Browse: Home / রাষ্ট্র, রাষ্ট্রক্ষমতা ও রাজনীতি বিষয়ে ফেতুল্লাহ গুলেনের ভাবনা

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

রাষ্ট্র, রাষ্ট্রক্ষমতা ও রাজনীতি বিষয়ে ফেতুল্লাহ গুলেনের ভাবনা

Written by সমাজচিন্তক on 30/10/2013 in তুরুস্ক | Views | 5 Responses

গুলেনওরাজনীতি:

তুরস্কের প্রায় সকল রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের নিকট বুদ্ধিজীবি ও স্কলার হিসাবে ফেতুল্লাহ গুলেন সম্মানিত ও প্রশংসিত । শুধুমাত্র কিছু চরমপন্থী সেকিউলার এলিট ও চরমপন্থী মুসলিম গ্রুপ ফেতুল্লাহ গুলেন ও তার গুলেন মুভমেন্টের সমালোচক ।

গুলেন প্রসঙ্গক্রমে পুর্নব্যক্ত করেন যে, ইসলামকে নিজের মতো আদর্শায়িত করলে এবং একে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার  করলে ইসলামের মৌলিক ক্ষতি সাধিত হয় । অনেক বারই তিনি ধর্মের রাজনীতিকীকরনের বিরোধীতা করেন। গুলেনের রাষ্ট্রদর্শন সম্পর্কে হাকান ইয়াভূজ ২০০৪ সালে ‘Religioscope’ এর সাথে এক সাক্ষাতকারে বলেন, “গুলের চান ধর্মকে রাজনীতির উর্দ্ধে রাখতে, কারণ তিনি এ  বিষয়ে অবহিত যে, রাজনীতি  ধর্মকে দূর্নীতিগ্রস্ত করে তোলে”।

গুলেন মুভমেন্ট বিষয়ক এক গবেষণায় ড. রাইনার হারম্যান বলেন, গুলেন মুভমেন্ট  হচ্ছে একটি সোশাল ও অরাজনৈতিক আন্দোলন (social & apolitical movement).

গুলেন প্রকাশ্য জনসভায় বলেন যে, “আমরা সকল পার্টি বা দলের নিকটবর্তী বা কাছাকাছি। আমরা বলছিনা যে, সকল দলের কাছ থেকে সমদুরবর্তী  বরং আমরা বলছি সকল দলের  নিকটবর্তী । কারণ যে কোন দল বা পার্টির অনুসারি বা সমর্থকরা আমাদের অন্তর্ভূক্ত। জনগণের কোন দলীয় সংযুক্তি কিংবা দলীয় আদর্শের প্রতি ঝোঁক আমাদের বন্ধু / সহকর্মী হতে বাধা নয়।”

গুলেন বিভিন্ন রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাত করেন। তাদের মধ্যে মরহুম তারগুত ওজাল (মধ্য-ডানপন্থী), আলপারস্লান তুর্ক (জাতীয়তাবাদী), বুলেন্দ এসেভিট (বামপন্থী), সুলেমিন ডেমিরেল (মধ্য-ডানপন্থী), তানসু সিলার (মধ্য-ডানপন্থী), মাসুদ এলমাস। তিনি তাদের কারো সাথেই রাজনীতির ‘প্রাত্যহিক কার্যাবলী’ নিয়ে কথা বলেননি। তিনি বরং এই সাক্ষাতকারে  তাদের সাথে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন। সত্য যে, গুলেন তুরগুত ওজাল ও বুলেন্দ এসেভিটকে খুব সম্মান করতেন। কিন্ত তিনি কখনো তাদের রাজনৈতিক মতবাদের সমর্থক হননি। অন্যদিকে  তুরগুত  ওজাল এবং বুলেন্দ এসেভিটও গুলেনের চিন্তা ও কার্যাবলীর  প্রশংসা করতেন এবং তাঁকে অনেক সম্মান করতেন। তবে তাদের কেউই গুলেনের নিকট থেকে নির্বাচনী কিংবা রাজনৈতিক সমর্থন চাননি।

তুরস্কের আধুনিকতা ও গনতন্ত্রের বিকাশে অবদান রাখার জন্য অনেক স্কলারদের নিকট তিনি প্রশংসিত হয়েছেন।

রাজনীতি প্রসঙ্গে গুলেনের যখন এই অবস্থান, তখন এটা ভুল বুঝাবুঝি হতে পারে যে,  গুলেন মুভমেন্ট এর অনুসারিরা রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহন করেনা। অন্য যে কোন নাগরিকের মতই গুলেন মুভমেন্টের অনুসারিরা ব্যক্তিকভাবে নির্বাচনে অংশ গ্রহন করে এবং যে কোন গনতান্ত্রিক নির্বাচনে ভোট দেয়। আবার এটা চিন্তা করাও ভুল যে, গুলেন ও তার অনুসারিরা নির্দিষ্ট কোন দলের জন্য সর্বসম্মতিক্রমে ভোট করে। গুলেন মুভমেন্টের অনুসারিদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের লোকজন। তারা তাদের নিজ নিজ রাজনৈতিক দলের সংযুক্তি বা আসক্তি অনুযায়ি ভোট দিয়ে থাকেন।

তুরস্কের সাধারণ জনগনের মতোই, গুলেন মুভমেন্টের অনুসারিরা বিভিন্ন সময় বিভিন্ন দল বা ব্যক্তির পক্ষে নির্বাচন করে থাকে । উদাহরন স্বরুপ তুরগুত ওজালের শাসনামলে তুরগুত ওজালের ডানপন্থী গনতান্ত্রিক দলের জন্য ভোট করে। অন্য নির্বাচনে তারা বুলেন্দ এসেভিটের বামপন্থী গণতান্ত্রিক দলের জন্য ভোট করে। বর্তমানে মনে করা হয় যে, তারা একে পার্টির পক্ষে নির্বাচন করে । গুলেন মুভমেন্টর নির্বাচন কেন্দ্রিক এসব আলোচনা বা তথ্য, সর্বোচ্চ পক্ষে, এক ধরনের ‘অভিজ্ঞ অনুমান’ ।

এসব স্টেটমেন্টকে তথ্য ভিত্তিক ভাবে সমর্থন করার জন্য  ইতোপূর্বে সম্পাদিত কোন ডাটা বা জরিপ নেই ।

গুলেন মুভমেন্টের অনুসারিরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের পক্ষে ভোট করে বিষয়টি শুধু এমন নয়-তারা বিভিন্ন আদর্শের দলের জন্যও ভোট করে। এমনও নয় যে, গুলেন মুভমেন্ট শুধু মুসলিম সংখ্যাগরিষ্ট দলের পক্ষেই নির্বাচন করে। বরং যে সকল দল নিজেদের ‘ইসলামিক’ বা ‘মুসলিম’ হিসাবে  তুলে ধরে, গুলেন ও গুলেন মুভমেন্ট সেসব থেকে দূরে থাকে।

বিভিন্ন আর্টিক্যালে প্রকাশিত লেখায় গুলেন বিরোধীরা এই বলে অভিযোগ করে যে,  ‘গুলেন একে পার্টি (বর্তমান ক্ষমতাসীন) কে সমর্থদান করছেন এবং তুরস্ক কে একটি ‘ইসলামি রাষ্ট্র’ হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন’।

এই অভিযোগ যারা করেন তারা ভালভাবে জানেন যে, ‘ইসলামি রাষ্ট্র’ প্রতিষ্ঠার যে প্রচলিত কনসেপ্ট গুলেন তার প্রচন্ড বিরোধী ।

“গুলেনের মতে, ‘ইসলামি রাষ্ট্র’ কথাটি ইসলামি কনসেপ্ট এর বিরোধী । তিনি বলেন, তুমি তৈরী করতে পার একজন সচেতন মুসলিম, তুমি তৈরি করতে পার মুসলিমদের নেটওয়ার্ক। তুমি গড়তে পার মুসলিম নৈতিকতা এবং ইসলাম ব্যবহারের মাধ্যমে সমাজে সহাবস্থানের মডেল । কিন্তু ইসলামকে যখন দাঁড় করানো হয় রাষ্ট্রের মডেল হিসেবে- তখন এটা আর ইসলাম থাকেনা।”

তার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সচেতনতাবোধ জাগিয়ে তোলা, আধুনিকতা, গণতন্ত্র ও মুক্ত বাজার অর্থনীতিতে মুসলমানদের অংশগ্রহণ বাড়ানো যাতে এসব বৈশ্বিক প্রক্রিয়াসমূহ থেকে মুসলমানরা লাভবান হতে পারে ।

গুলেনমুভমেন্টওরাষ্ট্রক্ষমতা:

গুলেন মুভমেন্ট যদিও রাজনৈতিক শক্তির জন্য লড়াই করেনা; তবু ও তা তুরস্কের কর্তৃত্ববাদি শক্তির মিলিটারি শাসন ব্যবস্থাকে হুমকীর সম্মুখীন করেছে। তুরস্কের শাসন ব্যবস্থায় মিলিটারি শাসকদের চাপিয়ে দেয়া ‘আপ-বটম’ এ্যাপ্রোচ এর পরিবর্তে বর্তমানে ‘বটম-আপ’ এ্যাপ্রোচ প্রতিষ্ঠিত হচ্ছে। এই ‘বটম-আপ’ এ্যাপ্রোচ এর রুপায়ক হলেন গুলেন ও তার আন্দোলন।

হাকান ইয়াভূজ এর মতে, নিম্নলিখিত কারণে গুলেন ও তার আন্দোলন কর্তৃত্ববাদি মিলিটারি শাসন ব্যবস্থার জন্য হুমকী:

(ক) মিলিটারি শাসকরা তাদের নির্যাতন ও ক্ষমতা আঁকড়ে থাকার যৌক্তিকতা প্রমাণ করার জন্য পশ্চাৎপদ ও মৌলবাদি ইসলামের লালন করে। কিন্তু গুলেন ও তার ‘হিজমেত বা সেবা’ আন্দোলনে  এসবের কোন অস্তিত্ব নেই। ফলে কর্তৃত্ববাদি মিলিটারি শাসকরা আরো বেশি রাগান্বিত হন।

(খ) গুলেন তাঁর শিক্ষা ও ‘হিজমেত বা সেবা’ আন্দোলন এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার লোকজনদেরও বিদেশী ভাষা শিক্ষার ব্যবস্থা করেন এবং তাদেরকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করেন। এই ঘটনাও প্রতিষ্ঠিত শাসকদের রাগিয়ে তোলে কারণ তারা চায় দেশের জনগণকে নিয়ন্ত্রণ করতে । তারা চাইনা দেশের সম্পদ জনগণের সাথে ভাগাভাগি করতে। গুলেন সবসময় গরীব লোকদের পক্ষে- যেখানে শাসকরা চাইনা গুলেন ও তার সংগঠন দেশের প্রান্তিক লোকজনদের জন্য কাজ করুক। দেশের প্রান্তিক লোকজনদের জন্য শিক্ষার সূযোগ উম্মুক্ত করে দিক। এটা সামরিক শাসকদেরও হতাশ করে তুলেছে।

(গ) গুলেন মুভমেন্ট যদিও ক্ষমতার জন্য লড়াই করেনা, কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম, সংখ্যালঘুদের সেবা, দারিদ্রদের সাহায্য এবং সংঘাতের মোকাবিলায় পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম তাদেরকে মিলিটারি এলিট সোসাইটির বিপরীতে এনে দাঁড় করিয়েছে ।

(ঘ) আসলে প্রশ্নটি এমন নয় যে, গুলেন ক্ষমতার জন্য লড়াই করছে কিনা? বরং কথাটি হচ্ছে তারা তুরস্কে গত ১০০ বছর ধরে যে ক্ষমতা আঁকড়ে রেখেছে তা তারা ছাড়তে চাচ্ছেনা।

গুলেন আসলে ক্ষমতার জন্য লড়াই করছেন না । তিনি তুরস্কের জনগনকে শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি, ও জীবনযাত্রার উন্নয়নের মাধ্যমে সচেতন করে তোলার অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। আর এই সচেতন গোষ্ঠী চাই গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ক্ষমতার অংশীদারিত্ব । আর এটাই হচ্ছে এলিট, কর্তৃত্ববাদী, সামরিক শাসকদের গুলেন বিরোধীতার মূল কারণ।

(২০মে, ২০১৩ সালে হাকান ইয়াভূজের লেখা ‘What is Fetullah Gulen’s Stance on Political Issues’ এবং ১৬ জুলাই, ২০১০ সালে আব্দুল্লাহ ওজানের লেখা ‘Fetullah Gulen’s Relation to power & politics’ অবলম্বনে রচিত)

Next
Next
Posted in তুরুস্ক | Tagged Gulen, Gulen Movement

About the Author

সমাজচিন্তক

Related Posts

মিটিং উইথ এ্যান ইন্সপায়ারিং (ড মাইমুল আহসান খান) ওয়ানঃ সাক্ষাত এক – শিক্ষা অনেক→

What you should know about Turkey’s AKP-Gulen conflict→

গুলেন মুভমেন্ট : মুসলমানদের পুনর্জাগরণবাদী আন্দোলনে এক নতুন ধারা (১ম পর্ব)→

গুলেন মুভমেন্ট : মুসলমানদের পুনর্জাগরণবাদী আন্দোলনে এক নতুন ধারা ( ২য় ও শেষ পর্ব)→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu