Browse: Home / প্রসঙ্গঃ সজীব ওয়াজেদ জয়ের Unmasking terrorists in Bangladesh

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

প্রসঙ্গঃ সজীব ওয়াজেদ জয়ের Unmasking terrorists in Bangladesh

Written by Aminul Islam on 21/09/2015 in আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ | Views

মিঃ সজীব ওয়াজেদ জয়ের লেখা প্রসঙ্গে  Unmasking terrorists in Bangladesh নয়, বরং “Unmasking Tyrant in Bangladesh” ( বাংলাদেশে স্বৈরশাসকের চেহারা উন্মোচন)

সম্প্রতি মিঃ সজীব ওয়াজেদ Unmasking terrorists in Bangladesh শিরোনামে The Washington Times এ সন্ত্রাসবাদের সাথে জড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে নিয়ে একটি আর্টিকেল লিখেছেন। আর্টিকেলটি ইংরেজি ও বাংলা দুই ভাষা- ই পড়েছি। অনেক বাংলা অনলাইন সেটা অনুবাদ করে ছাপিয়েছে। প্রথমে অবাক হয়েছি পরেই আবার নিজেকে সামলে নিয়ে মিঃ জয়ের করা আগের মন্তব্য ও লেখা মনে করে শুধু এই ধারনায় উপনীত হতে হয়েছে যে, বরাবরের মতই তাঁর এই আর্টিকেল মিথ্যা, অপরাজনীতি, আক্রোশ আর জ্ঞানপাপীর পরিচায়ক, আর পশ্চিমাদের কাছে শাঁক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ প্রচেষ্টা, মানে আমরা অনির্বাচিত তাতে কি সন্ত্রাসবাদ দমনে(!) বাংলাদেশ তাদের সাথে আছে এই সুর মিলিয়ে নিজেদের স্বৈরতন্ত্রকে ঢেকে আমেরিকার কাছে নিজেদের সাধু সাজার ভান করা এবং আওয়ামিলীগকে ক্ষমতায় রাখা দরকার এ মর্মে দয়া ভিক্ষার নির্লজ্জ মিথ্যাচার। মূলত আমেরিকা কর্তৃক জামায়াতকে জঙ্গী সংগঠন আখ্যা দেয়া নয় বরং মিঃ জয় সাহেবের উদ্দেশ্য হল আমেরিকাকে দিয়ে বলানো যে, আওয়ামিলীগকে বাংলাদেশে ক্ষমতায় রাখা দরকার- এই ভিক্ষা প্রার্থনা করা; যা কক্ষনোই হবার নয় কেননা পশ্চিমারা ৫ জানুয়ারির নির্বাচনকে ইতোমধ্যেই ত্রুটিপূর্ণ, অগ্রহণযোগ্য ও অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে বহুবার। তাই আপনাদের সামনে আমার যুক্তিগুলো তুলে ধরছি এখানে ।

প্রথমতঃ মিঃ জয় শুরুতেই মিথ্যাচার করেছেন। তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক বলে উল্লেখ করেছেন এই বলে “As a proud ally of the United States, Bangladesh is widely viewed as a secular, democratic model for all of South Asia……… ” একটি ডাহা মিথ্যাচার। ৫ জানুয়ারি ২০১৪’র ভুয়া ও গাঁয়ের জোড়ে ১৫৩ আসনে নির্বাচন বিহীন এবং বিরোধী দল বিহীন হাস্যকর সংসদ , অবৈধ এবং নীতিহীন নির্বাচনের পরে বাংলাদেশ কী করে একটি “democratic model” হয় তা পঞ্চম শ্রেণীর একজন ছাত্র এবং গ্রামের প্রাতিষ্ঠানিক শিক্ষা বিহীন একজন কৃষক ও বুঝতে পারে। এটি বুঝার জন্য Prothom Alo কিংবা Washington Times পড়ার দরকার পড়েনা। ঘাড়ের সাথে মাথা আছে এমন জ্ঞানবান প্রতিজন নাগরিক তার বাস্তব সাক্ষী। শুধু democratic Practising country নয়, বাংলাদেশ নাকি democratic model হয়ে গেছে। এসব নির্লজ্জ মিথ্যাবাদী ও জ্ঞানপাপীদের কী বলা যায়? মার্কিন কংগ্রেস, ব্রিটিশ পার্লামেন্ট, ই ইউ পার্লামেন্ট সহ গণতান্ত্রিক চর্চা হয় এমন প্রতিটি দেশ ও সংস্থা বর্তমান আওয়ামি স্বৈরশাসক কে অনির্বাচিত বলে আখ্যায়িত করেছে, শুধু ভারত ছাড়া। বাংলাদেশী দৈনন্দিন পত্রিকা গুলোই উৎকৃষ্ট রেফারেন্স এ ক্ষেত্রে। সেগুলো উল্লেখ করতে গেলে এই অল্প জায়গায় ধরবেনা। প্রতিজন সচেতন দেশপ্রেমিকই তা জানেন।

দ্বিতীয়তঃ মিঃ জয়ের এই বক্তব্য দেশ প্রেমিক কোন মিডিয়ায় জায়গা হবে না। কারণ দেশে তার বক্তব্য প্রত্যাখ্যাত এবং ষড়যন্ত্রমূলক হিসেবেই খ্যাত। এর আগেও তিনি আমেরিকান পত্রিকায় লিখেছিলেন বাংলাদেশ আর্মির একটা বিরাট অংশ নাকি মাদ্রাসা পড়ুয়া এবং তার গবেষণা(!) মোতাবেক দেশে নাকি ৫০০% বোরখা বিক্রির হার বেড়ে গেছে- তাই মাদ্রাসা বন্ধ করতে হবে। এছাড়াও তার অপ্রাসঙ্গিক ও বেসামাল ও মিথ্যাচার সম্পর্কে সচেতন মানুষ মাত্রই অবগত। সুতরাং আমাদের বক্তব্য বিদেশী মিডিয়ায় স্থান পাক বা না পাক, আমাদের প্রধান শক্তি ও সঙ্গ হলো সচেতন ও দেশপ্রেমিক জনতা, যারা জুলুম ও অন্যায়ের দীর্ঘ মেয়াদী ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। তাই সঙ্গত কারণেই মিঃ জয়দের দেশ বিরোধী সকল মিথ্যাচারের মাধ্যমে বিদেশী প্রভুদের সাময়িক খুশী করাতে আমরা মোটেও চিন্তিত নই, ইনশাআল্লাহ।

তৃতীয়তঃ ৭ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গোলাম পরওয়ারসহ ১৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। হারুণ-অর রশিদ নামে এক জামায়াত নেতার পল্লবীর ১০ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে, গ্রেপ্তারের সময় সেখানে কোন বোমা ছিল না, অথচ পরে গোপালী পুলিশ বোমা নাটক সাজিয়ে মিডিয়ার সামনে হাজির করে। বোমা বানানো বা নিক্ষেপের পরিকল্পনার সময় একটি দলের নায়েবে আমির বা সহসভাপতি উপস্থিত থাকবেন- এটা কি কোন পাগলেও বিশ্বাস করবে? এর আগেও আমরা খবরে দেখেছি রোজার সময় ইফতারের আগে কোরআন হাদীস ও ইসলামিক বই সহ হিজাবী মেয়েদের ধরে জিহাদী বই আখ্যা দেওয়া হয়েছে। জিহাদ, বোমা আর জঙ্গী নাটক আওয়ামিলীগের বহু পুরনো অভ্যাস। মিঃ জয় লিখেছেন “Police in Bangladesh’s capital of Dhaka recently raided a second-floor apartment and discovered 20 crudely assembled explosive devices, 25 bamboo bludgeons and extremist literature linked to Jamaat-e-Islami.”
তাহলে কি ৭ তারিখের বোমা নাটক আর মিঃ জয় সাহেবের আমেরিকান পত্রিকায় জামায়াতের জঙ্গিবাদ বিষয়ক আর্টিকেল একই সূত্রে গাঁথা? কারণ এর আগেও তিনি একইভাবে আর্মি, বোরখা ও মাদ্রাসা নিয়ে আর্টিকেল লিখেছিলেন।

চতুর্থতঃ জামায়াত বাংলাদেশের সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নিয়ে মানুষের মতামতের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায়। এ লক্ষ্যে তাঁদের গণমুখী কর্মসূচি দিনের আলোর ন্যায় পরিষ্কার এবং সে লক্ষ্যে তাঁরা সেই ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি স্বধৈর্য কর্মপন্থায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জামায়াত কোন গোপন সংগঠন নয়। সমকালীন আইএসআইএস বা জেএমবি মুলক কোন কর্মকান্ড তাঁদের দ্বারা দেশে এবং আন্তর্জাতিকভাবে পরিলক্ষিত হয়নি। তাহলে কীসের ভিত্তিতে মিঃ জয়েরা জামায়াত কে সন্ত্রাসবাদের সাথে একই সরলীকরণে ব্যস্ত? উত্তর একদম সোজা, আওয়ামিলীগ বাংলাদেশে কোন রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায় না। আর তাই ইংরেজী প্রবাদের মত ” To kill a Dog give a Bad name”.

পঞ্চমতঃ আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা ও ব্রিটেন কর্তৃক ” সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ” একটি রাজনৈতিক ফ্যাসনে পরিণত হয়েছে। মানে আপনার অসংখ্য দোষ থাকলেও যদি খালি আপনি সেই সুরে সুর মেলাতে পারেন! মিঃ জয় সাহেব ও তার অবৈধ স্বৈরাচার সরকার কি সেই ফ্যাসনের মডেল হবার ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত? এই আর্টিকেল কি তার পূর্বাভাষ? শুনে রাখুন মিঃ! আপনাদের মুখে গন্ধ আর অন্তরে ক্যান্সার নিয়ে দামী কোট আর চুলে দামী জেল লাগিয়ে সেই ফ্যসনে যতই লম্ফ জম্ফ করুন না কেন- আমেরিকা ও ব্রিটেন কিন্তু মধ্যবর্তী ও স্বচ্ছ সেই নির্বাচনের দাবী তুলতেই থাকবে। সুতরাং অযথা কিছু ঘাম ঝড়াবেন কেন? বরং গরীব মানুষের টাকায় বিলাসী প্রাসাদে আর কয়দিন না হয় মত্ত থাকলেন। অসব করে কোন লাভ হবে না ইনশা আল্লাহ। নীরিহ সকল প্রজা এক হলে দুর্দান্ত প্রতাপশালী শাসক পেছনের দরজা দিয়ে পালায়- পালিয়েছে, আপনার মুরুব্বীদের জিজ্ঞেস করে জেনে নিতে পারেন।

ষষ্ঠতঃ মিঃ জয় কিছুদিন আগে ৪ জন ইসলাম বিদ্বেষী ব্লগার খুন হওয়াকে জামায়াতের সাথে সম্পর্কিত করেছেন তার লেখায়। হ্যাঁ মিঃ, ভালো পয়েন্ট মনে করিয়ে দিলেন। খুন হওয়া ৪ জন ব্লগার মৃত্যুর সাথে দেশের কোন মিডিয়া পুলিশ কিংবা গোয়েন্দা আজ পর্যন্ত জামায়াত সম্পৃক্ততা খুঁজে পেয়েছে? না পায়নি। বরং বিশেষজ্ঞ মহল বার বার প্রশ্ন তুলেছেন সরকারের এ ব্যাপারে নির্লিপ্ততা নিয়ে। কেন আজো সরকার পারলোনা একটি ঘটনারও সুরাহা করতে? বাংলা একাডেমীর কাছে পুলিশের সামনে অসংখ্য মানুষের সামনে ব্লগার খুন হয় যা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি সরকার এটাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যাবহার করতে চায়? সরকার কি তাহলে এমন পরিস্থিতি তৈরি করে যাতে সহজেই সস্তা ব্লেম দেওয়া যায় বিরোধীদের উপর? মিঃ, আপনার লেখার খোরাক কি তাহলে ওখান থেকেই উদয় হয়?

সপ্তমতঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে আইন মোতাবেক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সারা দেশব্যাপী তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশবাসির সামনে পরিষ্কার। সারা দুনিয়া ব্যাপী বিরোধী রাজনৈতিক পক্ষের সাথে সরকারি দল রাজনৈতিক সুলভ আচরণ করে থাকে। শুধু বাংলাদেশে আওয়ামিলীগ তাদের বিরোধীদের সাথে রাজনৈতিক মোকাবেলা না করে তাদের বিদেশী প্রভুদের কাছে প্রপাগান্ডা ছড়ায়- দেশ নাকি ভরে গেছে জঙ্গী সংগঠনে। আওয়ামিলীগ বিরোধী দলে থাকলেও জঙ্গী জঙ্গী শ্লোগান তুলে, আবার সরকারে ( যদিও অবৈধ) থেকেও জঙ্গী জঙ্গী আওউয়াজে বিদেশীদের কান ভাড়ি করে। মিঃ জয়ের এই লেখা তারই ধারাবাহিকতা মাত্র, সচেতন দেশবাসি সামান্য স্মৃতিচারণেই তা মনে করতে সক্ষম হবেন। প্রকৃত কথা হচ্ছে বাংলাদেশীদের কাছে আওয়ামিলীগ কে নিয়ে একটি বিপদ হয়ে দাড়িয়েছে- এই দলটিকে বিরোধী দলে রাখলেও দেশের জন্য সমস্যা, আবার সরকারে রাখলেও সমস্যা। আর চালাক আওয়ামিলীগ তা টের পেয়ে এবার আর জনগণের দ্বারস্থ হয়নি। আসন ভাগাভাগি করে বন্দুকের জোড়ে গদিতে আসীন। তারাও জানেন যে কতদিন আর এভাবে? তাই মিঃ জয় কে দিয়ে পশ্চিমাদের কাছে জঙ্গী জঙ্গী গন্ধ তুলে শক্ত সমর্থন আদায়ের বৃথা চেষ্টা আর কি।

অষ্টমঃ মিঃ জয় জামায়াতকে আল কায়েদার সাথে সম্পৃক্ত করতে চেয়েছেন তার লেখায়। তাহলে কী আল কায়েদা বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল? রাজনৈতিক দলের নিবন্ধন তো ওবামা প্রশাসন করে না করে বাংলাদেশ সরকার। তাহলে মিঃ জয় কেন আমেরিকায়? বন্ধ করে দিন জামায়াতের নিবন্ধন। না, তা আপনারা করবেন না, করতে পারবেন না। তাহলে কি ওবামা প্রশাসনকে তিনি অন্য কিছু বলতে চান?

নবমঃ মিঃ জয় লিখেছেন “………As a result, the United States should not hesitate to call Jamaat-e-Islami what it is — a foreign terrorist organization.” বাহ কী দারুণ উপসংহার, কী দারুণ উপদেশ মার্কিন প্রশাসনের প্রতি! মার্কিনীদের দ্বারা ঘোষিত এই সার্টিফিকেট যে আজ রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়া আওয়ামী বাকশালের বড়ই প্রয়োজন। রাজনৈতিকভাবে পরাজিত আওয়ামিলীগের কাছে এর চেয়ে আর কী বা আশা করা যায়। কেননা ফাঁসি, জেল- জুলুম আর বন্দুকের মুখেও যে জামায়াত কে রুখা সম্ভব হচ্ছে না।

দশমঃ মূলত আমেরিকা কর্তৃক জামায়াতকে জঙ্গী সংগঠন আখ্যা দেয়া নয় বরং মিঃ জয় সাহেব কর্তৃক আমেরিকার কাছে আওয়ামিলীগকে বাংলাদেশে ক্ষমতায় রাখার ভিক্ষা প্রার্থনা করা; যা কক্ষনোই হবার নয় কেননা পশ্চিমারা ৫ জানুয়ারির নির্বাচনকে ইতোমধ্যেই ত্রুটিপূর্ণ, অগ্রহণযোগ্য ও অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে বহুবার। দেশের মানুষের কাছে জামায়াতের রাজনীতি ও গ্রহণযোগ্যতার বিপরীতে আওয়ামিলীগের ভীত সন্ত্রস্ত হবার বহিঃপ্রকাশ-ই হলো মিঃ জয়ের লেখা এই আর্টিকেল।

http://www.washingtontimes.com/…/sajeeb-wazed-unmasking-te…/

Next
Next
Posted in আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ | Tagged আলোচিত-সমালোচিত, সজীব ওয়াজেদ জয়

About the Author

Aminul Islam

Related Posts

রেজা ভাইয়ের ১৯৮২ সালের কথকতা’র প্রেক্ষিতে বর্তমান প্রজন্মের চিন্তা ও অবস্থান- ৪র্থ পর্ব→

পরিপ্রেক্ষিত ভাবনা: শিবিরের ক্রান্তিকাল ১৯৮২ সালের কথকতা→

১৯৮২ ও ২০০৯; ক্রিয়া প্রতিক্রিয়ার একটি সমীকরণ  (দ্বিতীয় পর্ব )→

১৯৮২ ও ২০০৯; ক্রিয়া প্রতিক্রিয়ার একটি সমীকরণ (প্রথম পর্ব )→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu