Browse: Home / “Crisis in the Muslim Mind” বই এর প্রথম, চতুর্থ ও ষষ্ঠ অধ্যায় এবং এর বাংলা অনুবাদের পাঠ সহায়িকা

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

“Crisis in the Muslim Mind” বই এর প্রথম, চতুর্থ ও ষষ্ঠ অধ্যায় এবং এর বাংলা অনুবাদের পাঠ সহায়িকা

Written by সমাজচিন্তক on 11/01/2015 in ব্যক্তি ও চিন্তা | Views

ভূমিকাঃ

“Crisis in the Muslim Mind” বইয়ে মোট ছয়টি অধ্যায় রয়েছে। এই ছয়টি অধ্যায়ের মধ্যে তিনটি অধ্যায়ের প্রধান প্রধান আলোচিত বিষয়গুলো এখানে অতি সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা হয়েছে যাতে মূল বই পাঠের সময় এ তিন অধ্যায়ে আলোচিত বিষয়বস্তু অনুধাবন করতে প্রাথমিক পাঠকের জন্য কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়। এই বইয়ে, অনেক সময়ে, একই বিষয় বারবার ঘুরে ফিরে আসার কারণে, প্রথম পাঠে অনেক পাঠকের নিকটই, বইয়ে আলোচিত বিষয়বস্তু একটি অপরটির সাথে গুলিয়ে যায় এবং সংশ্লিষ্ট অধ্যায় ও/বা পরিচ্ছেদের সারাংশ বা সারমর্ম উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে একত্রে বা সামষ্টিক ভাবে অথবা স্টাডি সার্কেলের মাধ্যমে পড়ার ব্যবস্থাটি তুলনামূলক একটি কার্যকর পদ্ধতি। আশা করি এই পাঠ সহায়িকাটি, অনেক ক্ষেত্রেই, প্রথম পাঠকের জন্য মূল বই পাঠে সহায়ক হবে।

বইয়ের মূল আলোচনায় যাবার আগে দুটো গুরুত্বপুর্ণ কথাঃ

  • ইংরেজীর এই অনুবাদটি অনেক ক্ষেত্রেই একটু জটিল মনে হয়। অন্যান্য এ্যাকাডেমিক বই এর মত এটি সুখপাঠ্য নয়, নয় সুবিন্যস্ত। তাছাড়া বাক্য-সংগঠনের ক্ষেত্রেও কিছু কিছু সময় একটু অসংলগ্ন বাক্য পরিলক্ষিত হয়। যেহেতু ইংরেজি এই অনুবাদটি মূল এ্যারাবিক বই এর তুলনায় সংক্ষিপ্ত কাজেই কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে বলে পাঠের সময় মনে হয়েছে। বিশেষ করে কিছু জটিল ও যৌগিক বাক্য বিন্যাসের ক্ষেত্রে Antecedent এর ব্যবহার অনেক ক্ষেত্রেই সঠিক অর্থ অনুধাবনে সহায়ক নয়।
  • এই বই এর অধ্যায় ভিত্তিক আলোচনা বা বিষয় অনেক ক্ষেত্রেই একটু অগোছালো মনে হতে পারে। একই কথা বার বার ঘুরে ফিরে আসতে পারে যা প্রকাশক নিজেই এই বইয়ের মুখবন্ধে উল্লেখ করেছেন।

—————————————————– 

প্রথম অধ্যায়

ছয়টি অধ্যায় সম্বলিত বইটি  ১৬০ পৃষ্ঠাব্যাপি বিস্তৃত। এর মধ্যে প্রথম অধ্যায়টি প্রথম ৩৪ পৃষ্ঠাব্যাপি বিস্তৃত। এই অধ্যায়ে মুসলিম উম্মাহর মৌলিক সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য সঠিক পথ কোনটি এবং কেন সেটি অনুসরণযোগ্য তা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই অধ্যায়ে মোট তিনটি পরিচ্ছেদে বিভক্তঃ

  1. Contemporary Islamic Asalah: The Only Solution
  2. The Historical Roots Of The Crisis
  3. The Crux Of The Crisis And The Future Of The Ummah

মজার বিষয় এই অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে আগে সমস্যা সমাধানের পদ্ধতি দিয়ে এবং তারপরই আলোচনায় এসেছে মুসলিম সমাজের সমস্যার ঐতিহাসিক কারণ এবং সমস্যার মূল উৎসমূল বিষয়ে।

  1. Contemporary Islamic Asalah: The Only Solution অনুচ্ছেদে রয়েছে সাতটি উপ-অনুচ্ছেদ যেখানে মূলত তিনটি মূল বিষয় আলোচনা করা হয়েছে। এই তিনটি বিষয় হচ্ছে-বিশ্বব্যাপি মুসলিম সমাজে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য পরিলক্ষিত বা বিভিন্ন সময়ে গৃহীত পদ্ধতি বা কৌশল । এ কৌশলগুলো হচ্ছে –
  • The Imitative Historical Solution (IHS) (অতীতের অন্ধ অনু্করণ)
  • The Imitative foreign Solution (IFS) (বিজাতীয় অন্ধ অনুকরণ)
  • The contemporary Islamic Asalah Solution (IAS) (প্রেক্ষিত বিবেচনাপূর্বক ইসলামের প্রকৃত অনুসরণ)।

বাকী চারটি উপ-অনুচ্ছেদ মূলত এই তিনটি বিষয়েরই ব্যাখ্যা-বিশ্লেষণ। যেমন- i) The Approach to the solution, ii) Examples from recent History, iii) The Ummah and the imported Solution, and iv)  the Ummah and the Historical Solution.

ঐতিহাসিক এবং সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে এনে লেখক বলেছেন যে, উপরোল্লিখিত তিনটি সমাধানের মধ্যে মুসলিম উম্মাহর জন্য একমাত্র গ্রহণযোগ্য এবং কার্যকরি সমাধান হচ্ছে  Islamic Asalah Solution (IAS)। এখানে ইসলামিক আসালাহ কি, এর নিয়ামক বা ফ্যাক্টরগুলো কি, কিভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে হয় এবং এই কাজে বুদ্ধিজীবী-স্কলার ও আলেম-উলেমাদের দায়িত্ব কি তা আলোচনা করা হয়েছে।

2. The Historical Roots Of The Crisis পরিচ্ছেদে মোট দুটি কারণকে মুসলিম উম্মাহর যে সমস্যা তার ঐতিহাসিক কারণ মর্মে উল্লেখ করা হয়েছে। কারণ দুটি হচ্ছেঃ

  • Change in the political base: Bedouin, Infighting and the fall of Khilafah (ইসলামের রাজনৈতিক ভিত্তির পরিবর্তন)
  • The Rift between Political and Religious Leadership (রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ভেতর দুরত্ব তৈরি এবং ক্রমাগত ধর্মীয় গোষ্ঠীর অদৃশ্যমানতা )

3. The Crux Of The Crisis And The Future Of The Ummah পরিচ্ছেদে মুসলিম উম্মাহর যে সামগ্রিক সমস্যার আলোচনা করা হয়েছে তার উৎসমূল সন্ধান করা হয়েছে। এখানে সমস্যার উৎসমূল হিসাবে তিনটি পয়েন্টে আলোচনা করা হয়েছেঃ

  • A Crisis Of Thought Not A Crisis Of Belief (চিন্তার সমস্যা, বিশ্বাসের নয়)
  • Issues Of Thought And Means Versus Issues Of Values And Ends (চিন্তা ও চিন্তা পদ্ধতি বনাম মূল্যবোধ ও লক্ষ্য-উদ্দেশ্য)
  • Intellectual Isolation: The Causes of Taqlid and Backwardness (বুদ্ধিবৃত্তিক বিচ্ছন্নতাঃ অন্ধ অনুকরণ ও পশ্চাতপদতার কারণ)

এই তিনটি পয়েন্টে মূলত সমস্যার দুটি উৎসমূল হিসাবে দেখানো হয়েছে। প্রথম দুটি পয়েন্টে একটি উৎসমূল আলোচিত হয়েছে। যেমন- মুসলিম উম্মাহর যে সমস্যা তার অন্যতম কারণ হচ্ছে মুসলিমদের চিন্তাপদ্ধতির সমস্যা, বিশ্বাসের সমস্যা নয়। অন্য উৎসমূলটি হচ্ছে- মুসলিম উম্মাহর ইতিহাসে রাজনীতিক কার্যপ্রণালী বা নেতৃত্ব হতে বুদ্ধিবৃত্তিক সমাজের বিচ্ছিন্নতা এবং ক্ষমতার বলয় তথা কেন্দ্র হতে বুদ্ধিজীবী, আলেম-উলামা ও স্কলারদের অপসৃয়মান হওয়া। স্কলাররা ক্ষমতার কেন্দ্র হতে দূরে সরে যাওয়ায় মুসলিম রাজা-বাদশাহ-শাসকরা ক্রমাগত স্কলারদের চিন্তা-ভাবনা-গবেষণালব্ধ ফলাফল হতে বঞ্চিত হয়েছে এবং মুসলিম সমাযে ক্রমাগত পশ্চাৎপদতা, ও অন্ধবিশ্বাস জেঁকে বসে জাতির প্রাণশক্তি নষ্ট করে ফেলেছে।

এই হলো মোটামুটি এ অধ্যায়ের মূল আলোচিত বিষয়।

……………………………

চতুর্থ অধ্যায়

এই বইয়ের ছয়টি অধ্যায়ের মধ্যে এটি মোটামুটি তুলনামূলক ছোট অধ্যায়। সবচেয়ে ছোট অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়।  চলমান সভ্যতায় অনদান রাখতে হলে মুসলমানদের কিভাবে কাজ করতে হবে মূলত সে বিষয়ে এই অধ্যায়ের নিম্নোক্ত মোট চারটি পরিচ্ছদে আলোচনা করা হয়েছে-

 (i)  Requirements of Establishing the Islamic Civilizational Sciences;

(ii) Classifying Islamic Texts;

(iii) A Comprehensive Civilizational Outlook; and

(iv) Premises of the social Sciences.

Requirements of Establishing the Islamic Civilizational Sciences পরিচ্ছেদে বিজ্ঞানের বিস্তৃতি, পরিধি, মুসলিম সমাজে সামাজিক বিজ্ঞান বিকাশ না হওয়ার কারণ, ইসলামের প্রাথমিক যুগের উসুল-আল ফিকহে সামাজিক বিজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা থাকলেও কেন তা পরবর্তীতে আর বিকাশ লাভ করেনি তা এখানে উল্লেখ করা হয়েছে।

Classifying Islamic Texts অনুচ্ছেদে কুরআন ও সুন্নাহর বিষয়গুলোকে কিভাবে এবং কেন বিভিন্ন বিষয়ের ভিত্তিতে নূতনভাবে শ্রেণী বিভাজন করা প্রয়োজন তা আলোচনা করা হয়েছে। এই বিভাজন নিঃসন্দেহে পূর্বেকৃত বিভাজন হতে পৃথক বৈশিষ্ট্যমন্ডিত হবে। এই শ্রেণী বিভাজনের সময় আধুনিক তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। শ্রেণী বিভাজনের পাশাপাশি ইন্ডেক্সিং তথা সূচীকরণও গুরুত্বপূর্ণ বলে লেখক মত প্রকাশ করেছেন।

A Comprehensive Civilizational Outlook – এ সভ্যতা গঠনে মুসলমানদের ভূমিকা কিভাবে রাখা যায়, এবং সে ক্ষেত্রে চলমান সভ্যতাকে কিভাবে পর্যবেক্ষণ করতে হবে তার মূলনীতি এখানে আলোচনা করা হয়েছে। প্রচলিত ‘পশ্চিমা সমাজ বিজ্ঞান’ হতে ‘মুসলিম সমাজ বিজ্ঞানের’ পার্থক্য কিভাবে এবং কোন কোন পয়েন্ট এর ভিত্তিতে করতে হবে সে সক্ল মূলনীতিও এখানে সংক্ষিপ্তাকারে ব্যাখ্যা করা হয়েছে।

চতুর্থ, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এই পরিচ্ছেদটি হচ্ছে Premises of the Social Sciences. উল্লেখ্য যে, Premises of the Social Sciences শিরোনামে আরেকটি একটি পূর্ণ অধ্যায় (পঞ্চম অধ্যায়) এই বইয়ে রয়েছে। চতুর্থ অধ্যায়ের Premises of the Social Sciences পরিচ্ছদে সমাজ বিজ্ঞানের আলোচিত বিষয়বস্তু, আধুনিক সমাজ বিজ্ঞানের মিসিং ডাইমেনশান, বিভিন্ন ধর্ম ও মতবাদে সমাজ বিজ্ঞান আলোচনার ক্ষেত্রে  গৃহীত মূলনীতি, সমাজ বিজ্ঞানের সাথে অন্যান্য পদার্থ ও প্রযুক্তি বিজ্ঞানের পার্থক্য, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি, পশ্চিমা সমাজের পারিবারিক, ব্যক্তিক ও সমাজ জীবনের যে হাহাকার ও অভাব তা কিভাবে ইসলাম দূর করতে ভূমিকা পালন করতে পারে তা এই পরিচ্ছদে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে (Premises of the Social Sciences)  আলোচনার বিষয়বস্তুর বিষয়ের সাথে এই পরিচ্ছদের আলোচিত বিষয়ের মিল থাকলেও তা আলাদা এবং উক্ত অধ্যায়ে সেখানে সমাজ বিজ্ঞানের শাখা-প্রশাখা বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়েছে।

……………………

ষষ্ঠ অধ্যায়

এই অধ্যায়টি Crisis In The Muslim Mind বই এর সর্বশেষ অধ্যায়। তাই অধ্যায়টি মূলত conclusive। যেহেতু এ বইটির এর আলাদা কোন Conclusion, Suggestion বা recommendation নেই- তাই এই অধ্যায়টিকে কিছুটা হলেও বইটির সাজেশন বা প্রস্তাবনা হিসাবে বিবেচনা করা যেতে পারে। এই অধ্যায়ে চারটি মূল অনুচ্ছেদ এবং দুইটি উপ-অনুচ্ছেদ রয়েছে। কিন্তু ইংরেজী বইয়ে অনুচ্ছেদ এবং উপ-অনুচ্ছেদের পার্থক্য স্পষ্টভাবে বোধগম্য নয় বিধায় অনেক সময় পাঠক পড়তে গিয়ে তার খেই হারিয়ে ফেলতে পারেন।

ষষ্ঠ অধ্যয়ে আলোচিত মূল অনুচ্ছেদ ৪টি হচ্ছেঃ

1. Islam and the Future

2. Islamization and Academic Institutions

3. The future course of Humanity

4. Islamization is the issue of the Ummah।

বইটির তৃতীয় অধ্যায় The future course of humanity-তে রয়েছে দুটি উপ-অনুচ্ছেদ। অর্থাৎ future course of humanity তে মানবতার ভবিষ্যত করণীয় হিসাবে এখানে দুইটি পথ বাতলানো হয়েছে। একটি পথ হচ্ছে- ইসলাম নির্দেশিত ‘সামাজিক ঐক্য’ এবং অন্যটি ইসলাম ‘নির্দেশিত জ্ঞানচর্চার পথ’ অনুসরণ করা (Islam’s society of unity এবং Islam’s cultivation of knowledge)।

এই চারটি পরিচ্ছেদের মূল আলোচিত বিষয় হচ্ছেঃ

  • Ø প্রথম পরিচ্ছেদঃ মুসলিম উম্মাহর ভবিষ্যত এবং এই ভবিষ্যত নির্ধারণে কি করণীয়;
  • Ø দ্বিতীয় পরিচ্ছদঃ মুসলিম সমাজের ইসলামাইজেশনে মুসলিম কমিউনিটিতে বিদ্যমান বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা-প্রতিষ্ঠানের ভূমিকা;
  • Ø তৃতীয় পরিচ্ছেদঃ মানবতার ভবিষ্যত এবং এই ভবিষ্যত নির্ধারণে মুসলিমদের ঐশী বাণীর মূলনীতি কিভাবে এক অসামান্য ও অপরিহার্য অবদান রাখতে পারে; এবং
  • Ø চতুর্থ পরিচ্ছেদঃ ইসলামাইজেশন কে মুসলিম জাতির একমাত্র ভবিষ্যত হিসাবে উপস্থাপন করা হয়েছে।

………………………………………

 

Crisis in the Muslim Mind  এর বাংলা অনুবাদের দূর্বোধ্যতার কারণ

মুসলিম মানসে সংকট শিরোনামে Crisis in the Muslim Mind বইটির অনুবাদ প্রকাশ করা হয়েছে বিআইআইটি হতে। এই অনুদিত বই পড়তে গিয়ে বই এর আলোচিত বুঝতে কিছু সমস্যা হবে যে কোন পাঠকের।   এসকল সমস্যা অনুভূত হবার অন্যতম কারণ হচ্ছেঃ

  • Ø অনুদিত বইটিতে কোন গ্লোসারি যুক্ত করা হয়নি।
  • Ø টার্মিনোলোজিক্যাল পরিশিষ্ট নেই। অর্থাৎ কোন ইংরেজী শব্দের জন্য কোন বাংলা প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে তা বই শেষে উল্লেখ করা হয়নি।
  • Ø একই ইংরেজী শব্দের অনুবাদে একাধিক বাংলা প্রতিশব্দ (যদিও সিনোনিমাস) ব্যবহার করা হয়েছে। একই ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দের ক্ষেত্রে বাংলা আইডেন্টিক্যাল শব্দের ব্যবহার করলে বোধ হয় কিছুটা ভাল হত। অথবা কখন কোন প্রতিশব্দ এবং কেন এই প্রতিশব্দ তা ব্যবহার করা হয়েছে তা অবশ্যই নোট আকারে অথবা পরিশিষ্ট অধ্যায়ে ব্যাখ্যা করা উচিত ছিল। এতে পাঠকের বুঝতে সুবিধা হত।
  • Ø ব্যবহৃত বাংলা বাক্য বিন্যাস কিছু ক্ষেত্রে যৌগিক ও জটিল হয়ে বাক্যের অর্থ প্রকাশে বাড়টি কাঠিন্য সৃষ্ট করেছে।
  • Ø যে সকল ক্ষেত্রে ইংরেজি বইয়ে একই আলোচনা বার বার এসেছে কিংবা বিষয় বস্তুর সজ্জা বিন্যাসে কিছুটা অসংলগ্নতা রয়েছে সে সব ক্ষেত্রে বাংলা অনুবাদে কোন ফুট-নোট সংযুক্ত করা নেই। ফুট- নোটের সংযুক্তি অনেক পাঠকের জন্যই প্রাথমিক পাঠের ক্ষেত্রে সহায়ক হতে পারত নিঃসন্দেহে।

………………………………

Next
Next
Posted in ব্যক্তি ও চিন্তা | Tagged Abdul Hamid Ahmed Abu Sulaiman, BIIT, Crisis in the muslim mind, IIIT, Study Circle.

About the Author

সমাজচিন্তক

Related Posts

স্কলার পরিচিতি : প্রফেসর ইব্রাহীম আল-রাগেব→

স্কলার পরিচিতি : ড. ইসমাঈল রাজী আল ফারুকী→

ইমাম খোমেনীইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৪)→

ইমাম খোমেনীইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৩)→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu