Browse: Home / কতিপয় মেধাবীর ইসলামী সংগঠনে অন্তর্ভুক্তির সংকটঃ কে দায়ী- সংগঠন নাকি মেধাবী নিজেই?

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

কতিপয় মেধাবীর ইসলামী সংগঠনে অন্তর্ভুক্তির সংকটঃ কে দায়ী- সংগঠন নাকি মেধাবী নিজেই?

Written by Ahsanul Haque Arif on 20/06/2014 in কর্মপন্থা-কৌশল পর্যালোচনা | Views | 4 Responses

ইসলামী সংগঠনের কঠিন শৃংখলে অনেক মেধাবীই হাসফাশ করে, বের হয়ে যায়। অনেক কারন দেখিয়েই বের হয়ে যায়। কেউ শরয়ী কারন দেখায়, কেউ নিজের নিষ্ক্রিয়তায় নিজে বহিস্কৃত হয়। আমাদের অনেকেই হতাশায় ভোগে যে কেন মেধাবীরা এখানে টিকতে পারে না। আমার মতামত হলো মেধাবীদের টিকিয়ে রাখার জন্যে ভিন্ন ধরনের প্ল্যাটফর্ম দরকার হয়। কি ধরনের প্ল্যাটফর্ম দরকার? উত্তর খুজছি এখানেঃ

সংগঠনে মেধাবী ধরে রাখার ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। মেধাবীদের একটা মেন্টাল সাইকোলজি থাকে, সিমিলার প্রকৃতির। এরা মুল্যায়ন পেতে চায়, মুল্যায়ন না পেলে যত ভাল কাজই হোক খুব কম মেধাবীই সেটি করতে চায়। এরা দায়িত্বশীল কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে নয়, বরং নিজে নিয়ন্ত্রন করতে বা অন্তত উপদেষ্টার সম্মান চায়। নিয়ন্ত্রিত হতে গেলেই নিয়ন্ত্রনের যে পলিটিক্যাল ক্যামিষ্ট্রি তা তারা বুঝতে চায় না, অথবা মানতে চায় না। যার কারনে পদে পদে তাদের প্রশ্ন তৈরি হয়, যেমনটা বনী ইসরাঈলের মেধাবীদের (!) তৈরি হত। যদি তারা মেনে নিতে চাইতো তাহলে অনেক ক্ষেত্রে শুনলাম এবং মান্য করলাম প্রক্রিয়াতে প্রবেশ করলে তবেই সংগঠনে থাকতে পারে, অন্যথায় আর কোন প্রক্রিয়া নেই এদেরকে ধরে রাখার। একটা প্রক্রিয়া আছে, তা হল এদেরকে বুদ্ধিজীবী ডিক্লেয়ার করে তেমন একটা প্লাটফর্ম করে তাদেরকে তেল মারা, উন্নত জীবন দেয়া, মুল্যায়ন করা। বিনিময়ে তারা আপনাকে বুদ্ধি দেবে, গবেষনা করবে ইত্যাদি। খুব কম মানূষই তাঁর মেধাকে সংগঠনে বিলীন করে কর্মী হিসেবে জীবন যাপন করতে চায়। অন্তত দেশ বিদেশে যত মেধাবীকে দেখার সুযোগ পেয়েছি তাদের অভিজ্ঞতা থেকে বলছি। তারা উপদেষ্টা হতে চান, কর্মী নন। তারা আনুগত্য করতে নয় বরং উপদেশ দিতে চান। তাদেরকে ধরে যদি রাখতেই হয় তাহলে কর্মি বানানো বা আনুগত্যের আশা করে সংগঠনের ফরম্যাট তৈরি করলে হবে না। মেধাবীদের দুনিয়ার আকর্ষনের হাতছানিও তাকে নৈতিকভাবে দুর্বল রাখে অনেক ক্ষেত্রে, যা একটি ইসলামী সংগঠন তাঁর কর্মীদের জন্যে অনুমোদন করে না। মেধাবী যতই মেধাবী হোক ইসলামী সংগঠন মেধার কারনে নৈতিকতায় কোন ছাড় দেয় না, কোন কর্মীকে। আমি অনেক উদাহরন দিয়ে এটি ব্যাখ্যা করতে পারি, সেই চবির কম্পিউটার বিজ্ঞানের মেধাবী ছাত্র থেকে শুরু করে কোরিয়ার স্কলারশীপ নিয়ে উচ্চ শিক্ষায় যাওয়া মেধাবী এবং ডেনমার্কের উচ্চমাত্রার ফিলসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের দেশের মেধাবীদের দেখার অভিজ্ঞতা থেকেই বলছি।

 মনে রাখা দরকার, ধর্মের মুল ভিত্তি তর্ক নয়, বিশ্বাস। খুচাখুচি আর ফিলসফিক্যাল বিতর্ক নয়, বরং শুনলাম ও মান্য করলাম এর সাথে সম্পর্কিত। গনতন্ত্র নাকি অস্ত্র নাকি নুসরাহ কোন পথে ইসলাম আসবে এই বিতর্কের কোণ শেষ হবে না। যেই কথা বলুন তাঁর বিপরীত মত থাকবেই। এটি হলো অনেকটা আমার সাদা রংয়ের জামা পছন্দ আমি সাদা রংয়ের পরবো, তোমার অন্য রং পছন্দ তুমি অন্য রংয়ের পরো। কেউ যদি বলে সাদাই সুন্দর কালো নয়, কেউ তাকে বুঝাতে পারবে না যে এটা একান্তই তাঁর নিজের পছন্দ। অন্যকারো কাছে কালোও সুন্দর লাগতে পারে। কেউ যদি এজাতীয় বিষয় নিয়ে পেছিয়ে জামায়াত বা শিবির থেকে বের হয়ে যায় তাহলে তাকে আটকানোর কোন যুক্তি নেই, কোন শক্তি নেই তাকে আটকে রাখার, যতদিন না সে তাঁর পছন্দ পরিবর্তন করবে। আর যদি তাঁর মাথায়ই এটা থাকে যে আমি উপদেষ্টা হতে চাই, কর্মী নই, তাহলে তাকে ধরে রাখতে চাওয়া বৃথা। যে কাজ করতে চায়, তাঁর কেবল সুন্দর ইচ্ছার দরকার হয়। যে করতে চাইবে না, বা ভিন্ন পথ খোজে সে কাজে একটিভতো হবেই না, তাঁর অযুহাতেরও অভাব হবে না। তাকে ধরে রাখার চেষ্টা বৃথা।

ইসলামী বিপ্লবের কোন বাধাধরা পথ নেই। আমি জোর দিয়েই বলছি এর কোন বাধাধরা পথ নেই। যারা বাধাধরা পথ দেখাতে চায়, তারা আরেকবার রাসুল (স) এর পুর্ণ জীবনে পড়ে আসুন। ইসলামী বিপ্লবের জন্যে হিকমাহর সাথে পথ খুজতে হয়। যেকোন হালাল কাজের মাধ্যমেই আগানো যায়। এমনকি জরুরতের প্রেক্ষিতে সাধারনের জণ্যে হারাম কাজ বিপ্লবীর জন্যে হালাল হতে পারে, কিন্তু তাও মুসলিমদের ইজমার প্রেক্ষিতে জরুরতের কারনেই হতে হয়। কারো যদি মনে হয় দাওয়াতী কাজ করে ভোট চেয়ে ধীরে ধীরে জনসমর্থন তৈরি করে জনগনের উপরে ইসলাম কায়েম করবো সে গনতন্ত্র কুফরী, অমুক কুফরী, তমুক কুফরী না বলে নিজেই নিজের পথ খুজে নেবে। আর যে অস্ত্র হাতে নেই জনগনের উপরে ইসলাম চাপিয়ে দিতে চাইবে অথবা সেনাবাহিনীর নুসরাহ (ভিন্ন আঙ্গিকে অস্ত্রের জোরে) এর মাধ্যমে জনগনের উপর ইসলাম চাপিয়ে দিতে চাইবে সে তাঁর পথ নিজে পছন্দ করে নিয়েছে। আমি জনগনের সাথে মিশে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের ভোটে তাদের উপর ইসলামী আইন দেয়ার পক্ষপাতী বাংলাদেশে। তাই আমি জামায়াত-শিবির করি। আমার ঘাড় ত্যাড়ামী থাকলেও সাংগঠনিক আনুগত্যে আলহামদুলিল্লাহ আপত্তি নেই। আমি কর্মীই থাকতে চাই।

————

পুরো নোটে কয়েকটা পয়েন্টে আলোচনায় গেপ রেখেছি (রেখেছি বললাম আমার গাফলতি প্রকাশের জন্যে, কারন আমি একটু সময় দিলেই সেটা হয়তো পুরন করতে পারতাম আল্লাহর ইচ্ছায়)। এই বিষয়গুলো নিয়ে অনেকের প্রশ্ন তৈরি হতে পারেঃ

১/ এটা পরিস্কার বলা যে, আমাদের সংগঠনে কিছু মেধাবী আসতে না পারা মানে এই নয় যে মেধাবীর বিরাট শুন্যতায় আমরা ভুগছি। কোন মেডিক্যালের বা বুয়েটের বা ভার্সিটির একজন মেধাবী এখানে থাকতে না পারলেও সবার মনে রাখা উচিত একই মেডিক্যালের বা বুয়েটের বা ভার্সিটির শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টরেট এই সংগঠনে ছিল, আছে এবং ইনশা আল্লাহ থাকবে। একজন চলে গেলেই সে এক্সট্রা মেধাবী হয়ে গেল, আর যে আছে তাঁর মেধা কমে গেল চিন্তা করা ঠিক হবে না। এইক্ষেত্রে আমার লেখায় আমি মুলত মেধাবীর সংজ্ঞাও প্রথমে দেয়া হয়তো দরকার ছিল। তবে মনে রাখা দরকার শত শত মেধাবী নিজেদের মেধার ইগোকে নয়, বরং ইসলামের অনুসৃতিকে প্রাধান্য দিয়ে এই সংগঠনে কাজ করছে।

২/ বনী ঈসরাইলের মেধাবীদের সাথে কেন তাদের তুলনা করলাম, এটির বিষদ ব্যাখ্যার দরকার ছিল। হিন্স হচ্ছে- বনী ঈসরাইলের মেধাবীরা প্রশ্ন করতো নিজেদের ইগো ঠিক রেখেই আল্লাহর নবীকে ঘুরিয়ে পেছিয়ে নাজেহাল করে কিভাবে ইসলামের বিধানগুলো না মেনে থাকা যায়, বা আরাম করা যায় তাঁর সুযোগ খুজতে। যারা মেধাবী তারা আশাকরি কুরআনের প্রথম দিকের সুরাগুলো বিস্তারিত পড়ে নিজেরা তা বুঝে নেয়ার চেষ্টা করতে পারবেন, ইনশা আল্লাহ। আসলেই যদি আল্লাহ চান তাদেরকে বুঝ দিতে।

৩/ মেধাবীদের ইগো সমস্যাটাকি তাদের ঈমানের দুর্বলতা নাকি প্রাকৃতিকভাবেই আল্লাহর ইচ্ছা, এই পয়েন্টটা আমি আলোচনা করিনি। আমি আপাতত দুর্বলতা ধরে নিয়েই লিখেছি, তাই লেখাটা এমন হয়েছে। যদি প্রাকৃতিকভাবেই আল্লাহর চাওয়া এমন হয় যে মেধাবীরা মেধা বিক্রি করবে, তাদেরকে সুযোগ-সুবিধা দিলেই কেবল থাকবে তা না হলে ডিসেগ্রি করার নাম দিয়ে বের হয়ে যাবে, তাহলে বলব, সংগঠনের উচিত মেধাবীদের সুবিধা দেয়া, তাদেরকে ইন্টারেস্টেড ফিল্ডেই কাজের সুযোগ দেয়া এবং তাদেরকে কর্মী বানানোর চেষ্টা না করে, উপদেষ্টা হবার একটা ফরম্যাট দাড় করানো। তাইলে তারা ছুটে গিয়ে কেউ ওয়েস্ট্রার্ন সিভিলাইজেশনের দাস হবে না, কেউ অমুক ইসলামী ফেরকা, তমুক ইসলামী ফেরকা খুজবে না, বরং আমাদের সাথেই থাকবে, ইনশা আল্লাহ। এখনো পর্যন্ত এটাই আমার বুঝ।

৪/ মেধাবীরা অনেক সময়ই পরিবর্তনের প্রস্তাব করে। কারন তারা তাদের মেধার কারনেই বুঝতে পারে যে পরিবর্তন দরকার। কিন্তু একজন মেধাবীর মেধা মুল সৌন্দর্যতো এখানেই যে, সে যে পরিবর্তনের প্রস্তাব করে তা উপযুক্তভাবে উপস্থাপনের যোগ্যতাও তাঁর থাকে, নিজের আশেপাশের পরিবেশের অভিজ্ঞতা এবং সংস্কৃতি বোঝার যোগ্যতা তাঁর থাকে, পরিবর্তনের প্রস্তাব গ্রহনযোগ্য করে তোলার জন্যে এমনকি যদি ৫-১০ বছর সময় লাগে সেই ধৈর্য ধরার আগ্রহও তাঁর থাকে। অনেক মেধাবীর ইগো আর গোয়ারতুমির পর্যায় এমন যে, এরা দশজনের সামনে একটা প্রস্তাব করে, দশজনের মাঝে হয়তো ২-৩ তাঁর প্রস্তাবের গুরুত্ব বুঝে এটিকে সমর্থন দেয়, বাকী ৭-৮ জনের হয়তো প্রস্তাবটা প্রাগমেটিক মনে না হওয়ার অগ্রহনযোগ্য বিবেচিত হয়; এবং এ পর্যায়ে ঐ মেধাবীর দাবি থাকে যে তার প্রস্তাবটি শুরায় গৃহীত হোক। এটা কিভাবে সম্ভব!!! এমনকি রেডিক্যাল ইনোভেশন যেসব কর্পোরেট বিজনেস কোম্পানীগুলো টার্গেট করে, তারাওতো বিজনেসের প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টায় এতো রেপিড সিদ্ধান্তও নেয় না, পরামর্শ পরিষদের মেম্বারদের কনভিন্স করতে পারে না এমন মতামতও নেয় না। তাহলে একটি সুন্দর এবং বিশাল ইসলামী সংগঠনে কিভাবে তারা রাতারাতি পরিবর্তন চায়, যদি না তাদের নিজেদের মাঝে ইগো বা গোয়ার্তুমির সমস্যা না থাকে। এটিও চিন্তার একটি দিক হতে পারে। চিন্তায় ভুলও হতে পারে।

Next
Next
Posted in কর্মপন্থা-কৌশল পর্যালোচনা | Tagged ইসলামী সংগঠন

About the Author

Ahsanul Haque Arif

Related Posts

ইসলামী আন্দোলনে ‘আমরা’ এবং ‘ওরা’→

জামায়াতবাদের সংকট-২→

ইসলামে ‘ইন্টেলেকচুয়ালিটি’র গুরুত্ব!→

Nure Alam Masudইসলাম প্রশ্নে সমকালীন সমস্যার উপর আলোকপাত-৫→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu