Browse: Home / বাংলাদেশ ভারতের বাণিজ্যিক বাজার

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

বাংলাদেশ ভারতের বাণিজ্যিক বাজার

Written by IMBD Blog on 05/04/2016 in অর্থনীতি | Views
  • বাংলাদেশ-ভারত পর্বত প্রমাণ বাণিজ্য বৈষম্য, দৈনিক ইনকিলাব, ২০১৬-০২-১৯

গত বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় সংসদে জানিয়েছেন যে, দক্ষিণ এশিয়ার ৭টি দেশের মধ্যে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, ভারত থেকে বাংলাদেশ আমদানি করে ৫ হাজার ৮১১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। পক্ষান্তরে ৫২৭ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৫ হাজার ২৮৪ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। কোটির হিসাবে ভারত থেকে আমদানির পরিমাণ ৫৮২ কোটি ডলার আর ভারতে বাংলাদেশে রফতানির পরিমাণ মাত্র ৫৩ কোটি ডলার।

১০ বছর আগে ২০০৫-২০০৬ অর্থ বছরে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের ঘাটতি ছিল ১৬০ কোটি ডলার। ১০ বছরে এই ঘাটতি বেড়েছে ৪২২ কোটি ডলার। অর্থাৎ বিগত ১০ বছরে ঘাটতির পরিমাণ বেড়েছে টাকার হিসাবে ৪১ হাজার কোটি টাকা। ২ সপ্তাহ আগে একটি বাংলা সহযোগী জানিয়েছে যে, তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আট বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় চার গুণ। ক্রমেই বাংলাদেশের প্রতিকূলে যাচ্ছে বাণিজ্যিক ভারসাম্য। বাংলাদেশ ব্যাংক ও রফতানি  উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, একবছরের ব্যবধানে ভারতের সাথে বাণিজ্য ঘটতি বেড়েছে ৩৩.৭৬ শতাংশ। যদিও এ সময়টায় ট্রানজিট থেকে শুরু করে বাংলাদেশের বন্দর ব্যবহার করার সুযোগসহ অনেক কিছু পেয়েছে ভারত।

৬৭ বছর আগে স্বাধীন হওয়ার পর থেকে ভারত সাবেক পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের নিকট থেকে যতকিছু চেয়েছে, বিগত ৭ বছরে তার সবকিছুই পেয়েছে। বাংলাদেশের নিকট থেকে ভারতের সবচেয়ে বড় পাওয়া হলো বহুমুখী ট্রানজিট তথা করিডোর সুবিধা এবং উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যে বিদ্রোহ দমনে বাংলাদেশের সক্রিয় সহায়তা। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহ দমনে বাংলাদেশের সক্রিয় সহায়তা। ১৯৪৭ সালের পর থেকেই উত্তর-পূর্ব ভারতের এই ৭টি রাজ্য স্বাধীন হওয়ার জন্য প্রথমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে। পরবর্তীতে এই আন্দোলন সশস্ত্র তৎপরতায় পর্যবসিত হয়। এই সশস্ত্র তৎপরতার জন্য ভারতকে ৩ থেকে ৪  লাখ সৈন্য এই অঞ্চলে মোতায়েন রাখতে হয়। বিশ্বশক্তি হওয়ার পথে এটি ছিল ভারতের জন্য একটি বড় অন্তরায়। পশ্চিম দিকে পাকিস্তান এবং উত্তর-পূর্ব দিকে ৭ প্রদেশ এই দু’টি অঞ্চলকে বৈরী রেখে ভারতের পক্ষে পরাশক্তি হওয়া সম্ভব নয়। বর্তমান সরকারের সক্রিয় সহায়তায় বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণে আসায় এই অঞ্চল থেকে ভারত টেনশন মুক্ত হয়েছে। এটি ভারতের জন্য সবচেয়ে বড় পাওনা। এ দু’টি সুবিধা ছাড়াও বিগত ৭ বছরে বাংলাদেশ ভারতকে দিয়েছে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারের সুবিধা। সর্বশেষ খবরে প্রকাশ, কক্সবাজারের অদূরে সোনাদিয়ায় গণচীন কর্র্তৃক যে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা ছিল সেটি পরিত্যক্ত হয়েছে। তার পরিবর্তে এখন নাকি পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে এবং সেই নির্মাণ কাজ নাকি বাস্তবায়ন করবে ভারত।

  • বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে, বণিক বার্তা, ২০১৫-০৬-০৬

বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ভারত। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ১০ শতাংশ ভারতের সঙ্গেই হয়ে থাকে। বর্তমান সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারের ওপর। তার মধ্যে বাংলাদেশের আমদানির পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলারের উপরে এবং রফতানির পরিমাণ মাত্র দশমিক ৫ বিলিয়ন ডলার। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলারের ওপর দাঁড়িয়েছে; যেখানে ২০০৫-০৬ সালে এ বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল মাত্র দেড় বিলিয়ন ডলারের মতো। এ বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কীভাবে কমানো যায়, এ বিষয়ে বিভিন্ন মহল থেকে বিস্তর আলোচনা হয়েছে এবং হচ্ছে। কিন্তু এর সমাধান বা বাণিজ্য ঘাটতি কমার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

  • দ্বিপক্ষীয় বাণিজ্য ৪ বছরে দ্বিগুণ হবে, প্রথম আলো, জুন ২৭, ২০১৪

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য পুরোপুরিই ভারতের অনুকূলে৷ আর বড় ধরনের ঘাটতিতে আছে বাংলাদেশ৷  ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ৬১০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৪৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ভারত বাণিজ্য ব্যবধান

ইন্দো-বাংলা চেম্বারের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ‘ভারতে পণ্য রপ্তানি বাড়াতে সবচেয়ে বেশি প্রয়োজন সে দেশের বড় ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর এ দেশে একক অথবা যৌথ বিনিয়োগ৷ তাহলেই এ দেশের পণ্য  রপ্তানি বাড়বে।মাতলুব আরও জানান, সান ফার্মা, এশিয়ান পেইন্টস, ডাবর, ম্যারিকোর মতো কয়েকটি বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করেছে, পণ্যও তৈরি করছে। কিন্তু তারা নিজের দেশে রপ্তানির চেয়ে এ দেশের বাজার ধরায় ব্যস্ত।

ভারতের থেকে ঋণ

ভারতের কাছ থেকে ঋণ নিয়ে বাংলাদেশ অবকাঠামো প্রস্তুত করছে।এই  ঋণ নিজেই ভারতের আরেকটি বাণিজ্য, যা বাংলাদেশের স্বার্থে নয়, দেখুন;

  • ২০০ কোটি ডলার ঋণ শর্তের বেড়াজালে লাভবান ভারত, যুগান্তর, ০২ আগস্ট ২০১৫

ভারতের ২০০ কোটি ডলারের প্রতিশ্রুত ঋণ পেতে উচ্চ সুদসহ কঠিন শর্ত দিয়েছে দেশটি। শর্তানুসারে লাইন অব ক্রেডিট (এলওসি) ঋণের অনুকূলে গৃহীত প্রকল্পের ৭৫ শতাংশ পণ্য বা সেবা ভারতীয় প্রতিষ্ঠান থেকে আনতে হবে। বাংলাদেশে কোনো উন্নয়ন প্রকল্পে ভারতীয় প্রতিষ্ঠানকে কাজের সুযোগ করে দেয়ার শর্তে এ ধরনের ঋণ, যা সরবরাহ করবে সে দেশের এক্সিম ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, এই ঋণ দিয়ে বস্তুত একতরফাভাবে লাভবান হতে চায় ভারত। 

জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ২০০ কোটি ডলারের সমঝোতা চুক্তি হয়, যা দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত। ভারতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংক এ ঋণ দেবে। এর আগেও ভারতের কাছ থেকে ১০০ কোটি ডলার ঋণ নিয়েছিল বাংলাদেশ। পরে যার ২০ কোটি টাকা অনুদান হিসেবে ঘোষণা করা হয়। সেই চুক্তির অর্থ ব্যবহারের শর্ত কিছুটা নমনীয় ছিল। তাতে ভৌত অবকাঠামো নির্মাণে ৬৫ শতাংশ এবং অন্য প্রকল্পে ৭৫ শতাংশ কেনাকাটা ভারত থেকে করার শর্ত ছিল।

সমঝোতা চুক্তির সময় বলা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের এই সহায়তার শর্ত আগের মতোই থাকবে। তবে ভারতীয় পক্ষ থেকে এখন জানানো হয়েছে, এবারের ঋণের আওতায় নেয়া যে কোনো প্রকল্পে ৭৫ শতাংশ কেনাকাটাই ভারত থেকে করতে হবে। আর প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 
বাংলাদেশে ভারতের বিনিয়োগ খাত
  • বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি ১০ বছরে চারগুণ, নয়া দিগন্ত, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
জাতিসঙ্ঘের অধীন সংস্থা আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ১৮ কোটি ৯ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে দণি কোরিয়া। দেশটির বিনিয়োগ ১৩ কোটি ৪৭ লাখ ডলার। তৃতীয় অবস্থানে পাকিস্তান। এ দেশে ২০১৪ সালে পাকিস্তানের বিনিয়োগ ১৩ কোটি সাত লাখ ডলার। চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এ সময়ে দেশটির বিনিয়োগ ১১ কোটি ৭১ লাখ ডলার। বিদেশী বিনিয়োগে পঞ্চম অবস্থানে থাকা হংকংয়ের বিনিয়োগ ১১ কোটি ৪১ লাখ ডলার। বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী এই পাঁচটি দেশের তালিকায় ভারতের নাম নেই। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে বিনিয়োগের েেত্র ভারতের অবস্থান ৯ নম্বরে। এ ক্ষেত্রেও রয়েছে প্রত্যাশার বিপরীতপ্রাপ্তি। মূলত বাংলাদেশে পণ্য উৎপাদন করে ভারতে রফতানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়রা এ দেশে বিনিয়োগ করলেও বাস্তবতা ভিন্ন। উৎপাদিত পণ্য ভারতে রফতানি করার পরিবর্তে এ দেশের বাজার ধরতেই বেশি ব্যস্ত ভারতীয় কোম্পানিগুলো। 
  • রামপালে ১৫ ভাগ বিনিয়োগে ভারতের মালিকানা ৫০ ভাগ, অধ্যাপক আনু মুহাম্মদ, RTNN, ০৭ অক্টোবর,২০১৩

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে নানাবিধ ক্ষতি হবে। তারমধ্যে অন্যতম উদ্বেগের জায়গা বা ক্ষতিকর বিষয় হিসেবে আমরা তিনটি বিষয়কে উল্লেখ করেছি। বিষয়গুলো হচ্ছে- প্রথমত: বাংলাদেশের সরকার রামপালে কয়লা দিয়ে তাপ বিদ্যুত কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ভারতের কোম্পানী ‘এনটিপিসি’র সঙ্গে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি করেছে। এই চুক্তিটি পুরোপুরি অসম এবং অস্বচ্ছ একটি চুক্তি। ভারতের সাথে ওই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পুরোপুরি বাংলাদেশে স্বার্থের বিরুদ্ধে।আমরা হিসাব-নিকাষ করে দেখেছি লোকেশান হিসেবে এখানে বিদ্যুৎ কেন্দ্র হলে ভারতের জন্য অনেক লাভজনক হবে। একই সাথে ভারতীয় কোম্পানিকে অনেক ধরনের সুযোগ সুবিধাও দেয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। তাদের কর মওকুফ করা হচ্ছে। ভারতীয় কোম্পানি ‘এনটিপিসি’ শতকরা মাত্র ১৫ ভাগ ইনভেস্ট করে শতকরা ৫০ ভাগের কর্তৃত্ব পাবে। তাছাড়া তাদের কাছ থেকে ঋণ নিতে হবে। শুধু তাই না যে বিদ্যুৎ তৈরি হবে তার দাম এখনও অনির্ধারিত। সবকিছু মিলিয়ে ভারতের লাভের অঙ্ক অনেক বেশি।

  •  বাংলাদেশে পাকিস্তানের চেয়ে ভারতের বিনিয়োগ কম,  Los Angeles Bangla Times, ১০-০৬-২০১৫
২০১৫ সালে নয়, সেই ভারত  বিভাগের পর থেকেই অর্থাৎ বিগত ৬৭ বছর ধরে ভারত তৎকালীন পাকিস্তান এবং বর্তমান  বাংলাদেশের নিকট থেকে তিনটি সুবিধা চেয়ে আসছে। এগুলো হলো (১) চট্টগ্রাম ও মংলাবন্দর  ব্যবহারের সুবিধা (২) ভারতের এক অঞ্চল থেকে বাংলাদেশের ওপর দিয়ে ভারতেরই অপর অঞ্চলে স্থল, নৌ ও রেলপথে যাতায়াতের সুবিধা। এটিকে তারা বলে  ট্রানজিট। হাল আমলে বলা হচ্ছে  কানেকটিভিটি। কিন্তু আসলে এটি কোরিডোর সুবিধা। (৩) সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বিচ্ছিন্নতা দমনে বাংলাদেশের সহযোগিতা। এবার ভারত তার তিনটি দাবিই আদায় করতে সমর্থ হয়েছে। বিগত ৬৭ বছর ধরে ভারত যেটি আদায় করতে পারেনি ২০১৫ সালের ৬ ও ৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটি আদায় করলেন। বিনিময়ে বাংলাদেশকে তার কিছুই দিতে হয়নি। তাই নির্দ্বিধায় বলা যেতে পারে যে, নরেন্দ্র মোদি এবার বাংলাদেশ জয় করেছেন। 
৬৭ বছর পর সমুদ্র বন্দর ব্যবহারের অধিকারভারত বিভক্ত হয়ে পাকিস্তান হয়। তখন সাবেক পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) কোনো সমুদ্রবন্দর ছিল না। এজন্য পাকিস্তান সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের অনুমতি চায় ভারত সরকারের নিকট। পাকিস্তান সরকার আরো বলে যে, এই ছয় মাস সময়ের মধ্যে চট্টগ্রামে একটি বন্দর নির্মাণ করা হবে। তখন ভারত সরকারের তরফ থেকে বলা হয় যে, ছয় মাস কেন, ছয় ঘন্টার জন্যও পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকে কলকাতা বন্দর ব্যবহার করতে দেয়া হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত চট্টগ্রাম বন্দর ও মংলাবন্দর ব্যবহার করার অনুমতি চেয়ে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে এ পর্যন্ত তাকে এই অনুমতি দেয়া হয়নি। কিন্তু এবার মোদি বাংলাদেশে আসার আগেই এই অধিকার পেয়ে গেছেন।
  • দ্বিপক্ষীয় বাণিজ্য ৪ বছরে দ্বিগুণ হবে, প্রথম আলো, জুন ২৭, ২০১৪
বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ভারতীয় মোট বিনিয়োগ ২০১৩ সাল শেষে ২৫০ কোটি ডলারে উপনীত হয়েছে৷ এর মধ্যে গত বছর এসেছে দুই কোটি ৮৪ লাখ ডলার।
বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য আয় 
  • ভারত ভ্রমণে শীর্ষে বাংলাদেশী পর্যটক, বণিক বার্তা, ২০১৫-১২-০২
ভারত সম্প্রতি ভিসা প্রক্রিয়া সহজ করায় আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশী দেশটি ভ্রমণ করছে। চিকিত্সাসেবা, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়াসহ ভ্রমণের সব ক্যাটাগরিতেই ভারতে বাংলাদেশীদের যাতায়াত বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছে ‘ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’ ক্যাটাগরিতে।ভারত গমনের এ ধারাবাহিকতায় চলতি বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে টপকে ভারতে আসা পর্যটকের সংখ্যায় বাংলাদেশ উঠে এসেছে শীর্ষে। ভারতের অভিবাসন ব্যুরো প্রকাশিত নথিতে এ তথ্য জানানো হয়েছে।

নথিতে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ভারতে বিদেশী পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৮০ হাজার; যার মধ্যে ৯ লাখ ২০ হাজার বা ১৪ দশমিক ৬৪ শতাংশই গেছে বাংলাদেশ থেকে। দেশটি ভ্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পর্যটকরা, শতাংশে যা ১৪ দশমিক ৫৫। আর যুক্তরাজ্য থেকে ভারতে গেছে মোট পর্যটকের ১০ দশমিক ৭৫ শতাংশ।

ভারতের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত নথিতে দেখা গেছে, ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত পর্যটন খাত থেকে ৯ হাজার ৬১১ কোটি রুপি আয় করেছে দেশটি; যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি। অক্টোবর পর্যন্ত সময়ে দেশটিতে সবচেয়ে কম পর্যটক গেছে পাকিস্তান থেকে; যা মোট পর্যটকের মাত্র ১ দশমিক ৫৯ শতাংশ।

উল্লেখ্য, ভারত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৬২ কোটি ১০ লাখ ডলারের পণ্য আমদানি করে; যা আগের অর্থবছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। অন্যদিকে রফতানি করে ৬০০ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য।

 অবৈধ ভারতীয়দের  রেমিটেন্স আয় 
বিপুল সংখ্যক ভারতীয় অবৈধভাবে কাজ করছে বাংলাদেশে এবং নিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ রেমিটেন্স।
  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, দৈনিক ইনকিলাব, ২৮ ফেব্রুয়ারী ২০১৬

বৈধ বিদেশী সাড়ে ১৬ হাজার, আর অবৈধ ১২ লাখের বেশী। অবৈধ বিদেশীদের অধিকাংশই আবার ভারতীয়। বিশ্ব ব্যাংকের ২০১৩ সালের পরিসংখ্যান অনুসারে- ভারতের বৈদেশিক রেমিটেন্স আয়ের পঞ্চম উৎস উন্নয়নশীল এই বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, প্রায় পাঁচ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করেন। তারা তাদের দেশে এক বছরে ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান। বাংলাদেশ ভারতে পঞ্চম রেমিট্যান্স প্রদানকারী দেশ হিসেবে বিবেচিত হয়।

 গার্মেন্টস খাতে প্রডাকশন ম্যানেজার, মার্চেন্ডাইজার, সিনিয়র সেলাই অপারেটর, কাটিং মাস্টার, ডিজাইনার এবং ওয়াশিং এক্সপার্টের মতো শীর্ষ পদে কাজ করছে অধিকাংশ বিদেশী শ্রমিক। এ ছাড়া বিভিন্ন বহুজাতিক কোম্পানি, রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার স্টেশন, আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান, ফ্যাশন হাউজ, খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন কোম্পানি, বিজ্ঞাপনী সংস্থা, নানা ধরনের পার্লার, এমনকি শোরুমের কর্মচারী হিসেবেও কাজ করছে অনেক বিদেশী।অভিযোগ রয়েছে উচ্চ বেতনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত এসব বিদেশী অনেক ক্ষেত্রে তৈরী পোশাক শিল্প খাতে অসন্তোষ সৃষ্টিসহ বহু অপরাধের সাথে যুক্ত। নামকরা বহু তৈরী পোশাক কারখানা ভারতীয় বংশোদ্ভূতদের কাছে বিক্রি করে দেয়ার ক্ষেত্রে এদের হাত আছে বলেও জানান সংশ্লিষ্টরা।
  • Bangladesh is the 5th Highest Nations Sending Remittances to India, Silicon India 21/05/2013

Bangladesh is a developing country and is the eighth most populous country in the world. It is reported that there are Indians who are staying in Bangladesh and there are about 500,000 Indians presently residing. People who are migrating to Bangladesh illegally are from West Bengal, Meghalaya, Assam, Tripura and Mizoram. According to the government authorities of the country, most of them come in search of job opportunities and mostly work in NGOs, garments and textile industries. These Indians remit $3,716 million to their home country and the number is expected to increase in next few years.

ভারতকে বুঝা সিরিজের বাকী পোস্টগুলো;

  • ভারত বাংলাদেশে কী চায়?
  • ‘যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু’
  • বাংলাদেশ ভারতের বাণিজ্যিক বাজার
  • ভারতের সহযোগী উন্নয়ন পথ
  • ‘অখণ্ড ভারত’ স্বপ্ন ও ‘ভারতীয় গুপ্তচর’ বৃত্তি
  • ‘ভারত মাতা কি জয়’ ও ভারতীয় রাজনীতি
  • বিজেপির বাংলাদেশ বিরোধী রাজনীতি
  • ‘বাংলাদেশিদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছে ভারত’
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা
Next
Next
Posted in অর্থনীতি | Tagged উপমহাদেশ, প্রতিবেশী ও সীমান্ত

About the Author

IMBD Blog

Related Posts

প্রাচীন কটন রুট : ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা→

অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী→

সাত বছরে আত্মসাৎ ৩০ হাজার কোটি টাকা→

ধ্বংসের দ্বারপ্রান্তে ইসলামী ব্যাংকঃ কারন ও প্রতিকার→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu