Browse: Home / শিয়া-সুন্নি সম্পর্ক:ঐক্য ও বিচ্ছেদ (পরিচয় পর্ব)

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

শিয়া-সুন্নি সম্পর্ক:ঐক্য ও বিচ্ছেদ (পরিচয় পর্ব)

Written by IFTEKHAR JAMIL on 29/10/2015 in আদর্শ-মতবাদ | Views
*ঐতিহাসিকভাবে শিয়া-সুন্নি সম্পর্ক কীভাবে বেড়ে উঠেছে, এই লেখায় আমরা তার খোঁজ নিতে চাই। আজকের সময়ে যে ভেদ ও বিভেদ গড়ে উঠেছে, তার ঐতিহাসিক সূত্রের সন্ধান ও আজকে আমাদের করনীয় কি, এই বিষয়ে আলোকপাত করাই এই লেখার উদ্দেশ্য।
*আমরা সুন্নিদের সম্পর্কে মোটামোটি জানি, তবে শিয়াদের সম্পর্কে জানি খুব কম। তাই শিয়াদের বিষয়ে পাইকারি বক্তব্য দিলে, অন্য অনেকের মত, হয়তো আমি-আপনিও ধরতে পারিনা। তাই শুরুতেই শিয়াদের প্রাথমিক পরিচয় পেশ করতে চাই।
শিয়াজমের মূলনীতি
পাঁচটা নীতিতে মোটাদাগে শিয়ারা একমত। তবে, শিয়াদের প্রচুর উপদলও আছে। ইসলামি উপদল চিন্তা পাঠের প্রাচীন বইগুলোতে শিয়াদের এমন অনেক উপদলের কথা উল্লেখ পাওয়া যায়, যাদের অস্তিত্ব এখন আর নেই। এখন যে দলগুলো আছে, তাদের মধ্যেও বিপুল মতভেদ আছে। তাই একাট্টা শিয়া ধারণা পাঠ করা বেশ জটিল। সুন্নিদের মধ্যে আমরা দেখি, আকিদা অনেকটা টেক্সট-কেন্দ্রিক আর শিয়াদের আকিদা ইতিহাস-কেন্দ্রিক।শিয়াদের যে দল যেভাবে ইতিহাস ব্যাখ্যা করে, সেটাই তার আকিদা।
১) আলি রাঃ কে খেলাফতের প্রথম ও একমাত্র উত্তরাধিকারী মনে করা: এই বিষয়ে সকল শিয়া একমত। তবে, এছাড়া সকল বিষয়েই তাদের মধ্যে দ্বিমত আছে। এই নীতির সূত্রেই, সাহাবার বিষয়ে তাদের অবস্থান, রাজনীতিকে ঠিক কীভাবে দেখা হবে এসব বিষয় নির্ণীত হয়।
২) আহলে বাইতকে ধর্মীয় অথরিটি মনে করা: তারা যা বলেছেন, তাকে সাধারণ উলামা বা মুজতাহিদের মত মনে না করে ধর্মীয় অথরিটি হবার কারণে পালন করা জরুরি মনে করেন শিয়ারা। সুন্নিরা হাদিস বলতে যা বুঝে, শিয়াদের কাছে তার সংজ্ঞা আরও প্রসারিত। রাসুলের সংক্রান্ত কথা বা কাজেই তাদের কাছে হাদিস সীমাবদ্ধ নয়। শিয়া ইমামদের কথাও শিয়াদের কাছে হাদিসের অন্তর্ভুক্ত।
৩) আহলে বাইতের সাথে গভীর আবেগের সম্পর্ক, তাদের নিদর্শনকে বারাকাত হিসেবে গ্রহণ। সুন্নিরা একে বাড়াবাড়ি মনে করে। যদিও সুন্নিদের মধ্যেও তাআসসুলের প্রশ্ন নিয়ে নানা মতদ্বৈধতা আছে। শিয়ারা আহলে বাইতের পবিত্র স্থানে স্থাপত্যনির্মাণ, যাকে তারা মারাকেদ বলে।
একটা মজার ঘটনা বলছি, আফগানিস্থানের বলখের এক ব্যক্তি স্বপ্ন দেখেন, আলি রাঃ এক ব্যক্তিকে সাদা ঘোড়ায় করে তার এলাকায় পাঠিয়েছেন এবং সে মৃত্যুবরণ করেছে। সে সূত্রে তিনি একটি মাজার গড়ে তোলেন,পরবর্তীতে ঐ এলাকার নাম মাজারে শরীফ হিসেবে পরিচিত হয়।
৪) আহলে বাইতের বিরুদ্ধে যে রাজনৈতিক জুলুম হয়েছে, তার স্মৃতিচারণ; এই যে স্মৃতিচারণ, একে সুন্নিদের পক্ষে বুঝা অসম্ভব। কেননা রাজনৈতিক জুলুমকে সুন্নিরাও স্মরণ করে, তবে অতিক্রম করতে চায়। শিয়ারা চায় দুঃখ-স্মৃতির চিরন্তনকরণ। এর জন্য শিয়াদের নানা প্রতিষ্ঠানও আছে, যার সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ব হচ্ছে, দুঃস্মৃতির প্রচার। বিশেষ দুঃখ-স্মৃতিচারণ কীভাবে গড়ে উঠল এ নিয়ে নানা অভিমত আছে। পারস্য সংস্কৃতির প্রভাব বা প্রাক ইসলামি চিন্তার প্রভাব বা রাজনৈতিক জুলুমের দুঃস্মৃতি দিয়ে বর্তমান ব্যাখ্যা করার প্রচেষ্টা!
৫) সাহাবাদের বিরুদ্ধে নবী কারিম সঃ অসিয়তের বিরুদ্ধাচারণের অপবাদ;তবে এই বিষয়ে শিয়াদের মধ্যে নানা ব্যাখ্যা আছে। “ভালো” শিয়ারা সঙ্কটটা বুঝেন। সাহাবাদের বিরুদ্ধে অভিযোগ মানে ইসলামের বিরুদ্ধেই অভিযোগ, তাই কোন সূত্র পেলেই এর থেকে তারা বের হয়ে যান। যেমন, জাইদিয়ারা মনে করে, যোগ্যতম ব্যক্তি থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কমযোগ্য ব্যক্তি খলিফা হতে পারে।
শিয়াদের বর্তমান উপদল
বর্তমান শিয়াদের আমরা তিন ভাগে ভাগ করতে পারি; জাইদিয়াহ, ইসমাইলিয়া ও জা’ফরিয়াহ অথবা ভিন্নভাবে বললে, খামসিয়াহ, সাবইয়াহ ও ইছনা আশারিয়াহ।
(১)জাইদিয়াহ: এদের সর্বশেষ ইমাম, ইমাম জায়েদ। ইমাম মোট পাঁচজন। তাই তাদেরকে জাইদিয়াহ ও খামসিয়াহ বা পাচজনীয়ও বলে।এরা সবচেয়ে সুন্নিদের নিকটবর্তী দল। রাজনীতি এদের কাছে মূল আকিদার অংশ নয়, সুন্নিদের মতই। এরা সিহাহ সিত্তাকে গ্রহণ করে।তারা শুধু একটা গ্রন্থ বাড়ায়-মুসনাদে ইমাম জায়েদ। সুন্নি উলামাদেরকেও গ্রহণ করে। শাওকানি, সানআনিকে যেমন সুন্নি ও শিয়া উভয়েই হাদিসের উলামা মনে করেন। জাইদিরা সব শিয়াই, মুতাজেলাদের মাধ্যমে প্রভাবিত। বিশেসত আল্লাহর ছিফাতের প্রশ্নে।
২) ইসমাইলিয়াহ: এদের সর্বশেষ ইমাম, ইমাম ইসমাইল। ইমাম মোট সাতজন। তাই তাদেরকে ইসমাইলিয়া ও সাবইয়াহ বা সাতজনীয়ও বলে। তাদের কাছে ইমানের ভিত্তি হল ওহদানিয়াহ, নবুওয়াহ ও ঈমান বিল কোরআন। তবে তাদের কাছে কোরআন ভাষার মধ্য দিয়ে বুঝলে চলবেনা, বাতেনি ভাবে বা ব্যাপক-ব্যাখ্যার মাধ্যমে বুঝা জরুরি। তারা মনে করে প্রত্যেকটি ভাষার একটা বাতেন বা চিহ্ন আছে, সেই চিহ্নের মধ্য দিয়ে কোরআন বুঝা জরুরি। এ কারণে তাদেরকে বাতেনিয়াহও বলা হয়।
সমাজবিজ্ঞানী ও মুসলিম ঐতিহাসিকরা লিখেন,ইসমাইলিয়ারা রাজনীতিতে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নেন, শুধু রাজনীতির মধ্য দিয়ে পরিবর্তন সম্ভব নয় বরং গুপ্তহত্যা ও চিহ্ন-ব্যাখ্যার মধ্যে কাজ চালিয়ে নিতে হবে। এখান থেকেই ইসমাইলিয়াদের উত্থান ঘটে। শিয়াদের মধ্যে ইসমাইলিয়ারাই সবচেয়ে বেশী রাজনীতিতে প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়।বেশ কিছু রাষ্ট্র করতে সক্ষম হয় তারা। এমনকি ফ্রান্সের প্রাচ্যবিদ লুইউমাসিউ দশম খৃস্টাব্দকে ইসমাইলিয় শতক বলে অভিহিত করেন। মুসলিম বিশ্বের অধিকাংশ জায়গায় তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হন। অনেক জায়গায় ক্ষমতায় দখল করেন। তবে, বর্তমানে ইসমাইলিয়া শিয়াদের সংখ্যা খুবই কম।
৩) ইমামিয়াহ ইছনা আশারিয়াহ: তাদের কাছে ইমাম বারজন। সর্বশেষ ইমাম প্রতিক্ষিত ইমাম, ইমাম মাহদি। যিনি শেষ যুগে আসবেন বলে তারা বিশ্বাস করে।ইমামিয়াদের মধ্যেও তিনটা ভাগ আছে; মূলবাদী, বর্ণনাবাদী ও শায়খবাদী।
মূলবাদীরা অনেকটা বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা গ্রহণ করে, শিয়াদের যে ঐতিহাসিক কুসংস্কার-বর্ণনা আছে, সেগুলকে নাকচ করে। কোরআন ও বুদ্ধির উপর বেশী নির্ভর করে। কিছুটা প্রাচীন মুতাজিলাদের মত এদের চিন্তা-ধারা।এখন এদের প্রাধান্যই বেশী।
বর্ণনাবাদীরা কোরআন বা সুন্নাহ ব্যবহার করেনা। তারা মনে করে, একমাত্র ইমামরাই টেক্সট বুঝতে সক্ষম। ধর্মীয় ক্ষেত্রে বুদ্ধির ব্যবহারের অনুমতি খুব কম দেয়। এমন অনেক কুসংস্কারে বিশ্বাস করে, যাকে অন্য শিয়ারাও নাকচ করে। তবে তাদের প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে।
শায়খবাদীরা নতুন ধারা ও তাদের সংখ্যাও খুব কম। তাই তাদের নিয়ে বিস্তারিত আলাপে যাচ্ছিনা।
ইমামিয়াদের কাছে আকিদার মূলনীতি হচ্ছে; তাওহিদ, নবুওয়াহ, আদল, মাআদ। স্পষ্ট যে এগুলো মুতাজেলাদের থেকেই গৃহীত। এ ছাড়া তারা ইমামাহ, তাকিয়াহ ও গাইবিয়াতে বিশ্বাস করে। তাকিয়াহ ঠিক আকিদা বলা যায়না, তবে আকিদার বাহিরেও নয়। গাইবিয়াহ মানে ইমামের গোপন থাকা-যিনি আখেরি জামানায় ফিরে আসবেন। এই যে প্রতিক্ষা তত্ত্ব, এ কারণেই তারা রাজনৈতিকভাবে নেতিবাচক ছিল। কেননা তারা গাইবিয়া-চিন্তার ভিত্তিতে মনে করতো মাহদি আসার আগে কোন রাষ্ট্র সম্ভব না। মাহদির জন্য আপেক্ষা করা হবে এবং রাষ্ট্রীয় কোন কার্যক্রমে শরিক হওয়া যাবেনা।
যেমন এখন অনেক সুন্নিদের খেলাফতবাদীরা মনে করে খলিফা ছাড়া রাজনীতি সম্ভব না এবং তারা একটা ঐতিহাসিক খেলাফতের চিত্রকে একমাত্র মডেল মনে করে। সেটা যেহেতু অসম্ভব তাই রাজনীতি অসম্ভব, এভাবে রাজনীতি থেকে বিরত থাকে। যদিও, খেলাফতের বিষয়ে প্রাথমিক পাঠও তাদের নেই। জুলুম থাকা সত্ত্বেও সুন্নিরা সব শাসনকে কেন খেলাফত বলেছে, এটা বুঝারও ক্ষমতা নাই। যাক, এই চিন্তায় ব্যাপক পরিবর্তন আনেন ইমাম খোমেনি তার ওলায়াতুল ফাকিহ ধারণার মধ্য দিয়ে- “আমরা তো এক হাজার বছর অপেক্ষায় ছিলাম, এখন কি আরও এক হাজার বছর অপেক্ষায় থাকবো? বরং মুজতাহিদ আলেম ইমামের স্থলাভিষিক্ত হবে” এই হল ওলায়াতুল ফাকিহ!
এই পরিবর্তনটা লক্ষণীয়। শিয়ারা নেতিবাচকতা থেকে বের হয়ে আসছে। সুন্নিদের একটা অংশ গ্রহণ করছে মাহদিয়া-গাইবিয়া তত্ত্ব- খলিফা চিন্তার মাধ্যমে। (দেখুন, আজ্জাম তামিমির হিজবুত তাহরির ব্যাখ্যা ও হাসান কোনাকাতার ইবনে তাইমিয়ার খেলাফত কনসেপ্ট)
ইমামিয়ারা ইসলামের পাঁচ রুকন ছাড়াও তাওয়াল্লি ও তাবাররি বা সালাফি ভাষায় ওলা ও বারাকে ধর্মের রুকন মনে করে। বিষয় ও ফিকহের দিক থেকে সুন্নিদের মত হলেও সূত্র ও প্রামাণ্যতার ক্ষেত্রে ফারাক অনেক। ইমামিয়ারা সিহাহ সিত্তা মানেনা। বিশেষত ইমাম বুখারিকে আক্রমণ করে। তারা মানে ইবনে বাবাওইহ,তুসি ও কুলাইনির চার কিতাব যা চতুর্থ শতকে রচিত হয়েছে এবং এর মধ্য দিয়েই মূলত শিয়াইজম দানা বেঁধেছে। তবে শিয়াদের কাছেও এগুলো সহি বা সম্পূর্ণ শুদ্ধ কিতাব না। প্রায় পঁচিশ হাজার বর্ণনার মধ্যে মাত্র পাঁচ-সাত হাজার সহি। ফলে অনেক সুন্নি যে মনে করে শিয়াদের কিতাবে আছে মানেই সেটা শিয়াদের আকিদা-এটা ভুল। যেমন বুখারি ও মুসলিমের প্রায় প্রত্যেক হাদিস সুন্নিদের বিশ্বাস হিসেবে গৃহীত, শিয়াদের মূল চার কিতাব এমন নয়।
শিয়াদের ভিন্ন চার কিতাব থাকলেও এর অর্থ এই নয় যে,এতে পার্থক্য হয়ে যাচ্ছে। কেননা শিয়াদের সহি হাদিসগুলোর অধিকাংশই সিহাহ সিত্তায় পাওয়া যাবে হয়তো ভিন্ন সূত্রে। এ কারণেই শিয়া-সুন্নিদের ইবাদত ও ফিকাহের ক্ষেত্রে অনেক মিল পাওয়া যায়।বর্তমান সময়ের ফিকহের অন্যতম প্রধান আলেম অহবা জুহাইলি লিখেছেন; আমি ইমামি-শিয়া ফিকহের এক এক করে সব মাসআলা পড়েছি, বিশটির মত মত বাদে সমস্ত মতই সুন্নিদের কোন না কোন স্কুলের সাথে মিলে যায়। অপর প্রখ্যাত ফকিহ আব্দুল কারিম জাইদান লিখেছেন; জাইদি ও জাফরি ফিকাহ প্রায় এক, তেমনি হানাফি ও ইমামিয়া ফিকাহও প্রায় এক। বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় শিয়া-ফিকহকে তাদের পাঠ্য অন্তর্ভুক্ত করে নিয়েছে।
মজার বিষয় হল, সিরিয়ান আলাভি শিয়ারা ( তারা একসময় প্রচুর উগ্র ছিল, পাহাড়ে বাস করতো। ইসমাইলিয়াদের দ্বারা প্রভাবিত ছিল।)যখন তাদের আইন প্রণয়ন করতে যায় তখন একটা দল পাঠায় আজহারে আরেকটা দল নাজাফের শিয়াদের কাছে। তখন আজহারের আগে নাজাফ দল ও চিন্তা পাঠিয়ে দেয় এবং আলাভিরা ইমামি শিয়ায় রুপান্তরিত হয়। তবে সিরিয়ায় ব্যাপক কোরআন-হাদিস চর্চা ও সালাফি প্রভাবহীনতার কারণে আলাভিরা সুন্নিদের প্রতি ঝোঁকও বাড়ছিল। রাজনৈতিক প্রসঙ্গ বাদ দিলে মোটাদাগে সহাবস্থান ছিল। একটা ঐক্যও সৃষ্টি হচ্ছিল। যুদ্ধ সব সমীকরণ মোছে দিল সম্ভাবনার দ্বার!
অনেকে এই লেখায় মনে করতে পারেন আমি শিয়া-সুন্নি এক আকারে দেখাতে চাচ্ছি, বিষয়টা এমন নয়। এটা তো বাস্তবতাকে অস্বীকার। বাস্তবতা ও ইসলাম মেনেই। বরং অনেক শিয়াকে যে তাকফির করা জরুরি তাদের সংখ্যা খুব বেশী নয়, তাও আমরা সামনের পর্বে দেখবো। তবে অন্ধভাবে তাকফির না করে যাতে সচেতনভাবে করা যায় এবং যারা কাফের নয়, তবে উগ্র-বিদাতি বা নিরীহ তাদের সাথে কীভাবে সহাবস্থান করা যায়, এটা দেখানোই আমাদের উদ্দেশ্য। এ জন্যই এই পর্বে শিয়া পরিচয় ও চিন্তা পেশ করলাম।
অল্লহু আলামু বিছ ছওয়াব!
সূত্রঃ
#ইসলামি চিন্তার ইতিহাস, ইমাম আবু জুহরা
#তাওহিদি চিন্তা, ইমাম রামাদান বুতি

#শিয়া-সুন্নি সম্পর্ক, ডঃ মুখতার শানকিতি

(চলবে)

সোর্সঃ ফেইসবুক

Next
Next
Posted in আদর্শ-মতবাদ | Tagged শিয়া-সুন্নি

About the Author

IFTEKHAR JAMIL

Student, Blogger and Online activist

  • Facebook

Related Posts

সুফিবাদ প্রশ্ন:দরবেশ, পীর-আউলিয়ার জীবন মাত্রই রাজনৈতিক→

আল-কোরানের কাঠগড়ায় বিভক্তিবাদ- ১৬→

আল-কোরানের কাঠগড়ায় বিভক্তিবাদ- ১৩→

ফাঁসি, রাষ্ট্রগঠন ও আমাদের দায়িত্ব→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu