Browse: Home / আদর্শিক বিরোধী থেকে রাষ্ট্রবিরোধীঃজাসদ থেকে জামায়াতের শিক্ষণীয়!

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

আদর্শিক বিরোধী থেকে রাষ্ট্রবিরোধীঃজাসদ থেকে জামায়াতের শিক্ষণীয়!

Written by M N Hasan on 25/12/2013 in জামায়াত | Views | 4 Responses

১৯৭২ থেকে ১৯৭৫ এর মাঝামাঝি সময় পর্যন্ত সময়ে কথিত আছে ৩০/৪০ হাজার বিরোধী রাজনৈতিক নেতা কর্মি খুন হয় আওয়ামীলিগ নেতৃত্বের হাতে।খুন হওয়া নেতা কর্মিদের অন্যতম কয়েকটা বৈশিষ্ট হচ্ছে তাদের অধিকাংশই ছিল মুক্তিযোদ্ধা,অধিকাংশই ছিল বামপন্থি রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)এর সদস্য।তাহলে সমীকরন যেটা দাড়ায় গড়ে প্রতিমাসে প্রায় ৭১৫ (যদি সংখ্যাটা ৩০,০০০ হয়)জন এবং গড়ে প্রতিদিনে ২৩ জন নেতা-কর্মি খুন হয় ঐসময়।সম্ভবত সেই কারনেই বাংলাদেশের রাজনৈতিক মাঠে জাসদ আর ঘুরে দাড়াতে পারেনি কোন দিনই। এটা কেন হল? আর ফলাফল ই বা কি হয়েছিল? একটু বুঝার চেষ্টা করা দরকার।

গনতান্ত্রিক রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিরোধীদলের উপস্থিতি।বিরোধীদলের কাজই হচ্ছে সরকারের বিরোধীতা করা(?)! তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে পোষ্ট কলোনিয়াল সময়ে (গনতান্ত্রিক হবার চেষ্টায় রত)রাষ্ট্রগুলোতে এই বিরোধীদের উপস্থিতিকে এক ধরনের অপরাধ মনে করা হয়।যার ফলে দলের নেতৃত্বাধীন রাষ্ট্র তার আদর্শিক শত্রুকে রাষ্ট্রের শত্রু বানিয়ে নেয় এবং আদর্শিকভাবে মোকাবেলার জায়গা থেকে সড়ে অত্যাচার নিষ্পেষন, নির্যাতনের মাধ্যমে বিরোধীপক্ষকে শায়েস্তা করে।৭২-৭৫ সময়ে নতুন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ রাষ্ট্র একই চেতনাধারী (মুক্তিযুদ্ধের চেতনা=যেটা এখন অনেকটা ঈমানী চেতনার অবস্থানে পৌঁছে গেছে)হওয়া সত্ত্বেও দৈনিক গড়ে ২৩ জন বিরোধী নেতা কর্মিকে খুন করেছিল। কিন্তু এই অত্যাচার-নির্যাতনের জন্য রাষ্ট্রকে যেমন তার price (মাশুল)দিতে হয়েছে,হচ্ছে ঠিক তেমনি আওয়ামীলিগকেও করতে হয়েছে প্রায়শ্চিত্য।

বামদের একটা অংশ বাস্তবিকই সর্বস্ব হারিয়ে “সর্বহারা পার্টি”তৈরি করে রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।রাষ্ট্রের বিভিন্ন সম্পদের ক্ষতি করে তারা সরকারকে চ্যালেন্জ করতে থাকে।নিরীহ মানুষ হয়েছে তাদের টার্গেট।এখনো সর্বহারা রা মানুষকে হত্যা করে চলেছে,লুট করছে।আমরা হয়ত ভাবছি এতে রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে,ক্ষতি হলে হচ্ছে সেটা সুনির্দিষ্ট ব্যক্তির।আসলে এখানেই রয়েছে বুঝার ভুল।

রাষ্ট্র হচ্ছে একটি প্রতিষ্ঠান।একের অধিক ব্যক্তি মিলে পরিবার,কয়েকটি পরিবার মিলে পারা,কয়েকটি পারা নিয়ে একটি গ্রাম,কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন(এখানে “সমাজ” শব্দটা ব্যবহার করা যায়,সমাজটা হচ্ছে একেকটি গ্রামের বাহ্যিক ও সংস্কৃতিক দিক)এভাবে কয়েকটি ইউনিয়ন নিয়ে থানা>>জেলা>>রাষ্ট্র।রাষ্ট্রের সাথে নাগরিকের “সামাজিক চুক্তি” রয়েছে।সেটা অনেকটা এরকম তুমি আমার নিরাপত্তা দিবা আমি তোমাকে এর বিনিময়ে টাকা দেব (ট্যাক্স) নাগরিকদের এই টাকা ছাড়া রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের আর কোন ইনকাম আছে? এখন রাষ্ট্র যখন “সামাজিক চুক্তি” অনুসারে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখনি ঘটে প্রথম ক্ষতি। নাগরিকরা রাষ্ট্রের প্রতি আস্থা হারায়।সর্বহারাদের থেকে ঐসব অঞ্চলের মানুষকে নিরাপত্তা দিতে রাষ্ট্রকে গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা।এভাবে স্বাধীনতার পর থেকেই রাষ্ট্র এমন একটি loss প্রজেক্ট শুরু করে শুধুমাত্র আদর্শিক কারনে।হাজার হাজার মানুষ যে সর্বহারাদের হাতে মারা গেছে তার মুল্য কি টাকায় হিসেব করা যায়? যারা নিহত হয়েছে তারা আবার অনেকেই প্রতিশোধ পরায়ন হয়ে পাল্টা খুন করে, এই সার্কেল চলছেই।নিহতের পরিবার পরিজনের মানবেতর জীবনের অর্থনৈতিক মুল্য কত? সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এই vicious circle of crime এর সুবিধাভুগি কারা?এর উত্তর যাই হউক,এটা নির্ধিদায় বলা যায় স্বাধীনতা উত্তর আওয়ামীলিগ নেতৃত্বের অদূরদর্শী কার্যকলাপের ফল হচ্ছে এটা।এ থেকে জনতাও দায়মুক্ত নয়,কেননা জনতা সেই সমস্ত নেতাদেরকে ভোটে নির্বাচিত করেছিল!প্রত্যেকটি ক্রিয়ারই যে একটি প্রকৃতিগত প্রতিক্রিয়া আছে সেটা আমাদের দেশের জনগন যেমন বুঝে কম,আমাদের দেশের নেতৃত্বও বুঝে কম।

প্রশ্ন হচ্ছ এর থেকে কি কিছু শেখার আছে আমাদের?বর্তমান রাষ্ট্রের?   

২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই সেই একই আওয়ামীলিগ আদর্শিক বিরোধীপক্ষকে রাষ্ট্রের শত্রু বানিয়ে নিয়েছে।আওয়ামীলিগের ধর্মনিরপেক্ষতার একটি সংজ্ঞা হচ্ছে “ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার”(?) যদি সংজ্ঞা তাই হয় তাহলে একটি দল কিভাবে রাষ্ট্রের শত্রু হয়?তাদের সংজ্ঞামতে ধর্ম-আদর্শ যার যেটাই হউক রাষ্ট্রতো সবারই,তাইনা? আওয়ামীলিগ আবারও পুরনো পথে হেটেছে, এবার জামায়াত হয়েছে তাদের আদর্শিক শত্রু এবং সেটাই রাষ্ট্র শত্রু হওয়ার অন্যতম কারনও জামায়াত এর জন্য!জামায়াত স্বাধীনতার বিরোধী ছিল তাই রাষ্ট্রবিরোধী এমন সরলীকরন খুবই বিভ্রান্তিকর।আর আলোচনার খাতিরে সেটা মেনে নিলেও ৭২-৭৫ সালে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়েও জাসদ কর্মিরা কেন তৎকালীন রাষ্ট্রের শত্রু হয়ে গিয়েছিল?!অর্থাৎ স্বাধীনতার পক্ষ-বিপক্ষ এটা কোন যুক্তিই নয়।এমন যদি হত জামায়াত ও তার অনুসারীরা রাষ্ট্রকে ট্যাক্স দিতে অস্বীকার করেছে।রাষ্ট্র জামায়াতের লোকদের কাছ থেকে ট্যাক্সও নেবে আবার “সামাজিক চুক্তি” মেনে তাদের জীবনের নিরাপত্তা দেবেনা এটা কেমন করে হয়?

আজকের দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদ হচ্ছে (সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মী নিহত) গত কয়েকদিনে রাষ্ট্রীয় যৌথ বাহিনীর অভিজানে শুধু সাতক্ষীরায় প্রায় ২১ জন নেতা কর্মি নিহত হয়েছে (http://www.dailyinqilab.com/2013/12/25/150668.php)।সাথে সাথে এই প্রথমবারের মত বাংলাদেশ দেখল রাষ্ট্র কিভাবে তার নাগরিকের বাড়ি ঘর গুড়িয়ে দিচ্ছে।এ যেন নতুন এক সিরিয়ান হোমস শহর,যেখানে আসাদের রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী হাজার হাজার বাড়িঘড় গুড়িয়ে দিয়েছে,লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে।বাংলাদেশ কি পারবে সাতক্ষীরার ক্ষত শুকাতে?ওখান থেকে যদি আরেক সর্বহারা গ্রুপ তৈরি হয় তাহলে তার দায়ভার কার?

shatkhira-5

সাতক্ষীরায় জামায়াত নিজেদের পেশীশক্তির প্রদর্শনী করতে গিয়ে সাধারন জনতাকে(হতে পারে তাদের নিরীহ সাপোর্টার)যেভাবে অপ্রস্তুত অবস্থায় রাষ্ট্রীয় সন্ত্রাসীদের মুখে ছেড়ে দিয়েছে তার জন্য জামায়াতও জবাবদিহী এড়াতে পারেনা।অতীতে চট্টগ্রাম ও রাজশাহী ইউনিভার্সিটিতে পেশীর প্রদর্শনী দেখাতে গিয়ে সাড়া দেশের ছাত্রশিবিরের নেতা কর্মিদেরকে এরকম বিপদে ফেলার ঘটনা থেকে তারা শিক্ষা নেয়নি। চট্টগ্রাম ও রাজশাহী ইউনিভার্সিটির গরমে ঢাকা’র বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে একরকম আন্ডারগ্রাউন্ডেই চলে যেতে হয়েছিল শিবিরকে।সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে সাতক্ষীরায়।লক্ষ্যহীন এই সংঘাতের কোন আদর্শিক মুল্যতো নেই ই, আছে কি কোন রাজনৈতিক মুল্য?

 এই অবস্থা থেকে দুটো সম্ভাব্য  ঘটনা ঘটতে পারে বলে আমার ধারনা।

এক,বামপন্থিরা যেমন শত নির্যাতন,নিপীড়ন সত্ত্বেও আওয়ামীলিগকেই তাদের লক্ষ্য অর্জনের বাহন মনে করে নিজেদেরকে আওয়ামীলিগর মাঝে একিভূতকরন করে নিয়েছে (যার ফলে আওয়ামীলীগ এখন আর শেখ মুজিবুর রহমানের আওয়ামীলিগ নেই,একটা হাইব্রিড কট্টর ইসলাম বিদ্বেষী বামঘেষা দলে রুপান্তরিত হয়েছে।), ঠিক তেমনি জামায়াতের রাজনৈতিকভাবে উচ্চবিলাসী একটা অংশ বিএনপিতে একিভূত হয়ে বিএনপিকে মধ্যপন্থি অবস্থান থেকে আরো ডানে নিয়ে যাবে।

দুই,হাজার হাজার নেতা কর্মি খুনের পর বামপন্থিরা রাজনীতির ময়দান ছেড়ে undue politics এর স্ট্রাটেজি নিয়ে দেশের বুদ্ধিবৃত্তিক ময়দান, মিডিয়া,সাংবাদিকতা, নাটক,সিনেমা,সংস্কৃতি ও সাহিত্যের ময়দানে নিজেদের অবস্থান তৈরি করে দেশের স্যাকুলার অংশকে নিয়ন্ত্রন করছে….ঠিক তেমনি জামায়াত ও তার ছাত্র সংগঠন একই কায়দায় নিজেদের কর্মকৌশল পর্যালোচনা করবে।

জামায়াতের লোকেরা এখন যেভাবে বিএনপি’র প্রক্সি খেলছে,এটা বেশি দিন চলবে বলে মনে হয়না।কেননা বিএনপি’র বামধারা নেতৃত্ব আর যাই হউক জামায়াতের প্রক্সি খেলার উপযুক্ত পুরষ্কার যে দেবেনা সেটা আব্দুল কাদের মোল্লার ফাঁসি পরবর্তি নিরবতা থেকে স্পষ্ট প্রতিয়মান।এমতবস্থায় জামায়াতের একটা অংশ জামায়াত কার্ডে না খেলে সরাসরি বিএনপি’র জার্সিতে খেলতে খুব বেশি একটা সমস্যায় পরবেনা। চট্রগ্রামের নদভী’র আওয়ামীলিগের কার্ড সংগ্রহের মাধ্যমে আমার এই কথা বিশ্বাস হচ্ছে যে,ছাত্রজীবনে শিবির করলেও পরিনত বয়সে এসে রাজনীতির প্রয়োজনে আ’লীগ বা বিএনপি করা মোটেও অসম্ভব নয়।বস্তুত,এখনকার জামায়াত একটি মুসলিম লীগের মত মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দলে রুপান্তরিত হওয়ার সাবেক নেতা কর্মিদের কাছে আদর্শিক বিষয়টা খুব বেশি বাধা হয়ে দাড়াবেনা।

পরিশেষে, খুনের পরিসংখ্যান দিয়ে যে লেখা শুরু করেছিলাম,তার শেষে বলতে হয়, জাময়াতের উপর অত্যাচার নির্যাতন কোনভাবেই আওয়ামীলিগকে জয়ী করবেনা বরং জামায়াত ও তার মিত্রদেরকেই আরো শক্তিশালী করবে।

Next
Next
Posted in জামায়াত | Tagged আওয়ামীলিগ, জামায়াত, জাসদ, ১৯৭২-১৯৭৫

About the Author

M N Hasan

Related Posts

সময়ের সাথে জামায়াতের অবস্থান বদল রাজনৈতিক কৌশল নাকি আদর্শিক গলদ→

রিট খারিজ, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল→

জামায়াতের উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে মনে হয় না- সাক্ষাতকারে ফরীদ আহমদ রেজা→

ভারপ্রাপ্তের ভারে জামায়াত,আমীর-সেক্রেটারী নিয়ে গ্রুপিং!→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu