Browse: Home / এ দেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ ও জামায়াতে ইসলামীর সংস্কার প্রসঙ্গ (২য় পর্ব)

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

এ দেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ ও জামায়াতে ইসলামীর সংস্কার প্রসঙ্গ (২য় পর্ব)

Written by মোহাম্মদ মোজাম্মেল হক on 06/02/2014 in জামায়াত | Views

ক্যাডার বেইজড হওয়া সত্বেও পশ্চিমবঙ্গে মার্কসবাদিরা কিভাবে ক্ষমতায় গেলো? প্রায় ৩৪ বছর তারাতো ক্ষমতায় ছিলো?

মার্কসবাদ এবং ইসলাম কিন্তু এক কথা না। ইসলাম কায়েম করার চেয়ে মার্কসবাদ কায়েম করা অনেক সহজ। কারণ মার্কসবাদে ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করার মতো কোনো ব্যাপার নাই। মার্কসবাদীরা বলে যে, এটা একটা সাইন্স। যুগোপযোগিতাই হলো মার্কসবাদ।

বদরুদ্দীন উমররা তো বলেন যে, মার্কসবাদ কখনো ফেইলিউর হবে না। কারণ রাশিয়াতে কমিউনিজম আসেই নাই, কী ফেইল করবে? ওরা বলে যে, রাশিয়াতে তো মার্কসের ভুল ব্যাখ্যা হয়েছে। মার্কসবাদের যে সাম্যবাদী পর্যায়- সর্বহারার একনায়কতন্ত্রের শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে, সেটাকেও এখন তারা শেষ বলছে না। এরপরেও আবার বিবর্তন হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তির নব নব উন্নতিতেনতুন নতুন সিচুয়েশন ফেস করবে মার্কসবাদ। আমরা যেটা দেখেছি, সেটা মার্কসবাদের একটা সাময়িকরূপ। এটা হলো মার্কসবাদের একটা ব্যাখ্যা।

দ্বিতীয় কথা হলো, মার্কসবাদ তো মানব রচিত মতবাদ। এটাকে আপনি ভাঙতে পারেন যে কোনো সময়। কিন্তু ইসলাম তো ওই রকম না। ইসলামকে তো ভাঙতে পারবেন না।

প্রশ্নটা ছিল, ক্যাডার পার্টি হলে পপুলার হতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গে সেটা কিভাবে সম্ভব হলো?

পশ্চিমবঙ্গে যখন যেটা দরকার, তারা সেটা করেছে। পশ্চিমবঙ্গে তো তারা আদি মার্কসবাদ কায়েম করে নাইকখনো। ওরা সেটা দাবিও করে নাই। ওরা বলে যে, একটা পুঁজিবাদী সমাজে যদ্দুর পারা যায় আমরা গরিব মানুষের কল্যাণ করার চেষ্টা করছি। ওরা এটাকে মার্কসবাদী রাষ্ট্র বলে না তো। তারা সর্বক্ষেত্রে আপস করেছে এবং সেটা তারা বলে-কয়েই করেছে। ওরা বলেছে যে, ভারতীয় পুঁজিবাদী ব্যবস্থায় সারা ভারতের ক্ষমতা দখল না করে একটা অঞ্চলে মার্কসবাদ কায়েম করা সম্ভব নয়।তার মানে তাদেরকে ভারতের, পুঁজিবাদী রাষ্ট্রের সংবিধান মেনে চলতে হয়েছে। ভারতীয় পুঁজিবাদী আর্মির ছত্রছায়ায় কাজ করতে হয়েছে। ভারতের কেন্দ্রীয় শাসন জারি হওয়ার ঝুঁকি রেখেই কাজকরতে হয়েছে।

তারা কি পরিমাণ আপস করেছে সেটি দেখেন। সিপিএম-এর আমলে ভারতের অন্য যে কোনো অঞ্চল থেকে শিল্প-কারখানাগড়ার জন্য ভারতীয় পুঁজিপতিরা পশ্চিমবঙ্গকে আগে বেছে নিতো। কারণ ট্রেড ইউনিয়ন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে শ্রমিকরা কারখানা কন্ট্রোল করতে পারে না। ফলে তাদের কথিত মার্কসবাদ পুঁজিবাদকেই সহায়তা করেছে এক অর্থে। এমনকি সিপিএম-এর নেতারা স্বাধীনভাবে আমেরিকায় গিয়ে বাণিজ্যিক সফর করে পুঁজি আনার চেষ্টা করেছে।

দেশের আয় বাড়ানোর জন্য তারা এটা করেছে। সোজা কথায়, তারা অ্যাডাপ্ট করেছে।

ওরাতো সেখানে কমিউনিজম কায়েমের কথা বলেনি। নাকি বলেছে?

তাহলে জামায়াতে ইসলামী যদি ক্যাডার সিস্টেম বহাল রেখে অ্যাডাপ্ট করার দিকে অগ্রসর হয়…

না,পারবে না। কারণ অযোগ্য ‘রোকন’রা সব সময় যোগ্যদের উপর কর্তৃত্ব করবে। তাহলে যোগ্য লোকেরা সেখানে কেন কাজ করবে?

তো এখন জামায়াতের একাংশ যদি জামায়াতকেরেখেই কিছু একটা করে…

জামায়াতের উচিত ছিল ১৯৭১ সালের লিগ্যাসিকে চাপা দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর নামে একটা আন্ডারগ্রাউন্ডপার্টি করা। অথবা সেমি-আন্ডারগ্রাউন্ড পার্টি করা, যেটা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট হিসেবে থাকবে। বাহ্যিকভাবে উচিত ছিল একটা mass party করা। যেখানে ইসলামবিদ্বেষী নয় এমন যেকেউ স্পেস ও প্রপার এপ্রিসিয়েশান পেতে পারে। যেমন, যখন ভারতে বিজেপি আরএসএস করে, হিন্দু মহাসভা করে দেখেছে যে, ইন্ডিয়ান হিন্দুদের কাছে রাষ্ট্রক্ষমতা দখল করার মতো জনপ্রিয়তা অর্জন করা যাচ্ছে না,  তখন তারা বিজেপি নামে আধা-সেক্যুলার পার্টি করেছে। যার ফলে তারা ৫/৭ বছরের মধ্যে ক্ষমতায় চলে গেছে।

জামায়াতে ইসলামী যদি ইসলামী ছাত্রশিবিরকে তাদের পার্ট না রাখতো, তারা কোনো ধরনের ভায়োলেন্সে আসতো না। তারা শুধু লোক রিক্রুট করে ওই পার্টিতে দিতো। সমস্ত জেলা কমিটিগুলো ওদের নিয়ন্ত্রণেথাকতো। সমস্ত কেন্দ্রীয় নেতারা ওদের নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু কেউ এটাকে সাম্প্রদায়িক দল বলতে পারতো না। কেউ এটাকে ১৯৭১ সালের দল বলতে পারতো না। বিজেপি তো তাই করেছে। বিজেপি’র সব key পোস্টগুলো আরএসএস’এর দখলে না? তাহলে এই কন্ট্রাডিকশনটা হতো না।

কিন্তু উনারা এটা অতীতেও করেন নাই, নিষিদ্ধ হওয়ার পরে বাধ্যগত পরিস্থিতি ব্যতিরেকে বর্তমান বা ভব্যিতেও করবেন না। জামায়াতে ইসলামীর নেতাদের এসব শোনারও ধৈর্য নাই। উনারা মনে করেন যে, ইসলামের মনোপলী উনাদের হাতে। আসল কথা হচ্ছে এটা একটা vested স্বার্থ। উনারা ব্যবসা-বাণিজ্যনিয়ে ব্যস্ত আছেন। উনারা মনে করছেন যে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, এমন কোনো কথা নাই। তাদের দায়িত্ব হলো ইসলামের কথা বলে যাওয়া, প্রতিষ্ঠা করাটা আল্লাহর দায়িত্ব।

জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের ব্যাপারে বলতে পারবো না। তবে মধ্যম পর্যায়ের অনেক নেতাসহ অনেক লোকজন আছে যারা একটা কিছু করার জন্য দৃশ্যত খুব সিরিয়াস। বর্তমান সংকটটা একটুখানি কেটে উঠলে বোধহয় একটাআউটবার্স্ট হবে। ইতোমধ্যেই জায়গায় জায়গায় বিভিন্নভাবে কিছু কিছু গ্রুপ বা পকেট সৃষ্টিহয়েছে।

আমি সবার আগ্রহ ও চেতনার প্রতি সিম্প্যাথি রেখেই বলছি, যদি কিছু করতেই হয়, তাহলে জামায়াতের সংস্কারের চেয়ে নতুন নাম দিয়ে করার চেয়ে কিছু করাটা সহজতর ও ফলপ্রশূ হবে। বাম ঘরানার অভিজ্ঞতাকে সামনে রাখলে দেখা যায় যে, এতকিছুর পরও কমিউনিজমের পতাকাকে কিছু লোক ছাড়ছেনা, ছাড়বে না। কমিউনিজমকে এখনো মুজাহিদুল ইসলাম সেলিমরা কেন ধরে রেখেছে? যদিও তারা জানে যে, বাংলাদেশে কোনো দিন কমিউনিজম হবে না। এর পেছনে দুইটা কারণ।

একটা হলো, তারা ঐতিহ্যের ধারক হয়ে গেছে। মিডিয়াও তাদেরকে এক ধরনের সহযোগিতা করে টিকিয়ে রেখেছে, টকশোতে দাওয়াত করে, বামপন্থীদের তো কথা বলা সহজ। একটা আন্তর্জাতিক যোগাযোগও দূরতম ভাবে হয়তোবা আছে। এখনো WARSAWভুক্ত দেশগুলাতে কমিউনিস্ট পার্টিগুলো ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে আসছে। এমনটা ভারতে আছে। সোশ্যালিস্টদের মধ্যেও কমিউনিস্টদের প্রতি এক ধরনের দূর্বলতা কাজ করে, যেমন আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে কমিউনিস্টদের প্রতি এক ধরনের ন্যাচারাল দূর্বলতা আছে, তাই না? যদিও তারা কোনোদিন কমিউনিজম করবে না। কিন্তু তারা মনে করে যে, তারা থাকলে আমাদের সাংস্কৃতিক ফ্রন্ট জমজমাট থাকলো। এছাড়া কিছু সম্পত্তি আছে তাদের। সম্পত্তি নিয়ে মারপিট হয়েছে না সিপিবির সাথে, ওদের সাথে? এ কারণেই কিছুদিনপর পর বাসদ ভাঙছে।

আমি খারাপ অর্থে বলছি না, বামপন্থী দলগুলোর উদাহরণ দিলাম এজন্য যে, বামপন্থীরা যেখানে আছে সেখানে থাকলে কিছু সুবিধা ভোগ করে। জামায়াতে ইসলামীর এরচেয়ে বহু গুন বেশি সম্পত্তি আছে। বাংলাদেশে জামায়াত নিষিদ্ধ হয়ে গেলেও বিদেশে জামায়াতের প্রচুর লোক থাকবে। সারা পৃথিবীতে। তারা আরো বেশি কমিটেড। তাদেরকে বোঝানো সম্ভব হবে না। সুতরাং এর সুযোগ নিয়েএখানে কিছু ঝান্ডাধারী থাকবে। কারণ তাদের সম্পত্তি আছে অনেক। এই সংগঠনের নেতা হিসেবে সৌদী আরব গেলে সেখানে এক মাস বিনা পয়সায় থাকতে পারছে, খেতে পারছে, কিছু দিরহাম পেয়েযাচ্ছে …

আমার কাছে মনে হয়েছে, নিবাসী বাংলাদেশীজামায়াত নেতা-কর্মীদের চেয়েও অনিবাসী বাংলাদেশী জামায়াত নেতা-কর্মীরা অনেক বেশি কমিটেড….

এটা এ কারণে যে, তারা নিরাপদ। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এ রকম। বলা হয় যে,মনের দিক থেকে ইসরাইলে বসবাসকারী ইহুদীদের চেয়ে নন-ইসরাইলী ইহুদীরা আরো বেশি সিরিয়াস। তাই জামায়াতে ইসলামীর সব কিছু একেবারে অ্যাবুলিশ করে ফেলা বাস্তবে সম্ভব নয়। জামায়াত সদস্যদের মধ্যে একটা মানসিক ঐক্য তো গড়ে উঠছে। দশ জন একত্রিত হয়ে একটা বাড়ি করে ফেলেছে, দশ জন একত্রিত হয়ে একটা ফ্যাক্টরি করে ফেলছে,  দশ জন একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান করেফেলেছ। জামায়াত-বিশ্বাস অনেক জামায়াত নেতা-কর্মীদের মধ্যে বলা যায় এক ধরনের ঈমানের মতো হয়ে গেছে। শুনতে খারাপ লাগলেও এটি সত্য। এর ফল হলো, যে যাই বলুক, দরকার হলে আমি মরে যাবো, তারপরও জামায়াতে ইসলামী ছাড়বো না।

দেখুন, রাজনৈতিক ভুল হতেই পারে। কিন্তু কত গোয়ার হলে জামায়াতে ইসলামী তার চরম রাজনৈতিক বিপর্যয় সত্ত্বেও গত ৪২ বছরে এটি পরিষ্কারভাবে স্বীকার করতে রাজি হয়নি যে,  ১৯৭১ সালে তাদেরসিদ্ধান্ত ভুল ছিল।

শুনেছি, গোলাম আযম সাহেব নাগরিকত্ব পাওয়ার পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে যে বক্তৃতা দিয়েছেন, সেখানে নাকি তিনি এ ব্যাপারে….

জামায়াতে ইসলামী একটা বুকলেট লিখে, একটা সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এটি বললে কি গোনাহ হতো নাকি? শুনেছি, কোনো এক রোকন সম্মেলনে একজন শীর্ষনেতা এমনও বলেছেন যে, ১৯৭১ সাল আমাদের জন্য বিপদ না, আমাদের জন্য কোনো সমস্যা না। বরঞ্চ, যারা ৭১ সালকে জামায়াতের সমস্যা হিসেবে মনে করছে, তারাই আমাদের জন্য বড় বিপদ…!

যাহোক,আমার মতে আপনারা নতুন করে চিন্তাভাবনা করুন। একেবারে ফ্রেশভাবে। যারা আসার আসবে।

একেবারে ফ্রেশ সংগঠন দাঁড় করানোর সম্ভাবনা কতটুকু? জামায়াত কি তাদেরকে বিভিন্নভাবে oppose করা বা গিলোটিন করার চেষ্টা করবে না?

তাতো করবেই। সিপিএম যে ধরনের চরম নির্যাতন নকশালপন্থীদের উপর করেছে, অন্য কেউ হলে ততটুকু হয়তোবা হতো না। ডিভোর্সি হাজব্যান্ড-ওয়াইফ পরষ্পরের সবচেয়ে বেশি শত্রু। তাই না?

নকশালপন্থীদের শেষ পর্যন্ত সাকসেসটা কি?

না, সাকসেস নাই। বিশ্ব প্রেক্ষাপটই তো পরিবর্তন হয়ে গেছে। আর সমাজতান্ত্রিক বিপ্লব যে সময়েযে প্রেক্ষাপটে যেসব দেশে হয়েছে, ওই প্রেক্ষাপটই পাল্টে গেছে। পুঁজিবাদীরা ওয়েলফেয়ার মডেল সামনে এনে কৌশলে কমিউনিজম ঠেকিয়ে দিয়েছে। সর্বহারাই তো থাকছে না, সর্বহারার বিপ্লব কি জন্য হবে?

ইউরোপ কি করেছে? মার্কস তো আশা করেছে যে সমাজতান্ত্রিক বিপ্লব হবে উন্নত শিল্পায়িত সমাজে, যেখানে have nots সৃষ্টি হবে। এখন have nots’ই নাই, পুঁজিবাদীরা new economy চালু করে শ্রমিকদের ফ্যান,ফ্রিজ, গাড়ি, চিকিৎসাসহ সব নাগরিক সুবিধা প্রায় নিশ্চিত করেছে। তারপরও মানুষ কেন বিপ্লব করবে? বাক স্বাধীনতা? সেটাও তারা অন্তত আমাদের বা অন্য যে কারো থেকে বেশি দিয়েছে। বড়জোরএটা হবে যে, এখন ৫০০ টাকা গ্র্যাচুয়িটি আছে, এটা ১০০০ টাকায় উন্নীত করার নিয়মতান্ত্রিক আন্দোলন করা,  মাঝে মধ্যে ২/৩ দিন স্ট্রাইক করা। দরকার হলে মালিককে একটা পিটুনি দিলেও মেরে ফেলবে না। মেরে ফেললে গ্র্যাচুয়িটি বাড়াবে কে?

কমিউনিজম হলো একটা অস্বাভাবিক ব্যবস্থা, পুঁজিবাদ হলো একটা স্বাভাবিক ব্যবস্থা। সে জন্যই পুঁজিবাদ টিকে আছে। তাই কমিউনিজম সময়ে এসেছিলো, সময়ই তাকে রাষ্ট্র-চ্যূত করেছে। অথচ, পুঁজিবাদ কল্যাণ রাষ্ট্রে বিবর্তিত হয়ে টিকে আছে।

যেটা বলছিলাম, নতুন দলের সম্ভাবনা তাহলে কতটুকু?

নতুন দলের সম্ভাবনা বলতে যদি ক্ষমতা দখল করা হয়, তাহলে নিকট ভব্যিতে এটা হবে না, দেরি হবে।বাংলাদেশে বিএনপি-আওয়ামীলীগের বাইরে কেউ পারছে না কেন? তারমানে আমাদের দেশের লোকজন রাজনৈতিকতার দিক থেকেও আদতে পীরবাদী। আমাদের রাজনৈতিক নেতাদেরকে পীর মর্যাদায় অনুসারীরা মনে করে। এই অর্থে এক একটি দল যেন ধর্ম হয়ে গেছে তো। যারা আওয়ামীলীগ করে তারা মনে করে,ধর্ম চেঞ্জ করার মতো আওয়ামীলীগ চেঞ্জ করাটা অসম্ভব। আওয়ামীলীগ বিরোধিতাও এক ধরনের ধর্ম হয়ে গেছে। এইসব বাস্তবতার মধ্যেই কাজ করতে হবে।

আমার ধারণা, বিএনপির লোকজন ভালো প্লাটফরম পেলে সুইচ করবে। বিএনপির যে অবস্থা, নড়তে-চড়তে পারছে না…

নতুন দল হলে বিএনপির লোক পাওয়া যাবে, কিন্তু জামায়াতের লোক কম পাওয়া যাবে। অবশ্য সাধারণ মানুষ এক পর্যায়ে আসবে। রাজনীতি তো একদিনের জন্য নয়। পাঁচ বছর পরেই ক্ষমতায় যেতে হবে, এ রকম তো না। রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়, তাহলে…

আরেকটা ব্যাপার হলো, ইসলামকে আদর্শিকভাবে আন্ডারস্ট্যান্ড করার বিষয়গুলোর মধ্যে যে বেসিক প্রবলেমগুলো, মাদ্রাসা সিস্টেমের মধ্যেও, তাবলিগ জামায়াতের মধ্যে তো অবশ্যই, এমনকি জামায়াতে ইসলামীর মধ্যেও… । ইসলামকে রি-ইন্টারপ্রেট করার যে বিষয়টা, কনসেপ্চুয়াল অ্যাম্বিগুইটির যে বিষয়গুলো…

আমিমনে করি, নতুন রাজনৈতিক দলের ওইসব জটিলতায় যাওয়ার কোনো দরকার নাই। এগুলোর কোনোদিনই চূড়ান্ত নিষ্পত্তি হবে না। ইসলামের আবির্ভাবের পর থেকে এসব ফিলসফিক্যাল প্রশ্নের পেছনে বিতর্ক শুরু হয়েছে। কোনোদিন এগুলোর মিমাংসা হয়নি, কোনোদিন হবেও না। এগুলো দার্শনিক বিতর্ক হিসেবে থাকুক। এগুলোকে সাংগঠনিক বিতর্ক হিসেবে আনার দরকার নাই।

তাহলে আমরা যদি বলি, নতুন ধারার রাজনীতি, তারা তো তাহলে তেমন কোনো আদর্শ নিয়ে কাজ করবে না। তারা শুধু জনকল্যাণের জন্য কাজ করবে।

রাজনৈতিক মতাদর্শগত বিতর্কের কোনোদিন শেষ হবে না। রাষ্ট্রের প্রয়োজন আছে কিনা, এটা নিয়েও তো বিতর্ক আছে। রাজনীতি, সংগঠনের প্রয়োজন আছে কিনা। পৃথিবীতে এই আন্দোলনও তো আছে, আদিম অবস্থায় ফিরে যাও এবং সেখানেই শান্তি। আছে না? রুশো- এরাও তো বলেছেন, এসব তো যন্ত্র। রাষ্ট্র, সমাজ, আইন, পরিবার, বিবাহপ্রথা- এগুলো মানুষকে দাসত্বে আবদ্ধ করে ফেলে। মানুষজন্মগতভাবেই কেবল স্বাধীন, পরেই সে পরাধীন। এসব বিতর্ক তো কোনো দিন শেষ হবে না। এইসব ফিলসফিক্যাল বিতর্ক নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই। দরকার কি? ওগুলো ফিলসফির কাজ।

সমস্যা হলো, যারা এ ধরনের কিছু করার জন্য মিনিমাম কম্পিট্যান্ট, তারা তাদের কমফোর্ট জোনের বাইরে আসতে তো রাজি নয় ….

কোনোদিনও মতাদর্শিক আন্দোলনে, টোটালেটারিয়ান আন্দোলনে কখনো কোনো বেশি মেধার জন্ম হয় না। রুশ বিপ্লবের পরে আর একজনও ম্যাক্সিম গোর্কি আসেনি, একজন টলস্টয় আসেনি। ওয়েস্টবেঙ্গলেও নামকরা, খ্যাতিমান কবি-সাহিত্যিক, এক সময় যারা বামপন্থী আন্দোলনে যুক্ত ছিল, সিপিএম-এর২০ বছরের শাসনামলে তাদের ৯০ শতাংশ সিপিএম ছেড়ে দিয়েছে।

তারমানে তত্ত্বগতভাবে টোটালেটারিয়ানিজম এবং ক্রিয়েটিভিটেনিজম- দুইটা কন্ট্রাডিকটরি?

সিপিএম সারাজীবনে একটা আনন্দবাজার পত্রিকা বের করতে পারেনি, এতো বছর ক্ষমতায় থাকা সত্বেও। চট্টগ্রামে যখন কর্ণফুলি বের হয়, আল-মাহমুদ সাহেবের সভাপতিত্বে আমিও সেই মিটিংয়ে ছিলাম। সেখানে আমি বলেছিলাম যে, আপনারা কোনো অবস্থাতেই আরেকটা সংগ্রাম হতে দিয়েন না। কিন্তু এটা সংগ্রামের চেয়েও খারাপ হয়েছে। নয়াদিগন্ত এখন আমরা রাখি আরকি। নয়াদিগন্তে কিছু পড়ারআছে? আমরা দলীয় কারণে রাখি।

আমার কথা হচ্ছে, যদি ইন্টেলেকচুয়াল মুভমেন্ট করতে চান, সেটি হতে পারে। কিন্তু রাজনীতি করতে হলে প্র্যাগম্যাটিক হতে হবে। রাজনীতি আর রাজনৈতিক সংগঠন করতে হলে ওইসব মিথ-এ যাওয়ার দরকার কি? একটা কল্যাণমূলক রাষ্ট্রই তো লক্ষ্য …

Conceptual যেসব ambiguity আছে, ওইগুলোকে eradicate না করে প্র্যাকটিকাল ফিল্ডে কিছু করতে গেলে, একটা পর্যায়ে, ৫/১০বছর পরে, থিওরিতে যে প্রবলেমগুলো আছে…

ইসলামী রাষ্ট্র করতে গেলে এই সমস্যাটা হবে।

যেমন, আমি খুব প্র্যাকটিকাল একটা উদাহরণ বলি। যদি মনে করা হয়, ইসলামী শরিয়াহর রেফারেন্সগুলো require করে মেয়েদের মুখ ঢাকতে হবে। তাহলে বর্তমানে যে ধরনের একটা হেজেমনি আছে, প্রবলেম হচ্ছে- সেটা হবে। আর যদি থিওরিটিক্যালি এটাকে সলভ করা যায় যে, এটা required না, অপশন আছে। এখন সলভ করা বলতে আমি মনে করি না যে, সহস্রাব্ধ প্রাচীন এ বিষয়গুলো একদম settle for ever হয়ে যাবে। কিন্তু একটা ডমিন্যান্ট আইডিয়া হিসেবে মডারেট চিন্তাগুলো যদি থিউরিটিক্যালি enrich করা যায়…

মুখ ঢাকার দরকার আছে কি নাই- এই বিষয়টার রাষ্ট্রের সম্পর্ক কী? এটা একটা সোশ্যাল ব্যাপার। সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্র ও পরিধি আলাদা।

কিন্তু সমস্যার সমাধান না হলেও, বাস্তবে যারা পলিটিক্যাল মুভমেন্ট পরিচালনা করবে, তাদের পক্ষে কিন্তু এক ধরনের ফিলসফিক্যাল সাপোর্ট লাগবেই।

আমি একটা কথা বলি, ইসলামী রাষ্ট্র হলেও, ইসলামী বিপ্লব করে রাষ্ট্র গঠিত হলেও জোর করেই টিকে থাকতে হবে, যদি সনাতনী ধারায় এক রকমের ইসলামী রাষ্ট্রের কথা বিবেচনা করা হয়। কমিউনিজমওএকইভাবে জোর করে টিকে ছিল বা আছে। সেক্ষেত্রে সেটি হবে এক ধরনের পুলিশি রাষ্ট্র যা কাম্য নয়। তাই বাস্তববাদী হয়ে যতটুকু সম্ভব জনগণের ইচ্ছার কাছাকাছি থাকার চেষ্টা করতে হবে।

Next
Next
Posted in জামায়াত | Tagged ইসলামী রাজনীতি, জামায়াতে ইসলামী

About the Author

মোহাম্মদ মোজাম্মেল হক

Related Posts

রাজনীতি সংক্রান্ত ইসলামী ধারনার একটি ঐতিহাসিক পর্যালোচনা→

সাম্রাজ্যবাদীদের ফাঁদে ইসলামপন্থী রাজনীতি!→

গোলাম আযমঃ ভুল পথে হাঁটা সঠিক মঞ্জিলের একযাত্রী→

রাসূলুল্লাহ (স) এর জীবনী ব্যাখার ক্ষেত্রে একমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu