Browse: Home / জিডিপির মূল্যায়ন এবং সার্ভিস সেক্টরের অতিমূল্যায়নঃ ইসলামিক সমাজ বিনির্মাণের অন্যতম অন্তরায়

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

জিডিপির মূল্যায়ন এবং সার্ভিস সেক্টরের অতিমূল্যায়নঃ ইসলামিক সমাজ বিনির্মাণের অন্যতম অন্তরায়

Written by সমাজচিন্তক on 14/08/2015 in অর্থনীতি | Views

পুঁজিবাদি দুনিয়ায় আমাদের চারপাশটা এমনভাবে পুঁজিবাদীদের নিয়ন্ত্রিত যে, যে দিকেই তাকায় সে দিকেই পুঁজিবাদি প্রতিষ্ঠিত তত্ত্ব। গত কয়েকশ বছরে এসব পুঁজিবাদি তত্ত্ব ব্যক্তিক ও সামাজিক জীবনের চারপাশে এমন সব সাব-তত্ত্ব (উপ-তত্ত্ব) হাজির করেছে যে, এসব উপ/সাবতত্ত্বের বেড়াজাল ছিন্ন করে পুঁজিবাদের গায়ে আঁচড় কাটার সময় কিংবা ফুরসত-ই পাওয়া যায়না।

পুঁজিবাদি এসব সাব তত্ত্বের মাঝে একটি গুরুত্বপূর্ণ সাবতত্ত্ব হচ্ছে- জিডিপি তত্ত্ব- যা দিয়ে সারা দুনিয়ার সকল দেশের অর্থ সম্পদের একটা আপাত হিসাব নিকাশের অংক দাঁড় করানো হয়। এই সাবতত্ত্বের আরেকটি শাখা হলো-সার্ভিস সেক্টর। সকল দেশের অর্থ সম্পদ পরিমাপের ক্ষেত্রে এই সার্ভিস সেক্টরের অনুপাত/হার এমনভাবে বেড়ে যাচ্ছে যে, যে মৌলিক প্রডাকশানের (এগ্রিকালচার ও ইন্ড্রাস্ট্রি সেক্টর) উপর এই সার্ভিস সেক্টরের ভিত্তি দাঁড়িয়ে রয়েছে সেই ভিত্তিই মনে হয়ে ভেংগে পড়ার উপক্রম।

সি আই এর “বিশ্ব তথ্যপুস্তিকা” (CIA’s World Fact Book) ২০১৩ অনুসারে বিশ্বের মোট উৎপাদন প্রায় ৭৪.৩১ ট্রিলিয়ন (পিপিপি হিসাবে) এবং বিশ্বব্যাংকের মতে এই উৎপাদন ৭৫.৫৯ ট্রিলিয়ন। এই উৎপাদনের ৬৩.৬%-ই আসছে সার্ভিস সেক্টর হতে। বিশ্বব্যাপি সকল দেশেই এই সার্ভিস সেক্টরের হার ক্রমাগত বেড়ে চলছে।

টোটাল জিডিপিতে সার্ভিস সেক্টরের এই ক্রমাগত বৃদ্ধির পেছনে রয়েছে সার্ভিস সেক্টরের অতিমূল্যায়ন। সার্ভিস সেক্টরের এই অতিমূল্যায়ন কাজ করছে বিশ্বব্যাপি গড়ে উঠা পুঁজিপতিদের গরীব-শ্রমিক-কৃষকদের শাসন শোষণের হাতিয়ার হিসাবে। তাই জিডিপি গণণার এই রীতি এবং সার্ভিস সেক্টরের অতিমূল্যায়নের চক্র হতে বের হতে না পারলে, কোন ভাবেই শাসকচক্রের বেড়াজাল হতে বের হয়া সম্ভব হবেনা। Howmuch.net এর একটি মানচত্রে বিশ্বব্যাপি জিডিপি এবং এতে সার্ভিস সেক্টর, কৃষি ও শিল্প সেক্টরের চিত্র ফুটে ঊঠেছে।

একটি উদাহরণ দিলে সার্ভিস সেক্টরের এই অতিমূল্যায়নের কূট-কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর একটি উদাহরণ হচ্ছে- একজন কৃষক এক সিজনে (গড়ে দু-তিন মাস) সারাদিন পরিশ্রম করে যে শস্য উৎপাদন করছে তার দাম মণ প্রতি যদি “ক” (ধানের ক্ষেত্রে ৪০০-৬০০ টাকা, সবজির দাম- ৪০০-৭০০ টাকা, ধরা যাক) হয় তাহলে দেখা যাচ্ছে, বাজারে আসার পর বিভিন্ন স্তরে এক দিন/ দুদিনেই এর দাম বেড়ে হয়ে যাচ্ছে “৩ক” টাকা। আর যদি এই শস্য যদি কোন কারাখানায় উঠার সুযোগ লাভ করে তাহলে এর দাম হয়ে যায় “৫/৬/৭ক”। স্তরে স্তরে অযৌক্তিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত এই মূল্যমান কে ধরেই হিসাব করা হয় সকল দেশের জিডিপি। এইভাবে একজন উৎপাদক মাসের পর মাস, দিনের দিন পরিশ্রম করে, তাতে জীবনের সকল আশা-আকাংখা ও ভালবাসা ঢেলে দিয়ে যে উৎপাদন খরচ পায়, তার চেয়ে ঢেরগূণ বেশি আয় করে শহরের শাসক শোষকরুপি পুঁজিপতি ও ভুঁইফড় ব্যবসায়ীরা একদিন বা এক সপ্তাহেই। তথাকথিত এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রক পুঁজিবাদি সমাজের অর্থনীতিবিদ, সমাজবিদ, রাজনীতিবিদ, সমরবিদ, ইঞ্জিনিয়ার, ডাক্তার প্রমুখ। কারণ তারা জানে এর ব্যত্যয় ঘটলেই তাদের তথাকঠিত প্রতিষ্ঠিত ভোগবাদি জীবনধারায় টান পড়বে। তাই যে কোন ভাবেই টিকিয়ে রাখতে এই সিস্টেম, শাসন-শোষণের এই যন্ত্র।

পশ্চিমা অর্থনীতি কিভাবে বিশ্ব অর্থনীতির জন্য অভিশাপ হয়ে দেখা দিচ্ছে এবং কিভাবে ইসলামি অর্থনীতি এই অভিশাপ হতে কিভাবে মুক্তি দিতে পারে তার এক আশাবাদ ও স্বপ্ন আমরা দেখতে পাই, পাকিস্তানের জনক কায়েদে আযম আলি জিন্নাহর এক বক্তব্যে। ১৯৪৮ সালে পাকিস্তান স্টেট ব্যাংকের উদ্বোধণী বক্তব্যে তিনি বলেন-

“The Economic System of the west has created almost insoluble problems for the humanity, and to many of us it appears that only a miracle can save it from the disaster that is now facing the world. It has failed to do justice between man and man and to eradicate friction from the international field. On the contrary, it was largely responsible for the two world wars in the last half-century. The western world in spite of its advantages, of mechanisation and industrial efficiency, is today in a worse mess than ever before in history. The adoption of western economic theory and practice will not help us in achieving our goal of creating a happy and contented people. We must work our destiny in our own way, and present to the world an economic system based on the true islamic concept of equality of mankind and social justice. We will thereby be fulfilling our mission as muslims and giving to humanity the message of peace which alone can save it and secure the welfare, happiness, and prosperity of mankind.”

“পশ্চিমা ধাঁচের অর্থনীতি আজকে মানব জীবনে সমাধানহীন কতগুলো সমস্যার সৃষ্টি করেছে। আমাদের অনেকে মতে, কোন একটি অলৌকিক ঘটনা ছাড়া বর্তমানে পৃথিবী যে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে তার থেকে মুক্তি পাবেনা। এই অর্থনীতি মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সংঘর্ষ বন্ধ করতে ব্যার্থ হয়েছে। অপরদিকে এই অসাম্যই গত ৫০ বছরে বিগত দুটি বিশ্ব যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা জগৎ তার যান্ত্রিক উন্নতি, ও শিল্প ক্ষেত্রে দক্ষতা সত্বেও আজকে ইতিহাসের সর্বাপেক্ষা বিশৃংখল অবস্থায় নিপতিতি হয়েছে। পশ্চিমা ধাঁচের অর্থনৈতিক নীতি গ্রহণ ও অনুসরণ, আমাদের যা লক্ষ্য- এক্টী সুখি ও পরিতৃপ্ত জাতি গঠন কোনভাবে তার সহায়ক হবেনা। আমাদের জাতির ভাগ্য আমাদের নিজেদের ইস্পিত পথেই গড়ে তুলতে হবে। আমরা জগতের কাছে এমন একটা অর্থনীতি উপস্থাপন করব যেটি ইসলামিক ন্যায়নীতি, মানবকল্যাণ ও সামাজিক ন্যায়পরায়নতার উপর ভিত্তি করে রচিত হবে। এই পথে আমরা মুসলমান হিসাবে এমন একটি আদর্শকে রুপ দেব যা মানবজাতিকে শান্তির পথ প্রদর্শন করবে। একমাত্র সেই পথেই আসবে মানব জাতির নিরাপত্তা, কল্যাণ, সুখ ও সমৃদ্ধি ” [দেশ বিভাগ রাজনীতি, এম এ মোহাইমেন, পৃষ্ঠা-২৩৬]

ইসলামি অর্থনীতি যে কল্যাণকর অর্থনীতির কথা বলে তার মর্মার্থ বুঝতে হলে প্রথমেই শাসন-শোষণের হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত এই দেশীয়/আঞ্চলিক/ বৈশ্বিক সম্পদ গণনার পদ্ধতি হতে বের হতে হবে। কারণ এই পদ্ধতির মধ্যে থেকে কোন ভাবেই কল্যাণকর বা নাগরিক বান্ধব অর্থনীতির কর্ম-কৌশল নির্ধারণ করা সম্ভব হবেনা। কল্যাণকর অর্থনীতির কলা-কৌশল বুঝতে হলে মানব সমাজের কল্যাণ কিভাবে আসবে তা সুনির্দিষ্টভাবে বুঝা দরকার। আর মানব সমাজের কল্যাণের পথ-পদ্ধতি বুঝার জন্য দরকার হবে বর্তমানে সামাজ কাঠামোর অসঙ্গতি তুলে ধরা। যে ইন্ডিকেটর বা মানদন্ড দ্বারা বর্তমান সমাজের কল্যান-অকল্যাণ বা স্থিতিশীলতা মাপা হয় তার ভুল বা ত্রুটি-বিচ্যুতি সুক্ষ্মভাবে ধরা না গেলে সামাজিক অসঙ্গতি বুঝা সম্ভব হবেনা। সম্ভব হবেনা ইসলামি সমাজের বৈশিষ্ট্য অনুধাবন করা। কথায় আছেনা – “শর্ষের ভেতর ভূত থাকলে সেই তেলে অসুখ সারেনা” । এটি করতে না পারলে আমরা যুগ যুগ ধরে ইসলামি সমাজ, ইসলামি ব্যাংক বা ইসলামি অর্থনীতির কোশেস করে যাবার পর যা দেখব তা হচ্ছে, “আসলে বুঝে না বুঝে আমরা পুঁজিবাদেরই সেবা করে যাচ্ছি”।

তাই বর্তমানে প্রচলিত জিডিপি সিস্টেম এবং এর ভেতর লুক্কায়িত বা সার্ভিস সেক্টরের অতিমূল্যায়নের এই রহস্য (!) উদ্ঘাটন করাই হবে ইসলামি বা মানব কল্যাণকামি অর্থনীতিবিদদের প্রধান চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে ফয়দর দস্তয়ভস্কির একটি কথা প্রণিধানযোগ্য- “Nothing is easier than to denounce the evildoer; nothing is more difficult than to understand him.”

এই চ্যালেঞ্জ মোকাবিলায় কিছুটা কাজ করে যাচ্ছে- হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স (Human Development Index) এর আবিস্কারক ড. মাহবুবুল হক ও ড অমর্ত্য সেন এবং অন্যরা। তবে এই উদ্যোগ যথেষ্ঠ নয়। এগিয়ে আসতে হবে আরো অনেক কে। প্রচলিত অর্থনীতির আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হবে। কেবল তবেই সম্ভব হবে মানবকল্যাণকামি অর্থনীতির প্রতিষ্ঠা, এবং সোনালী যুগের সেই সামাজিক অগ্রগতি, মূল্যবোধ ফিরিয়ে এনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে শান্তিপূর্ণ সহাবস্থানময় সমাজ (A Society full of Peaceful Coexistence) উপহার দেয়া।

Next
Next
Posted in অর্থনীতি | Tagged Economic Development, Economy, GDP

About the Author

সমাজচিন্তক

Related Posts

বাংলাদেশ ভারতের বাণিজ্যিক বাজার→

অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী→

সাত বছরে আত্মসাৎ ৩০ হাজার কোটি টাকা→

ধ্বংসের দ্বারপ্রান্তে ইসলামী ব্যাংকঃ কারন ও প্রতিকার→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
August 2026
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu