Browse: Home / ইসলামপন্থীদের ঐক্যঃ বাঁধা হলো দেওবন্দী, সালাফি ও জামা’আতি মানসিকতা

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ইসলামপন্থীদের ঐক্যঃ বাঁধা হলো দেওবন্দী, সালাফি ও জামা’আতি মানসিকতা

Written by ডক্টর আবদুস সালাম আজাদী on 05/04/2015 in বাংলাদেশে রাজনৈতিক ইসলাম | Views | 3 Responses

বাংলাদেশের ইসলাম ও স্বাধীনতার জন্য এখন দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই একমাত্র শক্তি হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে। কিন্তু এই শক্তির অনৈক্যের জন্য কয়েকটি মোর্চা আজ দ্রুততার সাথে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সবচেয়ে মারাত্মক মোর্চাটা হলো far left তথা নাস্তিক বাম। জড়ো হয়েছে স্বাধীন সার্বভৌম বিরোধী ভারতপন্থী মোর্চা। সংঘবদ্ধ হয়েছে ইসলাম বিরোধী কিছু অন্য ধর্মাবলম্বি কিংবা ইসলামপন্থীদের কিছু ভ্রান্ত দল।

দেওবন্দী মানসিকতা

যারা আজ মুলধারার ইসলামপন্থী তাদের মধ্যে একদল হলো দেওবন্দের মুখপাত্র বা তাদের অনুসারী। এরা জনগনের খুব কাছা কাছি, এবং সার্বিক ভাবে ইসলামের ব্যাপারে তারাই বড় বড় সিদ্ধান্ত গ্রহনে ভূমিকা রাখে। সত্যি বলতে কি, সরকারও এদেরকেই অগ্রাধিকার দিয়ে থাকে। এদের অনেক কিছু সুন্দর, কিন্তু নিজদেরকে ইসলামের এমন Sole agent (একমাত্র সেবক) মনে করেন তারা যে, তাদের বা আকাবিরের মতের বাইরে কোন মত কে ইসলাম সম্মত মনে করেনা। অন্যদের আলিমতো মনে করেই না, তাদের থেকে ইসলাম সম্পর্কে কোন কিছু এলেই তার বিরোধিতা যেন শরিয়াতের একমাত্র কাজ মনে করা হয়।

সালাফি মানসিকতা

দেওবন্দী মাসলাকের সম্পূর্ণ বিপরীতে সালাফি চিন্তা ধারা। শিরক ও বিদআত মুক্ত ইসলাম মেনে চলতে তাদের মত আর কোন মুসলিম দলকে আমি প্যারালাল হিসেবে চিন্তা করতে পারিনা। কিন্তু তাদের মানসিকতা হলো তাদের বাইরে যারাই মাযহাব মেনে চলে, কিংবা দেওবন্দের আক্বীদায় বিশ্বাস করে, অথবা তাসাউফ মেনে চলে, অথবা ইসলামি আন্দোলন করে তারা যেন ইসলামের গন্ডির বাইরে। এদের আতিশুদ্ধ আমল তাদের কে এমন ভাবে গর্বিত বানিয়ে দিয়েছে যে, অন্য মুসলমানদের কোন আমল ই আর যেন ইসলামি নেই। ফলে অন্যদের সাথে মিশতে পারার যোগ্যতাই এরা যেন হারিয়ে ফেলেছে।

জামা’আতি মানসিকতা

জামাআতে ইসলামি হাল জামানার ইসলামের রাজনৈতিক শক্তির উত্থানের গর্বিত অংশিদার। এর আগে মুসলিম লীগ, নেযামে ইসলাম ইত্যাদী দল ইসলামী রাজনীতিতে সফলকাম হলেও এরা (জামাআতে) মনে করে ইসলামের সামগ্রিকতাকে তারা সার্থকতার সাথে দেশের কাছে পরিচিত করতে পেরেছে। ইসলামি ব্যংক এবং বিশাল ইসলামি সাহিত্যের ভান্ডার এদের হাতে বিকশিত হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে সার্থক ভাবেই দ্বীনি চেতনায় ফিরিয়ে আনতে পেরেছে। আলিম সমাজকে ইসলামি রাজনীতিতে শামিল করতে পেরেছে। মসজিদে মাদ্রাসায়, ঘরের দহলিজে এমনকি কোন একটা ফাঁকা যায়গা পেলেই এরা বসে যায় দ্বীন শেখার অভীপ্সা নিয়ে। দ্বীনী ইলমকে মানুষের দোরগড়ায় এমন ভাবে এনে দিয়েছে দল টি যে, আজ বাংলাদেশের সচেতন প্রতিটি নাগরিক তাদের কে ইসলামের রক্ষাকারি বড় শক্তি হিসাবে মেনে নিয়েছে। ইসলামের শত্রুরা তো এই দলকেই একমাত্র ইসলাম রক্ষাকারী দল হিসেবে মেনে নিয়ে তাকেই তাদের শত্রুতার টার্গেট বানিয়ে নিয়েছে। এমন কি ইসলাম বিরোধিদের বিরুদ্ধে যে কেও হুঙ্কার দিক, মানুষ তাকে জামাআতী বা জামাআতের এজেন্ট মনে করে।

এ দলটির সবচেয়ে বড় সমস্যা হলো delusion। তারা মনে করে এই দলটিই একমাত্র ইসলামি আন্দোলন, আর যারা আছে তারা সব ইসলামের দৃষ্টিতে অপূর্ণাংগ। এই ধারণা কে সবচেয়ে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন বাংলাদেশের ইসলামি রাজনীতির নামকরা সিপাহসালার অধ্যাপক গোলাম আযম (র)। তিনি জামাআতের কাজকে একমাত্র ইকামাতে দ্বীনের কাজ মনে করে অন্য সবার কাজগুলোকে খিদমাতে দ্বীনের পর্যায় গন্য করেছেন। ইক্বামতে দ্বীন বইটা নিয়ে আমার দ্বিমত সেই আশির দশক থেকেই। ১৯৮৬ সালে মরহুম গোলাম আযম সাহেবকে যেদিন প্রথম পেয়ে ছিলাম, এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। কিসের ভিত্তিতে তিনি ইক্বামতে দ্বীন ও খিদমাতে দ্বীন পরিভাষা তৈরি করলেন?

মূলত সবাই ইক্বামাতে দ্বীনের কাজ করে। হয়ত কেও বড় আংগিকে, কেও ছোট আংগিকে। যারা নেতৃত্ব দেন সবাইকে এক করে ফেলেন, ফলে গড়ে ওঠে বিশাল উম্মাহ, মুসলিম মিল্লাহ। সালাহুদ্দিন আইউবি, মুহাম্মাদ আল ফাতিহ, মাহদী তাওমার্ত, আহমাদ বিন ইরফান সবাই ছিলো এই সংস্কৃতির বাহক। মুসলিমদের আলাদা করে লাভ নেই, এক করতে পারাটাই বড় কল্যানের, বড় যোগ্যতার। আমি নিশ্চিত গোলাম আযম (র) ছিলেন মুসলিম ঐক্যের পুরোধা, কিন্তু ব্যর্থতার কেন্দ্র চিহ্নিত করা আমাদেরও দ্বায়িত্ব। এই বইটা যতদিন জামাআতের পাঠ্য সূচিতে থাকবে ততদিন জামাআত অন্যদেরকে সমকাতারে ভাবতেই পারবেনা।

জামাআত ইসলামীর অনেকে বলে থাকেন জামাআতে ইসলামী অন্যকোন ইসলামী দল বা অন্দোলনকে সঠিক ইসলামী আন্দোলন মনে করে না এই কথাটা সঠিক নয়। আর অধ্যাপক গোলাম আযম খেদমতে দ্বীন বলতে শুধু তাবলীগ জামাআতকেই বুঝিয়েছেন। তাদের জন্য বলা আবশ্যক আমি উনার সোহবতে থাকা মানুষ। অনেক কথার সাথে দ্বিমত করেছি উনার সাথে, তিনি হাসি মুখে মেনেও নিয়েছেন। উনি তাবলীগ কে ইসলামি আন্দোলন মনে করতেন না। অথচ মাওলানা মাওদূদী তাবলীগ কে ‘এক আযীমুশ্বান ইসলামী তাহরিক’ শীরোনামে এক আর্টিকেল লিখেছেন, তা দেখানোর পর অধ্যাপক সাহেব বলেছিলেন, আসলে আমি প্রবন্ধ টা পড়িনি।

ঐক্যের প্রক্রিয়া

উল্লিখিত তিনটি দলের মানসিকতাই আমাদের ইসলামি শক্তির ঐক্যের অন্তরায়। ঐক্যের বাপারে সব বাঁধা দূর করতেই হবে। আমি হলাম ই্বকামতে দ্বীন ও ইসলামী আন্দোলনের উপর একজন গবেষনা করা মানুষ,রিয়াদ বিশ্ববিদ্যালয়, মদীনা বিশ্ববিদ্যালয় সহ ৫ টা জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমার হয়েছে।। আবুল হাসান নাদাওয়ি, গোলাম আযম, মাওলানা আব্দুর রহীম, ইউসুফ ক্বারাদাওয়ী, রাশেদ গানুশিদের পাশে যেয়ে যতটুকু জ্ঞান পেয়েছি তার আলোকেই এই কথাগুলো  বললাম।

দেওবন্দীরা তাদের মসজিদ মাদ্রাসা কিংবা দাওয়াতের ময়দানে সবাইকে এক করতে পেরেছিলো একসময়। সহীহ আক্বীদার একমাত্র ধারক হয়েও ইবনে তাইমিয়্যাহ ফাসিক নেতার অধীনে থেকে জিহাদও করতেন প্রতিনিয়ত। মাওদূদী (র) সাহেব তো বলেই দিয়েছেন তাদের জামাআত ‘আলজামাআত’ নয়। পাকিস্থানের কাযী হুসাইন আহমাদ বলেছেন, তুমি যদি নামাজি হও, ইসলাম এর সঠিক জ্ঞান রাখো, এবং ইসলাম কে বিজয়ী শক্তি হিসাবে দেখতে চাও ও তার জন্য কাজ করতে চাও, তাহলে তুমি একজন জামাআতের রুকন। পাকিস্তানে ঐক্যের প্রক্রিয়ায় মাওলানা মওদুদীর ৩টা বই নিয়ে অভিযোগ আসে : রাসায়েল মাসায়েল, খেলাফাত মুলুকিয়াত, ইসলামি রেনেসাঁ। এই বই গুলো ভুল বলা যাবে না, কিন্তু কিছু বিতর্কিত বিষয় ছিল, উনারা তার কারনে বাদ দিতে বলেছিলেন। কাযি হুসাইন তা মেনে নেন, কারন এই সব বই কুরআন বা হাদীস নয়, আর এগুলো সিলেবাসে না রাখলেও মানুষ পড়তে পারবে। তার চিন্তা ভালো ই ছিলো।

এখন এই দেশের ইসলাম পন্থীদের এক হতেই হবে। এবং এই ইগো গুলো বাদ দিতে হবে। আর এই মানসিকতাগুলো ঠিক করতেই হবে। যারাই এই কাজে এগিয়ে আসেবন, আল্লাহর বন্ধুত্বে তারাই এগিয়ে এলো।

[লেখাটি সম্পাদক কর্তৃক সম্পাদিত]

প্রাসঙ্গিক পোষ্টঃ ই্কামতে দ্বীন বনাম খেদমতে দ্বীনের বিভাজন যে কারনে গোমরাহী!

Next
Next
Posted in বাংলাদেশে রাজনৈতিক ইসলাম | Tagged জামায়াত, তাবলীগ জামায়াত, মাওলানা মওদুদী ও তার চিন্তা, সংস্কার আন্দোলন

About the Author

ডক্টর আবদুস সালাম আজাদী

Dr Azadi have combined three key qualifications in four different countries- General and Religious Studies in Bangladesh, Modern and Classical Arabic language and literature with Islamic Studies in Medina, Saudi Arabia, Modern Applied Linguistics (Teaching Arabic as a second language ) in Malaysia, and finally, Islamic movements and groups in the 20th century. His has PhD in Islamic Studies: Research Topic: Theory of ‘Iqaamat Al-Deen’: An Analytical and Comparative Study between views of Abul A’la Mawdudi and Abul Hasan Nadawi

  • Facebook

Related Posts

সময়ের সাথে জামায়াতের অবস্থান বদল রাজনৈতিক কৌশল নাকি আদর্শিক গলদ→

রিট খারিজ, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল→

জামায়াতের উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে মনে হয় না- সাক্ষাতকারে ফরীদ আহমদ রেজা→

‘ইসলামি রাষ্ট্রের সিলসিলা মওদুদী’র রাজনৈতিক চিন্তায়→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
July 2026
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu