Browse: Home / রেসালাতের দর্শন

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

রেসালাতের দর্শন

Written by Nayeem Ahmad on 23/02/2016 in মুসলিম দর্শন | Views
আমরা হচ্ছি আল্লাহর ‘খলীফা’। এ ব্যাপারে আল্লাহ বলছেন-
“আমি পৃথিবীতে খলীফা প্রেরণ করতে চাই” – বাকারা ৩০
এই খলীফার স্বরূপ কি? কি তার স্বাধীনতা আর কি তার সীমাবদ্ধতা? এটাকে সহজে বুঝার জন্য আমরা খলীফাকে “সীমিত স্বায়ত্তশাসনের” সাথে তুলনা করতে পারি।
আমরা জানি যে, স্বায়ত্তশাসন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রাদেশিক সরকার বা রাজ্য সরকার কিছু ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহন করতে পারে কিন্তু চূড়ান্ত পর্যায়ে কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে। যেমন আমাদের বাঙ্গালীর ৬ দফায় ছিল স্বায়ত্তশাসনের দাবী।
তেমনি খলীফা হিসাবে “সীমিত স্বায়ত্তশাসনের” মধ্য দিয়ে আমরা কিছু বিষয়ে স্বাধীনতা লাভ করে থাকি। অর্থাৎ আমাদের কর্মের স্বাধীনতা। মানুষ ইচ্ছা করলে ন্যায় কিংবা অন্যায়, সৎ কিংবা মন্দ, প্রজ্ঞা কিংবা প্রবৃত্তি উভয় পথেই পথ চলতে পারে দুনিয়ার বুকে।
অর্থাৎ দুনিয়ায় সরল ও বক্র উভয় পথই মানুষের জন্য উন্মুক্ত। যেমন আল্লাহ বলছেন-
“আর সোজা পথ বলে দেয়ার দায়িত্ব আল্লাহর উপর। যেখানে বাকা পথও রয়েছে।” – সুরা নাহলঃ ০৯
আর আল্লাহ যে এ ব্যাপারে বাধ্য করবেন না কিংবা স্বাধীনতা দিয়ে দেয়া হয়েছে, সে ব্যাপারে আল্লাহ বলেন-
“কিন্তু তোমরা যদি অবাধ্যতা কর, তবে জেনে রাখো, আমাদের রাসুলের কাজ শুধু নির্দেশকে স্পষ্টভাবে পৌঁছে দেয়া।” – মায়েদাঃ৯২
এবার আমরা লক্ষ্য করব, খলীফাকে স্বাধীনতা দেয়া হলেও তার সাথে আল্লাহর একটা আদি চুক্তি রয়েছে। আল্লাহ বলছেন-
“আর হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা, যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, “আমি কি তোমাদের রব নই?” তারা বলেছিল, “নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি।”১৩৪ এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, “আমরা তো একথা জানতাম না।” আরাফঃ ১৭২
এখানে লক্ষ্যনীয়, আল্লাহ আমাদের সাক্ষী বানিয়েছেন এবং আমাদের তা স্পস্টভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের চিন্তা, বুদ্ধি, সজ্ঞা, প্রজ্ঞা তথা মানব জ্ঞানের সর্বচ্চ ব্যাবহার করেও কি সেই সাক্ষ্যদানের কথা আমরা স্মরণ করতে পারি?
যদি না পারি তাহলে, আল্লাহর এই কথার হাকিকত কি?
হ্যা, আল্লাহ তা আমাদের স্মরণে এনে দেয়ার জন্য বিকল্প ব্যাবস্থা বা মাধ্যম ব্যাবহার করেছেন। আর সেই মাধ্যমই হচ্ছে নবী-রাসুল। এ ব্যাপারে মহান আল্লাহ বলছেন-
“এবং আমরা প্রত্যেক জাতির নিকটে একজন পয়গম্বর পাথিয়েছি” – নাহলঃ৩৬
এই আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম, কেন রিসালাত দরকার? এর উদ্দেশ্য কি? অর্থাৎ আল্লাহর পক্ষ্ থেকে আদিসাক্ষ্য ও সঠিক পথ, নবী-রাসুলগন দেখিয়ে দিবেন।
কিন্তু খলিফাদের সঠিক পথ প্রদর্শনের জন্য যে সকল নবী-রাসুল দুনিয়ায় আসবেন তাদের আমরা কিভাবে চিনতে পারব?
আমরা সাধারণ ভাবে জানি বা সবচেয়ে প্রচলিত মত হচ্ছে-
“নবুয়তের জন্য মুজিযা শর্ত এবং এটাই নবুয়তের চিহ্ন”
মূলত এটা “প্রকাশ্যবাদী আশারিয়া” মাজহাবের মতবাদ। আর যেহেতু আমরা আশারিয়াবাদ দ্বারা সর্বাধিক প্রভাবিত তাই, সমাজে এ মতটিরই সবচেয়ে প্রসার ঘটেছে। বিশেষত আব্বাসীয় আমলে এ মতের সবচেয়ে বেশি প্রচার ও প্রসার হয়।
যেমন, “মওয়াকিফ” গ্রন্থে বলা হয়েছেঃ-
“পয়গম্বর হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আল্লাহ সম্বোধন করে বলেছেন- “আমি আপনাকে পাঠিয়েছি” অথবা বলবেন- “আপনি আমার পক্ষ থেকে লোকদের বানী পৌঁছে দিন” অথবা এ ধরনের কিছু বলেছেন। পয়গমর হওয়ার জন্য যোগ্যতার কোন শর্ত নাই। আল্লাহ নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকেই এ বিশেষ রহমত দান করেন”
অর্থাৎ, কিভাবে সাধারণ মানুষ বুঝতে পারবে যে, অমুক ব্যক্তির সাথে আল্লাহর কথা হয়েছে? এর জন্য মুজিযা দরকার হবে ,যার দ্বারা মানুষ বুঝবে যে ইনিই আল্লাহর পয়গম্বর। এটাই “প্রকাশ্যবাদী আশারিয়া”দের কথা।
কিন্তু নিরেট “মুজিযা” দ্বারা কি “নবী-রাসুল” চিনা সম্ভব?
সম্ভবত, না!
কারণ, আব্দুল্লাহ ইবনে মুকান্না, জরোয়াস্টাররাও অনেক বড় বড় অলৌকিক ঘটনার জন্ম দিয়েছিলেন । পাশাপাশি তারা নবুয়তের দাবীও করেছিলেন! তাহলে মুজিযা ও যাদুর মধ্যে আমরা পার্থক্য করব কিভাবে? সবাই-ই তো যাদুকে নিজ পক্ষের “মুজিযা” বলে দাবি করবে!
ফলে, ইমাম গাজ্জালী, ইমাম রাজী, ইবনে রুশদ, আল্লামা রাগিব ইস্পাহানী, শাহ ওয়ালীউল্লাহ, আল্লামা শিবলী নোমানী সহ অধিকাংশ মুসলিম দার্শনিকগন এ মতবাদ ত্যাগ করেন এবং নিজস্ব পদ্ধতিতে নবুয়তের বিষয়ে আলাপ করেন।
আমরা প্রকাশ্যবাদী আশারিয়াবাদের সমালোচনায় এ সকল দার্শনিকগণের মতামত একটু খেয়াল করব-
ইমাম রাজী ‘সুরা আনকাবুতে’র তাফসীরে বলেনঃ-
“পয়গম্বরীর জন্য মুজিযা পূর্বশর্ত নয়”
“হজরত শীশ, ইদ্রিস ও শুয়াইব(আ) প্রমুখ নবীদের কাছে কোন মুজিযা অবতীর্ণ হয়েছে বলে জানা যায় না”
শাহ ওয়ালীউল্লাহ “হুজ্জাতুল্লাহিল বালিগাহ” গ্রন্থে বলেনঃ-
“নবুয়তের স্বরূপের সংগে মুজিযা , দোয়া কবুল হওয়া এবং এ ধরনের অন্যান্ন কোন বিষয়ের কোন সম্পর্ক নেই। কিন্তু অধিকাংশ সময়ে এগুলো নবুয়তের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখা যায়”
ইমাম গাজ্জালী “মুনকিজ মিনাদ দালাল” গ্রন্থে বলেন-
“আপনি(প্রকাশ্যবাদী আশারিয়া) এভাবেই নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করুন; লাঠি সাপে পরিণত হওয়া বা চাঁদ বিদীর্ণ হওয়া- এসবের উপরে ভিত্তি করে নয়”
আল্লামা রাগেব ইস্পাহানী বলেনঃ-
“দুই ধরনের লোক মুজিযা অনুসন্ধান করেঃ-
১- যারা আল্লাহর বানী ও মানুষের বানীর মধ্যে পার্থক্য করতে পারে না।
২- আর যারা তদপরি গোঁড়ামিও করে।”
অর্থাৎ আমরা এ সিদ্ধান্তে আসতে পারলাম যে, মুজিযা দ্বারা নবী-রাসুল চিহ্নিত করা সম্ভব না। তাহলে আমরা কিভাবে নবী-রাসুল চিনতে পারব?
আল্লামা শিবলী নোমানী “মুসলিম দর্শন” গ্রন্থে বলেনঃ-
“প্রথমে এটা নিশ্চিত করতে হবে যে, যথার্থ ধর্মীয় বিশ্বাস ও সৎ কাজ বলতে কি বুঝায়? এ বিষয়টি স্থিরকৃত হওয়ার পড়ে যদি দেখা যায় যে, কোন ব্যক্তি লোকদের সত্য ধর্মের দিকে দাওয়াত দিচ্ছেন এবং তার বানীতেও বিরাট প্রভাব রয়েছে, তখন আমরা বুঝে নিবো যে, তিনি সত্য পয়গম্বর এবং তার অনুসরণ করা আবশ্য কর্তব্য। এ মতবাদই যুক্তিবাদের অতি নিকটবর্তী”
ইমাম গাজ্জালী “এহইয়াউল উলুমুদ্দীন” গ্রন্থে বলেনঃ-
“যদি কোন ব্যক্তির সম্পর্কে এ প্রশ্ন উঠে যে, এ ব্যক্তি কি নবী? নাকি নবী নয়? তবে এ প্রশ্নের সমাধান এভাবে করে দেব যে, ইমাম শফেই যে একজন বড় ফকিহ ছিলেন, তা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি?
ফিকাহ শাস্ত্রে তার ভাল ভাল রচনা আছে বলেই আমরা তাকে ফকিহ মনে করি। এমনিভাবে আমরা যখন কুরআনের প্রতি তাকাই এবং বুঝতে পারি যে , নবুয়তের লক্ষণগুলি কোন এক বিশেষ ব্যক্তির শব্দে শব্দে প্রতিফলিত, তখন নিশ্চিতভাবে ধারণা করি যে, এর ধারক ও বাহক পয়গম্বর বই আর কিছু নন।”
অর্থাৎ আমরা এ সিদ্ধান্তে আসলাম যে, নিরেট মুজিযা দিয়ে আমরা পয়গম্বর চিনতে পারব না বরং নবীদের সার্বিক বৈশিষ্টসমূহ ও ন্যায় পথের দিকে আহ্বানের দিকে লক্ষ্য রাখব।
(আজকের “#ক্লাসরুম” পাঠচক্রে প্রদত্ত লেকচার হুবহু তুলে ধরা হলো। রিসালাত একটি বিস্তর ব্যাপার, এখানে সামান্য কিছু বিষয় আলোকপাত করা হয়েছে। আপনাদের সকলের ক্রিটিক ও পরামর্শ আশা করছি।)
Next
Next
Posted in মুসলিম দর্শন | Tagged দর্শন, রেসালাতের

About the Author

Nayeem Ahmad

  • Facebook

Related Posts

কিছু পরিভাষার পুন:সংজ্ঞায়ন: ভবিষ্যত ইসলামপন্থী সংগঠনের অপরিহার্য দাবী→

কওমি আলেমের দৃষ্টিতে ইসলামের রাজনৈতিক দর্শন→

যুক্তি ও ঈশ্বরদর্শন→

রাসূলুল্লাহ (স) এর জীবনী ব্যাখার ক্ষেত্রে একমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
August 2026
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu