Browse: Home / ইরানের মেডিক্যাল সায়েন্স বিপ্লবের আগে ও পরে

Menu

Skip to content
  • পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
  • ব্লগে লেখার পদ্ধতি
  • ব্লগ ব্যবহারের নিয়মাবলী
  • আমাদের লিখুন
  • পোস্ট লেখার টিউটরিয়াল
  • সাইট ম্যাপ
Header image

Political Islam in BangladeshLogo

Political Islam in Bangladesh

Menu

Skip to content
  • সমসাময়িক চিন্তা
  • আদর্শ-মতবাদ
    • ইসলাম ও অন্যান্য মতবাদ
    • ইসলাম ও গনতন্ত্র
    • খিলাফাহ
    • ধর্মনিরপেক্ষতাবাদ
    • সমাজতন্ত্র
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম
  • মুসলিম বিশ্ব
    • আরব জাগরন
    • তিউনিশিয়া
    • তুরুস্ক
    • মিশর
  • আলোচিত-সমালোচিত
  • জাতীয় রাজনীতি
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • উসুল এবং ফিকহ প্রসঙ্গে
  • ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।
  • বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ
  • কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)

ইরানের মেডিক্যাল সায়েন্স বিপ্লবের আগে ও পরে

Written by কামরুজ্জামান নাবিল on 06/11/2015 in বিজ্ঞান ও প্রযুক্তি | Views | 1 Response

কয়েক দশক আগেও মেডিক্যাল সায়েন্সে যে ইরান বাংলাদেশের কাছাকাছি অবস্থানে ছিল সেই ইরান আজ মেডিক্যাল সায়েন্সে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বলা বাহুল্য যে, মেডিক্যাল সায়েন্সে ইরানের সাফল্য ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ধাপে ধাপে এগিয়ে চলেছে। যে ইরানে বিপ্লবের আগে অনেক শহরে ইরানি ডাক্তার খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার ছিল সে ইরানেই এখন শুধু বড় শহরে নয়, একটি ছোট শহরেও ইরানি ডাক্তার ও বিশেষজ্ঞের অভাব হয় না।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সেই বিপ্লবের নেতৃত্বদানকারী ইমাম খোমেনি রহ: ইরানকে নতুন করে গড়তে এবং মেডিক্যাল সায়েন্সকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সেই সময় বাংলাদেশের মতো দেশ থেকেও অনেক ডাক্তারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যে ক্ষেত্রে তিনি অনেকখানিই সফল হয়েছিলেন। যার সত্যতাও ইরানের বর্তমান মেডিক্যাল সায়েন্সের সাফল্যই জানান দেয়।

ইরানে বর্তমানে প্রায় প্রত্যেকটি বড় শহরেই একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মোট সংখ্যা প্রায় ৪৭টি হবে। এ ছাড়াও কয়েকটি বেসরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও রয়েছে। ১৯৭৯ সালের এক সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সেই সময় সর্বমোট ডাক্তারের সংখ্যা ছিল ১৪ হাজার ৭০০ জন, যার মাঝে ৯ হাজার ৪৪১ জন সাধারণ ডাক্তার এবং ৫ হাজার ২৫৯ জন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। ২০১২ সালের সমীক্ষায়, এই সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ১২২ জনে, যার মধ্যে সাধারণ ডাক্তার ১৪ হাজার ৯০১ জন এবং বিশেষজ্ঞ ডাক্তার ১২ হাজার ২২১ জন।

১৯৭৯ সালে বিভিন্ন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা ছিল ৬০ হাজার জন, যা ২০১২ সালে দাঁড়ায় ২ লাখে। ১৯৭৯ সালে ইরানে হাসপাতালের সংখ্যা ছিল ৫৪৭টি যা ২০১২ সালে ৮০৫টিতে পৌঁছায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, ২০১৩-১৪ সালেই ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন শেষ করেছেন ৪৪ হাজার ৮১৬ জন। যার মাঝে ৩০৯ জন বিশেষজ্ঞ ডাক্তার, পিএইচডি ডিগ্রি লাভ করেছেন ৫৩০০ জন, এমপিএইচ ১৮০১ জন এবং এমবিএ ৩০ জন।

বিশ্ব র‍্যাংকিয়ে ইরানের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানের দিকে তাকালে দেখা যাবে, বিশ্ব র‍্যাংকিংয়ে ৩৬৪ নম্বরে রয়েছে ১৯৩৪ সালে স্থাপিত তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। তারপরই রয়েছে তেহরানে অবস্থিত শহীদ বেহেশতি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। যার অবস্থান ৯২২ নম্বরে। শিরাজ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯২৮ নম্বরে। ১১৮২ এবং ১২০১ এ রয়েছে যথাক্রমে, ইস্ফাহান এবং মাশহাদ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

অতীতে ইরানিদের বিভিন্ন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো কিন্তু মেডিক্যাল সায়েন্সে ইরানের ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত থাকায় বর্তমানে দেশেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে। ইরানের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্যের জন্য যে মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর সেই সকল শিক্ষকগণ। ইরানের প্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সাপ্তাহিক ছুটি বাদে অন্যান্য সরকারি ছুটির কারণে যেসব ক্লাস নেয়া সম্ভব হয় না তা অন্য কোন দিনে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেন, যা শিক্ষার্থীদের পড়াশুনার ধারাবাহিকতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললে ভুল হবে না।

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতীতে অসংখ্য বিদেশী শিক্ষক নিয়োজিত ছিলেন কিন্তু বর্তমানে সম্ভবত হাতেগোনা কিছু বিদেশী শিক্ষক ছাড়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকই সেই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সেখানেই চাকরিতে নিয়োজিত রয়েছেন, যার মাঝে অনেক শিক্ষকই বাইরের বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে এসে ইরানের মেডিক্যাল সায়েন্সকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

আরেকটা বিষয় হলো, ইরানের সকল বিশ্ববিদ্যালয় রাজনীতি থেকে মুক্ত। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে নেই বাংলাদেশের মতো মিছিল, মিটিং, হরতাল, মারামারি, গোলযোগ ইত্যাদি। মেডিসিন শিক্ষার্থীদের জন্য বছরে দুটো টার্ম হয়ে থাকে। টার্মের ক্রেডিট নির্বাচন করার সাথে সাথে পুরো সেই বছরের ক্লাস ও পরীক্ষার সময়সূচির বড় একটা রুটিন সকল শিক্ষার্থীর হাতে দেয়া হয়। যেহেতু রাজনৈতিক কোন সমস্যা নেই, তাই সেই রুটিন মাফিকই টার্মের সমাপ্তি ঘটে থাকে।

ইরানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১০০০ জন বিদেশী শিক্ষার্থী ইরান সরকারের স্কলারশিপে অধ্যয়নরত আছেন। এ ছাড়াও কয়েক হাজারের মতো শিক্ষার্থী টিউশন ফি দিয়ে ইরানে মেডিক্যালে অধ্যয়নরত আছেন। সিরিয়া, লেবানন, ইরাক, তুরস্ক, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন, বাহরাইন, তাজিকিস্তান, মিসর, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত প্রভৃতি দেশের শিক্ষার্থীরা আছেন। সাথে বাংলাদেশী কয়েকজন শিক্ষার্থীও আছেন।

মেডিক্যাল সায়েন্সে ইরানের ধারাবাহিক সাফল্যের কিছু উদাহরণ;

১. প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে অন্যতম গবেষক ইরানের।

২. তেহরানের শহীদ বেহেশতি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিজ্ঞানীদের প্রচেষ্টায় প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে শক্তিশালী আঠালো টিস্যু তৈরি করা সম্ভব হয়েছে।

৩. আগুনে পুড়ে যাওয়া শরীরের ক্ষতস্থান লেজারের মাধ্যমে কৃত্রিম চামড়া উৎপাদনের মাধ্যমে তা পূর্ণ হয়ে যাওয়ার মতো পদ্ধতির আবিষ্কারকও ইরানের ডাক্তারগণ।

৪. প্রায় ১০ বছর গবেষণা চালিয়ে কৃত্রিম শ্বাসনালী তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানের মেডিক্যাল সায়েন্সের গবেষকগণ।

৫. Three-Dimensional Medical Images নামক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন ইরানি চিকিৎসকগণ।

কৃতজ্ঞতা: সিনা আব্বাসপুর এর প্রতি

তথ্যসূত্র:

1.www.daqianus.com

2. http://www.tebyan.net

3. http://behdasht.gov.ir/

3. http://www.salamatnews.com

4. Wikipedia

Email: knabilbd@gmail.com

 

Next
Next
Posted in বিজ্ঞান ও প্রযুক্তি | Tagged ইরান

About the Author

কামরুজ্জামান নাবিল

ছাত্র, ইস্ফাহান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইস্ফাহান, ইরান

Related Posts

ইমাম খোমেনীইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৪)→

ইমাম খোমেনীইমাম খোমেনীর জীবন : এক ইসলামী বিপ্লবের ইতিহাস (৩)→

সৃষ্টিতত্ত্ব ও বিবর্তনবাদ→

প্রতিরক্ষার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর করনীয়→

Search

রেজিষ্ট্রেশন

  • Register
  • Log in

নোটিশ বোর্ড

  • নোটিশ-১
    প্রিয় ব্লগার ! কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লিখতে হলে পোস্ট করুন এবং নিক থাকলে নাম পরিবর্তন করে নিন কেননা IMBD ব্লগ 'নিক' নামে লেখা প্রকাশ করেনা।এতে কোন ধরনের ট্যাকনিকাল সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  • নোটিশ- ২
    ব্লগিং:
    ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের।IMBD ব্লগ যেকোন মতের লেখকের লেখা স্বাধীনভাবে প্রকাশের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।লেখকরের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়। মন্তব্যকারীর মন্তব্যও সংস্লিষ্ট ব্যক্তির, তবে অশ্লীল, কুরুচিপূর্ন ও আক্রমনাত্বক মন্তব্য মুছে দেয়া হবে।

Featured

  • অপরাধ ও অর্থ পাচারে বিদেশীরা, অবৈধ বসবাসকারী ১২ লাখের বেশী

    28/03/2016 / IMBD Blog
  • শরিয়াহঃ ইবনে তাইমিয়া প্রসঙ্গে আলাপ

    01/10/2015 / KHANDAKER RAQUIB
  • কাওমি মাদ্রাসা: ব্যক্তির স্বাধীনতা বনাম রাষ্ট্রের রাজনীতি

    07/01/2014 / Aziz Monir
  • হায়দ্রাবাদ থেকে সিকিম হয়ে বাংলাদেশ:নেহেরু ডকট্রিন ও আজকের বাস্তবতা

    02/01/2014 / IMBD Blog

সর্বশেষ মন্তব্য

  • দিয়া উদ্দিন রাকিব on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রইসলামী আন্দোলনের আত্মত্যাগ: বালাকোট থেকে…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রpakhie.com শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়…
  • pakhie on মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রমধ্যপ্রাচ্যের বাংলাদেশি
  • সময় মাহমুদ on ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’: আহমদ ছফা কী চান?সমাজতন্ত্র কে পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার…
  • cialis 20 mg daily on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] where to order e…
  • are tadalafil tablets 20mg from india safe on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] order tadalafil 20mg online…
  • viagra effects on male on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] how to use sildenafil…
  • men on viagra videos on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] 100mg sildenafil tablets […]
  • men viagra on Erbakan and Milli Görüş[…] do male pornstars use…
  • sildenafil citrate tablets 100mg canada on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] sildenafil citrate tablets 100mg…
  • indian viagra tablets on আগামীর দিন ইসলামের[…] sildenafil 25mg tablets […]
  • tablet viagra on Islamism: Contested Perspectives on Political Islam[…] does male viagra work…
  • sildenafil 25 mg tablet on আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ…[…] 100 million viagra tablets…
  • viagra tablet image on বাংলাদেশে ইসলামঃ জামায়াত দেওবন্দ প্রসঙ্গ[…] sildenafil 50 mg tablet…
  • young men taking viagra on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] viagra 100mg tablet images…
  • men viagra pills on ওহাবিবাদ এবং সৌদি পেট্রো রিয়াল ফিতনা।[…] viagra tablet for womens…
  • cialis canada on রাজনীতির সাথে মুসলমানদের সম্পর্ক -শায়খ ড. জাসের…[…] non prescription cialis […]
  • cialis lilly on উসুল এবং ফিকহ প্রসঙ্গে[…] cialis 5mg daily […]
  • where to buy cialis on Erbakan and Milli Görüş[…] canadian generic cialis […]
  • buying generic cialis online safe on কানুনী সুলতান সুলায়মান (প্রথম পর্ব)[…] cialis online […]

ক্যাটাগরি

  • অর্থনীতি (7)
  • আইন-আদালত-বিচার (13)
    • মানবতাবিরোধী বিচার (9)
    • মানবাধিকার (2)
  • আদর্শ-মতবাদ (58)
    • ইসলাম ও অন্যান্য মতবাদ (13)
    • ইসলাম ও গনতন্ত্র (1)
    • ইসলামী রাষ্ট্র (29)
    • খিলাফাহ (2)
    • ধর্মনিরপেক্ষতাবাদ (2)
  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ (2)
  • আন্তর্জাতিক ইস্যু (12)
  • আলোচিত-সমালোচিত (18)
  • ইসলাম ও শরীয়াহ (40)
    • ইসলামী আইন (1)
    • ধর্ম ও আধ্যাত্মিকতা (14)
    • ফতওয়া (1)
    • মুসলিম ইতিহাস (9)
    • মুসলিম দর্শন (4)
  • উপমহাদেশ (2)
  • ছাত্র রাজনীতি (22)
    • ছাত্র মজলিশ (2)
    • ছাত্র শিবির (18)
  • জাতীয় রাজনীতি (52)
    • আওয়ামীলিগ (4)
    • জামায়াত (36)
    • বিএনপি (3)
  • জামায়াতের ইতিহাস (11)
  • দুর্নীতি ও কর্পোরেট (1)
  • নারী অধিকার (18)
  • প্রতিবেশী ও সীমান্ত (14)
  • বই পরিচিতি (13)
  • বাংলা সাহিত্য (10)
    • কবিতা-কাব্য (3)
    • বাংলা সাহিত্যের ইতিহাস (3)
    • ভাষা ও ভাষা আন্দোলন (1)
  • বাংলাদেশ (12)
    • রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা (3)
    • রাষ্ট্রীয়-প্রশাসনিক সন্ত্রাস (4)
    • সমাজ ও সামাজিক পরিবর্তন (3)
  • বাংলাদেশে রাজনৈতিক ইসলাম (60)
    • ইসলামী ঐক্যজোট ও কওমী ধারা (2)
    • কর্মপন্থা-কৌশল পর্যালোচনা (24)
    • খেলাফত মজলিশ (1)
    • জমিয়তে উলামায়ে ইসলাম (1)
    • জামায়াত ইসলামী (16)
    • হিজবুত তাহরির (1)
  • বাংলার ইতিহাস (14)
    • বাংলাদেশঃ৭২-৭৫ (3)
    • স্বাধীনতাঃ১৯৭১ (10)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (3)
  • ব্যক্তি ও চিন্তা (41)
    • তারিক রামাদান ও তার চিন্তা (3)
    • ফাতেউল্লাহ গুলেন ও তার চিন্তা (4)
    • মাওলানা মওদুদী ও তার চিন্তা (4)
    • শায়খ ইউসুফ কারাদাওয়ী ও তার চিন্তা (4)
    • শায়খ রাশীদ ঘানুসি ও তার চিন্তা (4)
    • সাক্ষতকার (5)
  • ব্লগিং (39)
  • মুসলিম বিশ্ব (43)
    • আরব জাগরন (1)
    • তিউনিশিয়া (4)
    • তুরুস্ক (21)
    • পাকিস্তান (5)
    • মালয়শিয়া (2)
    • মিশর (2)
  • শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলন (6)
    • ইসলামী গান (2)
  • সংগৃহীত লেখা (1)
  • সংস্কার আন্দোলন (5)
  • সমসাময়িক চিন্তা (24)
  • সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন (10)
    • হেফাজতে ইসলাম (4)
June 2026
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আর্কাইভ

টুইটারে follow করুন

Follow @imbdblog

copyright ©2026 আইএমবিডি ব্লগ | ব্লগে প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্নভাবে লেখকের। লেখকের মতামত কোনভাবেই ব্লগ কর্তৃপক্ষের মতামত নয়।

Menu