলে। যার ফলে বিদেশী ব্যবসায়ীদের হয় পোয়াবারো অবস্থা আর ভুক্তভোগী খোদ দেশীয় ব্যবসায়ী। ……মার্কেটে শাড়ি কিনতে গিয়ে এমনই অনুভূতি নিয়ে ফিরলাম।

আমার শর্ত ছিলো একটাই- ভারতীয় নয় দেশীয় বুটিক্স থেকে শাড়ি কিনবো। কারণ আমরা যারা ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতি সম্পর্কে সচেতন (তবে মোদিজি এখন কি পদক্ষেপ নিবেন সেটা অপেক্ষার বিষয়, যদিও কুটনৈতিক সম্পর্কে বিশেষ করে যেখানে ব্যবসায়িক লাভের বিষয় জড়িত- সেখানে নিজ দেশের ক্ষতি করে কিছু করবেন না-এটাই স্বাভাবিক ) তাই আমাদেরকে সজাগ না হয়ে উপায় নেই। তাছাড়া  সাংস্কৃতিক আগ্রাসননীতি, আমাদের প্রায় ১৬ কোটির বিশেষ করে মেয়েদের আপাদমস্তক পণ্যের বাজার দখল, সেই সাথে দেশীয় ব্যবসায়ীদের নিজেরই দেশে টিকে থাকার সংগ্রাম সম্পর্কে আমরা যারা ওয়াকিবহাল- তাদেরকে বিকল্প পদক্ষেপ নেয়ার পাশাপাশি ত্যাগী না হলেও  হয় না। তাই প্রায় এক ঘণ্টা এক বুটিক্স থেকে আরেক বুটিক্স ঘুরে অবশেষে ‘রঙ’ থেকে একটা শাড়ি কিনলাম। তবে সত্যি বলতে- আমি যে দামে বুটিক্স থেকে শাড়িটি কিনেছি- সেই দামে কিংবা আরো কমে ভারতীয় বাহারি ডিজাইনের শাড়ি পাওয়া যেতো। তাহলে এবার ভেবে দেখুন, সাধারণ জনগণ কিভাবে তাহলে দেশীয় বুটিক্স থেকে শাড়ি কিনবে? যেখানে তার চেয়ে কমেই ভারতীয় শাড়ি পাওয়া যাচ্ছে? সুতরাং, পরিস্থিতি এমন বৈষম্যমূলক কেনো?

কারণ প্রচুর। বুটিক্সগুলোর সীমাবদ্ধতা, সরকারি অসহযোগিতা, দেশীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্যাক্স এবং সর্বোপরি-সরকারি পরিকল্পনার অভাব। তবে সরকার ও বিদ্যমান বুটিক্সের অবস্থা নিয়ে আলোচনা করার আগে আমাদের দেশে ভারতের বাজার দখল নিয়ে কিছু বলবো। ভারতের অনুপ্রবেশ সহজ হয়েছে মূলত আমাদের কিছু অসচেতনতার কারণে। প্রথমত আমাদের দেশে ভারতীয় চ্যানেলের অবাধ অনুপ্রবেশ থাকায়- তাদের পণ্যের বিজ্ঞাপণ, প্রশাধনী-সামগ্রীর ব্যাপক প্রচার, পোশাক-বৈচিত্র খুব সহজেই এদেশের জনগণকে আকৃষ্ট করছে এবং চাহিদা বাড়ছে। এদিকে বর্ডার থেকে চোরাইপথে ভারতীয় পণ্যের অনুপ্রবেশ এবং নিয়মমাফিক ভারতীয় পণ্য আমদানি করলেও দেশীয় পণ্যের বিপরীতে সেসব পণ্যের ওপর কম ট্যাক্স আরোপ- ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে সহায়ক ভূমিকা পালন করছে। ফলে বাজার দখল ও আমাদের জনগণের ওপর ভারতীয় পণ্যের প্রভাব বিস্তার- দুটোই খুব সহজভাবে কাজ করছে। ফলে, ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীলতা বাড়ছে। যা সুদূরপ্রসারী বিরূপ প্রভাব ফেলতে পারে আমাদের অর্থনীতিতে।

এবার দেশীয় বুটিক্সের সীমাবদ্ধতা নিয়ে বলতে –
১/ ডিজাইনে বৈচিত্রের অভাব।

২/ এক পিস শাড়ি যে রঙয়ের ওপর কাজ করা ঠিক সেই কাজই অন্যান্য রঙয়ের মধ্যে নেই।
৩/ ভারতীয় অনুকরণে নেটের কাপড়ের ওপর কাজ করা শাড়ি (যদিও এমনটি করার কোনো প্রয়োজনীয়তা দেখি না)। এসব টাইপ শাড়ি আমাদের মতো ক্রেতাদের হতাশ করে। কারণ, ব্যক্তিগতভাবে মনে করি- নেটের শাড়ি পরা আর শরীরে কাপড় না পরা অনেকটা একই।
৪/ দেখে মনে হবে খুব সাধারণ, তবে দাম দেখে চোখ কপালে উঠে যাবে। একটু কাজ করা থাকলেই ১০,০০০/১৫,০০০ টাকার রেট- যেটা অতিরিক্ত মনে হয়।

সুতরাং ভারতের সাথে আমাদের পণ্য মূল্যের এমন তারতম্য সম্পর্কে জানতে চাওয়ায় ‘রঙ’ এর এক কর্মকর্তা বলেন- “আমাদের কাপড়ের মান ভালো তাই দামটা বেশি পরে যায়, আর সরকার আমাদের পণ্যে দিয়ে রেখেছে ৫ শতাংশ ট্যাক্স, অথচ ভারতীয় পণ্যে ২.৫ শতাংশ, তাই…”।হ্যা, কাপড়ের মান ভালো, সহজে ছিড়ে না, সেটার প্রমাণ বাস্তবে দেখেছি, তবে ট্যাক্সের অদ্ভুত নীতি দেখে অবাক হলাম। নিজ দেশের পণ্যের ওপর বেশি ট্যাক্স!  যদিও চিত্রটা উল্টো হওয়ার কথা ছিলো। কারণ, নিজ দেশে দেশীয় উদ্দ্যোক্তা ও ব্যবসায়ীরা  প্রাধান্য পাওয়ার যোগ্য। অথচ, আমাদের দেশে একটা লোক যদি ব্যবসায় করতে নামে, প্রথমেই তাকে পরতে হয় চাঁদাবাজির কবলে। তাদের কথা-“হয় টাকা দাও, না হয় ব্যবসা করতে দিবো না”। এদিকে সমাজের আরেক বড় চাঁদাবাজ হচ্ছে সরকারি কর্মকর্তা ও পুলিশ। এবার তাদেরকে অনৈতিক পন্থায় খুশি করা লাগে। এসব ধাপ পাড় করেও  যখন একজন ব্যবসায়ী বাজারে গিয়ে দেখবে – বিদেশী পণ্যের দাম দেশীয় পণ্যের চেয়ে কম- তাহলে কি করেইবা সেই ব্যবসায়ী টিকে থাকতে পারে? ফলে প্রতিনিয়ত আমাদের বাজার চলে যাচ্ছে বিদেশীদের দখলে। যার ফলে বর্তমানে অধিকাংশই  ‘made in china’ আর বস্ত্র খাত বিশেষ করে ভারতের কবলে।  

এদিকে দাম বাড়ার পিছনে আরেকটি কারণ হলো- আমাদের দেশে তুলা উৎপাদন চাহিদার তুলনায় অপ্রতুল, তাই তুলা-সুতা ভারত থেকে আমদানি করতে হয়। জানা যায়- বাংলাদেশ প্রতিবছর ৪০ লাখ বেল তুলা আমদানি করে, এর মধ্যে তুলা উৎপাদন ও রপ্তানীতে বিশ্বের দ্বিতীয় প্রধান দেশ ভারত থেকেই আসে ৩০-৩৫ শতাংশ। বাকিটা পাকিস্তান, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়। জানি, নিকট প্রতিবেশী হওয়ায় ভারত থেকে আমদানিতে পরিবহন খরচ পরে কম, তবে আমাদের দেশ যাতে অতিরিক্ত  একটি দেশের ওপর  নির্ভরশীল না হয়ে পড়ে, তাই আশেপাশের অন্য কোনো দেশ থেকে যদি তুলা আমদানি করা যায় আর খরচও যদি প্রায় একই পড়ে তাহলে সে দেশ থেকেই নেয়া উচিত। এটা এই কারণে যে- অতিরিক্ত নির্ভরশীলতা, অর্থনীতির ওপর একটা দেশের  একক প্রভাব যদি পড়ে, তাহলে রাজনীতির ওপরও সেই দেশের দাদাগিরি শুরু হয়ে যায়। সুতরাং, আমাদের সাবধান হতে হবে।

আমি ওপরে আমাদের বুটিক্সের কিছু সমালোচনা করেছি সমাধানের নিমিত্তে। কারণ- আমরা যদি না বুঝি আমাদের সমস্যা কোথায়, তাহলে সেটা কাটিয়ে উঠতে পারবো না। পরিকল্পনা নিতে পারবো না। এদিকে চিন্তার বিষয় হলো, বিগত বছরগুলোতে বেশ কয়েকটি দেশ তাদের পোশাক শিল্পে কয়েক দশকের পরিকল্পনা নিয়ে সুফল অনুভব করলেও  আমাদের সরকারের সেই দিকে মাথাব্যাথ্যা নেই।  আশেপাশের কয়েকটি দেশের পরিকল্পনা উল্লেখ করে বিজিএমইএ’র সভাপতি জনাব আতিকুল ইসলাম-উনার “আমাদের পোশাক শিল্প এবং প্রতিযোগী দেশগুলো” শিরোনামের লেখায় বলেন- “ভারত সরকার আগামী তিন বছরে তাদের পোশাক রফতানি ৩০ বিলিয়ন ডলার করার লক্ষ্যে তাদের ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে পোশাক খাতের ওপর প্রযোজ্য ১২% সেন্ট্রাল এক্সাইজ ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করেছে। তাছাড়া ১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টেক্সটাইল আপগ্রেডেশন ফান্ড স্কিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে টেক্সটাইল খাতকে আধুনিকায়নের জন্য ১৫ হাজার ৫৮৬ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। এদিকে ভিয়েতনাম সরকার এ খাতে আয়কর রেয়াতসহ ১০ ধরণের বিশেষ সুবিধা দিয়ে থাকে। তাছাড়া চীন সরকার বস্ত্র ও তৈরি পোশাক রফতানিতে ৬৩ ধরণের সাবসিডি সুবিধার মাধ্যমে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের (১৬ শতাংশ) সহায়তা দিচ্ছে। আর পাকিস্তান সরকার তাদের বস্ত্র খাতে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসাবে ২০০৯-২০১০ বছরে ৯৭৫ কোটি রূপি ব্যয় করা হয়েছে। কারাচি, লাহোর ও ফয়সালাবাদে তিনটি বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে”। সুতরাং, আমাদের আশেপাশের দেশগুলো যেখানে করেক বছরব্যপি পরিকল্পনা নিচ্ছে, সেখানে আমাদের দেশ পরিকল্পনা তো দূর যেনো নির্ভরশীলতায় ও অদূরদর্শীতায় নিমজ্জিত।

পরিশেষে, আমরা অনেক সময়ই ভারতীয় চ্যানেলের একপেশে চাকচিক্য দেখে তাদের সেই সংস্কৃতি আয়ত্ত্ব করতে চাই এবং সেই আদলের বস্ত্র পরিধান করতে আগ্রহী হই। আর চোখে একবার সেই আদলের মোহ লেগে যাওয়ায় অনেকের কাছেই দেশীয় বুটিক্সের ডিজাইনটাকে মামুলি মনে হয়। তাই চোখ ফিরে মার্কেটের সেই ভারতীয় পণ্যের দিকেই যায়। অন্যদিকে দামও যখন বাজেটের মধ্যে পড়ে যায়- তখন মহানন্দে সেটা কিনে বাসায় আসা হয়। তাই, বিদ্যমান পরিস্থিতিতে বৃহত্তর শক্তির সাথে প্রতিযোগীতায় যেতে বলছি না। কারণ, অসম শক্তির মধ্যে প্রতিযোগীতা হয় না। তবে ভারতের বিপরীতে নিজস্ব বৈশিষ্ট বজায় রাখতে, বিশ্ব বাজারে টিকে থাকতে পরিকল্পনার প্রয়োজন আছে। দেশীয় পণ্যের মান-প্রচারণা বৃদ্ধি, বাজার মূল্য জনগণের নাগালের মধ্যে রেখে বিদেশী পণ্যের চেয়ে কমে নামিয়ে আনা, ট্যাক্স কমানো, অপরদিকে বিদেশী পণ্যে ট্যাক্স বাড়ানো, তাদের  অবাধ অনুপ্রবেশ ও প্রচারণা রুখে দেয়াসহ কয়েক বছরের পরিকল্পনা দরকার। তবেই আশা করা যায়- জনগণও দেশীয় পণ্যের প্রতি ঝুঁকে পড়বে।

Next
Next
Posted in অর্থনীতি | Tagged ট্যাক্স, ভারত, মার্কেট, শাড়ি

About the Author

Fatema Mahfuz

Related Posts

‘যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু’→

বাংলাদেশি পাসপোর্ট? নট অ্যালাউড ইন মোম্বাই!→

বিজেপির বাংলাদেশ বিরোধী রাজনীতি→

বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা পাসপোর্ট দরকার নেই-বললেন ত্রিপুরার রাজ্যপাল→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu