Browse: Home / এরদোগান না গুল : কাকে বেছে নেবে তুরস্ক

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

এরদোগান না গুল : কাকে বেছে নেবে তুরস্ক

Written by হাসান শরীফ on 20/02/2014 in তুরুস্ক | Views | 1 Response

অনুবাদ : হাসান শরীফ

রিসেপ তাইয়েপ এরদোগান অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ। তিনি মাত্রাতিরিক্ত কড়া হতে পারেন, কর্তৃত্বপরায়ণ হতে পারেন, হতে পারেন বেদনাদায়ক ঔদ্ধত্য; কিন্তু তার একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যা অনেক তুর্কিকে জাগিয়ে রেখেছে এবং এটাই তাকে তাদের সাথে সম্পর্কযুক্ত করেছে। গত বসন্তে শুরু হওয়া গাজি পার্ক বিক্ষোভের সময় (যা আসলে এখনো শেষ হয়নি) লাখ লাখ লোক ইস্তাম্বুল, আঙ্কারা ও ইজমিরের রাস্তায় নেমে এসেছিল। তুরস্কের অন্যান্য রাস্তাতেও মানুষের ঢল নেমেছিল। তারা এরদোগান এবং তার একে পার্টির নিন্দায় সোচ্চার হয়েছিল। কিন্তু তিনিও জবাবে লাখ লাখ লোককে জড়ো করেছিলেন। ওই সময় অনেক কলামিস্ট লিখেছিলেন, এরদোগান দুর্বল এবং আসক্ত। কারণ জনপ্রিয়তা প্রমাণের জন্য যদি কোনো প্রধানমন্ত্রীর জনসভা আয়োজন করতে হয়, তবে তাতে তার শক্তিমত্তা প্রকাশ পায় না। সাম্প্রতিক দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পরও ‘এরদোনের দিন শেষ’ বলে জোরেশোরে কথা উঠেছে। কিন্তু এরদোগান কোথাও যাচ্ছেন না। তিনি আবারো প্রধানমন্ত্রী হতে পারেন। তার মানে এই নয় যে, বিক্ষোভ কিংবা দুর্নীতি তার কোনো তি করেনি। অবশ্যই করেছে। তবে এটাও মনে রাখতে হবে, তার বিরোধীরা যেমন কিছু সুবিধা পাচ্ছে, তেমনি তাদের অনেক সমস্যাও রয়েছে।

আঙ্কারা থেকে ওয়াশিংটন পর্যন্ত অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর বর্তমান সমস্যাগুলোর সুযোগ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল একেপির (জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। কথাটা এক কথায় উড়িয়ে দেয়ার মতো নয়। তার মোহনীয় ব্যক্তিত্ব রয়েছে, তিনিও ক্যারিশমেটিক নেতা। তবে দু’জনের মধ্যে অনেক ভিন্নতাও রয়েছে। গুল অনেক বেশি শান্ত, আত্মবিশ্বাসী, চিন্তামনস্ক ও রাষ্ট্রনায়কোচিত। যেকোনো বিচারেই তিনি তুর্কিদের মধ্যে জনপ্রিয়। তিনি যেখানেই যান না কেন, বিপুলসংখ্যক তুর্কি তাকে অভিনন্দন জানাতে ছুটে আসে। এ কারণেই অনেকে মনে করেন, এরদোগানের কড়াকড়ি শাসনের বিপরীতে গুলের বোধগম্য ও মার্জিত আচরণ বেশি পছন্দ করবে।

গুল তুরস্ক এবং একেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২০০১ সালের আগস্টে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এরদোগান রাজনীতিতে নিষিদ্ধ থাকার সময় তিনি একেপির প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তবুও দলের মধ্যে এরদোগানের চেয়ে তার জনপ্রিয়তা অনেক কম। বর্তমান মন্ত্রীদের মধ্যে মাত্র একজন তার সমর্থক। পার্লামেন্ট সদস্যদেরও প্রায় সবাই এরদোগানের প্রতি বেশি অনুগত। অধিকন্তু, ১১ বছর ধরে এরদোগান প্রধানমন্ত্রিত্ব করার সময় রাজনীতির অলিগলি অনেক বেশি চিনে নিয়েছেন। আর এর বেশির ভাগ সময় গুল থেকেছেন রাজনীতির ঊর্ধ্বে। ফলে এখানেও এরদোগান এগিয়ে থাকছেন।

তা ছাড়া এরদোগানের বিরুদ্ধে লড়তে হলে, একে পার্টির মধ্যে কী ধরনের সমস্যার সৃষ্টি হবে, জনগণের মধ্যে এর প্রভাব কেমন হবেÑ এগুলোও হিসাব করতে হবে গুলকে। দলকে নিয়ে অনেক ভাবতে হবে গুলকে। হ্যাঁ, দলটি এখন এরদোগানের মুখপত্রে পরিণত হয়েছে, কিন্তু এটির অন্যতম প্রতিষ্ঠাতা তো গুলও। এই পার্টির ওপর ভর করেই তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এখন দুই নেতার মধ্যে রেষারেষি সৃষ্টি হলে দলের মারাত্মক তি হবে এবং পরিণতিতে দু’জনের রাজনৈতিক ক্যারিয়ারেরই অবসান ঘটতে পারে। অনেকে কিন্তু এমনটাই দেখার জন্য ওঁত পেতে আছেন। এ দু’জনের মধ্যে লড়াই হওয়া মানে তাদের জন্য সুযোগ সৃষ্টি হওয়া।

সাধারণ জ্ঞানেই বলে দেয়া যেতে পারে, এরদোগানের সমস্যা বাড়লে ৩০ মার্চ অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টির (তুর্কি ভাষায় সিএইচপি) জন্য বিশেষ করে ইস্তাম্বুলে বড় সাফল্য বয়ে আনতে পারে। ইস্তাম্বুলের মেয়র পদে দলটির হয়ে মোস্তফা স্যারিগুল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ব্যাপক গুঞ্জন চলছে। তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন বলেই ধারণা করা হচ্ছে। পাশ্চাত্যপন্থীরা তাদের স্বার্থ হাসিলে তাকে ব্যবহার করতে পারে।

তবে গত দশকে খাবার পানি, স্বাস্থ্য পরিচর্যা, পরিবহন ইত্যাদি মৌলিক নাগরিক সমস্যা সমাধানে একেপি যে ভূমিকা রেখেছে, তাতে করে মনে হয় না, তুর্কিরা অন্য কিছু চিন্তা করবে। বর্তমানে যারা মনে করছেন, এরদোগানের দলে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সেগুলো কাজে লাগিয়ে সিএইচপি অন্তত ইস্তাম্বুলের মেয়র পদটি বাগিয়ে নিতে পারবে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন, স্বয়ং মোস্তফা স্যারিগুলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। তা ছাড়া মেয়র পদে এরদোগান প্রার্থী হচ্ছেন না। যিনি হবেন, তারও ভোট আকর্ষণ করার মতা থাকবে। এ ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড হতে পারেন ফাতুল্লাহ গুলেন। এই শিাবিদ ও ধর্মনেতার পুরো তুরস্কে বিপুল জনসমর্থন রয়েছে। তুরস্কের বাইরে বিশেষ করে যুক্তরাষ্ট্রেও বসবাসকারী তুর্কিদের মধ্যেও তিনি জনপ্রিয়। অনেকে মনে করছেন, দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে যে কথা চলছে, তা আসলে গুলেন ও এরদোগানের মধ্যকার যুদ্ধের অংশমাত্র। তাদের মতে, এই যুদ্ধের মাধ্যমেই নির্ধারিত হবে তুর্কি রাজনীতিতে এরদোগান না গুলেন বড়। একটি গুজবও রয়েছে, গুলেন ইতোমধ্যেই স্যারিগুলকে সমর্থন দেবেন বলে সিএইচপি নেতাদের জানিয়েছেন।

এরদোগান যদি তার নিজ শহর ইস্তাম্বুলে পরাজিত হন, তবে তা হবে তার জন্য একটি বড় আঘাত। তবে সেই আঘাত তার জন্য শাপে বর হতে পারে। তিনি জাতীয় নির্বাচনের জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ পাবেন। তা ছাড়া স্থানীয় নির্বাচন অনেক সময় জাতীয় নির্বাচনের প্রতিফলন করে না। ২০০৯ সালে স্থানীয় নির্বাচনে একেপির প্রার্থীরা মোট ৩৮.৯ শতাংশ ভোট সংগ্রহ করেছিলেন। ২০০৭ সালে জাতীয় নির্বাচন থেকে তা ছিল আট ভাগ কম। আবার ২০১১ সালের পার্লামেন্ট নির্বাচনে তারা পেয়েছিল ৪৯.৯৫ ভাগ ভোট, যা ১৯৫৪ সালের পর কোনো তুর্কি দলের জন্য সবচেয়ে বেশি।

বর্তমানে একে পার্টি তুরস্কের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বর্তমানে কিছু সমস্যায় পড়লেও এগুলো এরদোগানের ক্যারিয়ার শেষ হওয়ার কারণ হয়ে ওঠেনি। দুর্নীতির তদন্ত বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করবে না বলেই মনে হচ্ছে।
সবচেয়ে বড় কথা, তুরস্ক এই ক্রান্তিকালে আবার জেগে উঠতে পারে। তারা আবার আরো দৃঢ়ভাবে এরদোগানের পেছনে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে।

লেখক : মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ও বিশ্লেষক

Next
Next
Posted in তুরুস্ক | Tagged একে পার্টি, এরদোগান, গুলেন মুভমেন্ট, তুরস্ক

About the Author

হাসান শরীফ

Related Posts

গুলেন মুভমেন্ট নিয়ে কিছু পর্যালোচনাঃ→

রাষ্ট্র ক্ষমতারোহন কিংবা ক্ষমতাবস্থান নয় কোন একক মঞ্চাভিনয় [শক্তি চর্চার রসায়নঃ সমাজ বিপ্লবীদের আবশ্যিক পাঠ (পর্ব-১)]→

নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম→

কঠিন চ্যালেঞ্জের মুখে এরদোগান→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu