Browse: Home / আমাদের প্রাথমিক পুঁজির অবস্থা: ব্যক্তিগত ও সামষ্টিক গুণাবলী প্রসঙ্গ

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

আমাদের প্রাথমিক পুঁজির অবস্থা: ব্যক্তিগত ও সামষ্টিক গুণাবলী প্রসঙ্গ

Written by Tanzir Ahmed on 28/09/2015 in সংগৃহীত লেখা | Views | 1 Response

ব্যক্তিগত গুণাবলী:

(ক)ইসলামের যথার্থ জ্ঞান:

১.যা প্রতিষ্ঠা করতে হবে- তা ভালোভাবে বুঝতে হবে।

২.ইসলামের বিশ্বাসকে জাহেলী চিন্তা (বা মূর্খতা) থেকে আলাদা করে জানতে হবে ।

৩.জীবনের বিভিন্ন বিভাগে ইসলাম মানুষকে কি পথ দেখিয়েছে তা জানতে হবে।

৪.বিস্তারিত জ্ঞান ছাড়া মানুষ নিজেকে এবং অন্যকে পথ দেখাতে পারে না।

৫.বুদ্ধিজীবী শ্রেণীর ওপর প্রভাব বিস্তার করতে হবে এবং শিক্ষিত লোকদের সকল সন্দেহ নিরসন করতে হবে।

৬.বিরুদ্ধবাদীদের প্রশ্নের যুক্তিপূর্ণ ও সন্তোষজনক জবাব দিতে হবে।

৭.ইসলামের চিরন্তন ভিত্তির ওপর নতুন সভ্যতা গড়তে হবে।

৮.আধুনিকতার ত্রুটিপূর্ণ অংশকে ত্রুটিহীন অংশ থেকে আলাদা করার যোগ্যতা থাকতে হবে।

(খ)ইসলামের প্রতি অবিচল বিশ্বাস:

১.জীবনব্যবস্থার সত্যতা ও নির্ভুলতা সম্পর্কে নি:সংশয় হতে হবে। দোদুল্যমান অবস্থায় থাকা যাবে না।

২.সন্দেহহীনভাবে আল্লাহকে তাঁর গুণাবলী, ক্ষমতা ও অধিকারসহ মানতে হবে এবং আখিরাতে সঠিকভাবে বিশ্বাস করতে হবে।

৩.বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) প্রদর্শিত পথই একমাত্র সত্য পথ এবং তাঁর বিরোধী প্রত্যেকটি পথই ভ্রান্ত।

৪.সত্য-মিথ্যা যাচাইয়ের একটি মাত্র মানদণ্ড মানতে হবে এবং তা হচ্ছে আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের সুন্নাত (পথ)। এ মানদণ্ডে যে উতরে যাবে সে সত্য ও অভ্রান্ত আর যে উতরে যাবে না সে বাতিল ও ভ্রান্ত।

(গ)চরিত্র ও কর্ম:

১.ভালো কথা অনুযায়ী ভালো কাজ থাকতে হবে।

২.যে ইসলামের দিকে বিশ্বাসীকে আহবান জানানো হয় সর্বপ্রথম নিজে তার আনুগত্য করতে হবে।

৩.বাইরের প্রভাব ও চাপের মুখাপক্ষেী না হয়ে স্বত:স্ফূর্তভাবে আল্লাহর সন্তোষ অর্জনে কাজ করতে হবে।

৪.অস্বাভাবিক বিকৃত পরিবেশে সকল প্রকার ভয়-ভীতি ও লোভ-লালসার মোকাবেলা করে সত্য পথে অবিচল থাকতে হবে।

৫.অন্যায়ের বিরুদ্ধে নিষ্ক্রিয় থেকে ইসলামের প্রতি ভক্তিসম্পন্ন কোটি কোটি সাহায্যকারীও জাহেলিয়াত দমনে ব্যর্থ হবে।

(ঘ)দ্বীন হচ্ছে জীবনোদ্দেশ্য:

১.দ্বীনের প্রতিষ্ঠা নিছক আকাঙ্খা হলে চলবে না বরং তা হতে হবে জীবনোদ্দেশ্যে।

২.জাহেলী ও ভ্রান্ত জীবনব্যবস্থা সরিয়ে ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নিছক সৎলোকেরা কোনো কাজে আসে না বরং সেখানে এমন সব সৎ লোকের প্রয়োজন যাদের কাছে দ্বীনের বিজয়ের কাজই জীবনোদ্দেশ্যরুপে বিবেচিত হয়।

৩.দুনিয়ার অন্যান্য কাজ অবশ্যই করা হবে কিন্তু জীবন একমাত্র দ্বীনের উদ্দেশ্যের চারিদিকে আবর্তন করতে হবে।

৪.দ্বীনের উদ্দেশ্য সম্পাদনের জন্যে নিজেদের সময়, সামর্থ, সম্পদ, দেহ ও প্রাণের সকল শক্তি এবং মন-মস্তিষ্কের পরিপূর্ণ যোগ্যতা ব্যয় করতে হবে। এমনকি যদি জীবন উৎসর্গ করার প্রয়োজন দেখা দেয় তাহলে তাতে পিছপা হওয়া যাবে না।

 

দলীয় গুণাবলী

(ক)ভ্রাতৃত্ব ও ভালোবাসা

১.দলের অর্ন্তভূক্ত প্রত্যেক ব্যক্তিকে পরস্পরের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।

২.অন্তরগুলো পরস্পরের সাথে একসূত্রে গ্রথিত থাকতে হবে। দিলগুলোকে একসূত্রে গ্রথিত করতে পারে আন্তরিক ভালোবাসা, পারস্পারিক কল্যাণাকাঙ্খা, সহানুভূতি ও পরস্পরের জন্য ত্যাগ স্বীকার।

৩.ঘৃণা, মুনাফিকী, স্বার্থবাদিতা, শুষ্ক-নিরস ব্যবসায়িক সম্পর্ক, পার্থিব স্বার্থ ইত্যাদি কখনো প্রকৃত ভাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি করে না।

৪.যথাযথ সৌহার্দ ও সহযোগিতাই পারে একটি মজবুত দলের সৃষ্টি করতে।

(খ)পারস্পারিক পরামর্শ

১.পারস্পারিক পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে।

২.প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামতো চললে সেটা দল হয়না বরং হয় জনমন্ডলী।

৩.যে দলের এক ব্যক্তি বা কতিপয় প্রভাবশালী ব্যক্তির একটি গ্রুপ সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে বসে এবং বাদ বাকি সবাই তার ইঙ্গিতে পরিচালিত হয় এ জাতীয় দল বেশি দিন টিকে থাকতে পারে না।

৪.পরামর্শের উপকার: এক:দল মানসিকভাবে নিশ্চিন্ত থাকে এবং কোনো বস্তু চাপিয়ে দেওয়া হয়েছে বলে কেউ মনে করে না। দুই:ব্যক্তিগণ কাজে আগ্রহ পোষণ করে এবং গৃহীত সিদ্ধান্তকে নিজের মনে করে।

৬.পরামর্শের নিয়মনীতি: এক:প্রত্যেক ব্যক্তি ঈমানদারীর সাথে নিজের মত পেশ করবে এবং মনে মধ্যে কোনো কথা লুকিয়ে রাখবে না। দুই:আলোচনায় কোনো প্রকার জিদ, হঠধর্মিতা ও বিদ্বেষের আশ্রয় নেবে না। তিন:সংখ্যাধিক্যের মাধ্যমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাওয়ার পর ভিন্ন মতের অধিকারীরা নিজেদের মত পরিবর্তন না করলেও দলীয় সিদ্ধান্তকে কার্যকরী করার জন্যে সানন্দে অগ্রসর হবে। এ তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য না রাখলে এটিই পরিশেষে দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে।

(গ)সংগঠন ও শৃঙ্খলা

১.সংগঠন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পারিক সহযোগিতা সহকারে একটি টিমের মতো (টিমস্পিরিটসহ) কাজ করতে হবে।

২.ধ্বংসমূলক কাজ হৈ-হাঙ্গামার সাহায্যেও সমাধা হতে পারে। কিন্তু গঠনমূলক কাজ সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া হয় না।

৩.দলের মধ্যে যে ব্যক্তিকে কর্তৃত্বশীল করা হয় তার নির্দেশাবলী মেনে চলতে হবে।

৪.প্রত্যেক ব্যক্তিকে অর্পিত দায়িত্ব যথাসময়ে নিষ্ঠার সাথে সম্পাদন করতে চেষ্টা করতে হবে।

৫.দায়িত্বপ্রাপ্তদের পরস্পরের মধ্যে পূর্ণ সহযোগিতা থাকতে হবে।

(ঘ)সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা

১.দলের মধ্যে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করার যোগ্যতা থাকতে হবে।

২.অন্ধ অনুসারী ও সরলমনা ভক্তবৃন্দ যতোই সঠিক স্থান থেকে কাজ শুরু করুক না কেনো এবং যতই নির্ভুল উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে অগ্রসর হোক না কেনো, অবশেষে তারা সমগ্র কাজ বিকৃত করে যেতে থাকে।

৩.মানবিক কাজে দুর্বলতার প্রকাশ স্বাভাবিক। কিন্তু যেখানে দুর্বলতার প্রতি নজর রাখার কেউ থাকে না অর্থাৎ তা চিহ্নিত করা দোষরূপে বিবেচিত হয়, সেখানটা গাফলতি বা অক্ষমতা পূর্ণ নীরবতার কারণে সব রকমের দুর্বলতা, নিরুদ্বেগ ও নিশ্চিন্ততার আশ্রয়স্থলে পরিণত হতে থাকে এবং ধীরে ধীরে তা বহুগুণে বৃদ্ধি পেতে থাকে।

৪.দলের সুস্থ-সবল অবয়ব ও রোগমুক্ত দেহের জন্যে সমালোচনার অভাবের চাইতে ক্ষতিকর আর কিছু নেই।

৫.সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে দেয়ার চেয়ে দলের জন্যে বড় অকল্যাণাকাঙ্খা আর কিছুই হতে পারে না।

৬.সমালোচনার মাধ্যমেই দোষ-ত্রুটি যথাসময়ে প্রকাশিত হয় এবং তার সংশোধনের চেষ্টা চালানো যায়।

৭.সমালোচনার অপরিহার্য শর্ত: এক:দোষ দেখাবার উদ্দেশ্যে হতে পারবে না বরং পূর্ণ আন্তরিকতা সহকারে সংশোধনের উদ্দেশ্যে হতে হবে। দুই:যথার্থ সমালোচনার পদ্ধতিতে সমালোচনা করতে হবে। বেয়াড়া, বেকায়দা, অসময়োচিত ও বাজে সমালোচনা দলকে ক্ষতির সম্মুখীন করতে পারে।

মূল: ইসলামী আন্দোলন: সাফল্যের শর্তাবলী- সাইয়েদ আবুল আ’লা মওদূদী

Next
Next
Posted in সংগৃহীত লেখা | Tagged ইসলামি আন্দোলন

About the Author

Tanzir Ahmed

Related Posts

শিবিরের ১৯৮২ সালের কথকতা নিয়ে কিছু প্রশ্ন→

বাংলাদেশে ইসলাম-ভিত্তিক আন্দোলনগুলোর নামকরণ: একটি তাত্ত্বিক পর্যালোচনা→

আরব বিপ্লবের তিন বছর পূর্তিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত রশিদ আল ঘানুশীর সাক্ষাৎকার→

ইসলামপন্থী তরুণ বুদ্ধিজীবীদের গবেষণার কিছু ক্ষেত্র→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu