Browse: Home / জামায়াতের জনবিচ্ছিন্নতার কারণ অনুসন্ধান ও একটি প্রস্তাবনা

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

জামায়াতের জনবিচ্ছিন্নতার কারণ অনুসন্ধান ও একটি প্রস্তাবনা

Written by মুহসিন আব্দুল্লাহ on 03/02/2014 in জামায়াত ইসলামী | Views | 7 Responses

ইসলামী আন্দোলনের সফলতার জন্য প্রয়োজন মানুষের কাছে যাওয়া , বেশি বেশি জনমুখী হওয়া । যতবেশি মানুষের কাছে যাওয়া যাবে তত লাভ । কিন্তু বাংলাদেশের প্রধান ইসলামী রাজনৈতিক দল জামায়াত এবং তার সহযোগী ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সিস্টেম তার জন্য কতটা উপযোগী ?

প্রথমে যে বিষয়ে কথা বলতে হবে তা হলো – জামায়াত ও শিবির আসলেই জনবিচ্ছিন্ন কিনা ? একেবারে জন ‘বিচ্ছিন্ন’ বলা ঠিক হবে না । জনসম্পৃক্ততা আছে বটে , তবে সেটা ব্যাপকভিত্তিক নয় । একজন জামায়াত নেতা বা কর্মী যদি সারাদিনে ১০ জন মানুষের সাথে যোগাযোগ করেন , তার মধ্যে ৯ জনই থাকেন ভেতরের লোক । ১-২ জন বাইরের লোক । অর্থাৎ নতুন একজনের সাথে যোগাযোগ হলো । হওয়া উচিৎ ছিল কমপক্ষে ৫-৭ জন নতুন মানুষ ।

একটি এলাকায় যদি ১ লাখ মানুষ থাকে , তার ১০% হবে ১০ হাজার । ১০ হাজার কিন্তু খুব নগন্য সংখ্যা না । একটা মিছিলে, একটা সভায় ৫-৭ হাজার মানুষ থাকলেই অনেক দেখায় । ‘আমাদের তো অনেক মানুষ’ ! কিন্তু এর বাইরে যে ৯০ লাখ মানুষ রয়ে গেছে সেটা হয়তো সেই মুহূর্তে নাও মনে আসতে পারে । জামায়াতের জনসমর্থন কত ? ১০% ? একটা মুসলিমপ্রধান দেশে , ৬০ বছর ধরে কাজ করার পর যদি সমর্থন সাকুল্যে ১০% হয় – তাহলে সেটাকে জনবিচ্ছিন্নতা বলা যেতেই পারে ।

এটা স্বাভাবিকভাবেও হতে পারে , হতে পারে দা’য়ীদের কোন সমস্যা ছিলনা, হতে পারে জনগন এক্সেপ্ট করেনি । হতে পারে , কিন্তু সেটা ভেবে বসে থাকার তো সুযোগ নেই । নিজের ভেতরে কোন দুর্বলতা আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে । কারণ থাকতে পারে অনেক । কারণ হিসেবে থাকতে পারে বিরুপ পরিস্থিতির কথা , কারণ হিসেবে থাকতে পারে ইসলামের রাজনৈতিক রূপ সম্পর্কে এই উপমহাদেশের মানুষের অজ্ঞতা বা অন্য কিছু । সেই কারণগুলো আওতার বাইরে । চিন্তার বিষয়, বিদ্যমান কাঠামোর কর্মপন্থায় কি কোন সমস্যা আছে ? থাকলে সেটা কী ?

জামায়াতে ইসলামীর ক্ষেত্রে একজন রুকন এবং ছাত্রশিবিরের ক্ষেত্রে একজন সাথী ও সদস্য মূল দা’য়ী হবার কথা।কিন্তু বাস্তবে কী হয়? সাথী, সদস্য ও রুকনদের সময়ের বেশিরভাগই ব্যয় হয় ‘ম্যানেজমেন্টে’ । হিসাব রক্ষায় ও বৈঠকে । সাথী বৈঠক, কর্মী বৈঠক, সদস্য বৈঠক, দায়িত্বশীল বৈঠক, জরুরী বৈঠক, আলোচনা চক্র , পাঠচক্র, এটা সেটা বৈঠক। রিপোর্ট লেখ, রিপোর্ট সংগ্রহ করো ইত্যাদি । মাস শেষে রিপোর্টে কী দেখা যায় ? দাওয়াতী কাজ ১০ ঘন্টা , সাংগঠনিক কাজ ১০০ ঘন্টা । এই মোট ১১০ ঘন্টা কার সাথে ব্যয় করেছেন ? এই সময়ের নব্বই ভাগেরও বেশি সময় ব্যয় হয়েছে সাংগঠনিক ভাইদের সাথে । অসাংগঠনিক লোকদের সাথে সর্বোচ্চ ৫% সময় ব্যয় হয়েছে ।

ফলে নিজেদের ভেতরেই ঘুরপাক খাচ্ছে সাথী- সদস্য-রুকনদের জীবন । তাঁর সময় হয়না বন্ধুদের সাথে বিকালে কোথাও ঘুরতে যাবার । বৈঠক আছে । তাঁর সময় হয়না – বিকালে গ্রামের চায়ের দোকানে বসে কামলাদের সাথে কথা বলার । বৈঠক আছে । হ্যা , একদিন তিনি কথা বলতে যান , এবং সেদিন তাঁকে গুরুগম্ভীর তত্ত্বীয় কথাবার্তায় ভরা দাওয়াতী কথা বলতে হয় । আলোচনা চক্র, পাঠচক্র, টিসি- টিএস হয় । কারা এসব আলোচনা চক্রের আলোচক ? একটা সাথী আলোচনা চক্রের আলোচক ঐ সাথী ভাইদের এক-দুই বছর আগে মানোন্নয়ন করা সদস্য ভাই । তিনি নিজেও ব্যস্ত । অনেক সময়ই দেখা যায় , আলোচক নিজেও খুব বেশি প্রস্তুত নন । ইসলামী বিপ্লবের পথ বইয়ের আলোচককে যদি প্রশ্ন করা হয় – বলুন তো , ‘কীভাবে ইসলামী বিপ্লব সাধিত হবে ?’ হয়তো তিনি নিজেও ঐ বই থেকে নোট করে মুখস্ত করা কয়েকটি হেডলাইন আউরিয়ে যাবেন । পাঁচ বছর সাথী থাকার পর , ৬০ টি আলোচনা চক্রে অংশগ্রহণ করার পরও একজন সাথী কতটুকু জ্ঞান অর্জন করেন ?

এতে করে কিছু লোক তৈরি হচ্ছে- যারা কিছুটা সংগঠন বোঝেন , কিছুটা কুরআন বুঝেন , কিছুটা হাদীস বোঝেন , কিছুটা ফিকাহ বোঝেন । কিন্তু কোনটাই ভালো বোঝেন না । মাস্টার অব নান । দাওয়াতী কাজ যতটা ফলপ্রসূ হবার কথা ছিল , যতটা বিস্তৃত হবার কথা ছিল কোনটাই হচ্ছে না । হাতে সময় নেই , মাথায় জ্ঞান নেই।দাওয়াতী কাজ আসলে কারা করছে ? প্রান্তিক লেভেলের কর্মীরা । যতই উপরের দিকে আসেন , ততই তাঁরা ব্যস্ত হয়ে পড়েন ম্যানেজমেন্টে । বৈঠকে । রিপোর্টিং এ ।

প্রয়োজন একাডেমিক প্ল্যান

রাসুলের সাঃ যুগে কী হয়েছে ? ঈমান আনার পর , জ্ঞান লাভের পর সাহাবীগন ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে । দাওয়াতের প্রেরণা নিয়ে । মিশন নিয়ে ।একইভাবে লোকদেরকে জ্ঞান দিয়ে ছড়িয়ে দিতে হবে জমিনে । তাদের গলায় শপথের দড়ি, আনুগত্যের দড়ি , রিপোর্টিং এর দড়ি নয় – থাকবে শুধুমাত্র আল্লাহর কাছে জবাবদিহীতার দড়ি ।

একাডেমিক কোর্সের ব্যবস্থা করতে হবে । স্কলারদের মাধ্যমে ক্লাস নিতে হবে । নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী দাওয়াত প্রাপ্ত ব্যক্তি , আগ্রহী ব্যক্তিরা যারা এইসব কোর্সে ভর্তি হবেন , তাদেরকে জ্ঞান দেয়া হবে কেন ইসলাম শ্রেষ্ঠ । কেন ইসলামের বিধিবিধান অনুযায়ী চলতে হবে । কেন মানুষকে দাওয়াত দিতে হবে । কীভাবে দাওয়াত দিতে হবে । কেন ইসলামকে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজন । ফিকাহ সম্পর্কে বেশি জ্ঞানের দরকার নেই সবার । ফিকাহ সম্পর্কে আলাদাভাবে স্পেশালিস্ট তৈরি হবে ।

এভাবে জ্ঞান দিয়ে সবাইকে ছেড়ে দিতে হবে । যাও , মানুষকে আল্লাহর দিকে ডাকো । যাও যেভাবে পারো ইসলামের পক্ষে কাজ করো । যদি কখনো কাজ করতে গিয়ে সমস্যার মুখোমুখী হও, যদি আরো জ্ঞানের প্রয়োজন হয় – দরজা খোলা । ফিরে এসো । আমরা উত্তর দেবার চেষ্টা করবো । আমরা সমাধান দেবার চেষ্টা করবো । কী কাজ করছো- কোন প্রয়োজন নেই আমাদের রিপোর্ট দেবার । আল্লাহর কাছে রিপোর্ট দাও ।

এইসব মানুষ ছড়িয়ে পড়বে বিভিন্ন সেক্টরে , নিজের যোগ্যতায় । তাঁরা ইসলামের জন্য সংগ্রাম না করুক , বিপক্ষে থাকবে না । তাঁরা চেষ্টা করবে ভালো থাকার । সুযোগ পেলেই ইসলামের কথা বলার । এভাবে একদিন দেখা যাবে এই লোকদের মধ্যেই আমলা , শিক্ষক, রাজনীতিক হবে । সবাই জামায়াতে ইসলামী করার দরকার নেই , যেখানেই যাক – তাঁরা ইসলামের অনুশাসন বাস্তবায়নের চেষ্টা করবে । এই লক্ষ্য নিয়েই চলতে হবে একাডেমিক এই শিক্ষা কার্যক্রম ।

এই কাজ জামায়াতে ইসলামীর অংগ সংগঠন হিসেবে করলে এটাও মুখ থুবড়ে পড়বে । সফল হবে না । এটা করার জন্য জামায়াতের ভেতর থাকা স্কলারগণও আসতে পারেন , মুফতি কাজী ইব্রাহীমের মত লোকেরাও আসতে পারেন । তবে এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট স্কলারদের রাজনৈতিক পরিচয় থাকা যাবেনা । তাঁরা ইসলামের শিক্ষা দিবেন । সেই শিক্ষা গ্রহণ করার পর কেউ যদি আওয়ামী লীগেও যোগ দেয় – কোন কথা বলা যাবে না । আশা করতে হবে , একদিন সেও কোন না কোনভাবে ইসলামের খেদমতে কাজ করবে ।

Next
Next
Posted in জামায়াত ইসলামী | Tagged জামায়াত সংস্কার, সংস্কার আন্দোলন

About the Author

মুহসিন আব্দুল্লাহ

Related Posts

জামায়াতের সংস্কারবাদীদের সমস্যা (পর্ব-১)→

জামায়াতবাদের সংকট-৩ঃ সংস্কার প্রসঙ্গ→

অস্তিত্বের সংকটে জামায়াত, সংস্কারপন্থিরাও বিপাকে!→

জামায়াতের গণভিত্তি তৈরীর প্রধান অন্তরায়গুলো→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu