Browse: Home / ইসলামী দলের মাধ্যমে ইসলাম কায়েম সম্ভব নয় যে কারনে

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ইসলামী দলের মাধ্যমে ইসলাম কায়েম সম্ভব নয় যে কারনে

Written by Khomenee Ehsan on 22/09/2015 in মুসলিম বিশ্ব | Views | 4 Responses

পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল ইসলাম কায়েম করতে পারছে- এমন কোনো নজির কি আছে? এই প্রশ্নটি বুঝা সহজ হয় যদি আরেকটি প্রশ্ন সামনে রাখি- গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়ে যারাই ইসলাম কায়েমের চেষ্টা করছেন তারা কেউ কি ক্ষমতায় থাকতে পারছে? আলজেরিয়ায় ইসলামিক সেলভেশন ফ্রন্ট পারেনি, তুরস্কে নাজিমুদ্দিন আরবাকান বা মিশরে মোহাম্মদ মুরসি পারেননি। কিন্তু ইসলামী দল ক্ষমতায় গেছে বা ক্ষমতাসীন জোটের শরিক হয়ে ইসলাম কায়েম করা থেকে দূরে থাকলে ক্ষমতায় থাকতে পারছেন।

এখানে বলা দরকার ইসলাম কায়েম বলতে ইসলামিস্টরা আসলে কী বুঝান। মানে তারা শরীয়া আইন কায়েম করার কথা বুঝান। তো শরীয়া আইন মোতাবেক মদ উৎপাদন ও বিক্রি কি জায়েজ? বা বেশ্যালয় স্থাপন কি জায়েজ? সবাই বলবেন মোটেই না, কিন্তু খেয়াল করে দেখেন তুরস্কে কথিত ইসলামী নেতা এরদোগানের সরকারের আমলে এসব নিষিদ্ধ নয়। আসলে তুরস্কের দরকার কি, আমরা বাংলাদেশেই তো দেখতে পারি।

খেয়াল করে দেখেন, বাংলাদেশের মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলান কোন মন্ত্রণালয়ের অধীন। শিল্প মন্ত্রণালয়ের অধীন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জামায়াতের আমির মাওলানা নিজামী। বাংলাদেশে ১৪টি বৈধ যৌনপল্লী রয়েছে, যা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন। নিজামী ও মুজাহিদ কিন্তু নিজ নিজ মন্ত্রণালয়কে পরিশোধন করতে চেষ্টা করেননি। মদ বা দেহ ব্যবসা তারা বন্ধ করেননি। ২০০১-২০০৬ সালের মন্ত্রিসভার সভার কোনো বৈঠকে এই দুই মন্ত্রী এমন কোনো প্রস্তাব উত্থাপন করেছেন কেউ বলতে পারবেন? আমি নিশ্চিতভাবেই তাদের নিন্দা করতে এই প্রসঙ্গ সামনে আনছি না। আমার বলার বিষয় হলো, হ্যা, ইসলামী দল ক্ষমতায় গেলে বা ইসলামী দলের শীর্ষ নেতারা মন্ত্রী হলেই ইসলাম কায়েম হয়ে যায় না। ইসলাম কায়েম অন্য জিনিশ।

এখানে জরুরিভাবে আরেকটা বিষয় বলা দরকার, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করা যায় না বলে কথিত জিহাদী বা খেলাফিত গোষ্ঠীগুলান গণতন্ত্র হারাম টাইপের কথা বলে বন্দুকবাজি-বোমাবাজি বা গলা কাটাকে ইসলাম কায়েমের একমাত্র উপায় হিসেবে প্রচারণঅ চালায়। কিন্তু আমরা দেখেছি, আফগানিস্তানে, সুদানে বা ইরাক-সিরিয়ায় জিহাদীরা বন্দুকবাজি করে শরীয়া আইন কায়েমের নামে মুসলমানদেরই হত্যা ও ধর্ষণ করলেও তারা টিকতে পারে নাই। আফগানিস্তানের তালেবানরা ধর্ষণে জড়িত নয়। কেন পারে না? আসলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পশ্চিম তাদের সহিংসতা করতে দেয়, পরে তাদের দমনের নামে ওই জনপদের সমগ্র মুসলমানের উপর এথনিক ক্লিনজিং চালায়।

আমি এই আলোচনাটি এজন্য আনলাম যে, ইসলামপন্থা, ইসলামী রাজনীতি ও ইসলামী দলের মাধ্যমে যখন আপনি ইসলামই কায়েম করতে পারেন না, তখন আপনাকে নতুন করে চিন্তা করা দরকার। এই চিন্তার দুইটা নজির হলো ফিলিস্তিন ও ইরান। হ্যা, ওই দুই দেশের মধ্যে ইসলামের নামে জাগরণ হয়েছে এবং শত দুঃখ কষ্ট সত্ত্বেও জনগণ ধর্মীয় নেতাদের কথা মতো সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করেছে। এবং ইসলাম কায়েম নয়, বিদ্যমান জুলুম ও বেইনসাফির বিরুদ্ধে মুখলেস মুসলিম নেতৃত্বের লড়াইয়ের মাধ্যমে ওই দুই দেশে জাগরণ হয়েছে। দুই দেশের ইতিহাস অনেক বেশি ইন্টারেস্টিং। লড়াই শুরু করছিল বামপন্থীরা, কিন্তু সেই লড়াইকে আলেম-উলামা-ধর্মপ্রাণ তরুণরা বেগবান করে নেতৃত্বে চলে আসছেন। হ্যা, তালেবানের উত্থানও ঘটেছিল গণজাগরণের মধ্যদিয়ে। সেই ক্ষেত্রে বোরহানউদ্দিন রব্বানী ও হেকমতিয়ারের ইসলামী রাজনীতির ব্যর্থতাকে কেন্দ্র করে মাদাসা ছাত্র-শিক্ষকরা ক্ষমতা ছিনিয়ে নেয়। পরে তারা শরীয়া কায়েম করতে গিয়ে টার্গেট হয়ে গেল।

এখন প্রশ্ন হলো ইসলাম কায়েম হবে জাগরণের পথ ধরেই। যদি সম্ভব হয় এটারই সুযোগ আছে। কিন্তু ভোটের মাধ্যমে বা বন্দুকবাজি করে ইসলাম কায়েম করার মোটেই সুযোগ নাই। তাহলে প্রশ্ন থেকে যায়, ইসলামী দলগুলো কী করবে?

আফসোসের বিষয় হলো সব কিছু বিচার বিশ্লেষণ করে করণীয় নির্ধারণের কোনো বালাই দুনিয়া জুড়ে ইসলামী দলগুলোর মধ্যে নাই। বরং এদের মধ্যে আলোচনা ও পরামর্শের নাম করে ইসলামী দলগুলো ঘিরে থাকা চিন্তাবিদেরা তাদের নিজস্ব মতাদর্শকে চাপিয়ে দেন। ফলে পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়, যা হয়তো শেষ পর্যন্ত ইসলামী দলগুলোকে অধিকতর ক্ষতির মুখে ঠেলে দেয়।

এর ছোট দুইটা উদাহরণ হলো, শিবিরের যখন সঙ্কট তৈরি হলো, তখন লিবারেলিজমের দাস কিছু লোক সংস্কারের নেশায় বুদ হয়ে গেলেন। আবার জামায়াতের যুদ্ধাপরাধের ইস্যুও যখন সামনে আসলো তখন এই ব্যাপারে ঐতিহাসিকভাবে জানাশোনা দূরে থাক, আইনগতভাবেও জাহেল লোকজন পুরা ব্যাপারটা নিয়ে তাদের লিবারেল এক্টিভিজম করার সুযোগ হিসেবে গ্রহণ করলো।

বড় অর্থে ধরলে, মিশরের উদাহরণ পার্ফেক্ট। ডেমোক্রেসি সম্পর্কে একটা কাল্পনিক আদর্শ সামনে রেখে পতনকালীন নীরবতা বেছে নিয়ে ছিল ব্রাদারহুড, যদিও একদম শেষ মুহূর্তে তারা পার্টি ক্যাডারদের রাস্তায় এনেছিল, কিন্তু সেনাবাহিনী+পুলিশ+সাম্রাজ্যবাদী হামলার সময় বলপ্রয়োগ না করার মতো সিদ্ধান্ত তারা নিয়েছিল, এই মতাদর্শের অধীনে যে, আমরা সহিংসতা করি না দেখাতে পারলে পশ্চিম আমাদের সমর্থন করবে। অথচ তলে রাজনীতি থেকে প্রমাণিত, কাউকে পছন্দ করার ক্ষেত্রে তার শক্তি আছে কি না এবং সেই শক্তির সাহায্যে পশ্চিমের দাসত্ব করে কি না তা দেখা হয়।

আল্লাহ সুযোগ দিলে, ইসলামী দলগুলো কী করবে সংক্রান্ত আলোচনা করব।

Next
Next
Posted in মুসলিম বিশ্ব | Tagged ইসলাম ও গনতন্ত্র, ইসলামী রাষ্ট্র, বাংলাদেশে ইসলামী আন্দোলন, মিশর:ইখওয়ানুল মুসলিমিন

About the Author

Khomenee Ehsan

Writer and Journalist. Senior Reporter at Daily Jugantor. Studied Mass Communication & Journalism at University of Dhaka

  • Facebook

Related Posts

রাজনীতি সংক্রান্ত ইসলামী ধারনার একটি ঐতিহাসিক পর্যালোচনা→

আধুনিক বাংলাদেশে ইসলামপন্থীদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ→

হাসান তুরাবির ভাবনায় ইসলামী রাষ্ট্রব্যবস্থা→

১৯৮২ ও ২০০৯; ক্রিয়া প্রতিক্রিয়ার একটি সমীকরণ  (দ্বিতীয় পর্ব )→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu