Browse: Home / সুজাতার সফলতাঃ জামায়াতের রাজনৈতিক গতিধারায় এক মাইলফলক

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

সুজাতার সফলতাঃ জামায়াতের রাজনৈতিক গতিধারায় এক মাইলফলক

Written by সমাজচিন্তক on 08/12/2013 in জামায়াত | Views

সময় ও ইতিহাস হাত ধরাধরি করে তাদের নিজস্ব গতিতে চলে। চাইলেই একে আটকানো যায় না কোন ফ্রেমে ।  সম্রাট ও স্বৈরশাসকদের নিযুত প্রচেষ্টাও এখানে বিফল । তাই দেখা যায়,  ইতিহাসের ধারাবাহিকতায় তাদের সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছেদ করে প্রকৃত সত্য  সূর্যের ন্যায় মেঘের আড়াল থেকে হাসতে হাসতে বের হয়ে আসে।

সকল ঘটনার অন্তরালেই থাকে না জানা অনেক ঘটনা। এসব ঘটনার খুব কমই মানুষের জ্ঞাতসারে আসে। তাই সমাজ সচেতন সমাজ বিজ্ঞানীরা পৃথিবীর সকল ঘটনাকেই অভিহিত করেন রংগমঞ্চ হিসেবে। তারা সব কিছুকেই দেখে শেক্সপিয়ারের নাট্যশালার মতো। তাই সাধারণ মানুষ যখন কোন বার্তা শুনে কিংবা খবরে পুলকিত বা শিহরিত হন তখন অন্তরালের ওসব চালকেরা এসব দেখে অবজ্ঞার হাসি হাসেন- গজমূর্খ, অজ্ঞের দল বলে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়েও এসব লুকোচুরি কম হয়নি। শুধু ১৯৭১ কেন। একাত্তর পূর্ববর্তী ঘটনা নিয়েও লুকোচুরি কি কম হয়েছে। এমনি অসংখ্য লুকোচুরি ঘটনার একটি হচ্ছে ১৯৬৮ সালের জানুয়ারি মাসের আগরতলা ষড়যন্ত্র মামলা। যে মামলায় শেখ মুজিবসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান কে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পৃথক করার অভিযোগ দায়ের করা হয়।

আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে বাংলাদেশের পাঠ্যপুস্তকের পাতায় পাতায় কত কিছুই না পড়লাম। কত কিছুই না শুনলাম মিডিয়ার কল্যাণে। পাকিস্তানের অত্যাচারের কথা। মামালার বিষয়ে মিথ্যা অভিযোগের কথা। বাংলাদেশকে শোষন ও শাসনের কথা। শেখ মুজিবের জনপ্রিয়তার কথা। বাংলার ধন-সম্পদ পাকিস্তানে নিয়ে ভোগ করার কথা। এই মামলাকে কত ভাবেই না ষড়যন্ত্র নামে অভিহিত করা হলো। বংগবন্ধু কে নির্দোষ দাবী করা হলো। এমন কি বংগবন্ধু নিজেকে নির্দোষ দাবী করে আদালত প্রাঙ্গনে এক আগুন ঝরা বক্তৃতা দেন (http://www.somewhereinblog.net/blog/fix/29133232) । যদিও আওয়ামী লীগ লিখিত এই ইতিহাসের রয়েছে নানান সমালোচনা, নানান বিতর্ক। রয়েছে পক্ষে বিপক্ষে অনেক কূটতর্ক ও বাদানুবাদ (http://mukto-mona.net/Articles/n_manik/swadhinotar_itihas_4.htm)। তবু এত দিন কূটতার্কিকদের কোন সমালোচনাই যেন বিশ্বাস করতে পারিনি।

কিন্তু নিউক্লিয়ার বোম ফাটালেন স্বয়ং জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্ণেল শওকত আলী। তিনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনেই নয় বরং ২০১১ সালের ২৩ শে ফেব্রুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে পয়েণ্ট অফ অর্ডারে শেখ ফজলুল হক সেলিম এবং তোফায়েল হকের কথার প্রেক্ষিতে বলেন-

“ওই সময় বিশেষ ট্রাইব্যুনালে আমাদের (আসামিদের) বিরুদ্ধে যে অভিযোগ পড়ে শুনানো হয়, তা সত্য ছিল। ১৯৬৮ সালের ১৯ জুন আমাদের ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়। ওই ট্রাইব্যুনালে বঙ্গবন্ধুসহ আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ‘আসামিরা সশস্ত্র পন্থায় ইস্টার্ন পার্ট অব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলায় স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।’ মামলাটি ছিল ‘রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্যরা।’ আমরা অন্যদের মধ্যে ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা এ পরিকল্পনা গ্রহণ করেছিলাম।”

(বিস্তারিত পড়তে- http://www.banglanews24.com/detailsnews.php?nssl=50f0a48e0c1f60f822f218c3e419d1a4&nttl=30625)।

images (2)

শুধু কি তাই। এখানেই কর্ণেল শওকত আলী ক্ষান্ত হলেন না। তিনি রচনা করে ফেললেন- “সত্য মামলা আগরতলা” নামের ২০৮ পৃষ্ঠার এক মহাকাব্য। আর তা প্রকাশ করল ‘প্রথমা’র মত প্রকাশনা। কি লজ্জা ! এত দিন যাদের ইতিহাস লিখন, প্রচার আর প্রপাগান্ডায় ‘আগরতলা মামলা’ কে ‘ষড়যন্ত্র মামলা’ বলে জেনে আসলাম তারাই এখন বলছেন ১৮০ ডিগ্রী কোণের বিপরীত কথা। বর্তমানের এসব ইতিহাস লেখক ও প্রকাশকদের বিশ্বাস করব নাকি তাদের আগের কথা, প্রচারণা আর লিখিত ইতিহাসের কথা বিশ্বাস করব।

img_4551

স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়েও আছে ঢের প্রশ্ন। একেক জনের একেক মত। একেক বিশ্লেষকের একেক রকম বিশ্লেষণ। মত, অভিমত আর বিশ্লেষণের ঠেলায় আমরা চিড়া-চ্যাপ্টা। তবু এত বিশ্লেষণ আর মতের মাঝে মন থেকে জামায়াতের স্বাধীনতা বিরোধীতার বিষয়টি কখনোই দূর করতে পারিনি। যেমন বিশ্বাস করতে পারিনি তথাকথিত শত শত বইয়ের লিখিত কথা আর প্রচার-প্রপোগান্ডার কথা, তেমনি পারিনি জামায়াতের বাংলাদেশের স্বাধীনতা বিরোধীতার যুক্তি মেনে নিতে।

কিন্তু এবার বুঝি আর কোন দ্বিধা- দ্বন্দ, সন্দেহ-সংশয় থাকবেনা। গত পাঁচ বছরে বর্তমান সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে যে সাফল্য (!) দেখিয়েছে এবং এক দিনের সফরেই ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা যা দেখালো তাতে এবার মনের আর দোলায়মান অবস্থা থাকবেনা। গত মার্চে দায়িত্ব নেয়া সুজাতা নন কোন কেঊ-কেটা। তিনি ভারতের সাধারণ এক জন বেতনভূক আমলা । প্রটোকল অনুযায়ী, তার সাক্ষাৎ করার কথা ছিল আমদের পররাষ্ট্র সচিবের সাথে, খুব হলে, হাতে পায়ে ধরে, পররাষ্ট্র মন্ত্রীর সাথে। কিন্তু কী দেখলাম আমরা! তিনি কথা বললেন, একে একে বিরোধী দলীয় নেতা, সরকার দলীয় প্রধান মন্ত্রীসহ আমলা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। যা চাইলেন, তিনি তাই পেলেন। একেবারে যেন মামা বাড়ীর আবদার। (বিস্তারিতঃ http://bangla.bdnews24.com/bangladesh/article709646.bdnews)।

 images (1)

তাহলে কি মুক্তিযুদ্ধ, একাত্তর আর একাত্তরের চেতনা নিয়ে আমাদের পূর্বের প্রচলিত সব বিশ্বাস পালটে ফেলতে হবে? আমদের সব জানা কি ভুল হয়ে যাবে? আমদের চারপাশের সকল তথ্যই কি তাহলে প্রচার-প্রপোগান্ডা? সবই কি মরিচীকা? ইতিহাসের হাজার হাজার পৃষ্ঠার লিখিত বিবরণীর সবই কি লেখকদের কল্পিত লেখা? কর্ণেল শওকত আলীর মতই কোন মহাকবি এসে কি তাহলে রচনা করবে নতুন মহাকাব্য।

তাহলে জামায়াতের স্বাধীনতা বিরোধীতার কারণ কী যথার্থই ছিল? পিণ্ডির গোলামী ছেড়ে দিল্লীর দাস্তখত গ্রহণের যে ভয় ও শংকা জামায়াতের ছিল তা কী প্রকৃতই সত্য। বন্ধুত্বের নামে প্রভুত্বগিরির গোপন ইচ্ছাই কী ভারতের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করার মূল কারণ? বাঙালী আর বাঙালীত্বের চেতনার নামে তাহলে ইসলাম বিরোধীতা করে হিন্দুত্ববাদ আমদানি করাই কী গোপন উদ্দেশ্য।১৯৭১ সালের যুদ্ধ কি তাহলে ছিল ১৯৪৭ সালের বাংলা ভাগের প্রতিশোধস্বরূপ এবং দু’ বাংলা একত্রিতকরণের প্রাথমিক পদক্ষেপ।

তাই যদি হয়, তাহলে নতুন সেই লিখিতব্য ইতিহাসে স্বাধীনতার মহানায়কদের স্থান কোথায় হবে? কারা হবে সেখানে নায়ক-মহানায়ক? আর কারাই হবে বিশ্বাসঘাতক? আর দল হিসেবে আওয়ামী লীগ কিংবা জামায়াতের মূল্যায়ন কেমন হবে? কারা হবে রাজাকার- কারা হবে প্রকৃত মুক্তিযোদ্ধা ? কারা হবে দেশপ্রেমিক কারা হবে দেশদ্রোহী?

সত্য ইতিহাস যদি সত্যি পালটে যায়, তখন কে কার বিচার করবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তখন কার বিচার করবে? কে পাবে শাস্তি আর কেইবা পাবে পুরস্কার? সময় বড় বিচিত্র। সময় শ্রেষ্ঠ বিচারক।

তাহলে কি নতুন সে ইতিহাসে জামায়াত দল হিসেবে সবচেয়ে দূরদৃষ্টিসম্পন্ন দল হিসেবে পরিচিত হবে? জামায়াতের সব সিদ্ধান্তই কি তখন শত ভাগ সঠিক বলে বিবেচিত হবে? জামায়াত ও তার নেতৃত্ব কে  তখন কি মরণোত্তর সংবর্ধনা দেয়া হবে? দেয়া হবে কি জাতীয় ও একুশে পুরস্কার?

সেদিন, জানিনা থাকব কিনা?  দেখার সূযোগ হবে কিনা? তবে সাধ হয়- বর্তমান মিডিয়ার ভূমিকা কেমন হয় তা দেখার। কিভাবে এই মিডিয়া তাদের রোল প্লে করে তা জানার। কিভাবে তারা একই সাথে ডুয়েল গেমের এই খেলা এত সূচারু রূপে খেলতে পারে তা দর্শনের, উপভোগের ।

তবে আর যাই হোক, বিরাট এক নিরব বিপ্লব ঘটে গেল ইসলামপন্থী দলের আন্দোলন ও রাজনীতিতে । আর এখানেই ভারত উপমহাদেশে ইসলামি আন্দোলনের রুপকার জামায়াতের সাথে আওয়ামী লীগ আর সুজাতার পার্থক্য। জামায়াত মুক্তিযুদ্ধ আর একাত্তরের চেতনা নিয়ে প্রচলিত শত প্রচারণার বিষয়ে   হাজার হাজার শিবির- কর্মীদের যে সংশয় গত ত্রিশ বছরেও দূর করতে পারেনি তা দূর করে দিল এবারের আওয়ামী লীগ সরকার।এদেশের আমলা ও দেশপ্রেমিক সিভিল সোসাইটির যে স্বপ্ন তা আওয়ামিলীগের মাধ্যমে যে বাস্তবায়ন করা সম্ভব নয়,  দেশের লক্ষ-কোটি তরুণ সমাজের যে প্রশ্নের উত্তর জামায়াত দিতে পারে নি, যে মিথ্যা অভিযোগের প্রত্যুত্তর জামায়াত করতে পারে নি, যে ভুল তাদের ভাঙতে পারে নি তা ভেঙে দিল সরকার প্রধান শেখ হাসিনা এবং পররাষ্ট্র সচিব সুজাতার (প্রধান মন্ত্রী সমমর্যাদার !!!) সফর।এখানেই সফলতা শেখ হাসিনার, সফলতা সুজাতা শিঙের।

কাজেই বাংলাদেশের রাজনীতিতে সুজাতাদের এই নীতি যদি অব্যাহত থাকে, কূটনীতিতে ভারতের এই ধর্ষকাম যদি চলতেই থাকে, বাংলাদেশ সরকার যদি তার আনুগত্য দিল্লী সরকারের পদতলে জলাঞ্জলী দিতেই থাকে  তখন জামাত কে আর জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে না।৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আলবদর কিংবা দেশ বিরোধী হিসেবে পরিচিত হতে হবেনা। বরং জামায়াত সম্পর্কে জনগণের মূল্যায়ন হবে পুরো উলটা। জামায়াত হবে জনগণের স্বপক্ষের দল, স্বধর্মের দল। জামায়াত তখন হবে দেশপ্রেমিক দল । সাধারণ মানুষের মুক্তিত্রাতা। মা্নুষের দুঃখ- কষ্টের সংহারক। দেশের মাটি আর মানুষের দল। পিণ্ডি আর দিল্লীর গোলামি মুক্ত দল। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে সব চেয়ে বেশি ভারসাম্য রক্ষাকারী দল।

(তো জামায়াতের কল্যাণকারী হিসেবে),

সুজাতা জিন্দাবাদ! শেখ হাসিনা জিন্দাবাদ!!

Next
Next
Posted in জামায়াত | Tagged আওয়ামী লীগ, জামায়াত, মুক্তিযুদ্ধ, শিবির, স্বাধীনতা বিরোধীতা, ১৯৭১

About the Author

সমাজচিন্তক

Related Posts

সময়ের সাথে জামায়াতের অবস্থান বদল রাজনৈতিক কৌশল নাকি আদর্শিক গলদ→

রিট খারিজ, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল→

জামায়াতের উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে মনে হয় না- সাক্ষাতকারে ফরীদ আহমদ রেজা→

ভারপ্রাপ্তের ভারে জামায়াত,আমীর-সেক্রেটারী নিয়ে গ্রুপিং!→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
May 2026
M T W T F S S
« Jul    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu