Browse: Home / ইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৪)

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)
ইমাম খোমেনী

ইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৪)

Written by Nure Alam Masud on 14/10/2015 in ব্যক্তি ও চিন্তা | Views

ইরানের ভূমিতে পদার্পন

এয়ার ফ্রান্স লেখা প্লেনটি যতই অগ্রসর হচ্ছে, ততই লক্ষ লক্ষ মানুষের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। অথচ যার জন্যে এত আয়োজন, সেই ইমাম ছিলেন খুবই শান্ত। দেশের মাটিতে নামার পর তাঁকে যখন প্রশ্ন করা হয়, আপনার অনুভূতি কী ? তিনি বলেছিলেন – কিছুই না।

১৪ বছরের নির্বাসন শেষে নিজভূমে ফিরে এলেন ইমাম।
১৪ বছরের নির্বাসন শেষে নিজভূমে ফিরে এলেন ইমাম।

প্লেনের চাকা মাটি স্পর্শ করলো। ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো – ইসলামী ইরান। ধীরপায়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন ইমাম খোমেনী। সে এক অন্যরকম দৃশ্য। সাথে তাঁর ছোট ছেলে আহমাদ। ইরানের মাটিতে ইমাম খোমেনীর পদার্পনের মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর ইচ্ছা পূরণ করলেন।

ইমাম এসে দাঁড়ালেন। তাঁর উদ্দেশ্যে সমবেতভাবে গাওয়া হলো বিপ্লবের সেই গান : “খোমেইনী এই ইমাম”।

ইমাম খোমেনীকে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে শুরু করে পর্যন্ত ৭০ লাখ লোকের জনসমুদ্র।
ইমাম খোমেনীকে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে শুরু করে পর্যন্ত ৭০ লাখ লোকের জনসমুদ্র।

তেরানের মেহরাবাদ এয়ারপোর্ট থেকে একটি গাড়িবহর বেরিয়ে এলো। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সেদিন রাস্তায় ৭০ লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিলো। ইমাম গাড়ি নিয়ে এগুতে পারলেন না। এমনকি লাঠি দিয়ে পিটিয়েও মানুষকে দূরে সরানো যাচ্ছিলো না। গাড়ির উপরে, পাশে – চারিদিকে মানুষ আর মানুষ। কয়েকবার মানুষ গাড়িকে উঁচু পর্যন্ত করে ফেলেছিলো। গাড়ির ভিতরে কেবল অন্ধকার – মানুষের কারণে কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি আর ঠিকভাবে চালানো গেলো না, মানুষই যেনো গাড়িকে ঠেলে নিচ্ছিলো। মানুষের ধাক্কা ও চাপের কারণে পথিমধ্যে গাড়ি নষ্ট হয়ে গেলে ইমামকে কোনোমতে একটা হেলিকপ্টারে উঠানো হলো। হেলিকপ্টার সরাসরি চলে গেলো বেহেশতে যাহরা কবরস্থানে, যেখানে ইসলামী ইরানের প্রকৃত প্রতিষ্ঠাতাগণ ঘুমিয়ে আছেন। শহীদদের কবরস্থানে পৌঁছে ইমাম তাঁর বিখ্যাত বক্তৃতা দিলেন। এর আগে একটা গান পরিবেশন করা হয়। “হে আল্লাহর পথের শহীদগণ ! জাগো ! তোমাদের নেতা তোমাদের মাঝে ফিরে এসেছেন…” এই কথার মর্মস্পর্শী গানটি সমবেতভাবে গায় কিশোরদের একটি দল, আর মঞ্চে ইমামের চারিদিকের বিপ্লবীদের কাঁদতে দেখা যায়। এর মাঝেও ইমাম অত্যন্ত শান্ত থাকেন, এবং তারপর তাঁর বিখ্যাত সেই বক্তৃতা দেন, যেখানে ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দেয়া হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তৃতার শুধুমাত্র সেই বিখ্যাত ঘোষণাটি তুলে ধরছি, যখন ইমাম খোমেনী ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা দিলেন :

ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা।
ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা।

“আমি সরকার নিয়োগ করবো, আমি এ সরকারের মুখে মুষ্ঠাঘাত করবো, জনগণের সমর্থন নিয়ে এবং জনগণ আমাকে যেভাবে গ্রহণ করেছে সেই শক্তির বলে আমি একটি সরকারকে নিয়োগ প্রদান করবো।”

“একটা দেশে দুইটা সরকার থাকতে পারে না। অবৈধ সরকারকে বিদায় নিতে হবে। (হে সরকার !) তোমরা অবৈধ ! আমরা যে সরকারের কথা বলি, তা জনগণের মতামতের উপর নির্ভর করে। সেটা আল্লাহর আইনের উপর প্রতিষ্ঠিত। তোমাকে হয় আল্লাহ নয়তো জনগণের দ্বারা নিয়োগপ্রাপ্ত হতে হবে।”

অস্থায়ী হেডকোয়ার্টারে পৌঁছে ইমাম।
অস্থায়ী হেডকোয়ার্টারে পৌঁছে ইমাম।

অস্থায়ী হেডকোয়ার্টার হিসেবে তেহরানের একটি স্কুলে উঠলেন ইমাম খোমেনী। স্কুলপ্রাঙ্গন হাজার হাজার সমর্থকে ভরে উঠলো। কিন্তু তখনও বিপ্লব নিষ্কন্টকভাবে প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তী দশদিন শাহের অতি অনুগত সেনাবাহিনী বিপ্লবী জনতাকে মোকাবিলা করার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো। কিন্তু আল্লাহর ইচ্ছাই বিজয়ী হওয়ার ছিলো।

আমেরিকা থেকে এক জেনারেল এলো ইরানে, ইমামকে হত্যা ও সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা নিয়ে। ইমামের ছাত্র, হুজ্জাতুল ইসলাম আলী আকবর হাশেমী রাফসানজানি এসে ইমামকে স্কুল ত্যাগ করতে বললেন, কারণ আর্মির পরিকল্পনা ছিলো পুরো বাড়ি বম্বিং করে ধ্বংস করে দেয়ার। কিন্তু ইমাম বললেন :

“আমি এখান থেকে নড়বো না। আমি এখানেই থাকবো, কিন্তু তারা এই জায়গায় বম্বিং করতে সক্ষম হবে না। আর যদি করেও, মানুষ তাদেরকে ধরে ফেলবে। যাও, ব্যারাকগুলো দখল করো । কিছুই হবে না।”

রক্তপাত কমানোর জন্য ইমাম অত্যন্ত প্রাজ্ঞ সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিকে তিনি যেমন বিপ্লবীদের বলেছিলেন সেনাদের হত্যা না করতে, বরং সেনাদের জন্য বুক পেতে দিয়ে তাদেরকে ভালোবাসা দিতে, তাদের হৃদয় জয় করতে, অপরদিকে তেমনি সেনাদেরকে বলেছিলেন মুসলিম ভাইকে হত্যা না করতে। কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের পর বেহেশতে যাহরার ভাষণে ইমামের আহবানেও যে সেনারা সাড়া দিলো না, তখন ইমাম তাদের ব্যারাক দখল করে নিতে বললেন। শুরু হয়ে গেলো সশস্ত্র জিহাদ। ছাত্ররা পুলিশ স্টেশন দখল করতে শুরু করলো। এক একটি স্টেশন দখলের সাথে সাথে আরো বেশি অস্ত্র ও যান–বাহন তাদের হাতে চলে আসছিলো। এই নিয়ে এয়ার বেইজে আক্রমণ চালানো হলো। দীর্ঘ যুদ্ধের পর তাদের সিকিউরিটি ভাঙতে সক্ষম হন বিপ্লবীরা।

বেশ কিছুদিন এই যুদ্ধ চললো। অবশেষে বারো দিন পর, ১২ই ফেব্রুয়ারি ১৯৭৯ সালে হতাশ আর্মি প্রধানরা পালিয়ে যাবার আগে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে গেলো। দুপুরের পর রেডিও স্টেশন দখল করে নিয়ে বিপ্লবীরা ঘোষণা দিলেন :

“বিপ্লব জয়লাভ করেছে।”

এরপর ইসলামী ইরানের গল্প…

সেটা আরেকদিন হবে। তবে শেষ করতে চাই ১৯৮১ সালে ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা, অবিসংবাদিত নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খোমেনী কর্তৃক ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান বিচারপতির নিকট জমা দেয়া সম্পত্তির বিবরণ দিয়ে। গোটা ইরানি জাতি যাঁর জন্যে জান কোরবান ছিলো, ১৯৮১ সালে সেই ইমাম খোমেনীর সম্পত্তির বিবরণ ছিলো নিম্নরূপ :

নাম : রুহুল্লাহ

বংশগত উপাধি : মোস্তফাভী, খোমেনী নামে পরিচিত।

আইডেনটিটি কার্ড নং : ২৭৪৪

ইস্যুর স্থান : খোমেইন

পেশা : ধর্মীয় নেতা / ধর্মতত্ত্ববিদ (clergyman)

১। স্থানান্তর অযোগ্য / স্থায়ী সম্পত্তি (বিস্তারিতভাবে) : ভিতরে ও বাইরে কিছু জায়গাসহ

ক. কোমের বাগ–ই–কালেহ তে একটি বাড়ি।

খ. আমার পিতা থেকে উত্তরাধিকারসূত্রে একখণ্ড জমি (যৌথভাবে বড়ভাই জনাব মুর্তাজা পসন্দিদাহ, আমি ও আমাদের মরহুম ভাই জনাব হিন্দির সন্তানাদিসহ) পেয়েছি। আমার ভাইয়ের দেয়া তথ্য অনুযায়ী আমার অংশ থেকে বার্ষিক আয় চার হাজার রিয়াল (৫৪ ডলার)।

(i) তেহরানে সামান্য কিছু অর্থ রয়েছে যা আমাকে ব্যক্তিগত উপহার হিসেবে দেয়া হয়েছিল।

(ii) আমার নিজের কোন আসবাবপত্র নেই। যে কয়েকটি আসবাব কোমে ও তেহরানে আছে এগুলো আমার স্ত্রীর। আমাকে ব্যবহারের জন্য হাদিয়া হিসেবে দুটো কার্পেট দেয়া হয়েছে, যদি আমি এগুলো ব্যবহার করা দরকার মনে করি। এগুলো আমার বা আমার বংশের কোনো সম্পত্তি নয় এবং এগুলো অবশ্যই অভাগ্রস্ত “সা‘দাত” (রাসূল (সা.) এর বংশের) লোকদের দিয়ে দিতে হবে।

আর আছে কিছু বই, যার অনেকগুলো শাহ আমলের নিরাপত্তা পুলিশ আমার বাসা অবরোধ করার সময় বাজেয়াপ্ত করেছিলো, কতকগুলো বই আমার তেহরানে থাকাকালে সেগুলোর লেখকগণ উপহার দিয়েছেন। এগুলোর মূল্য আমি জানি না, তবে তার পরিমাণ খুব বেশি হবে না।

আমার বাসার আসবাবগুলো (জামারানে) বাড়ির মালিকের।

(iii) উপরোল্লিখিত পরিমাণ ছাড়া যে সমস্ত অর্থ ব্যাংকে বা বাসায় রয়েছে তা আমি কতিপয় ব্যক্তিকে দিয়েছি। এগুলোতে আমার বা আমার সন্তানদের কোন অধিকার নেই। আমি তাদের অংশ আমার অসিয়তে নির্দিষ্ট করে দিয়েছি।

রুহুল্লাহ আল–মুসাভী আল–খোমেনী

জানুয়ারি ১৪, ১৯৮১

………………………………………….

(শেষ)

(অখণ্ডভাবে মূল লেখাটি দেখতে এখানে ক্লিক করুন।)

ফেইসবুকে নোট আকারে দেখুন : ( প্রথম খণ্ড।) ( দ্বিতীয় খণ্ড।) ( তৃতীয় খণ্ড।) ( চতুর্থ খণ্ড।)

সম্পূর্ণ লেখাটি ডাউনলোড করুন (ওপেন হবার পর Ctrl+S চাপতে হবে) : ( Complete PDF (15 MB)) ( Text-only PDF )

Next
Next
Posted in ব্যক্তি ও চিন্তা | Tagged ইমাম খোমেনী, ইরান, শিয়া

About the Author

Nure Alam Masud

I used to blog a lot, on various topics like religion, Islam, society, national and international politics… If I would like to tell something about myself, then it is probably there. Check my primary blog site here (in Bangla) : http://nure-alam.blogspot.com/ . And the secondary blog, which is mainly a collection of random thoughts — here (in Bangla) : http://nure-alam-masud.blogspot.com/ . I contribute to this page in Facebook : https://www.facebook.com/NastikotarJuktikhondon . The page discusses about basics of theology, religion, God, Atheism, Islam, spirituality etc.

  • Facebook
  • Google Plus
  • Twitter
  • YouTube

Related Posts

ইরানের মেডিক্যাল সায়েন্স বিপ্লবের আগে ও পরে→

ইমাম খোমেনীইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৩)→

স্কলার পরিচিতি : প্রফেসর ইব্রাহীম আল-রাগেব→

স্কলার পরিচিতি : ড. ইসমাঈল রাজী আল ফারুকী→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu